18 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

ইবি উপাচার্য ও কোষাধ্যক্ষের মেয়াদপূর্ণ।

আমিনুল ইসলাম, ইবি ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২তম উপাচার্য পদের দায়িত্বে থাকা অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী প্রথমবারের মতো মেয়াদকাল পূর্ণ করেছেন গত ২০ আগস্ট বৃহস্পতিবার। এর আগে ১১ জন উপাচার্য নানা কারণে তাদের মেয়াদকাল সম্পন্ন করতে পারেন নি।

একই দিনে কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ প্রাপ্ত অাইন বিভাগের অধ্যাপক ড.সেলিম তোহা ভয়াল গ্রেনেট হামলার দিন উপলক্ষে যোগদান না করে পরে দিন যোগদান করায় তার মেয়াদ পূর্ণ হবে ২১অাগস্ট।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী ২০১৬ সালের ২১ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান। ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য নিযুক্ত হন ১৯৮১ সালের ৩০ জানুয়ারি। এরপর থেকে সময়ের ধারাবাহিকতায় আরও ১১ জন উপাচার্য দায়িত্ব পালন করেন। নানা অনিয়ম আর বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মেয়াদ পূরণ করার আগেই গদি ছাড়তে হয়েছে উপাচার্যদের। ১১ জনের মধ্যে ৭ জনকে তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয়েছে। আর বাকি চারজনকে অপসারণ করেছে সরকার।

সর্বশেষ ২০১৬ সালের ৩০ জুন নানা অনিয়মের দায়ে অধ্যাপক হাকিম সরকারকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেয় সরকার। একই বছরের ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য হিসেবে দায়িত্ব পান ইবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে অধ্যাপক আসকারীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে ১৬ বছর পর চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ নামে ম্যুরাল স্থাপন, বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নিয়োগ, বঙ্গবন্ধু হলের সামনে ৭ই মার্চের ভাষণ উপলক্ষে মুক্তির আহ্বান ও শাশ্বত মুজিব নামের আলাদা দুটি ম্যুরাল স্থাপন, কারিকুলামের উন্নয়নে ৫টি অনুষদ থেকে ৮টি অনুষদে রুপান্তর। ২৫টি বিভাগ থেকে ৩৪টি বিভাগে উপনীতকরণ, সেমিস্টার পদ্ধতি চালুকরণ এবং সেশন জট দূরীকরণ। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ স্বাক্ষর বিশ্ববিদ্যালটিকে করেছে আরও স্বনামধন্য। এমন অভূতপূর্ব উন্নয়নমূলক কাজের মধ্যদিয়ে দেশে নতুন করে ভিন্ন পরিচয়ে পরিচিতি লাভ করেছে বিশ্ববিদ্যালয়টি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা ১৯৬৪ সালের ১১ নভেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মৃত মোহাম্মদ খোদা বখশ ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়াবিদ।

অধ্যাপক তোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করে ১৯৯১ সালের ১৩ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। তিনি ২০০৮ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি আইন বিভাগের সিনিয়র প্রফেসর । তিনি একজন আইনবিদ, ক্রীড়াবিদ, সংস্কৃতিমনা এবং মানবাধিকারকর্মী।

চাকুরী জীবনে বিভিন্ন মেয়াদে তিনি অনুষদীয় ডীন, বিভাগীয় সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম প্রভোস্ট, জিয়াউর রহমান হলের হাউজ টিউটর , প্রক্টর, সহকারী প্রক্টর, আইআইইআর ও টিএসসিসির পরিচালক, ভার্সিটির আইন উপদেষ্টা, একাডেমিক কাউন্সিলের সদস্য, স্কলারশিপ কমিটি ফর রিসার্চ, ট্রেনিং এর সদস্য, আইকিউএসি – হেকেপ এর তত্বাবধানে আইন বিভাগে পরিচালিত প্রজেক্টে হেড অফ সেলফ এসেসমেন্ট ছিলেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সদস্য ছিলেন। আইন অনুষদ কর্তৃক প্রকাশিত “আই ইউ স্টাডিজ ”এর সম্পাদনা করেছেন,আইআইইআর কর্তৃক “ আইআইইআর জার্নালেরও সম্পাদনা করেছেন।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাবেক সহ-সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, ইবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক , ৩ বার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমিটির সভাপতি , বিসিবির ও টেনিস ফেডারেশনের কাউন্সিলর হিসেবে কাজ করছেন এবং ল রিসার্চ অ্যান্ড ডিবেটিং ক্লাবের সভাপতি , টেনিস ক্লাব ইবির সভাপতি, এলকপ(ঊখঈঙচ ) এর হিউম্যান রাইটস সামার স্কুলের আবাসিক প্রশিক্ষক এবং ঊখঈঙচ এর উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। তিনি ২০১০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়িয়েছেন, এছাড়া ২০০৯-১০ সালে ভিজিটিং প্রফেসর হিসেবে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে পড়িয়েছেন এবং গ্রীন ইউনিভার্সিটিতে পড়িয়েছেন ২০১২-১৩ সালে।

তিনি ২০০৮ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে “শিশু শ্রম” আইনের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এম ফিল এবং পিএইচডি শিক্ষার্থীদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তত্ত্বাবধান করে আসছেন। ২০ টি গবেষণা নিবন্ধগুলি এখনও পর্যন্ত বিভিন্ন পিয়ার রিভিউ জার্নালগুলিতে প্রকাশিত হয়েছে। অনেকগুলি জাতীয় এবং আন্তর্জাতিক ওয়ার্কশপ- সেমিনারে অংশ নিয়েছেন এবং মূল বক্তা হিসাবে অংশ নিয়েছেন।

১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এবং ইউনেস্কোর ব্যাংককের আঞ্চলিক কমিশন যৌথভাবে আয়োজিত ঢাকায় মানবাধিকার কর্মসূচিতে অংশ নিয়েছেন। ক্লিনিকাল লিগ্যাল এডুকেশন অ্যান্ড অ্যাডভোকেসির ওয়ার্কশপে অংশ নেন। ক্লিনিকাল লিগ্যাল এডুকেশন অ্যান্ড অ্যাডভোকেসিতে অংশ নেওয়া “ওয়ার্কশপটি বাংলাদেশ বার কাউন্সিল এবং নিউ সাউথ ওয়েলস বার অ্যাসোসিয়েশন (অস্ট্রেলিয়া) যৌথভাবে স্পনসর করে ২ – ৬ জানুয়ারি, ১৯৯৬ ঢাকায়। ৩০ সেপ্টেম্বর – ২২ অক্টোবর, ২০০৫ পর্যন্ত শরণার্থী আইনের উপর প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, সাধারণ মানুষের আইনের মাধ্যমে ক্ষমতায়ন ( ঊখঈঙচ ) আয়োজিত এবং বাংলাদেশ জাতিসংঘের শরণার্থী হাই কমিশনার (ইউএনএইচসিআর) এর পৃষ্ঠপোষকতায়।

রোহিঙ্গা শরণার্থী সম্প্রদায়ের জন্য নেতৃত্ব ও সংঘর্ষ পরিচালনার উপর একটি প্রশিক্ষণ কোর্স ২৫ নভেম্বর – ২রা ডিসেম্বর,২০১১ অবধি পরিচালনা করেছেন। ২৯ মার্চ – ৩রা এপ্রিল, ২০১৪ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী সম্প্রদায়ের নেতৃত্ব ও সংঘাত পরিচালনার বিষয়ে দলের নেতৃত্ব হিসাবে একটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছেন। ইঊখঅ (বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি) দ্বারা আয়োজিত পরিবেশ আইন সম্পর্কিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৬-১৮ আগস্ট,২০১৫ থেকে হেকেপ (ঐঊছঊচ) সাব-প্রকল্পের আওতায় আয়োজিত আইনের কারিকুলাম বিকাশ সম্পর্কিত কর্মশালায় একজন রিসোর্স ব্যক্তি হিসাবে যোগদান করেছেন।

ক্লিনিকাল আইন শিক্ষার উন্নয়নের জন্য ৬-৯ অক্টোবর,২০১৫ পর্যন্ত ব্লুহাম লিগ্যাল ক্লিনিক,প্রিতজকার স্কুল অফ ল, নর্থ-ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, শিকাগো, ইলিনয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লিনিকের পরিচালকদের সাথে বৈঠক এবং বিভিন্ন আইন ক্লাস পর্যবেক্ষণ করেছেন, আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, আইকিউএসি(ওছঅঈ) – এইচইকিউইপি(ঐঊছঊচ) প্রকল্পের আওতায়।

কানাডার আইনী ব্যবস্থা এবং আদালত প্রক্রিয়ায় অভিজ্ঞতা অর্জনের জন্য কয়েকটি আইন ফার্মে ২৩ -২৬ অক্টোবর, ২০১৭ পর্যন্ত টরন্টোতে অবস্থান করেছিলেন। জাপানের কিতাক্যুশুতে ২৪ জুন – ০২ জুলাই পর্যন্ত আইসিআইইভি -২০১৮ কর্তৃক শীর্ষক সেমিনারে অংশ নিয়েছেন ।

ড. সেলিম তোহা প্রফেসর ক্যাটাগরিতে মহামান্য চ্যান্সেলর মনোনীত সিন্ডিকেট সদস্য (২০১০-২০১৩) ছিলেন। প্রফেসর তোহা ২০১৯ সালে ১২ তম “বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ” ভাইভা বোর্ডের সদস্য ছিলেন। তিনি আইন ও ভুমি ব্যাবস্থাপনা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে আজ দায়িত্ব শেষ করলেন।

ধামরাইয়ে পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌরসভর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহ্ফিল ও গণভোজের আয়োজন করা হয়।

আজ শুক্রবার (১৭ আগষ্ট) বিকালে ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে এ আলোচনা সভা, দোয়া মাহ্ফিল ও গণভোজের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আবুল কাসেম রতন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা ধামরাই পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোবারক হোসেন কামাল,ধামরাই যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ,ধামরাই পৌর যুবলীগের সহ-সভাপতি আলী খান প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ২০০৪ সালের ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার জনসমাবেশে ইতিহাসের বর্বরোচিত বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসী কর্তৃক গ্রেনেড হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগ।

শুক্রবার(২১শে আগস্ট) বিকাল ৩টায় শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলের নেতৃত্বে বেনাপোল বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বেনাপোল শহরের গুরুত্বপুর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় বিশাল প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠান।

এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন মোঃ আরিফুল ইসলাম রিয়াদ সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখা ।

এ সময় প্রধান অতিথীর বক্তব্যকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ বলেন, ৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা এবং ২০০৪ সালে গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা একই সূত্রে গাঁথা।

‘উভয় ঘটনার সঙ্গে জড়িতরা দেশের স্বাধীনতা বিরোধী শক্তি ৭৫ এর খুনিদের রক্ষা করে চাকরির ব্যবস্থা এবং গ্রেনেড হামলাকারীদের বিদেশে পাঠানোর মাধ্যমে পুনর্বাসিত করেছিল’।

তিনি আরও বলেন, ২০০৪ সালে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালিয়ে হত্যাচেষ্টার উদ্দেশ্য শুধু আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করাই ছিলনা, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরীকে হত্যার মাধ্যমে দেশকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। খালেদা জিয়া ১৫ আগষ্ট জন্মদিন পালন করে খুনিদের পুরস্কৃত করেছেন।২১শে আগষ্ট জোট সরকার গ্রেনেড হামলা করে আঃলীগ নেত্রী আইভি রহমান সহ ২৪ জন নেতা-কর্মীকে হত্যা করেছে।

অধিকাংশ বক্তারা বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটনকে অবৈধ দূর্নীতিগ্রস্থ মেয়র বলে আখ্যায়িত করেন। শার্শা উপজেলার আঃলীগের মুল স্রোতধারার বাইরে গিয়ে গ্রæপিং সৃষ্টি করেছে। কিছুদিন আগেও জাতীয় সংসদের নির্বাচন নিয়ে আঃলীগের বিপক্ষে বক্তব্য দিয়েছেন। যার ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মেয়র লিটন তো আঃলীগ নিয়ে গ্রæপিং করবেই কারন তিনি তো জামায়াত পরিবারের সদস্য।বেনাপোলের পৌর মেয়রকে আঃলীগের মধ্যে গ্রæপিং না করার হুশিয়ারী উচ্চারন করেছেন। তারা আরও বলেন দূর্নীতিবাজ মেয়র লিটন ক্ষমতাকে কুক্ষিগত করতে মামলা করে ৯টি বছর বেনাপোল পৌরসভার নির্বাচনকে বন্ধ করে রেখেছেন। মেয়র লিটন ও মেহেদি হাসানকে মীরজাফর বলে উল্লেখ করেন।

এ সময় আরও বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল ট্রান্সপোর্ট সমিতির সম্পাদক আজিম উদ্দিন গাজী, বেনাপোল পৌর আঃলীগের যুগ্ম সম্পাদক মাহাতাব হোসেন, নিখোঁজ কাউন্সিলর তারিকুল ইসলাম তুহিনের সহধর্মিনী সালমা আলম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল,পৌর আওয়ামী যুবলীগের আহŸায়ক কাউন্সিলর আহাদুজ্জামান বকুল ও যুগ্ম আহŸায়ক মোঃ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও সাধারন সম্পাদক কামাল হোসেন, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ,শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা আরিফ হোসেন রুবেল ও আল-ইমরান,বড়আঁচড়া শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামাল হোসেন।বাহাদুরপুর ইউনিয়নের ইউপি সদস্য সাকের আহম্মেদ সাগরসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীবৃন্দ।

আশুলিয়ায় প্রতারণা করে চাকুরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আট প্রতারককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় প্রতারণা করে চাকুরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আট প্রতারককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ ।

এঘটনায় অভিযানের খবর পেয়ে প্রতারকদের গড ফাদার পালিয়ে গেছে।
শুক্রবার সকালে সাভারের আশুলিয়া থানার সামনে একটি বহুতল ভবন থেকে তাদের আটক করে র‌্যাব ৪। আটককৃত প্রতারকরা হলো রমজান আলী (৪৫), ইউনুস আলী (৫১),কাজী শিলন (৩৫),আশরাফুল আলম (৫২),আলমাস হোসেন (২২),রফিকুল ইসলাম (৫০),সোহাগ কবির (২২),ও এবিএম মাহবুবুর রহমান (৪৫)। এরা সবাই কথিত দৈনিক জয় সংবাদসহ ছয়টি প্রতিষ্ঠানের প্রতারক ছিলেন।

র‌্যাব ৪ জানায়, আশুলিয়া থানার সামনে একটি বহুতল ভবন ভাড়া নিয়ে কথিত দৈনিক জয় সংবাদসহ ছয়টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস ডিজি তফিকুল আলম সবুজ শাহী সারা বাংলাদেশের নিরিহ মানুষকে টেলিভিশন পত্রিকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। পরে ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি র‌্যাব ৪ কে জানালে র‌্যাব অনুন্ধান করে আজ সকালে র‌্যাব ৪ এর নবীনগর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং অভিযান পরিচালনা করেন। এসময় প্রতারণার অভিযোগে ওই প্রতিষ্ঠানের আট প্রতারককে আটক করে।

এদিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এসব কথিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডিজিটাল প্রতারক এস ডিজি তফিকুল আলম সবুজ শাহী পালিয়ে যায়। এসময় র‌্যাব এসময় তাদের অফিস থেকে প্রতারণা করার অনেক সরঞ্জামদি উদ্ধার করে। র‌্যাব আরও জানায় ওই প্রতারক চক্র এ পর্যন্ত সারা দেশে ৫৬৩ জনকে চাকুরী দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীরা এই প্রতারকদের কঠোর শাস্তি দাবি করেছেন। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

আজ দুপুরে প্রতারকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।
এবিষয়ে র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন,ওই কথিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রতারক এস ডিজি তফিকুল আলম সবুজ শাহীকে আটক করতে তারা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক ছয়জন কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত

নিউজ ডেস্ক ঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮৬৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮২২ জনে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।

এর একদিন আগে বুধবার (১৯ আগস্ট) দেশে আরও ২ হাজার ৭৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪১ জনের মৃত্যু হয়।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৯৬৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৯৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৩ লাখ ৮৫১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭৬ হাজার ৩৩৭ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৭ লাখ ৯৩১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৬০ হাজার ৪১৩ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১১ হাজার ১৮৯ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ হাজার ৪৮১ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৩১ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩৫ হাজার ৮২২ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৫৩ হাজার ৯৯৪ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৩৭ হাজার ৩২১ জন। আর মৃতের সংখ্যা ১৫ হাজার ৯৮৯ জন।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩০ লাখ ৬২ হাজার ৩৩১ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৬ লাখ ১৫ হাজার ২৫৪ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (২০ লাখ ৯৬ হাজার ৬৮ জন)।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ধামরাইয়ে প্রধানমন্ত্রী বন্যার্তদের দেওয়া উপহার সামগ্রী আত্মসাত কৃত সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইতে প্রধান মন্ত্রীর বন্যার্তদের দেওয়া উপহার সামগ্রী আত্মসাতের ঘটনায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার ২০আগষ্ট বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক। মিজানুর রহমান মিজু (৬০) ধামরাই উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। সে যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক জানান, গত ১১ আগষ্ট দিবাগত রাতে যাদবপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চাল তার নিজ বাড়ীতে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছেন এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি অভিযানিক দল।

পরে রাত ২ টার দিকে উপজেলার আমছিমোড় এলাকার ওই চেয়ারম্যানের নিজ বাড়ীর একটি টিনশেডের কক্ষ থেকে ত্রাণের ৩৫ বস্তা ৫৬০ কেজি ওজনের ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। পরে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়।
এর পর ১৮আগষ্ট স্থানীয় সরকারের উপ-সচিব মোঃ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত দুইটি চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের একটি চিঠিতে গ্রেফতার ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজুকে সাময়িক বরখাস্ত করা হয়। অপর একটি চিঠিতে কেন তাকে চুড়ান্তু বরখাস্ত করা হবে না তার কারণ দর্শনোর জন্য বলা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ) আইনের ২০০৯ এর ধারা মতে ৩৪(১)অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তার স্থায়ী পদ হতে সাময়িক বরখাস্ত করে।

ধামরাইয়ে নিজ অর্থায়নে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত করে দিলেন জহিরুল ইসলাম জুয়েল।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে জহিরুল ইসলাম জুয়েল এর নিজ অর্থায়নে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত করে দিয়েছেন।

ধামরাই উপজেলায় কুল্লা ইউনিয়নে দক্ষিণ কেলিয়া গ্রাম হতে বান্দিমারা গ্রামে যাওয়ার প্রধান রাস্তাটিতে বন্যার পানির স্রোতে রাস্তার একাধিক জায়গায় ভেঙ্গে খালে পরিণত হয়ে মানুষ চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। রাস্তাটি ঢাকা আরিচা মহা সড়কে উঠেছে গ্রামের এই প্রধান সড়কটি বন্যার পানিতে ভেঙ্গে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় বিপাকে পড়েছে গ্রামে হাজার হাজার মানুষ। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়েত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।

রাস্তাটি দিয়ে চলাচল করে হাজার হাজার কারখানা শ্রর্মিক। রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা হেঁটে চলাচলও বিপদজ্জনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে।

ঢাকা (২০) আসনের সাংসদ সদস্য জননেতা আলহাজ্ব বেনজীর আহমদ ২০০৮ সালে এই রাস্তাটি সম্পুর্ণ করেন এবার বন্যার কারণে রাস্তাটির বেহালদশা হয়। সেইজন্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নির্দেশে ও সাধারণ মানুষের চলাচলের জন্য ব্যাবস্থাপনা পরিচালক কুলসুম ফিড লি: ও কমিউনিটি বিট পুলিশিং সাধারন সম্পাদক,আওয়ামী লীগ নেতা কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের সন্তান মোঃ জহিরুল ইসলাম জুয়েল তার নিজ অর্থায়নে দক্ষিণ কেলিয়া ও বান্দিমারা গ্রামের রাস্তাটি একই দিনে দুই জায়গায় বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তার মেরামত করে দেন। এর আগে জুহিরুল ইসলাম জুয়েল কেলিয়া গ্রামের বন্যায় ভেঙ্গে যাওয়া প্রধান রাস্তার ৩০০ফুট নিজ অর্থায়নে মেরামত করেন এবং তিনি করোনা কালিন ও বন্যা কালিন সময়ে একাধিক বার অসহায় মানুষদের মাঝে ত্রান সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

এসময় জহিরুল ইসলাম জুয়েল সাংবাদিকদের জানান, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নির্দেশে ও মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

এসময় গ্রামে স্থানীয়রা বলেন বন্যায় ভেঙ্গে যাওয়া এই রাস্তাটি মেরামত হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে এই রাস্তা দিয়ে এখন চলাচল করা যাবে আমরা খুব আনন্দিত।

দিনাজপুরে কলেজের জায়গা দখলে বাধা দেয়ায় শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের জায়গা অবৈধভাবে দখলের সময় বাধা দেয়ায় দখলকারী পৌর নারী কাউন্সিলরের সমর্থকদের হামলায় কলেজটির শিক্ষকসহ ৯ শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের বটতলী মোড়ে সরকারি কলেজের জায়গা দখল করে টিনসেট ঘর নির্মাণ করতে বাধা দেয়ায় এ হামলার ঘটনা ঘটে।

এদিকে শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১২টা থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। দুপুর ১টায় ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেয়ায় অবোরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

পৌর কাউন্সিলর ও তার লোকজনের হামলায় আহতরা হলেন- ফুলবাড়ী সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক এরশাদ হোসেন, কলেজের দর্শন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনসুর পারভেজ, একই বিভাগের সাগর হোসেন, মানবিক শাখার স্নাতক বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন, একই বিভাগের শিক্ষার্থী নাসিম আহম্মেদ, সাজু মেহেদী হাসান, সাব্বির ও শুভ। তারা সকলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক বলেন, পৌর কাউন্সিলর রোকেয়া বেগম দীর্ঘদিন থেকে ফুলবাড়ী কলেজের জায়গা অবৈধভাবে জবর দখল করে ঘরবাড়ি ও দোকানপাট করেছিলেন। রাস্তা প্রসস্তের সময় উচ্ছেদ অভিযানে তার অবৈধ দখল করা জায়গা উদ্ধার করা হয়।

তিনি বলেন, বুধবার সকাল থেকে উদ্ধার করা জায়গায় আবোরো ঘর নির্মাণ শুরু করেন পৌর কাউন্সিলর রোকেয়া বেগম। এ ঘটনায় কলেজের দর্শন বিভাগের প্রভাষক এরশাদ হোসেন বাধা দেয়। এসময় পৌর কাউন্সিরর রোকেয়া বেগম ও তার সাথে থাকা লোকজন শিক্ষক এরশাদ হোসেনের ওপর হামলা করে। এরপর শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ করতে গেলে পৌর কাউন্সিলর লোকজন দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ কারণে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন।

ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী নাসিম আহম্মেদ বলেন, শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ জানাতে গিয়ে পৌর কাউন্সিলর রোকেয়া ও তার সন্ত্রাসী বাহিনী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলা ও কলেজের জায়গা অবৈধভাবে দখলের প্রতিবাদে রাস্তা অবোরোধ করে তারা।

এই বিষয়ে জানতে চাইলে পৌর কাউন্সিলর রোকেয়া হামলার কথা অস্বীকার করে বলেন তর্ক-বিতর্কের মাধ্যমে শিক্ষক পড়ে গিয়ে আহত হয়েছেন। কিন্তু সরকারি কলেজের জায়গা কেন দখল করছেন এই প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেয়নি।

ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বললে, তারা অবোরোধ প্রত্যাহার করে নেন।

তিনি বলেন, ঘটনা তদন্ত করে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলেজের শিক্ষার্থীরা বলেন, পৌর কাউন্সির রোকেয়া বেগমসহ কয়েকজন ব্যক্তি সরকারি কলেজের জায়গা দখল করে দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। সরকারি উচ্ছেদ অভিযানে তাদেরকে উচ্ছেদ করা হলেও তারা আবোরো দখল তা শুরু করেছে।

সিনহা হত্যা: চাঞ্চল্যকর তথ্য পেল র‌্যাব

টেকনাফে মেজর সিনহা হত্যা মামলায় ৭ আসামির কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বুধবার (১৯ আগস্ট) এক ব্রিফিংয়ে এতথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, পুলিশের করা তিনটি মামলার আলামত বুঝে নেয়া হয়েছে। এছাড়া পুলিশের জব্দ করা সিনহার সহযোগী শিপ্রার ২৯ টি ডিভাইস পুলিশের কাছ থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্রহণ করবে মামলার তদন্তকারী কর্মকর্তা।

র‌্যাব আরো জানায়, রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকে সিনহা হত্যার বিভিন্ন তথ্য-উপাত্ত র‌্যাবের তদন্ত কর্মকর্তা পেয়েছে। যা এই হত্যা মামলার তদন্তকে আরো এগিয়ে নিয়ে গেছে। আসামি ও সাক্ষীদের কাছ থেকে পাওয়া তথ্য বিচার বিশ্লেষণ করে এই হত্যার মূল রহস্য উদঘাটন করা হবে।

এছাড়া, নিহতের বড় বোন টেকনাফ থানায় বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এদের মধ্যে বরখাস্তকৃত ৭ জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া আরো দুইজনের নাম এজাহারে ছিল। এই দুইজনের বিষয়ে বিস্তারিত জানতে র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশ সুপারের কাছে বুধবার লিখিত আবেদন করেছে বলেও জানায় র‌্যাব।

এর আগে, সাবেক মেজর সিনহার সহাযোগী শিপ্রা দেবনাথের জব্দকৃত মালামাল র‌্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেন আদালত। এগুলো মধ্যে রয়েছে- মোবাইল, ল্যাপটপ, হার্ডডিস্কসহ ২৯ ধরনের মালামাল।

শিপ্রা দেবনাথ জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বেশকিছু আপত্তিকর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার অভিযোগ, রামু থানায় সংরক্ষিত ডিভাইস থেকেই এসব ছবি ভিডিও বাইরে ছড়ানো হয়েছে।

গত ৩ জুলাই সিনহার সঙ্গে শিপ্রা দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত ও তাসকিন ভ্রমণবিষয়ক ভিডিওচিত্র ধারণ করতে কক্সবাজার যান। ৩১ জুলাই রাতে টেকনাফের মারিষবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এ সময় সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। পরে রিসোর্ট থেকে শিপ্রাকেও আটক করা হয়। দুজনই বর্তমানে জামিনে মুক্ত।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। একটি মামলা হয় টেকনাফ থানায়। এ মামলায় সরকারি কাজে বাধা ও গুলিতে নিহত হওয়ার অভিযোগ আনা হয়। সেই মামলার আসামি করা হয় সিফাতকে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় দায়ের করা মাদক মামলায় আসামি করা হয় শিপ্রা দেবনাথকে।

এদিকে ৫ আগস্ট সিনহার বড় বোন বাদী হয়ে একই আদালতে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, থানার এসআই নন্দলাল রক্ষিতসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এছাড়া বাদীর আবেদন মঞ্জুর করে সবগুলো মামলা তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেন বিচারক।

সর্বশেষ আপডেট...