29 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

সরকারি কর্মকর্তাকে মারপিটের মামলায় ৩ দিনেও আসামী গ্রেফতার না হওয়ায় স্বারকলিপি প্রদান

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারি কর্মকর্তাকে মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলার ৩ দিনেও আসামি গ্রেফতার হয়নি। এর প্রেক্ষিতে ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সমবেত হয়ে ইউএনও ও উপজেলা চেয়ারম্যান বরাবরে স্বারকলিপি প্রদান করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৭ জুলাই রাণীশংকৈল পৌরশহরে সরকারি দায়িত্ব পালনকালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কমল কৃষ্ণ রায় যানযটের কবলে পড়েন। এ সময় বিতর্কিত যুবলীগ নেতা ফারুক হোসেন ও লেমন নামে তার সহযোগি মোটর সাইকেলযোগে সেখানে এসে থামেন। তারা ঐ কর্মকর্তাকে সাইড দিয়ে সরে যেতে বলেন। কৃষি কর্মকর্তা যানযটের জন্য তাদের অপেক্ষা করতে বলেন।

এতে ফারুক মোটরসাইকেল থেকে নেমে ক্ষিপ্ত হয়ে ঐ কর্মকর্তাকে বেধড়ক মারপিট করেন। আহত অবস্থায় ঐ কর্মকর্তা ঐ দিনেই বাদি হয়ে ফারুক ও লেমনের নামে থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত ফারুক হোসেন বলেন, যানযট নিয়ে আমি তাকে সরে যেতে বলায় তিনি আমাকে অশালিন কথা বার্তা বলেন, এতে তার সংগে কথা কাটাকাটি হয় কিন্তু আমি তাকে মারপিট করিনি।

পৌর যুবলীগ সভাপতি সভাপতি আলী হোসেন জানান, ফারুক যুবলীগের কোন কমিটিতে নেই।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে, দ্রুত গ্রেফতার করা হবে।

মাগুরার শ্রীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রাম থেকে বুধবার রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশ তাদের নিকট থেকে ২৩৫ পিচ ইয়াবা, একটি কালো রংয়ের এ্যাপাচি চোরাই মোটর সাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে।

মাগুরা ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে ডিবি পুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে তারাউজিয়াল গ্রামের আলমগীর মোল্যা ওরফে আলম মোল্যার ছেলে কাজল মোল্যা (৩৬) ও তার সহযোগি ডলার (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে ২৩৫ পিচ ইয়াবা, ১টি কালো রংয়ের এ্যাপাচি মোটর সাইকেল, ১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ডলারের নামে মাগুরার বিভিন্ন থানায় ৮টি ও কাজলের নামে ২টি মাদক, ইয়াবা, হেরোইনসহ চোরাকারবারির মামলা রয়েছে।

তিনি আরো জানান, তারা টেকনাফ, কক্সবাজারসহ বিভিন্ন স্থান থেকে মহিলাদের মাধ্যমে বিপুল পরিমাণে ইয়াবা এনে মাগুরাসহ পাশর্^বতী ফরিদপুর, নড়াইল, রাজবাড়ি ও ঝিনাইদহ জেলার মাদক কারবারির সাথে দীর্ঘদিন ব্যবসা চালিয়ে আসছে। তাদের সাথে যুক্ত আরো অন্য মাদক ব্যবসায়ীদেরকে আটকের বিষয়ে চেষ্টা চলছে।

ধামরাই বাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন আলী খান।

মোঃ সম্রাট আলাউদ্দিন,(ধামরাই প্রতিনিধি) ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষে ধামরাই বাসীকে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহম্মদ এর পক্ষ থেকে ধামরাই বাসী কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানালেন ধামরাই পৌর যুবলীগের সহ-সভাপতি আলী খান।

তিনি ধামরাই বাসীর উদ্দেশ্যে বলেন, পবিত্র ঈদ-উল-আযহার সবারজীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক। এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷

ঈদ-উল-আযহার এই আনন্দঘন মুহুর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকল ইবাদাত, ত্যাগ, কুরবানী কবুল করে নেন,

ঈদ-উল-আযহার সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। তিনি আরো বলেন, কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি

ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক। করোনা ভাইরাস থেকে বাঁচতে সামা‌জিক দূরত্ব বজায় রেখে চলুন, মুখে মাস্ক ব‌্যাবহার করুন,প‌রিষ্কার প‌রিছন্ন থাকুন, সক‌লের সুস্বাস্থ‌্য কামনা কর‌ছি।

বেনাপোল কাগজপুকুর গ্রামের ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড় ভাই নিহত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাগজপুকুরে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে আপন বড় ভাই রাসেল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে ছোট ভাই আমজাদ। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার কাগজপকুর গ্রামে। হত্যাকারী আমজাদকে আটক করার লক্ষ্যে পুলিশের একাধীক টিম অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার সকাল ১০ টার সময় নিহত রাসেলের বাড়ীতে এ ঘটনাটি ঘটে।নিহত রাসেল হোসেন (৩২) ও হত্যাকারী আমজাদ (২৪) হোসেন কাগজপুকর গ্রামের ইদ্রিস আলী ইদুর ছেলে।

নিহত চাচা আব্দুল করিম বলেন, মঙ্গলবার রাত ৮ টার দিকে আমজাদ তার বড় ভাই রাসেল এর কাছে ২০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দুই ভাই কথা কাটাকাটি হয়। বুধবার সকাল ১০ টার সময় আবার সে রাসেল এর কাছে টাকা দাবি করে। রাসেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে। পরে রাসেলকে বুরুজ বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন।

স্থানীয়রা জানান, বেনাপোল শার্শার কুখ্যাত সন্ত্রাসী একাধিক মাদক ও হত্যা মামলার আসামি নিজের বোমায় নিজে নিহত আমিরুলের সেকেন্ড ইন কমান্ড ছিল এই আমজাদ হোসেন। আমিরুল নিহত হওয়ার পর থেকে সে কাগজপুকুর বেনাপোল শার্শা এলাকায় ছিনতাই সহ নানা ধরনের অপরাধ কর্মকান্ডর সাথে জড়িত ছিল।
নিহত রাসেল হোসেন বেনাপোল বাজারে ডাবলু মার্কেটে একজন কসমেটিক্স ব্যবসায়ি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন,বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড় ভাই খুন হয়েছে। মৃত ব্যাক্তির লাশটি যশোর মর্গে পাঠানো হবে। তিনি আরো বলেন, হত্যাকারী আমজাদকে আটক করার প্রক্রিয়া চলছে।

মাগুরার শ্রীপুর থানার ওসি’র ব্যতিক্রমধর্মী উদ্যোগ ঈদ উপলক্ষে গ্রাম পুলিশদের মাঝে শাড়ী, লুঙ্গী বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার গ্রাম পুলিশদের কর্মদক্ষতা বৃদ্ধি ও আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করার লক্ষে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ মাসুদ এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছেন

মঙ্গলবার দুপুরে তিনি ব্যক্তিগত উদ্যোগ নিজ অর্থায়ণে উপজেলার ৮০ জন গ্রাম পুলিশকে থানা কম্পাউন্ডে ডেকে এনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রত্যেককে ১টি করে শাড়ী ও ১টি করে লুঙ্গী উপহার হিসেবে প্রদান করেন।

এসময় থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ মাসুদ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন কুমার সরকার, থানার সেকেন্ড অফিসার এস,আই হামিদুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুসহ থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ ।

উপহার সামগ্রী হাতে পেয়ে গ্রাম পুলিশদের মধ্যে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তাদের মধ্যে নজরুল ইসলাম, রামদেব ও সত্তোর্ধ গ্রাম পুলিশ সাধন বিশ্বাসসহ অনেকেই তাদের অভিমত ব্যক্ত করে বলেন,তাদের কর্মজীবনে এই প্রথম ওসি সাহেব তাঁর নিজ অর্থায়ণে গ্রাম পুলিশদের উপহার সামগ্রী প্রদান করলেন। উপহার সামগ্রী পেয়ে তাঁরা মহাখুশী।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ মাসুদ বলেন, গ্রাম পুলিশ এবং থানা পুলিশ অবিচ্ছিন্ন অংশ এবং এক সঙ্গে কাজ করছে। গ্রাম পুলিশ ডাক হরকরার মতো দিনরাত ঝড়,বৃষ্টিকে উপেক্ষা করে দীর্ঘকাল ধরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও মেম্বর-চেয়ারম্যানদের পাশে থেকে নিরলসভাবে কাজ করছে,যেকারনে সমাজ ব্যবস্থা এখনও সুস্থ্যভাবে রয়েছে ।

তবে তাদের কাজের সঠিক মূল্যায়ণ করা খুবই দ্রƒহ ব্যাপার । তারপরও ঈদকে সামনে নিয়ে ঈদের আনন্দকে একটু ভাগাভাগি নিতে পুলিশের পক্ষ থেকে সামান্যতম উপহার গ্রাম পুলিশদের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ধামরাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে বিলে নৌকা দিয়ে গবাদি পশুর জন্য পানা আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরজু মিয়া (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুর গ্রামের বিলে এঘটনা ঘটে। নিহত আরজু মিয়া উপজেলা বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের নেপাল মাদবরের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১০টার দিকে গবাদি পশু জন্য নৌকা দিয়ে পানা আনতে যান আরজু মিয়া। কিন্ত চারি দিকে বর্ষার পানি বেড়ে যাওয়ায় নৌকা নিয়ে বিদ্যুৎ এর তারের নিচ দিয়ে যাওয়ার সময় আরজুর হাতে থাকা নৌকা চালানো কাচাঁ বাঁশের লগি বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে সেখানে তার মৃত্যু হয়। পরে দুপুরের দিকে বিলের পাশ দিয়ে ঐ এলাকার লোকজন যাওয়ার সময় আরজুর মরদেহ পরে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন এসে লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।

এই বিষয়ে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) মো: আবু সাঈদ ঘটনাটি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় আরজু মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

বেনাপোলে অভিনব কায়দায় পাচারের সময় টায়ারের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিনব কায়দায় পাচারের সময় ৪০০ বোতল উদ্ধার করেছে বিজিবি।

সোমবার রাত ৯ টার সময় ছোট আচড়া মন্দির সড়কের পাশে অভিনব কায়দায় টায়ারের ভিতরে সেট করা অবস্থায় এ ফেনসিডিল চালানটি উদ্ধার হয় । এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

৪ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান,তার কাছে গোপন সংবাদ আসে ফেনসিডিল পাচারকারীরা বিপুল পরিমাণ একটি ফেনসিডিল এর চালান এনে ছোট আচড়া মন্দির সড়কের পাশে টায়ারের ভেতর অভিনব কায়দায় সেট করছে।

এমন সংবাদে তার নির্দেশনায় বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া, নায়েক নুরুল ইসলাম, নায়েক নাসির উদ্দিন, ল্যানস নায়েক হাসের, ল্যানস নায়েক সুজন ও সিপাহী বিনোদ সেখানে অভিযান চালিয়ে অভিনব কায়দায় টায়ারের ভিতরে সেট করা অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত ফেনসিডিল ব্যাটালিয়নের পাঠানো হবে।

সাভারে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল জাহিদুল

ইসলাম অনিক,সাভার: আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অত্র ইউনিয়নের গরীব ও অসহায়দের কে জনপ্রতি ১০ কেজি করে ১৬৪৯জনের মাঝে চাল প্রদান করা হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর এই চাল বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত থেকে গরীব, দুঃস্থ এবং অসহায় মানুষদের মাঝে চাল বিতরণ করেন।এব্যাপারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২০২০-২০২১ ইং অর্থ বছরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা মোতাবেক জেলা প্রশাসকগনের চাহিদার ভিত্তিতে এই খাদ্যশস্য বরাদ্দ প্রদান করা হয়। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশের ৬৪ টি জেলা এবং ৩১৪ টি পৌরসভায় ভিজিএফ খাদ্যশস্য বরাদ্দ হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্পের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় প্রাপ্ত সম্পদের একটা অংশ ব্যয় হয় এই ‘ভালনারেবল গ্রুপ ফিডিং বা ভিজিএফ’ কর্মসূচির আওতায় গরীব ও অসহায়দের জন্য।

সুন্দরগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে এমপি শামীমের ত্রাণ বিতরণ

এনামুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে নৌকা যোগে বন্যাদুর্গতদের মাঝে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ত্রাণ বিতরণ করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার হরিপুর ইউনিয়নের গুচ্ছ গ্রাম, চরিতাবাড়ি, কানিচরিতাবাড়ি, কারেন্ট বাজার, মোল্লারপাড়সহ ৮ স্থানে এক হাজার বানভাসি পরিবারের মাঝে ৫ কেজি চাল ও দুই কেজি করে চিড়া বিতরণ করেন এমপি। এমপির ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম, কৃষক পার্টির উপজেলা সভাপতি গোলাম মোস্তফা, যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম রানা, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাবু, ছাত্র সমাজ সভাপতি শাহ সুলতান সরকার সুজনসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৭ ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ধামরাইয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) : ধামরাইয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এসময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী। এর আগে রবিবার (২৬ জুলাই) ধমরাইয়ের ঢুলিভিটা এলাকায় রাত ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের মোঃ মিজানুর রহমান পলাশ (৩৫), মোঃ দুরুল হুদা (৪৪), মোঃ আব্দুর রশিদ (২১), মোঃ রাসেল (৩৭) ও মোঃ আব্দুল হাই (৪০)।

র‌্যাব জানায়, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচলানা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলাম এর ৫ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটককৃতরা ঢাকার সাভার ও ধামরাই এলাকার সাথিবন্ধুদের সাথে দেখা সাক্ষাত ও গোপন মিটিং করার জন্য ধামরাই থানাধীন ধুলিভিটা বাস স্ট্যান্ড এলাকায় তাদের পূর্ব নির্ধারিত স্থানে মিলিত হওয়ার চেষ্টা করছিল।

মিজানুর রহমান পলাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংগঠনের সক্রিয় সদস্যদের মধ্যে অন্যতম এবং তিনি চাপাইনবাবগঞ্জ এলাকায় আনসার আল ইসলামের অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করে আসছে বলে স্বীকার করেছে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সর্বশেষ আপডেট...