সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় প্রতারণা করে চাকুরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আট প্রতারককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ ।
এঘটনায় অভিযানের খবর পেয়ে প্রতারকদের গড ফাদার পালিয়ে গেছে।
শুক্রবার সকালে সাভারের আশুলিয়া থানার সামনে একটি বহুতল ভবন থেকে তাদের আটক করে র্যাব ৪। আটককৃত প্রতারকরা হলো রমজান আলী (৪৫), ইউনুস আলী (৫১),কাজী শিলন (৩৫),আশরাফুল আলম (৫২),আলমাস হোসেন (২২),রফিকুল ইসলাম (৫০),সোহাগ কবির (২২),ও এবিএম মাহবুবুর রহমান (৪৫)। এরা সবাই কথিত দৈনিক জয় সংবাদসহ ছয়টি প্রতিষ্ঠানের প্রতারক ছিলেন।
র্যাব ৪ জানায়, আশুলিয়া থানার সামনে একটি বহুতল ভবন ভাড়া নিয়ে কথিত দৈনিক জয় সংবাদসহ ছয়টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস ডিজি তফিকুল আলম সবুজ শাহী সারা বাংলাদেশের নিরিহ মানুষকে টেলিভিশন পত্রিকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। পরে ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি র্যাব ৪ কে জানালে র্যাব অনুন্ধান করে আজ সকালে র্যাব ৪ এর নবীনগর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং অভিযান পরিচালনা করেন। এসময় প্রতারণার অভিযোগে ওই প্রতিষ্ঠানের আট প্রতারককে আটক করে।
এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে এসব কথিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডিজিটাল প্রতারক এস ডিজি তফিকুল আলম সবুজ শাহী পালিয়ে যায়। এসময় র্যাব এসময় তাদের অফিস থেকে প্রতারণা করার অনেক সরঞ্জামদি উদ্ধার করে। র্যাব আরও জানায় ওই প্রতারক চক্র এ পর্যন্ত সারা দেশে ৫৬৩ জনকে চাকুরী দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীরা এই প্রতারকদের কঠোর শাস্তি দাবি করেছেন। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
আজ দুপুরে প্রতারকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
এবিষয়ে র্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন,ওই কথিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রতারক এস ডিজি তফিকুল আলম সবুজ শাহীকে আটক করতে তারা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
নিউজ ডেস্ক ঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮৬৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮২২ জনে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।
এর একদিন আগে বুধবার (১৯ আগস্ট) দেশে আরও ২ হাজার ৭৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪১ জনের মৃত্যু হয়।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৯৬৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৯৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৩ লাখ ৮৫১ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭৬ হাজার ৩৩৭ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৭ লাখ ৯৩১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।
আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৬০ হাজার ৪১৩ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১১ হাজার ১৮৯ জন।
মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ হাজার ৪৮১ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৩১ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩৫ হাজার ৮২২ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৫৩ হাজার ৯৯৪ জন।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৩৭ হাজার ৩২১ জন। আর মৃতের সংখ্যা ১৫ হাজার ৯৮৯ জন।
সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩০ লাখ ৬২ হাজার ৩৩১ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৬ লাখ ১৫ হাজার ২৫৪ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (২০ লাখ ৯৬ হাজার ৬৮ জন)।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইতে প্রধান মন্ত্রীর বন্যার্তদের দেওয়া উপহার সামগ্রী আত্মসাতের ঘটনায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার ২০আগষ্ট বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক। মিজানুর রহমান মিজু (৬০) ধামরাই উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। সে যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক জানান, গত ১১ আগষ্ট দিবাগত রাতে যাদবপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চাল তার নিজ বাড়ীতে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছেন এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করে র্যাবের একটি অভিযানিক দল।
পরে রাত ২ টার দিকে উপজেলার আমছিমোড় এলাকার ওই চেয়ারম্যানের নিজ বাড়ীর একটি টিনশেডের কক্ষ থেকে ত্রাণের ৩৫ বস্তা ৫৬০ কেজি ওজনের ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। পরে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়।
এর পর ১৮আগষ্ট স্থানীয় সরকারের উপ-সচিব মোঃ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত দুইটি চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের একটি চিঠিতে গ্রেফতার ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজুকে সাময়িক বরখাস্ত করা হয়। অপর একটি চিঠিতে কেন তাকে চুড়ান্তু বরখাস্ত করা হবে না তার কারণ দর্শনোর জন্য বলা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ) আইনের ২০০৯ এর ধারা মতে ৩৪(১)অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তার স্থায়ী পদ হতে সাময়িক বরখাস্ত করে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে জহিরুল ইসলাম জুয়েল এর নিজ অর্থায়নে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত করে দিয়েছেন।
ধামরাই উপজেলায় কুল্লা ইউনিয়নে দক্ষিণ কেলিয়া গ্রাম হতে বান্দিমারা গ্রামে যাওয়ার প্রধান রাস্তাটিতে বন্যার পানির স্রোতে রাস্তার একাধিক জায়গায় ভেঙ্গে খালে পরিণত হয়ে মানুষ চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। রাস্তাটি ঢাকা আরিচা মহা সড়কে উঠেছে গ্রামের এই প্রধান সড়কটি বন্যার পানিতে ভেঙ্গে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় বিপাকে পড়েছে গ্রামে হাজার হাজার মানুষ। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়েত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
রাস্তাটি দিয়ে চলাচল করে হাজার হাজার কারখানা শ্রর্মিক। রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা হেঁটে চলাচলও বিপদজ্জনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে।
ঢাকা (২০) আসনের সাংসদ সদস্য জননেতা আলহাজ্ব বেনজীর আহমদ ২০০৮ সালে এই রাস্তাটি সম্পুর্ণ করেন এবার বন্যার কারণে রাস্তাটির বেহালদশা হয়। সেইজন্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নির্দেশে ও সাধারণ মানুষের চলাচলের জন্য ব্যাবস্থাপনা পরিচালক কুলসুম ফিড লি: ও কমিউনিটি বিট পুলিশিং সাধারন সম্পাদক,আওয়ামী লীগ নেতা কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের সন্তান মোঃ জহিরুল ইসলাম জুয়েল তার নিজ অর্থায়নে দক্ষিণ কেলিয়া ও বান্দিমারা গ্রামের রাস্তাটি একই দিনে দুই জায়গায় বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তার মেরামত করে দেন। এর আগে জুহিরুল ইসলাম জুয়েল কেলিয়া গ্রামের বন্যায় ভেঙ্গে যাওয়া প্রধান রাস্তার ৩০০ফুট নিজ অর্থায়নে মেরামত করেন এবং তিনি করোনা কালিন ও বন্যা কালিন সময়ে একাধিক বার অসহায় মানুষদের মাঝে ত্রান সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।
এসময় জহিরুল ইসলাম জুয়েল সাংবাদিকদের জানান, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নির্দেশে ও মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
এসময় গ্রামে স্থানীয়রা বলেন বন্যায় ভেঙ্গে যাওয়া এই রাস্তাটি মেরামত হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে এই রাস্তা দিয়ে এখন চলাচল করা যাবে আমরা খুব আনন্দিত।
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের জায়গা অবৈধভাবে দখলের সময় বাধা দেয়ায় দখলকারী পৌর নারী কাউন্সিলরের সমর্থকদের হামলায় কলেজটির শিক্ষকসহ ৯ শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের বটতলী মোড়ে সরকারি কলেজের জায়গা দখল করে টিনসেট ঘর নির্মাণ করতে বাধা দেয়ায় এ হামলার ঘটনা ঘটে।
এদিকে শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১২টা থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। দুপুর ১টায় ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেয়ায় অবোরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
পৌর কাউন্সিলর ও তার লোকজনের হামলায় আহতরা হলেন- ফুলবাড়ী সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক এরশাদ হোসেন, কলেজের দর্শন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনসুর পারভেজ, একই বিভাগের সাগর হোসেন, মানবিক শাখার স্নাতক বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন, একই বিভাগের শিক্ষার্থী নাসিম আহম্মেদ, সাজু মেহেদী হাসান, সাব্বির ও শুভ। তারা সকলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক বলেন, পৌর কাউন্সিলর রোকেয়া বেগম দীর্ঘদিন থেকে ফুলবাড়ী কলেজের জায়গা অবৈধভাবে জবর দখল করে ঘরবাড়ি ও দোকানপাট করেছিলেন। রাস্তা প্রসস্তের সময় উচ্ছেদ অভিযানে তার অবৈধ দখল করা জায়গা উদ্ধার করা হয়।
তিনি বলেন, বুধবার সকাল থেকে উদ্ধার করা জায়গায় আবোরো ঘর নির্মাণ শুরু করেন পৌর কাউন্সিলর রোকেয়া বেগম। এ ঘটনায় কলেজের দর্শন বিভাগের প্রভাষক এরশাদ হোসেন বাধা দেয়। এসময় পৌর কাউন্সিরর রোকেয়া বেগম ও তার সাথে থাকা লোকজন শিক্ষক এরশাদ হোসেনের ওপর হামলা করে। এরপর শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ করতে গেলে পৌর কাউন্সিলর লোকজন দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ কারণে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন।
ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী নাসিম আহম্মেদ বলেন, শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ জানাতে গিয়ে পৌর কাউন্সিলর রোকেয়া ও তার সন্ত্রাসী বাহিনী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলা ও কলেজের জায়গা অবৈধভাবে দখলের প্রতিবাদে রাস্তা অবোরোধ করে তারা।
এই বিষয়ে জানতে চাইলে পৌর কাউন্সিলর রোকেয়া হামলার কথা অস্বীকার করে বলেন তর্ক-বিতর্কের মাধ্যমে শিক্ষক পড়ে গিয়ে আহত হয়েছেন। কিন্তু সরকারি কলেজের জায়গা কেন দখল করছেন এই প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেয়নি।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বললে, তারা অবোরোধ প্রত্যাহার করে নেন।
তিনি বলেন, ঘটনা তদন্ত করে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলেজের শিক্ষার্থীরা বলেন, পৌর কাউন্সির রোকেয়া বেগমসহ কয়েকজন ব্যক্তি সরকারি কলেজের জায়গা দখল করে দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। সরকারি উচ্ছেদ অভিযানে তাদেরকে উচ্ছেদ করা হলেও তারা আবোরো দখল তা শুরু করেছে।
টেকনাফে মেজর সিনহা হত্যা মামলায় ৭ আসামির কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বুধবার (১৯ আগস্ট) এক ব্রিফিংয়ে এতথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, পুলিশের করা তিনটি মামলার আলামত বুঝে নেয়া হয়েছে। এছাড়া পুলিশের জব্দ করা সিনহার সহযোগী শিপ্রার ২৯ টি ডিভাইস পুলিশের কাছ থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্রহণ করবে মামলার তদন্তকারী কর্মকর্তা।
র্যাব আরো জানায়, রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকে সিনহা হত্যার বিভিন্ন তথ্য-উপাত্ত র্যাবের তদন্ত কর্মকর্তা পেয়েছে। যা এই হত্যা মামলার তদন্তকে আরো এগিয়ে নিয়ে গেছে। আসামি ও সাক্ষীদের কাছ থেকে পাওয়া তথ্য বিচার বিশ্লেষণ করে এই হত্যার মূল রহস্য উদঘাটন করা হবে।
এছাড়া, নিহতের বড় বোন টেকনাফ থানায় বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এদের মধ্যে বরখাস্তকৃত ৭ জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া আরো দুইজনের নাম এজাহারে ছিল। এই দুইজনের বিষয়ে বিস্তারিত জানতে র্যাবের তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশ সুপারের কাছে বুধবার লিখিত আবেদন করেছে বলেও জানায় র্যাব।
এর আগে, সাবেক মেজর সিনহার সহাযোগী শিপ্রা দেবনাথের জব্দকৃত মালামাল র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেন আদালত। এগুলো মধ্যে রয়েছে- মোবাইল, ল্যাপটপ, হার্ডডিস্কসহ ২৯ ধরনের মালামাল।
শিপ্রা দেবনাথ জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বেশকিছু আপত্তিকর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার অভিযোগ, রামু থানায় সংরক্ষিত ডিভাইস থেকেই এসব ছবি ভিডিও বাইরে ছড়ানো হয়েছে।
গত ৩ জুলাই সিনহার সঙ্গে শিপ্রা দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত ও তাসকিন ভ্রমণবিষয়ক ভিডিওচিত্র ধারণ করতে কক্সবাজার যান। ৩১ জুলাই রাতে টেকনাফের মারিষবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এ সময় সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। পরে রিসোর্ট থেকে শিপ্রাকেও আটক করা হয়। দুজনই বর্তমানে জামিনে মুক্ত।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। একটি মামলা হয় টেকনাফ থানায়। এ মামলায় সরকারি কাজে বাধা ও গুলিতে নিহত হওয়ার অভিযোগ আনা হয়। সেই মামলার আসামি করা হয় সিফাতকে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় দায়ের করা মাদক মামলায় আসামি করা হয় শিপ্রা দেবনাথকে।
এদিকে ৫ আগস্ট সিনহার বড় বোন বাদী হয়ে একই আদালতে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, থানার এসআই নন্দলাল রক্ষিতসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এছাড়া বাদীর আবেদন মঞ্জুর করে সবগুলো মামলা তদন্তের দায়িত্ব র্যাবকে দেন বিচারক।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু আজম মুুহা: সারওয়ার হোসেন (৪৩), তার মেয়ে সোহানা সাবরিন (১৫) ও ছেলে তাসিন আহম্মেদ (১২) সম্পুন্ন মুক্ত হয়েছেন।গত ১৪ আগস্ট তাদের সর্বশেষ নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
ইতোমধ্যে তিনি তার কর্মস্থলে যোগদান করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।
সারওয়ার হোসেন ও তার পরিবারের করোনা মুক্তিতে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ঐ পরিবারের প্রতি শুভ কামনা জানিয়েছেন।
প্রসঙ্গত : এ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৬, সুস্থ হয়েছেন ৪৮ , মারা গেছেন ২ জন। বাকীরা চিকিৎসাধীন আছেন।
আমিনুল ইসলাম, ইবি ঃ ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি)তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ সময় উপাচার্য ড. রাশীদ অাসকারী বলেন,জাতির পিতাকে ইবির ১৭৫ একরে চর্চার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি”এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ ব্যর্থ স্বাধীনতা সংগ্রামে যুগের পর যুগ কাটিয়ে দিচ্ছে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সর্বৈব সফল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গতা দিয়ে গেছেন।
সেই কীর্তিমান মহাপুরুষকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরে চর্চার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে ‘শ্বাশত মুজিব’ ও ‘মুক্তির আহবান’ নামে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, আমার বিদায়ের প্রাক্কালে বিনম্র শ্রদ্ধায় অবনত মস্তকে স্মরণ করি মহীয়সী নারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি কৃপা করে মেগা প্রজেক্টটি না দিলে আজ ইসলামী বিশ্ববিদ্যালয় এ জায়গায়
দাঁড়াতো না। আমি গভীর কৃতজ্ঞতা জানাই শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রীসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে। বিনম্র শ্রদ্ধা জানাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে। তিনি আরও বলেন, আমার উদ্যমের মুল প্রেরণাশক্তি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আমি স্বপ্ন দেখা শেখানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছি এবং তারা অনেকখানি এগিয়েছে। উপাচার্য বলেন, আমাদের আনন্দ এটাই যে, আমরা একটি ট্রেনকে লাইনে তুলে দিতে পেরেছি।
আজ (১৯ আগস্ট) দুপুরে প্রশাসন ভবনের তৃতীয় তলাস্থ সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থ ২০২০ ‘মহানক্ষত্র মুজিব’ ও ‘ইম্মর্টাল মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, বঙ্গবন্ধু এক অবিস্মরণীয় নেতা। তাঁর কীর্তিমান জীবন নিয়ে অনন্তকাল ইতিহাস রচিত হবে। তিনি প্রকাশিত গ্রন্থ দুটির ভুঁয়সী প্রশংসা করে বলেন, বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে গৃহীত কর্মসূচির অন্যতম ছিল বাংলা ও ইংরেজিতে বঙ্গবন্ধুর জীবন নিয়ে গ্রন্থ প্রকাশ করা। তা সম্পন্ন হওয়ায় তিনি উপাচার্য ও সংশ্লিষ্ট সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোকের মাস হলেও আজকের দিনটা আনন্দের। মুজিব শতবর্ষ উপলক্ষে আজ আমরা ‘মহানক্ষত্র মুজিব’ ও ‘ইম্মর্টাল মুজিব’ গ্রন্থ দুইটি প্রকাশ করতে পেরেছি। এ প্রকাশনার সকল কৃতিত্ব উপাচার্য ও উপ-উপাচার্যের
উল্লেখ করে তার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বঙ্গবন্ধুর জীবনের অজানা অধ্যায় তুলে ধরে উপস্থিত সকলকে তা সভা-সমাবেশে তুলে ধরার জন্য অহব্বান জানান তিনি। সাফল্যের সাথে চার বছর পূর্ণ করতে পারায় ট্রেজারার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘মহানক্ষত্র মুজিব’ স্মারকগ্রন্থের সম্পাদক ও বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান-এর
সভাপতিত্বে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম¥ন, প্রফেসর ড. রেবা মন্ডল, প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. এম. এয়াকুব আলী, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রেস প্রশাসক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, অফিসার্স এসোসিয়েশনের আহŸায়ক মোঃ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোঃ আব্রাহাম লিংকন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. নওয়াব আলী খান।
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রকাশিত গ্রন্থ দুটিতে বিখ্যাত লেখকদের লেখা স্থান পেয়েছে। ইংরেজি ‘ইম্মর্টাল মুজিব’ স্মারকগ্রন্থ সম্পাদনা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ। ‘মহানক্ষত্র মুজিব’ স্মারকগ্রন্থের সম্পাদনা করেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান ও সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী খান। দুটি স্মারকগ্রন্থ সম্পাদনা ও প্রকাশনায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। গ্রন্থ দুটি শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রীদের জ্ঞানান্বেষণে পথিকৃৎ হয়ে থাকবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদ উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন। অভূতপূর্ব সততা, দক্ষতা, নিষ্ঠা ও সাফল্যের সাথে চার বছরের দায়িত্ব শেষ করায় তাঁরা উপাচার্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতের পেট্রাপোল ক্যাম্পে বিএসএফের সাথে বাংলাদেশের ৪৯ বিজিবি’র মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৭ই আগস্ট) সকাল ১১ টা থেকে প্রায় ৩ টা পর্যন্ত এ বৈঠক টি অনুষ্ঠিত হয়।
দুই দেশের এই পতাকা বৈঠকে বাংলাদেশে পক্ষে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা, খুলনা সেক্টর জিটু মেজর সৈয়দ সোহেল আহমেদ, ৪৯ বিজিবি’র উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম সহ ৪জন। ভারতের পক্ষে ১৭৯ বিএসএফের অধিনায়ক শ্রী অনিল কুমার ঠাকুর সহ ৪ জন।
পতাকা বৈঠকে পেট্টাপোল বর্ডারের বিএসএফ অস্থায়ী টিন সেট ঘর তৈরী,মাদক পাচার,চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে আলোচনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আই,সি,পি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব।