18 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার আটক-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বড়আঁচড়া সীমান্ত এলাকা থেকে ২০০বোতল ভারতীয় ফেন্সিডিল সহ চিত্ত ঘোষ (২২)ও শিমুল (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে বড়আঁচড়া সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।চিত্ত ঘোষ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মুচি বাড়ি এলাকার শিবু ঘোষের ছেলে।শিমুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া বলেন, গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদকের চালান এনে বড়আঁচড়া সীমান্তে অপেক্ষা করছে।এমন সংবাদে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে চিত্ত ঘোষকে ১৫০ বোতল ফেন্সিডিল ও শিমুল কে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মাগুরার শ্রীপুরে অটোবাইকের ব্যাটারী বিস্ফোরিত হয়ে চালকের মৃত্যু

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাটারী চালিত অটোবাইকের ব্যাটারী বিস্ফোরিত হয়ে দুই সন্তানের জনক ইমরান হোসেন (৪০) নামে এক অটোবাইক চালকের করুণ মৃত্যু হয়েছে । নিহত ব্যক্তি ওই গ্রামের সুলতান মল্লিকের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,বুধবার সারাদিন নিহত ইমরান হোসেন অটোবাইক চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে প্রতিদিনের ন্যায় ওইদিন রাতেও সে তার অটোবাইকটি বৈদ্যুতিক চার্জে সংযোগ লাগিয়ে ঘুমিয়ে পড়ে ।

বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে অটোবাইকের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সে বিদ্যুতায়িত হয় এবং মুহূর্তের মধ্যে অটোবাইকের ব্যাটারীটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গাড়ীতে আগুন লেগে যায় এবং সে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে।

এ বিষয়ে নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই প্রসেনজিৎ কুমার মন্ডল জানান,নিহতের ঘটনায় তার পরিবার থেকে কোন বাধাবিপত্তি বা অভিযোগ আসেনি । তবে আমার জানা মতে সে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেছে । যেকারনে লাশটিকে দাফন করতে তার পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে ।

শার্শা কামার বাড়ী এলাকা থেকে ৭২ লিটার চোলাই মদ সহ আটক-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা কামার বাড়ী মোড় থেকে ৭২ লিটার দেশী চোলাই মদ সহ বেনাপোলের মৃত আলী আহম্মদ এর ছেলে মোঃ আব্দুল কাদের মিন্টু(৪৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র‌্যাব-৬ এর সমস্যরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব- ৬,সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি অভিযানিক দল শার্শা থানাধীন কামার বাড়ী মোড় যশোর টু বেনাপোল হাইওয়ে সড়কের দক্ষিন পাশ্বে অভিযান চালিয়ে ৭২(বাহাত্তর)লিটার দেশী চোলাই মদ সহ মিন্টু নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

যশোর র‌্যাব-৬ কোম্পানী কমান্ডার লেঃ এম সরোয়ার হুসাইন এক্স বিএন আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন কামার বাড়ী এলাকায় অভিযান চালিয়ে দেশী চোলাই মদ সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ২৪ (গ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

ধামরাইয়ে উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের বন্যাকবলিত মানুষের মাঝে নৌকা বিতরণ চলমান।

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের বন্যাকবলিত মানুষের মাঝে নৌকা বিতরণ কাজ চলমান রয়েছে। উপজেলার বন্যাকবলিত গ্রাম গুলোর পানিতে আটকা পরা মানুষের পারা পারের জন্য বিনামূল্যে উপজেলায় ১০০ টি নৌকা বিতরণের অংশ হিসেবে আজ বাইশাকান্দা ইউনিয়নে ৫ টি নৌকা উপহার দেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।

এনিয়ে ৪৬টি নৌকা বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন। এর আগে যাদবপুর ইউনিয়নের গোরু গ্রাম এলাকা ও কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকাসহ কয়েকটি ইউনিয়নের বানভাসি মানুষের বাড়িতে যাতায়াতের জন্য বন্যার্তদের মাঝে নৌকা বিতরণ করেছেন।

এসময় উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি বন্যাকবলিত এলাকায় পানিবন্ধী মানুষের জন্য নিজ তহবিল থেকে নৌকা ও খাদ্য সামগ্রী বিতরণ করছি। তারি ধারাবাহিকতায় আজ বাইশাকান্দা ইউনিয়নে নৌকা বিতরণ করেছি। কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে বন্যা কবলিত সকল ইউনিয়নে ১০০টি নৌকা বিতরণ কাজ শেষ করবো এবং দুর্যোগকালীন সময় যত দিন থাকবে আমি মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করবো।

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই পৌরসভা ২নং ওয়ার্ড কমিশনার আমজাদ হোসেন,ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম পিয়াস এবং স্থানীয় মেম্বার ও স্ব স্ব এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

রাণীশংকৈল হাসপাতালে কেন্দ্রীয় আ’লীগের পক্ষ থেকে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ

হুমায়ুন কবির রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান পরিস্থিতি মোকাবেলায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ আগস্ট বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির পক্ষ থেকে করোনা সামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা।

এসব সামগ্রী হলো পিপিই, হ্যান্ড গ্লাভস্, হ্যান্ড স্যানিটাইজার, ফেস শিল্ড। এ উপলক্ষে এদিন হাসপাতাল সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে করোনা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি সেলিনা জাহান লিটা।

বিশেষ অতিথি ছিলেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম, পৌর আ’লী সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এ ছাড়াও সিনিয়র স্টাফ নার্স, সিএইচসিপি,স্বাস্থ্য সহকারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সুন্দরগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফেরদৌস মিয়া (১৬) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুর দুইটার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মধ্য বেলকা গ্রামের দুলা মিয়ার ছেলে ফেরদৌস মিয়া বৃষ্টিতে ভিজে তার বাড়ির নিকটস্থ জলাশয়ে জাল দিয়ে মাছ ধরতে ছিল। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ফেরদৌস এবছর এস.এস.সি পাশ করে কলেজে ভর্তি হওয়ার অপেক্ষায় ছিল। বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

১৫ই আগষ্ট পালন ও বেনাপোল পৌর মেয়রের সংগঠন বিরোধী বক্তব্য প্রতিবাদে আঃলীগের বর্ধিত সভা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের সংগঠন বিরোধী বক্তব্য প্রদানের প্রতিবাদে শার্শা উপজেলা আঃলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (৪ঠা আগস্ট) ২০২০ ইং সকাল ১০টার সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মিলনায়তনে শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শার্শা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এবং উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিশ্বনেত্রী হিসেবে আবির্ভুত হয়েছেন। তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান ও স্বপ্ন বাস্তবায়ন করেন। তাই শেখ হাসিনার আস্থাভাজন এমপি শিল্পপতি শেখ আফিল উদ্দিনের পাশে আছি, পাশে থাকবো।

শার্শা উপজেলা আওয়ামীলীগের এই বর্ধিত সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১, শার্শা আসনের জাতীয় সংসদের এমপি শিল্পপতি শেখ আফিল উদ্দিন।

ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন শার্শা উপজেলা আওয়ামী লীগের নেতারা। দলের উপজেলার ১১টি ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানরা এক যোগে সংগঠন বিরোধী বক্তব্য প্রদানের জন্য বেনাপোলের পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনকে বহিস্কারের দাবী ও শেখ আফিল উদ্দিনের হাত কে শক্তিশালী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য শেখ আফিল উদ্দিন এমপি বলেন ‘প্রাচীন ও বৃহত্তম দল আওয়ামী লীগ পরিবারে নেতৃত্ব প্রত্যাশা থাকবেই। এ নিয়ে সামান্য ক্ষোভ অভিমান থাকা অস্বাভাবিক নয়। নেতাদের বিরুদ্ধেও অভিযোগ থাকতে পারে। কিন্তু, আমাদের মনে রাখতে হবে শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে হলে নৌকার জন্য কাজ করতে হবে।’শেখ আফিল উদ্দিন এমপি তৃণমূল নেতাদের অভিযোগের প্রেক্ষিতে বলেন, ‘সব বিষয়েরই সমাধান হবে। তৃণমূলের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শার্শাকে এগিয়ে নেওয়ার কাজ করা হবে।’

শেখ আফিল উদ্দিন এমপি বলেন, ‘গত প্রায় ১২ বছরে শেখ হাসিনা শার্শার মানুষের জন্যে অনেক কিছু করেছেন। এখন শার্শা বাসীর উচিত শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।’

এখন থেকে তৃণমূল নেতাদের মধ্যে আর কোনও ক্ষোভ থাকবে না। বর্ধিত এ সভা প্রমাণ করলো জাতির ক্রান্তিকালে তৃণমূল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।’‘দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে। এর বিপরীত চিত্র কেউ দেখতে চায় না।

প্রধান অতিথী শেখ আফিল উদ্দিন এমপি আরও বলেন, কয়েকদিন আগে শার্শা উপজেলা আঃলীগের অনুমোদন ব্যাতিত বেনাপোলের একটি অনুষ্ঠানে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন সংগঠন বিরোধী বক্তব্য দেন যে, বিগত নির্বাচনে আঃলীগ নাকি জনগনের ভোটে পাশ করিনি। মাঠ দখল করে নেতাকর্মীরা ব্যালেট পেপারে নৌকার সীল মেরে এমপি বানিয়েছেন। প্রধান অতিথী লিটনের এই সংগঠন বিরোধী বক্তব্যর জন্য তাকে দল থেকে বহিস্কার সহ শাস্তির দাবী করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। তার বিচার ও শাস্তির দায়িত্ব বর্ধিত সভায় উপস্থিত নেতা-কর্মীদের উপরে দেন।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে দেন যশোর জেলার আঃলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ দৌলা অলোক সরদার,শার্শা উপজেলার আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদর সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, শার্শার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উলাশী ইউপি চেয়ারম্যান আইনাল হক, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু, গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, পুটখালী ইউপি চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, লক্ষনপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা খাতুন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী সহ শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।

সকল চেয়ারম্যান বৃন্দ ও আঃলীগের সভাপতি ও সাধারন সম্পাদক নেতৃবৃন্দরা আগামী কয়েক দিনের মধ্যে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে শেখ আফিল উদ্দিন এমপির নেতৃত্বে সকল নেতাকর্মীদের নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার এবং একইভাবে বেনাপোল পৌরসভার প্রতিটি ওয়ার্ডেও বর্ধিতসভা করার পরামর্শ দেয়া হয়েছে।

সাথে সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ১৫ই আগষ্টের অনুষ্ঠান পালন করা হবে।

বর্ধিত সভায় অধিকাংশ নেতারা বলেন বেনাপোল পৌরসভার দূর্নীতিবাজ মেয়র আশরাফুল আলম লিটন বেনাপোলের একটি অনুষ্ঠানে বক্তব্য দেন যে বিগত জাতীয় সংসদের নির্বাচনে নাকি নৌকার ব্যালেটে কেউ ভোট দেননি। রাতারাতি নৌকার পক্ষে নেতাকর্মীরা ব্যালেট পেপারে ভোট প্রদান করেন। মেয়র লিটনের আঃলীগের সংগঠন বিরোধী এই বক্তব্য দেয়ায় এবং আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার হাতে গড়া বর্তমান সংগঠনের বিরুদ্ধে বক্তব্য প্রদানের জন্য বেনাপোল পৌরসভার দূর্নীতিবাজ মেয়র আশরাফুল আলম লিটনের দল থেকে বহিস্কার ও শাস্তি দাবী জানান।

“নাটোর জেলা বিএনপির উদ্যোগে বানভাসি মানুষের মাঝে মাংস বিতরণ”

মোঃ নাহিদুল ইসলাম:নাটোর জেলা বিএনপির উদ্যোগে বানভাসি মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সিংড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে মাংস বিতরণ করা হয়। সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড : ইউসুফ আলীর সহযোগিতায় বানভাসি প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে গরু ও হিন্দু সম্পদায়ের মানুষদের জন্য খাসির মাংস বিতরণ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যেবিএনপির কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক এ্যাড: রুহুল কুদ্দুস তালুকদার দুলু দল এবং অঙ্গ সংগঠন সমূহের সকল পর্যায়ের সকল নেতা ও কর্মীকে দুর্গত বানভাসিমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন শাখা, যুগ্ম আহ্বায়ক শহর বি এন পিমহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, শহর বি,এন, পিআব্দুল্লাহ আল কাফী, সাধারন সম্পাদক, স্বেচ্ছাসেবক দল শাহাদাত হোসেন মিন্টু, আহবায়ক ছাত্রদলমুক্তার হোসেন সভাপতি পৌর ছাত্রদল,সিংড়া পৌরসভার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর জাহেদুল ইসলামসহ আরো অনেকে।

সাভারে ব্যাংক এশিয়া লিমিটেড এর পক্ষ থেকে শিক্ষকদের মাঝে ভিয়েতনামী নারিকেল গাছের চারা বিতরণ

সাভার প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সাভারে ব্যাংক এশিয়া লিমিটেড এর পক্ষ থেকে শিক্ষকদের মাঝে ভিয়েতনামী নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে ব্যাংক এশিয়া লিমিটেড হেমায়েতপুর শাখার উদ্যোগে সাভার উপজেলার প্রায় ২১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে এ ভিয়েতনামী নারিকেল গাছের চারা বিতরণ করেন সাভার উপজেলা শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম লিজা।

ভিয়েতনামী এ নারিকেল গাছের চারা বিনামূল্যে পেয়ে অনেকটা খুশী শিক্ষকরা। এ নারিকেলগাছের চারা রোপনের কয়েক মাসের মাথায় নারিকেল ধওে বলেজানা গেছে।

গাছের চারাবিতরণ কালে এসময় ব্যাংক এশিয়া লিমিটেড হেমায়েতপুর শাখা প্রধান মাহবুবুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ঝরল ৩ প্রান।

 সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঃ ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

সোমবার (৩ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের চালকসহ কেবিনে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।
জানা গেছে, মহাসড়ক দিয়ে সোমবার সকালে পিকআপ ভ্যানটি ঢাকা যাওয়ার পথে ধামরাইয়ের বাথুলি পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আর বাসের দুজন যাত্রী গুরুতর আহত হন। তবে পুলিশ বাসটি আটক করেছে। আর চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

সর্বশেষ আপডেট...