যশোরের শার্শায় র্যাবের অভিযান বিপুল পরিমান ভারতীয় ওষুধ সহ গ্রেফতার-২
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: শার্শার বাগআঁচড়া এলাকায় বুধবার সকালে যশোর র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ২৭৫২০০পিস ভারতীয় পেরাকটিন সাইপরো হেপটেডিন ট্যাবলেট সহ মোঃ জাহিদুল আলী(৩১)ও আঃ আজিজ(৩৮)নামে দুই চোরাচালানীকে গ্রেফতার করেছে।

যশোর র্যাব ৬,সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লেঃ এম সরোয়ার হুসাইন(এক্স)বিএন জানান,গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি আভিযানিক দল যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ানের টেংরা সাকিনস্থ মাকলা চৌরাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ওষুধ সহ ১। মোঃ জাহিদুল আলী, পিতা মোঃ আনছার আলী, ২। মোঃ আব্দুল আজিজ, পিতা মৃত আবুল হোসেন, উভয় সাং-শিবনাথপুর, থানাঃ শার্শা, জেলাঃ যশোর তাদেরকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
মাগুরার শ্রীপুরে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘রক্তিমা’র যাত্রা শুরু
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার একদল তরুণ সকল স্তরের মানুষের রক্ত সম্পর্কিত সহযোগিতা করার জন্য ‘রক্তিমা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করেছে। ‘জীবন বাঁচানোর আকুলতায়, রক্তিমা রক্ত যোগায়’ -এই ¯েøাগানকে ধারণ করে সম্প্রতি উপজেলার প্রায় ৪০ জন তরুণ আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের যাত্রা শুরু করেছে।
এ উপলক্ষে শ্রীপুর সরকারি কলেজের ‘মুক্তমঞ্চে’ একটি আলোচনা সভার আয়োজন করে। গত ১২ আগষ্ট থেকে রক্তদান করেছে ত্রিশের উপরে মুমুর্ষূ রোগিকে।
যাত্রা শুরুর পর থেকেই তাদের এ রক্তদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই সংগঠনের কর্মী, স্বেচ্ছাসেবকরা উপজেলাবাসীর বিশ্বাস অর্জন করেছে। কারো রক্ত প্রয়োজন হলে ‘রক্তিমা’র স্বেচ্ছাসেবকদের জানাচ্ছেন এবং সংগঠনের একদল স্বেচ্ছাসেবক অক্লান্ত পরিশ্রম করে রক্তদাতা খুঁজে তাদের রক্ত সংগ্রহ করে দিচ্ছেন। ইতোমধ্যে সংগঠনটির স্বেচ্ছায় রক্তদানকারী বিভিন্ন ধরনের রক্তের গ্রুপের দাতার সংখ্যা একশ’ জন ছাড়িয়েছে।
‘রক্তিমা’র সাথে যুক্ত একজন রক্তদাতা রাফসান জনি জানান, ‘রক্তিমা’কে ধন্যবাদ জানাই। এ সংগঠনের জন্যই আমরা মানুষের পাশে দাঁড়াতে পারছি। ‘রক্তিমা’ সম্পর্কে শ্রীপুরের সকল স্তরের মানুষের মধ্যে ইতিবাচক চিন্তাধারা শুরু হয়েছে।
রক্তিমার স্বেচ্ছাসেবক মোঃ সোহেল রানা বলেন, আমরা সকল স্তরের মানুষের জন্য কাজ করে যেতে চাই এবং রক্তদানের মহত্ব সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই এবং সেই লক্ষ্যেই ‘রক্তিমা’ কাজ করে যাবে।
রক্তিমার কার্যনির্বাহী সদস্য খান শাহরিয়ার খুশবু বলেন, রক্ত সংগ্রহ করতে বা রক্ত দেওয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
তাই সকলেই আমাদের সাথে সহযোগিতামূলক আচরণ করলে আমরা এগিয়ে যেতে পারবো। রক্তদানের মত মহৎ কাজে সকলেই সাধুবাদ জানিয়েছে এবং কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করছে এলাকাবাসী।
সাভারে তুরাগ নদীর নৌন্দর্য বিলিন করে ড্রেজার দিয়ে বালু ভরাটের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করেছে আশুলিয়া নৌ পুলিশ
সাভার প্রতিনিধি ঃ সাভারে তুরাগ নদীর নৌন্দর্য বিলিন করে ড্রেজার দিয়ে বালু ভরাটের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করেছে আশুলিয়া নৌ পুলিশ।
সকালে সাভারের কাউন্দিয়া ও আশুলিয়ার মড়াগাং এলাকার তুরাগ নদীতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার জব্দ করা হয়।
আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি শরীফ উদ্দিন নেয়াজী বলেন,দীর্ঘ দিন ধরে সাভারের কাউন্দিয়া ও আশুলিয়ার মড়াগাং এলাকার তুরাগ নদীতে কতিপয় কিছু ব্যক্তি নদীর সৌন্দর্য বিলিন করে অবৈধ ভাবে একটি বলগেড থেকে অন্য বলগেডে বালু ভরাট করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাবে বালু ভরাটের অভিযোগ তিনটি ড্রেজার জব্দ করা হয়। এসময় ড্রেজার তিনটির মালিক
রুবেল,যুবায়ের,রাজ্জাক ও রফিকুল ইসলামের নামে পেনালকোড আইন অনুযায়ী আশুলিয়া ও সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আশুলিয়া থানায় মামলা নং ৬ ও সাভার মডেল থানার মামলা নং ৭। এঘটনায়র পর থেকে ড্রেজার তিনটির মালিক পলাতক রয়েছে। এসময় ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন,অবৈধ ভাবে কেউ নদী দখল করে বালু ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী বলছে, নদী পথে আগে অনেক সময় ডাকাতের আতঙ্ক থাকলেও বর্তমানে নৌ পুলিশের নানা পদক্ষেপে এখন ডাকাতি নেই বললেই চলে।
সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন,মামলার আসামীদের আটকের প্রক্রিয়া চলছে।
ঝালকাঠিতে ২০বছর আগের মৃত ব্যক্তির কাপনের কাপড় ও দেহ অক্ষত অবস্থায় স্থানান্তরের জন্য উদ্ধার
সৈয়দ রুবেল , ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরকাঠি গ্রামের মোঃ মুজাফফর আলী হাওলাদার (৭৫) নামে ২১ বছর পূর্বে মৃত্যুবরণ করেছিলেন ।
০১/০৯/২০২০ইং তরিখ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় ২০বছর আগের মৃত মোঃ মুজাফফর আলী হাওলাদার (৭৫) নামে ব্যক্তির কাপনের কাপড় ও দেহ অক্ষত অবস্থায় উদ্ধার করে স্বজনরা।
দীর্গ ২১ বছর পরে নদী ভাঙ্গনে আশেপাশের এলাকা বিলীন হয়ে গেলেও মৃত্যু মোঃ মুজাফফর আলীর কবর স্থানটি পানির মধ্যে অক্ষত অবস্থায় দাড়িয়ে থাকে।
মৃত্যু ব্যক্তির স্বজনরা কবরটি স্থানান্তরের জন্য খুরলে কাফনের কাপড় ও দেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হলে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
মঙ্গলবার সকালে এখবর ছড়িয়ে পরলে অলৌকিক এ ঘটনায় লাশটি এক পলক দেখার জন্য দিনভর স্থানীয় এলাকাবাসীসহ শহর থেকে হাজারো মানুষের ঢল নামে।
স্থানীয় ও স্বজনরা জানান, ঝালকাঠি সদর উপজেলার চরকাঠি গ্রামের বাসিন্দা মৃত্যু মোঃ মুজাফফর আলী হাওলাদার নামে এ ক্ষুদ্র ব্যবসায়ী বিগত ২০০০ইং সালে বার্ধক্য জনিত কারনে ৭৫ বছর বয়সে তিনি মারা যায়। মৃত্যুর পর পরিবারের সদস্যরা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করলেও নদী ভাঙ্গনের কারনে পরিবারের সদস্যরা বৈদারাপুর গ্রামে নতুন বসত বাড়ী স্থাপন করে বসবাস শুরু করে।
সুগন্ধা-বীষখালী নদীর মোহনায় চরকাঠি গ্রামটি নদী ভাঙ্গনে ক্রমেই নদীগর্ভে বিলিন হতে থাকে। গত কয়েক দিনে এ কবরের আশেপাশের এলাকা নদী গর্ভে বিলীন হলেও মৃত মুজাফফর আলী হাওলাদারের কবরটি অক্ষত অবস্থায় পানির মধ্যে দাড়িয়ে থাকায় মঙ্গলবার সকালে স্বজনরা তার কবরটি স্থানান্তরের উদ্যোগ নেয়।
এ সময় মুজাফফর আলী হাওলাদারের কবর খুড়লে তার মৃত দেহসহ দাফনের কাপড় পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে স্বজনরা তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। শুধুমাত্র মরহেদ কিছুটি শুকিয়ে গেলেও কোন প্রকার পচন ধরেনি বাকোন দূর্গন্ধও হয়নি।
পরে মঙ্গলবার আসরবাদ পুনরায় নামাজে জানাজা শেষে পারিবারিক নতুন কবর স্থানে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করা হয়।
যশোরের শার্শায় মাছের ঘেরে র্যাবের অভিযান গাঁজা সহ গ্রেফতার-১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় মাছের ঘের থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ মোঃ সাগর হোসেন(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতার মাদক ব্যবসায়ী সাগর ধান্যখোলা গ্রামের শাহাজুল ইসলাম এর ছেলে।
মঙ্গলবার(১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃতে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে শার্শা থানাধীন জেলে পাড়া সাকিনস্থ মোস্তফার মাছের ঘেরের পাশ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন আমাদের প্রতিনিধিকে গ্রেফতার আসামী সহ মাদক উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মাগুরার শ্রীপুরের দারিয়াপুর কলেজের কম্পিউটার চুরির অভিযোগে চোর আটক(ভিডিও)চোরাইকৃত মালামাল উদ্ধার
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের আইসিটি শাখার কক্ষের গ্রিল ও দরজার হ্যাজবোল কেটে রাতে অন্ধকারে কম্পিউটার চুরির অভিযোগে আশিকুর রহমান (২০) নামে এক কুখ্যাত চোরকে ৪টি স্যামসাং কোম্পানীর মনিটর, ৪টি সিপিউ,১টি ক্যানন প্রিন্টার ও আনুসাঙ্গিক যন্ত্রপাতিসহ আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
আটককৃত চোর ঔই গ্রামের পুলিশ সদস্য মান্নান বিশ্বাসের ছেলে ।
পুলিশ জানান, গত ২০ আগস্ট রাতে এলাকার একদল চিহ্নিত চোর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজে হানা দিয়ে আইসিটি কক্ষের গ্রিল ও দরজার হ্যাজবোল ভেঙ্গে চোরেরা কক্ষে প্রবেশ করে ৪টি স্যাসসাং কোম্পানীর ১৯ ইঞ্চি মনিটর, ৪টি সিপিউ, ১টি ক্যানন প্রিন্টারসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি চুরে করে নিয়ে যায় । পরদিন অর্থ্যাৎ ২১ আগস্ট কলেজ কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশকে অবগত করেন ।
এরপর থেকে দারিয়াপুর ইউপি চেয়ারম্যান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসন উক্ত মালামাল উদ্ধারের বিষয়ে তৎপরতা শুরু করেন । তৎপরতার একপর্যায়ে সোমবার সন্ধ্যায় চেয়ারম্যানসহ কলেজ কর্তৃপক্ষ এলাকার এক সন্দেহভাজন কম্পিউটার দোকানদার আশিকুর রহমানকে কলেজ ক্যাম্পাসে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন । জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে নিজে চুরির বিষয়টি স্বীকার করে এবং ঔই গ্রামের ইদ্রিস শেখের পুত্র জুয়েল শেখ (২১) ও বকুল শেখের পুত্র হামিম শেখ(২২) তার সাথে জড়িত ছিল বলে জানায় ।
পরে চেয়ারম্যান ও স্থানীয় লোকজনের সহযোগিতায় শ্রীপুর থানা পুলিশ আশিকুর রহমান আশিকের বাড়িতে তল্লাশী করে তার ঘরের ছাদ থেকে চোরাই মালামালগুলি উদ্ধার করতে সক্ষম হন ।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ বলেন,সোমবার রাত সাড়ে আটটার দিকে সংবাদ পেয়ে দারিয়াপুর গ্রামের আশিকুর রহমান নামে একজনকে চোর সনাক্ত করতে সক্ষম হই এবং তার বাড়ি থেকে চুরি যাওয়া সকল মালামালগুলি উদ্ধার করি ।
এঘটনায় জড়িত থাকায় ওই গ্রামের মান্নান বিশ্বাসের ছেলে আশিকুর রহমানকে আটক করে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের আটকের বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ।
ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির করোনা মুক্ত হওয়ায় শুকরিয়া আদায় ও দোয়া মাহফিল।
মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা কোভিড -১৯ করোনা থেকে মুক্তি পাওয়ায় শুকরিয়া আদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



































