হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের বিদায় ও নবাগত ওফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবালের সংবর্ধনা উপলক্ষে ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে থানার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোসফেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম।
আরো বক্তব্য দেন ওসি( তদন্ত)আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, এস আই মালেক ও বুলু মিয়া, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন ও কুসমত আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ও জমিরুল ইসলাম আ’লীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার আহম্মদ হোসেন বিপ্লব,থানার পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর থানা পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার বরইচারা গ্রাম থেকে দ্বারিয়াপুর গ্রামের লুৎফর রহমান (৫০) ওরফে কোরবান ও সোনাতুন্দি গ্রামের লিমন বিশ্বাস (২৮) নামে দু’মাদক ব্যবসায়ীকে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে । লুৎফর রহমান (৫০) ওরফে কোরবান দ্বারিয়াপুর গ্রামের গফুর বিশ্বাস ও লিমন বিশ্বাস (২৮) সোনাতুন্দি গ্রামের আক্তার বিশ্বাসের পুত্র ।
শ্রীপুর থানা পুলিশ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন যে, উপজেলার বরইচারা বাজারস্থ কোরবানের সেলুনের দোকানে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে । এ সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার ওসি মোঃ আলী আহমেদ মাসুদ এর নির্দেশে এস,আই শরিফুল ইসলাম ও এ,এস,আই মনিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা ও ৯ পিস ইয়াবাসহ দোকান মালিক লুৎফর রহমান (৫০) ওরফে কোরবান ও লিমন বিশ্বাস (২৮) কে আটক করতে সক্ষম হন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ বলেন, আটকৃত ব্যক্তিরা এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার পরিচালনা করে আসছিল । স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাদেরকে মাদক দ্রব্যসহ আটক করে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা হয়েছে।
মো:- আমিনুল ইসলাম ( ইবি প্রতিনিধি) ঃ দেশে চলমান করোনা ভাইরাসের প্রভাব না কমায় ও সরকারী বিধি মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি আশানুরূপ উন্নতি না হওয়ায় সরকারি সাধারণ ছুটির মেয়াদ ধারাবাহিকভাবে বৃদ্ধির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্রের প্রেক্ষিতে আজ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে গত ৩০ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়।
এদিকে, বিশ্ববিদ্যালয় ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তবে অনলাইন একাডেমিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিপ্লব,সাভার ঃ নিখোঁজের ১৬ ঘন্টা পরে সাভারে বিলের পানি থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।মঙ্গলবার সকাল ৯ টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ দাসপাড়া এলাকার একটি বিল থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত দুই যুবকের নাম সুমন তাদের বয়স ১৯ ও ২০। নিহতদের মধ্যে একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিল আর একজন ট্রাক ড্রাইভার ছিল। পুলিশ জানায় আজ ট্রলারে বনভোজনের জন্য গতকাল বেড়াইদ দাসপাড়া এলাকায় ওই বিলের পানিতে প্রস্তুতি নিচ্ছিলেন ছয় যুবক।
এসময় তাদের ট্রলারটি দাসপাড়া এলাকায় বিলের পানিতে পৌছিলে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এসময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে জুয়েল নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে পাঁচ যুবক আতঙ্কে লাফিয়ে বিলের পানিতে পড়ে যায়। এসময় অন্যরা সাঁতরিয়ে বিলের পানির তীরে উঠলেও সুমন নামের দুই যুবক নিখোঁজ হয়। পরে আজ সকালে ১৬ ঘণ্টা পরে বিলের পানি থেকে ওই দুই যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত দুই যুবকের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই যুবকের বাড়ি বেড়াইদ উত্তর ও দক্ষিণ পাড়া এলাকায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন নিখোঁজের কয়েক ঘণ্টা পরে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত জুয়েল নামের ওই যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। উল্লেখ্য গত কয়েকদিন আগেও ওই ইউনিয়নের নিকরাইল গ্রামে বিদ্যুতের খুঁটির তার ট্রলারের উপরে ছিঁড়ে পড়ে একজন নিহত হয় ও দুইজন গুরুতর আহত হয়।
স্থানীয়দের দাবি বিদ্যুতের খুঁটি গুলো ওই বিলের মাঝখান দিয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণ হারাচ্ছে অসহায় মানুষেরা।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার সোমভাগ ইউনিয়নের চাপিল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানাযায়, সকালের দিকে নিজের বাড়ির পাশে বন্যার পানিতে তলিয়ে যাওয়া গাছ থেকে বাতাবি লেবু পেরে বাজারে নিয়ে বিক্রি করতে যাওয়ার সময় পারা-পার মুহূর্তে উপরে থাকা ড্রপ তার ধরলে তারের স্পর্শে লিকেজ থাকার কারণে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানা যায়।
এই ব্যাপারে সোমভাগ ইউনিয়নের মেম্বার নাছির জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম উভয় পক্ষের কোন অভিযোগ না থাকায় আমি লাসের শেষ কার্য সম্পন্ন করার অনুমতি প্রদান করি।
এবিষয়ে মৃত খলিলুরের ছেলে আ: আওয়াল বলেন, আমার বাবা মৃত্যুর বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।
এবিষয়ে ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শংকর চন্দ্র সরকার জানান, স্থানীয় সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান মো: আজাহার আলীর সাথে আলাপকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান উপহার বিতরন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বন্যা কবলিতদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণের অংশহিসেবে সোমবার দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ড লাকুরিয়া পাড়া এলাকায় দের শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
ত্রাণ বিতরণ কালে ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির বলেন করোনার মধ্যে আবার বন্যার কবলে পড়ে বহু পরিবার পানিবন্দি হয়ে কষ্টে দিন কাটাচ্ছে।বন্যা কবলিতদের সীমাহীন দুর্ভোগ হচ্ছে। বন্যায় যাদের ঘর বাড়ি তলিয়ে গেছে তাদের আশ্রয়নের ব্যবস্থা করা হয়েছে।আমরা তাদের দুর্ভোগ লাঘবের জন্য দিন-রাত কাজ করছি।
এসময় ত্রাণ কার্যক্রমে অংশ নেন ধামরাই পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান রঞ্জু, ধামরাই উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সরোয়ার মাহবুব তুষার, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোকছেদ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আসছে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১০ আগস্ট সোমবার সকালে ইউএনও’র অফিসক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রকৌশলি তারেক বিন ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু রায়হান, খাদ্য কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার ও মোকছুদুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলা পরিষদ গেট থেকে পূর্বে ৩কিলোমিটার সড়ক পাকা করনের দাবীতে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে সহ¯্রাধিক এলাকাবাসী ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।
জানা গেছে, উপজেলা পরিষদের সামনের প্রায় ৩কিলোমিটার সড়কটি স্বাধীনতার ৪৮ বছরেও পাকা হয়নি। নিওপাড়া, চাউলাপাড়া, নয়াপাড়া, বড়ভাইজোড়া, তুলাতলী, মুজিব কিল্লা ও নাওভাঙ্গা এলাকার লোকজন উপজেলা পরিষদে আসার একমাত্র সংযোগ সড়কটিতে আজও ইটের ছোয়া লাগেনি। বর্ষা মৌসুমে ওই এলাকায় বসবাসরত লোকজন ও কয়েকশত শিক্ষার্থী হাটু কাদা ভেঙ্গে শহরে বিদ্যালয় আসতে হয়। উপজেলা পরিষদের সামনের এ সড়কটি পাকা করার দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজ সেবক নূরুল আমীন মুন্সী, ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা আকতার ইভা ও ফয়সাল আহমেদ প্রমুখ।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, এই সড়কটি সর্ব প্রথম যে বরাদ্ধ আসবে। সেই টাকা দিয়েই সড়কটি পাকা করা হবে। আমি নিজে থেকেই এই সড়কটি করে দিবো।
উপজেলা প্রকৌশলী আহাম্মদ আলী বলেন, তালতলী হেড কোয়ার্টার হইতে নাওভাঙ্গা (টতজ) সড়ক চেইনেজ ০.০০ মিটার হইতে ২০০০.০০ মিটার প্রকল্পটি ওজওউচ-৩ প্রকল্পের আওতায় পাকা করনের জন্য ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সুপারিশসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের নিকট প্রেরণ করা হয়েছে। যা অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পাওয়া গেলেই সড়ক নির্মানের পরবর্তি কার্যক্রম শুরু করা হবে।
হুমায়ুন রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৯ আগস্ট রবিবার আন্তর্জাতিক আদিবাসি দিবস পালিত হয়।
এ উপলক্ষে এ দিন সকালে পৌর শহরের নয়ানপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি প্রাঙ্গণে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সুগা মুরমুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ও সমিতির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে আদিবাসি সংগঠনের নেতা-কর্মি, ও স্থানীয় এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো বক্তব্য দেন- আদিবাসী সমিতির সম্পাদক স্যামুয়েল হেমব্রম, ইএসডিও প্রেদীপ প্রকল্প ম্যানেজার খায়রুল আলম, সিডিএ ম্যনেজার জাহিদুর রহমান জাহিদ। পরে, সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্বারকলিপি প্রদান হয়।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় মা ও ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ । এসময় তাদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
আটককৃত মাদক কারবারিবা হলো মাগুরা সদরের বাটিকাডাঙা গ্রামের মিঠুন কর্মকার (৩৩), আঠারখাদা গ্রামের লাকী বেগম (৪০) ও তার ছেলে রনি হোসেন (১৪)। লাকী বেগম ওই গ্রামের নূর ইসলামের স্ত্রী ও কিশোর রনি হোসেনের তার পুত্র ।
মাগুরার সদর থানার ওসি তদন্ত মোঃ সাইদুর রহমান জানান, আটক লাকি বেগম দীর্ঘদিন যাবৎ শহরের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরাভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছিল । এই ধরনের কাজের সাথে তার কিশোর সন্তানও জড়িত । গোপন সংবাদেও ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মাগুরা পুরাতন বাজার চাউল পট্টি এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় ১০১ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয় ।
এ ব্যাপাওে তাদেও বিরুদ্ধে মাগুরা সদও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে ।