18 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

ভারতে আটক তাবলীগ জামায়াতের ১৭ জন বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতে আটক বাংলাদেশি তাবলীগ জামায়াতের ৮ মহিলা সহ ১৭জন ভারতে ৪ মাস জেল খাটার পর বেনাপোল নোম্যান্সল্যান্ড দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

তারা ঢাকা মিরপুর ও দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদেরকে ১৪ দিনের জন্য যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

জানা যায়, এ বছরের ফেব্রæয়ারি মাসে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ২৬৫ জন তাবলীগ জামায়াতের কর্মীরা পাসপোর্ট যোগে ভারতে যায়। এসময় ভারতে করোনা প্রাদুর্ভাব দেখা দেয়। এ অবস্থার মধ্যে তাবলীগ কর্মীরা সেখানে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ আসে করোনা সংক্রমণ ছড়ানোর। পরে ভারতের পুলিশ তাদের আটক করে হরিয়ানা জেল খানায় পাঠায়। সেখানকার আদালত তাদের ৪মাস সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হওয়ার পরে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পর আজ তারা দেশে ফিরে আসেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান বলেন, ভারতে আটক তাবলীগ জামায়াতের ৮ মহিলা সহ ১৭জন কে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে।

এবিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান জানান, ফেরত আসা তাবলীগ সদস্যদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে। যেহেতু তারা দীর্ঘদিন ভারতের বিভিন্ন অঞ্চলে গণজামায়াতে মধ্যে ছিলেন। তারপর ও তারা ৪ মাস জেল হাজতে ছিলেন । তাদের শরীরে করোনাভাইরাস আছে কিনা সেজন্য ১৪ দিনের জন্য সরকারি তত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ঝালকাঠি সদরে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের অভিযোগ আহত -১

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মো: রাসেল খান(৩৩) নামে ১ জন আহত হয়েছে।

আহত রাসেল সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বীরসেনা গ্রামের মৃত হেমায়েত উদ্দিন খানের পুত্র। এ ঘটনায় ৬ আগষ্ট সদর থানায় ভুক্তভোগী রাসেল বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বের মহল গ্রামের ফারুক হাওলাদরের ছেলে হাছিব হাওলাদার ও রাজিব হাওলাদার, মৃত মন্নান হাওলাদারের ছেলে শাহ আলম হাওলাদার, ফারুক হাওলাদার এবং সেলিম হাওলাদার, আলমগীর হাওলাদারের ছেলে ইমন হাওলাদার, সোবাহান সরদারের ছেলে শাহিন সরদার অত্যন্ত দাঙ্গাবাজ ও নেশাখোর ও প্রকৃতির লোক। তাহারা আইন কানুনের কোন তোয়াক্কা করেনা। বিবাদীদের সাথে আমার কোন পূর্ব পরিচয় নেই। আমি পেশায় একজন রেন্টে মটর সাইকেল চালক। গত ০৬/০৮/২০২০ইং তারিখে আমি যাত্রী সংঘবদ্ধ একটি চক্র। ভুক্তভোগী রাসেল খান পেশায় একজন রেন্ট এ কার চালক।

৬ আগষ্ট যাত্রী নিয়ে নবগ্রাম থেকে বোর্ড স্কুল যাওয়ার পথে বাওনের হাট স্টিল ব্রিজের উত্তর পাশে আসামিদের দোকানের সামনে বিবাদী হাছিব তার গাড়ীর পিছনে রাজিবকে নিয়ে বেপরোয়াভাবে বোর্ড স্কুল থেকে মটর সাইকেল চালাইয়া রাসেলের গাড়ীর সামনে ধাক্কা দেয়।এতে রাসেল মটর সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়।

বেপরোয়া গাড়ী চালানোর বিষয়ে রাসেল প্রতিবাদ জানিয়ে ঘটনা স্থল ত্যাগ করে বোর্ড স্কুল এর উদ্দেশ্যে রওনা হন। এতে ক্ষিপ্ত হয়ে হাছিব ও রাজিব তাদের বন্ধুবান্ধব খবর দিয়ে ঘটনা স্থলে ওৎ পেতে থাকে। রাসেল বোর্ড স্কুল নামক স্থানে কাজ শেষ করে যাত্রী নিয়ে একই রাস্তা দিয়ে ফেরার পথে রাত অনুমান ৮ টার দিকে ওৎ পেতে থাকা বিবাদীরা রাসেলের উপর অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালায়। এতে রাসেল অজ্ঞান হয়ে পড়ে গেলে স্থানীয় লোকের সহযোগিতায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এতে রাসেলের শরীরে বিভিন্ন স্থানে ফুলা জখম ।

রাসেলের সাথে থাকা লাভা কম্পানির একটি বাটন মোবাইল এবং তার যাত্রীর সাথে থাকা স্যামসাং গ্যালাক্সি স্মার্ট মোবাইল ও একটি সিম্ফোনি কম্পানির বাটন ফোন, নগদ ৬৫ হাজার টাকা বিবাদীরা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি থানার এএসআই মোঃ জসিম জানান, বাদী রাসেলের লিখিত অভিযোগখানা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় আলাউদ্দিন শেখ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন শেখ রাজবাড়ি জেলার কালুখালি থানার গরিয়ানা এলাকার আমিন শেখের ছেলে।

পুলিশ জানায়, রাজবাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঢাকা ফেরার সময় কচমচ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা আলাউদ্দিন শেখ ঘটনাস্থলে নিহত হয়।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ীটি আটক করার চেষ্টা চলছে।

এছাড়া এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।

শার্শায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়াম কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে জাতীর পিতা শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত নির্মম হত্যাকাÐের ঘটনায় নিহত হন বঙ্গমাতা ফজিলাতুননেছা।

শনিবার(৮ই আগষ্ট) সকালে শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত হয়।শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১শার্শা আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,বিশেষ অতিথি শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,শার্শা উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুল হক লতা,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা।এসময় আরো উপস্থিত ছিলেন ১১ টি ইউনিয়ন আঃলীগের সভাপতি-সাধারন সম্পাদকরা।শার্শা উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১১টি ইউনিয়ন আঃলীগের সভাপতি সাধারন সম্পাদকরা সংক্ষিপ্ত আকারে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি বলেন, বঙ্গমাতা এমন একজন নারী যে সবসময়ই বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছে। মানুষের মঙ্গলের জন্য কাজ করতে সব সময় বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে সাপোর্ট দিয়েছেন। সকল সংকট মুহূর্তে বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছে বঙ্গমাতা শেখ ফজিলানতুনেছা। বঙ্গবন্ধুর দেশের প্রতি কাজ করার জন্য বঙ্গমাতা সকল সময় বঙ্গবন্ধুকে উৎসাহ প্রদান করেছেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত নির্মম আমি হত্যা করেছে বঙ্গমাতা ফজিলাতুননেছাকে। বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আজীবন থাকবে।

মানিকগঞ্জের সিংগাইরের বাস্তা বাস স্টান্ডে পিকআপ ভ্যান খাদে পরে ২ জনের মৃত্যু,(ভিডিও)

সানোয়ার হোসেন ( সিংগাইর প্রতিনিধি ) ঃ মানিকগঞ্জের সিংগাইরে পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখো মুখিতে খাদে পড়ে ২ জনের মৃত্যু ।
গতকাত রাত ৯ টার দিকে মানিকগঞ্জের সিংগাইরের বাস্তা স্টান্ডে এ ঘটনা ঘটে ।

পিকআপ ভ্যানটি পাটুরিয়া থকে সাভার ব্যাংক টাওন এর উদ্দেশ্য আসার সময়, বাস্তা স্টান্ডের কাছা কাছি আসলে, সামনের দিক থেকে আসা মোটর সাইকেল পিকআপ ভ্যানটি মুখ মুখি হয়ে যাওয়ায় , পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে, খাদে পরে যায় ।

এতে মোটর সাইকেলে থাকা ২জন, পিকাপ ভ্যানে থাকা আরো ৮ জন সহ পিকআপ ভ্যান ও মোটর সাইকেল খাদে পরে যায় । স্থানীয় লোকজন খাদ থেকে মোটর সাইকেলে ২ জন ও পিকাপ ভ্যানের ৭ জন কে পানি থেকে উদ্ধার করে ভিবিন্ন হাস্পাতালে পাঠান । পরে রাত ৯.৩০ সময় সিংগাইর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আব্দুল্লা (৯) পিতা ঃ জলিল মিয়া, মৃত্যু ১ শিশুকে উদ্ধার করেন ।

অপর দিকে মোটর সাইকেলের চালক আসরাফ খান কে উদ্ধার করে সাভারের এনাম ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।

সিংগাইর থানা পুলিশ ওসি তদন্ত মোঃ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন ।

ধামরাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ধামরাইয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৭ আগষ্ট) বিকেলে ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

ধামরাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুল আনোয়ার শফি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আবুল কাসেম রতন, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামূল হক আয়ুব, ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু,  ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান মাসুদ খান লাল্টু, পৌর যুবলীগের সহ সভাপতি আলি খান, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।

যথাযথ মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

চীনের সাথে দ্বিপাক্ষীক সম্পর্ক বাড়াতে হবে: অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের নিয়মিত আয়েোজনের ধারবাহিকতায় অনুষ্ঠিত হয়ে গেল ওয়েবনারের (ওয়েব সেমিনার) ২২তম পর্ব। ‘পরিবর্তনশীল বিশ্বে দক্ষিণ এশিয়া’ শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। ০৭ আগস্ট, ২০২০ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার রাত নয়টায় (বাংলাদেশ সময়) ওয়েবনারটি অনুষ্ঠিত হয়।

ওয়েবনারে অংশ নিয়ে আলোচক বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ বিশেষ পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ফলে আমাদের এখন সময় এসেছে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার। চীন এখন উন্নতি করছে এবং এই পরিবর্তনশীল বিশ্বে একটি শক্তি হিসেবে দাড়ানোর জন্য নিজেকে যোগ্য করে তুলছে। সেখানে বর্তমান বিশ্বের কর্তারা চীনকে ভয় পাচ্ছে। এখন বাংলাদেশের উচিত হবে উন্নয়নের অংশীদার হিসেবে চীনকে আরও কাছে নিয়ে আসা। কারণ আমারা ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণে বাংলাদেশ চীনের উপর আগে থেকেই অনেক বেশি নির্ভরশীল। এখন যেটি করা যেতে পারে যে, এই নির্ভরশীলতা কমিয়ে আমরা দ্বিপাক্ষীক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক ও মানবিক উন্নয়নে চীনকে সাথে পেতে পারি। এজন্য আমাদের নিজেদেরকে চীনের জন্য যোগ্য করে তুলতে হবে বলে আলোচক মত দেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার পরিচালনায় ওয়েবনারটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, গবেষক, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের সংকটকালে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপ (Social Research Group) নিয়মিতভাবে ওয়েবনারের (ওয়েব সেমিনার) আয়োজন করে আসছে। এখানে উল্লেখ্য যে, বর্তমান সময়ে এধরনের অনেক ওয়েবনার দেখাগেলেও সেগুলো ঢাকা কেন্দ্রিক হওয়ায় মফশ্বল শহরগুলোর তেমন প্রতিনিধিত্ব থাকে না বিধায় আয়োজকরা এই ধরনের আয়োজন করছেন।

রাণীশংকৈলে জমি নিয়ে সংঘর্ষের মামলায়-১০ আসামী গ্রেফতার 

কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া-সম্পদবাড়ি গ্রামে গত ৬ আগষ্ট জমি দখলকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষের মামলায় ঐ দিনই ১ জনকে এবং ৭ আগস্ট শুক্রবার ৯ জনসহ মোট ১০জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।    

গ্রেফতারকৃত আসামীরা হলেন, সম্পদবাড়ি গ্রামের আবু হানিফার ছেলে গোলাম রব্বানী(২২) একই গ্রামের খিজযুত আলীর ছেলে মুসলিম উদ্দিন ( ৪৮), ইব্রাহিমের ছেলে আইয়ুব ( ৩৩ ), ইব্রাহিমের ছেলে আলিম (৩৫), আবু হানিফের ছেলে হালিম (৩৫), লিয়াকতের ছেলে ইব্রাহিম (৫৫), দিলজরের ছেলে সোলেমান (৬৫), সোলেমানের ছেলে মাহাবুব (৩১), আবু হানিফের ছেলে গোলাম রব্বানী (২৫), মাহাবুবের স্ত্রী  ফাতেমা বেগম (২৫) ও নূর আলমের স্ত্রী রোজিনা বেগম (২৭)। এদের সকলকে এদিন বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত : গত ৬ আগস্ট বাড়িবসতের জমি দখলকে কেন্দ্র করে উপজেলার ভরনিয়া সম্পদবাড়ি গ্রামের ইসমাইল হোসেন ওরফে নাবালক চেয়ারম্যান ও একই গ্রামের মুশা মাস্টার এ দু’পক্ষের মধ্যে প্রচন্ড মারপিটের ঘটনা ঘটে। এতে চেয়াম্যান পক্ষের একজন মারা যায় এবং দু পক্ষের ১৬ জন আহত হয়।
এ ঘটনায়  ইসমাইল হোসেন বাদী হয়ে ঐদিন রাতে মুশা মাস্টারসহ ১৪ জনের নামে থানায় বিভিন্ন ধারায় মামল দায়ের করেন।

ধামরাইয়ে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর  উপহার বিতরণ  করলেন এমপি বেনজীর আহমদ

 সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাই পৌরসভায় আশ্রয় কেন্দ্রে থাকা  বন্যার্তদের ১৫০০শত পরিবারের মাঝে  প্রধানমন্ত্রীর এাণ উপহার বিতরণ উদ্বোধন করলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

আজ শুক্রবার (৭ আগষ্ট ) ধামরাই পৌরসভার বন্যার্তদের আশ্রয় কেন্দ্র গার্লস স্কুলের মাঠে এই  ত্রাণ উপহার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার তত্বাবধায়নে এাণ উপহার বিতরণ উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।পরে পৌরসভার বন্যার্তদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে ত্রাণ উপহার দেওয়া হয়। ত্রাণ উপহারের প্রতি বেগে দেয়া হয়েছে মিনিকেট চাল ১০কেজি, মসুর ডাল ১কেজি, লবন ১কেজি, চিনি ১কেজি, চিরা ২কেজি, নুডলস ৫০০গ্রাম, তেল ১লিটার, উল্লেখ ধামরাই পৌরসভায় আশ্রয় কেন্দ্রে থাকা ১৫০০শত বন্যাকবলিত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার দেওয়া হবে।
উক্ত এান উপহার বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, প্রধানমন্ত্রী ত্রাণ উপহার সাহায়তা ধামরাই পৌরসভায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা ১৫০০শত বন্যাকবলিত পরিবারের মাঝে দেয়া শুরু করেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা এদেশে কেউ না খেয়ে থাকবে না। এরপর কেউ অভুক্ত থাকলে প্রশাসনকে জানানোর অনুরোধ জানান তিনি। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনা ও বন্যা মোকাবেলা করতে অনুরোধ করেন তিনি।
উক্ত বিতরণ অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোবারক হোসেন কামাল, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরবিন্দ  এছাড়া পৌরসভা ও উপজেলার স্থানীয় নেতাকর্মীরা।

রাণীশংকলৈ পৌর আওয়ামী লীগের বৃক্ষরোপণ

হুমায়ুন কবির, রাণীশংকলৈ (ঠাকুরগাঁও) প্রতনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক নেতাকর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর  নির্দেশনা  প্রদান করছেন।এরই অংশ হিসাবে ৭ আগস্ট শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভিপি রফিউল ইসলামের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন খনিয়াদিঘী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১০০ টি বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।এ বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,  সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা,  উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী, সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক বাবর আলী, পৌর আ’লীগের সহ সভাপতি প্রভাষক সিরাজুল ইসলাম বুলু, কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুসিল রায়, প্রাইমারি প্রধান শিক্ষক গপেনন্দ্রনাথ, উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম, পৌর আ’লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আশরাফুল আলম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুল, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন প্রমুখ।

এছাড়াও ৪ নং পৌর আ’লীগ সভিপতি ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, ৭ নং ওয়ার্ড সভাপতি মোকসেদ আলীসহ পৌর আ’লীগের বিভিন্ন নেতাকর্মী ও সাংবাদিকরা

সর্বশেষ আপডেট...