সাভারের বিরুলিয়া ইউনিয়নের ৬ টি রাস্তার কাজ উদ্বোধন করেন চেয়ারম্যান সাইদুর রহমান সুজন(ভিডিও)
বিপ্লব, সাভার ঃ বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬ টি রাস্তার কাজ উদ্বোধন করেন বিরুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।
বুধবার দুপুরে এল,জি,এস,পি-৩ এর অর্থায়নে এর মোট ৩৩ লক্ষ ৯০ হাজার ১৫৬ টাকার কাজ বিরুলিয়া ইউনিয়নের , দত্তপাড়া আওলাদের দোকান থেকে আকবর আলীর বাড়ী পর্যন্ত ডাবল ইট সলিং, সাদুল্লাপুর ইদ্রিসের বাড়ী হতে মজিবরের বাড়ী পর্যন্ত রাস্তার ইট সলিং, সাদুল্লাপুর বাজার হতে ভূমি অফিস পর্যন্ত ডাবল ইট সলিং, খাগান মেইন রোড হতে ভূঁইয়া বাড়ী পর্যন্ত ইটের সলিং, জিনজিরা মেইন রোড হতে কামালের বাড়ী পর্যন্ত ইটের সলিং এবং দত্তপাড়া সামসুলের বাড়ী হতে লিটনের বাড়ি পর্যন্ত এই রাস্তার কাজ উদ্বোধন করা হয় ।
এরমধ্যে নিজস্ব অর্থায়নে ৬০০ ফিট রাস্তা সাদুল্লাপুর বাজার থেকে ভূমি অফিস পর্যন্ত ডাবল বিক সলিং রাস্তাটি নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি ।
এসময় বিরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসোপানে উন্নীত হয়ে এগিয়ে চলেছে। আগামী ১৫ দিনের মধ্যে এই রাস্তার কাজগুলো শেষ হবে। এছাড়াও আরো যে রাস্তাগুলো নষ্ট হয়েছে অতি দ্রæত সেগুলোর কাজ শুরু হবে বলেও জানান তিনি।
এসময় কিছুদিন আগে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন , আশারাফুল ইসলাম নামে এক ব্যাক্তি বিরুলিয়ায় ভুয়া দলিল এর জমি ক্রয় করে জমি দখল করতে গেলে , জমির আসল মালিক আমার কাছে জানান ও বিষয়টি মিমাংসা করতে বলেন।
পরে দুই পক্ষ কে এক সাথে নিয়ে বসলে আশরাফুল ইসলাম এর দলিলে সমস্যা দেখা দিলে আমি জমির আসল মালিক কে কিছু টাকা দিয়ে মিমাংসা করতে বলার কারণে তিনি আমার বিরুদ্দে এই মিথ্যা ও বানোয়াট মামলাটি করেন ।আমি আপনাদের মাধ্যমে দেশবাসী কে জানাতে চাই জানাতে চাই , এর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি ।
এসময় আরো উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, স্থানীয় ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা সহ স্থানীয় আওয়ামী লীগ এর সকল নেতাকর্মী ।
গণধর্ষণের পর ভিডিও ধারন, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
বিপ্লব,সাভার : আশুলিয়ায় দুই বান্ধুবীকে গণধর্ষণের অভিযোগে প্রিন্স কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও ৯ কিশোর পলাতক রয়েছে বলে জানা গেছে।
বুধবার (৭ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার ভাদাইল ও নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (৭ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান। প্রায় ১ মাস আগে একই বাসার ভাড়াটিয়া দুই কিশোরের সাথে বেড়াতে গিয়ে ওই গ্যাংয়ের হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন তারা।
আটকরা হলো ডায়মন আলামিন, জাকির ও পান রাকিব। পান রাকিব ভাদাইল এলাকায় মাঝে মধ্যে শাক বিক্রি করে বলে জানা গেছে। বাকি দুই জন শিক্ষার্থী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায় নি।
গ্যাংয়ের অন্যান্য সদস্যরা হলো- দলনেতা সারুফ, তার সহযোগি আলমিন, জিদান, রেদওয়ানসহ আরও কয়েকজন।
ভুক্তভোগীর সাথে বেড়াতে যাওয়া কিশোর ইসরাফিল জানায়, আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া থেকে চুল কারখানায় কাজ করতো ভুক্তভোগীরা। প্রায় ৩৫ দিন আগে একই বাসার ভাড়াটিয়া দুই কিশোরের সাথে দুই বান্ধুবী ভাদাইলের গুলিয়ারচক এলাকায় বেড়াতে যায়। এসময় তাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলে প্রিন্স কিশোর গ্যাঙ্গের ১২ থেকে ১৪ জন সদস্য। পরে ভুক্তভোগীর সাথে বেড়াতে যাওয়া দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এক পর্যায়ে তাদের মারধর করে এক জায়গায় বসিয়ে রাখে। পরে ভুক্তভোগীদের একটু আড়ালে নিয়ে ১২ জন কিশোর ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। ভিডিও ফাঁস হলে ভুক্তভোগী দুই বান্ধুবী গ্রামে চলে যেতে বাধ্য হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার প্রায় ১ মাস পর কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীন দ্বন্দ্বে ধারণ করা ভিডিও ফাঁস হয়ে যায়। ভিডিও ফাঁস হওয়ার পর গ্যাংয়ের প্রধান সারুফের বাবা আকবর আলী প্রিন্স কিশোর গ্যাঙ্গের অন্যান্য সদস্যসহ অভিযুক্তদের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে স্থানীয় মাদবরদের নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয় নি। পরে ধারণকৃত ভিডিওর মাধ্যমে শনাক্ত করে অভিযান চালিয়ে ৩ ধর্ষককে আটক করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান জানান, ভিডিও ফাঁস হওয়ার পরপরই কোন অভিযোগ না পেলেও তদন্তে নামে আশুলিয়া থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে তিন গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মুক্তিযোদ্ধা ভাতার অর্থ অসুস্থ ও মেধাবী দের মাঝে বিতরন করলেন সাবেক এম,পি
নুরুল ইসলাম নাহিদ ,নাটোর ঃ মুক্তিযোদ্ধা ভাতার প্রাপ্ত সমুদয় অর্থ অসুস্থ, দুঃস্থ, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরনের সিদ্ধান্ত নিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। এরই অংশ হিসেবে আজ বুধবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে ২৮ জন অসুস্থ, দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থী প্রতিজনের মাঝে নগদ ২ হাজার টাকা করে প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এ সময় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্ত ভাতার সমুদয় অর্থ অসহায় দুঃস্থদের মাঝে বিতরনের সিদ্ধান্ত নিয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত এ ধারা অব্যাহত রেখে অসহায় মানুষের পাশে থাকতে চাই।
“দৈনিক খবরের আলো”পত্রিকার সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন।
মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই ঢাকা প্রতিনিধিঃ “দৈনিক খবরের আলো” পত্রিকার সম্পাদক ও প্রকাশক “মোহাম্মাদ আমিরুজ্জামান”উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে ঢাকার ধামরাই উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।
বুধবার বেলা ০১টায় ধামরাই রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা আরিচা মহাসড়কে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন পালন করা হয়।
রাজধানীর শাহ আলী থানাধীন নবাবের বাগ আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় গত শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আমিরুজ্জামানের ওপর সন্ত্রাসীরা হামলা হয়েছে। ক্রাইম নিউজ করায় এই হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী বাহিনী।
দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আমিরুজ্জামান বলেন, গত শুক্রবার পেশাগত কাজ শেষ করে প্রাইভেট কার যোগে নিজ অফিসে যাওয়ার পথে আনুমানিক ৭.৩০ মিনিটে একটি সাদা রং এর নোহা গাড়ী নিয়ে আনুমানিক ৬-৭ জনের সন্ত্রাসীর একটি দল লোহার রড ও হাতুড়ি নিয়ে আমার গাড়ির সামনে আসে। তারা আপত্তিকর ভাষায় গালি-গালাজ করতে শুরু করে। হাতুড়ি দিয়ে হামলা চালায়। এবং আমাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি আরো বলেন, ফোনে পুলিশ ডাকার পর সন্ত্রাসী বাহিনী সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আমি শাহ আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বলেন, যারা হামলা করেছেন তাদের সবার তথ্য পাওয়া যায়নি। তবে আমরা ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।
উক্ত মানববন্ধনের সময় ধামরাই রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশীদ ও সাধারণ সম্পাদক আদনান হোসেন সহ বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় ও প্রকাশের পর সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক।
সন্ত্রাসীদের মূলহোতাসহ আসামিদের স্বল্প সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিকরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
ধর্ষণের প্রতিবাদে ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে, নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এসকল ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ধামরাই উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
ধামরাই বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সফল সভাপতি হাবিবুর রহমান খান সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ধামরাই পৌর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিককালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নের গৃহবধূর শ্লীলতাহানি ধর্ষন চেষ্টা ও নির্যাতন সহ সকল জায়গার ধর্ষণ এর সাথে জড়িত সকল অভিযুক্ত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাণীশংকৈলে মহিলা ফুটবল দলকে ১০ টি বাইসাইকেল দিলেন ডিসি
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমিকে ৭ অক্টোবর বুধবার ১০টি বাই সাইকেল দিয়েছেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এ উপলক্ষে এ দিন বিকেলে রাঙ্গাটুঙ্গী একাডেমি মাঠে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নুর কুতুবউল আলম, একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক অধ্যক্ষ তাজুল ইসলাম, রানীশংকৈলের দায়ীত্বে থাকা পীরগঞ্জের ইউএনও রেজাউল করিম, রানীশংকৈল সহকারি কমিশনার( ভুমি)প্রীতম সাহা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা আব্দুর রশিদ প্রমুখ।
এ ছাড়াও একাডেমির কোচ জয়নুল আবেদিন, সুগা মুরমু, সদস্য-খেলোয়াড়, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ঐ একাডেমির উন্নয়নে আরো সহযোগিতার আশ্বাস দেন।
ধর্ষনের বিরুদ্ধে রাজশাহীতে শিক্ষার্থীদের পতিবাদ ও মানববন্ধন
সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ সারা দেশব্যাপি অব্যাহত ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপেয়েন্ট সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন উপস্থিত ছিলেন।শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণবিরোধী নানা ¯েøাগান দেন।
মানববন্ধনে নোয়াখালীতে বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ এবং তানোরের গির্জায় কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়।




































