পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ” দোষ ” শিরোনামের নতুন একটি রোমান্টিক মিউজিক ভিডিও মুক্তি পেতেছে ।
গানটি ইউটিউব চ্যানেলে , আইগলাস মিউজিকের ব্যানারে , ২৪ শে জুলাই গানটি রিলিজ হয়েছে । গানটিতে কন্ঠ দিয়েছেন তরুন প্রজন্মের সঙ্গীতশিল্পী জয় । গানের কথা লিখেছেন লক্ষন কুমার আর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন , জনপ্রিয় লিড গিটারিস্ট এবং কম্পোজার রাজিব হোসেন ।
সারাক্ষণ ভালবাসার খুনসুটি আর মান অভিমানের অপূর্ব কথামালা দিয়ে সাজানো হয়েছে গানটি । এটি শুধু গানই নয় মিউজিক্যাল ড্রামা তেমনটি বলেছিলেন গানের গীতি কবি লক্ষণ কুমার ।
তিনি আরো বলেন, গানটি যে কোন বয়সের কাপলদের কাছে ভালো লাগবে । বিশেষ কৃতজ্ঞতা মঞ্চ অভিনেতা মোহাম্মদ রাকিব এর কাছে , সার্বক্ষণিক পাশে থাকার জন্য , সুরকার রাজীব বলেন আমি সব সময় কাজের মান বজায় রাখার জন্য ভালো কথা নিয়ে কাজ করার চেষ্টা করি ।
মোঃ সম্রাট আলাউদ্দিন, ( ধামরাই প্রতিনিধি): করোনা পাদূর্ভাবের পর থেকে ধামরাই উপজেলার ৪৩৬ টি গ্রাম ঘোরে ঘোরে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদ উপহার বিতরণ, করোনা ভাইরাস প্রতিরোধক সেনিটাইজার, মাস্ক বিতরন করে যাচ্ছে, এরই মধ্যে বর্তমানে চলছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা, এখনো বসে নেই ধামরাই উপজেলার গরীব দু:খি মানুষের কান্ডারি জনদরদী নেতা, মানুষের বিপদে যিনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না তিনি হলেন ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।
ধামরাই উপজেলার বন্যাকবলিত গ্রাম গুলোর পানিতে আটকা অসহায় গরীব মানুষের জন্য ১০০ টি নৌকা বিতরণের অংশ হিসেবে যাদবপুর ইউনিয়নের গোরু গ্রাম এলাকা ও কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকার বানভাসি মানুষের বাড়িতে যাতায়াতের জন্য বন্যার্তদের মাঝে নৌকা বিতরণ করলেন ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি, ধামরাই উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি এবং ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন ।
এ সময় তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশে আমি বন্যাকবলিত এলাকায় পানিবন্ধী মানুষের জন্য নিজ তহবিল থেকে নৌকা বিতরণ করছি। আজ যাদবপুর ও কুল্লা ইউনিয়নে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান কালিপদ সরকার, যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল দেওয়ান, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই পৌরসভা ২নং ওয়ার্ড কমিশনার আমজাদ হোসেন,,ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং স্ব স্ব এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশের যুবকদের প্রায় সব ধরনের খেলা ধুলা বন্ধ। আর এতে করে যুবকদের মাঝে গড়ে উঠতে পারে নানা ধরনের বাজে চিন্তা ভাবনা।
যুবকরা যেন এই ধরনের বাজে চিন্তা ভাবনা না করে খেলা ধুলার সাথে সময় কাটিয়ে নিজেদের শরিরের ও মনের এনার্জি বাড়াতে পারে সেই জন্য ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান বিভিন্ন জায়গায় যুবকদের মাঝে ফুটবল উপহার দেন ।
এসময় ওসি অপারেশন মাসুদুর রহমান যুবকদের বলেন
বাংলাদেশের ফুটবল আবারও স্বর্ণযুগে ফিরবে। তার সঙ্গে বাড়াতে হবে স্কুল-কলেজে ফুটবল টুর্নামেন্ট। মাদক-অপরাধ থেকে কিশোর-তরুণদের বাঁচাতে পারে খেলাধুলাই। বিভিন্ন জায়গায় অলস সময় না কাটিয়ে খেলা ধুলার মাধ্যমে নিজেদের শরীর ও মনকে সতেজ রাখা। তিনি বলেন একটি ভালো সমাজ গড়তে খেলা ধুলার কোন বিকল্প নেই তাই আমি নিজ উদ্যোগে যুবকদের খেলা ধুলা করার জন্য উৎসাহ দিচ্ছি যাতে করে যুবকরা অসামাজিক কার্যকলাপ ও কর্মকাণ্ড থেকে বিরত থাকে।
সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ প্যারামেডিকেল ডক্টরস এসোসিয়েশন (বিপিডিএ)’র উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ মাষ্টারপাড়া আহলে হাদীস জামে মসজিদ মাঠে বিপিডিএ’র গাইবান্ধা জেলা আহ্বায়ক ডাঃ জিয়াউল হক সিদ্দিকী’র পরিচালনায় ও সাংবাদিক এনামুল হকের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এ ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন বিপিডিএ’র রংপুর জেলা সভাপতি ডাঃ এমএ রহিম মিয়া, পীরগাছা উপজেলা সভাপতি ডাঃ মনিরুজ্জামান বিদ্যুৎ, পীরগাছা উপজেলার দপ্তর সম্পাদক ডাঃ নূর মোহাম্মদ, সুন্দরগঞ্জ উপজেলার যুগ্ম-আহ্বায়ক ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন।
এসময় উপস্থিত ছিলেন, ৬ নং সর্বানন্দ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুর রহমান, ৬নং সর্বানন্দ ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান জিয়া, বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, সোহানুর রহমান সোহান, ময়নুল মিয়া, উজ্জ্বল প্রামাণিক প্রমুখ।
ফ্রী চিকিৎসা ক্যাম্পে ২’শ ২০ জন রোগীকে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়। এছাড়াও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ “এগিয়ে আসছে করোনা জয়ী ,পুলিশ প্লাজমায়, বাঁচুক অন্যের জীবন ,জাগ্রত মানবতায় ,দৃঢ় হোক পুলিশ-জনতা বন্ধন।”ওই শ্লোগানকে সামনে রেখে ,
শনিবার সকালে জেলা পুলিশ লাইনে সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বিপিএম(বার)পিপিএম’র ডাকে সাড়া দিয়ে জেলার ১৭ টি উপজেলার করোনা আক্রান্ত ৫৬ জন পুলিশ সদস্য যারা করোনা যোদ্ধে জয়লাভ করেছেন এবং পূর্ন সুস্থ আছেন তারা নিজ স্বেচ্ছায় মানবতার পাশে ২ য় বারের মত কুমিল্লা জেলা পুলিশ সদস্যদের মধ্যে থেকে প্লাজমায় ডোনেট দানে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ- ব্লাড ব্যাংকে।
জেলা পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম, ২৫- ০৭-২০ইং তারিখ দুপুরে মোঠোফোনে জানতে তিনি বলেন মাবতার সেবায় আজ জেলার ৫৬ জন করোনা জয়ী পুলিশ সদস্য নিজ স্বেচ্ছায় প্লাজমায় ডোনেট দানে বাংলাদেশ পুলিশ-ব্লাড ব্যাংকে যাচ্ছেন।
গত -০৯- ০৭-২০ইং তারিখে প্রথম বারের মত ২৭ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট দান করেছিলেন কুমিল্লা থেকে, প্লাজমা ডোনেট দান করার পর পূর্বের ২৭ জন সদস্য কেমন আছেন ? জানতে চাইলে তিনি বলেন- সবাই সুস্থ ও ভালো আছেন।
ওই মহৎ উদ্যোগকে হৃদয় ভরে গ্রহন করে জেলার সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ২য় বারের মত ৫৬ জন প্লাজমা ডোনেট দানকারী পুলিশ সদস্য কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
ওই সময় ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সাভার প্রতিনিধি ঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে সাভারে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রর পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন শ্যামল চন্দ কর্মকার, অতিরিক্ত সচিব মৎস ও প্রানীসম্পদ মন্ত্রনালয়।
এ সময় মাহবুবা পান্না যুগ্ন সচিব মৎস ও প্রানীসম্পদ মন্ত্রনালয়,মোঃ রকিব হেসেন এন, ডিসি ,রেক্টর বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র সাভার, সাভার উপজেলা মৎস কর্মকর্তা হারুনুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে সাভর উপজেলা চত্বরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম প্রজেক্ট এর আওতায় চষীদের মাঝে দুটি পিকআপ ভ্যান হস্তান্তর করেন শ্যামল চন্দ কর্মকার, অতিরিক্ত সচিব মৎস ও প্রানীসম্পদ মন্ত্রনালয়।
ষ্টাফ রিপোর্টার ঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও অত্যাধুনিক এন,আর,কে নামে একটি অটো রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোছাঃ মমতাজ বেগম অটো রাইস মিলটি উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন,আর,কে অটো রাইস মিলস লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক হাজী মোঃ কায়সার হামিদ।
এসময় উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মানিকগঞ্জ ২ আসনের এমপি এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম ,এসময় এমপি বলেন, নতুন চালু হওয়া রাইস মিলটি ক্ষুদ্র পরিসরে হলেও দেশের শিল্প উন্নয়নের অংশীদার এবং এ মিলে উৎপাদিত উন্নতমানের চাল ভোক্তার উৎকৃষ্ট চাহিদা পূরণ করবে।
এসময় এন,আর,কে অটো রাইস মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ মিলের উৎপাদিত চাল স্বপ্ল মুল্যে এলাকার চাহিদা পুরন করে দেশের বাজারে যেমন গুণগত মানসম্পন্ন হবে তেমনি রফতানি পণ্য হিসেবে বহির্বিশ্বে অবস্থান সৃষ্টি করবে ।
উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ শহিদুর রহমান( ভিপি শহিদ )সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিঙ্গাইর থানা আওয়ামী লীগ,আলহাজ ইঞ্জিনিয়ার মোঃ ইউনুস ,সিংগাইর থানার জামিত্তা ইউনিয়নের চেয়ারম্যান জানাব আব্দুল হালীম রাজু , জয়মন্টপ ইউপি চেয়ারম্যান জনাব মোঃ শাহাদাৎ হোসেন , সহস্থানীয় সকল গন্য মান্য ব্যক্তি বর্গ ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ,মোঃ রিয়াদ হোসেন প্রকল্প পরিচালক , এন,আর,কে অটো রাইস মিল লিঃ ,ইউপি সদেস্য জামিত্তা ইউনিয়ন পরিষদ ।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) মানুষ মানুষের জন্যে, মানবতার সেবায় পুলিশ।
ঢাকার ধামরাইয়ে পুলিশের মানবিক ভূমিকায় বেচে গেল একটি সংসার বিচ্ছেদ হওয়া থেকে। এর আগেও এইরকম অনেক সংসার বিচ্ছেদ হওয়া থেকে পুলিশের সহায়তায় রক্ষা পায়।
আজ দুপুরে সেরকমই একটি বিবাহ বিচ্ছেদের ঘটনা নিয়ে আসা এক দম্পতিকে মিলিয়ে দিলেন ধামরাই থানার (মানবিক ওসি) ওসি (অপারেশন) মাসুদুর রহমান। সচক্ষে দেখা ওসি মাসুদুর রহমান ঐ দম্পতিকে তার নিজের আপন জনদের মত করে বুঝিয়ে মিমাংসা করে দেয়ার আপ্রান চেষ্টা করেন এবং তাহার এই চেষ্টার ধারাবাহিকতায় কারণে আজও একটি সংসার বিচ্ছেদের ঘটনা থেকে বেচে যায়।
এই দম্পতিরা হলেন মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতাঃ আঃ গফুর, সাং কালিয়াগার, ও তার স্ত্রী মোসাঃ পপি আক্তার (২৫), পিতাঃ আঃ হক, সাং কালিয়াগাড়, তারা ধামরাই পৌরসভার কালিয়াগার এলাকার ভারাটিয়া। তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ সাংসারিক দ্বন্দ, কলহ, মনমালিন্বতা চলে আসছিলো। সাইফুল গাড়িচালক ও স্ত্রী পপি গার্মেন্টস এ চাকরি করে । দুইজনে মিলে উচঝ এ কিছু টাকা জমিয়েছে। সাইফুলের টাকার প্রয়োজন, কিন্তু পপি কিছুতেই জমানো টাকা দিতে রাজি নয়। এই নিয়ে ঘটনার সূত্রপাত। আর এই ঘটনায় শেষ পর্যায়ে তারা উভয়ে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় এবং তারা ধামরাই থানার ওসি (অপারেশ) মাসুদুর রহমানের এর স্বরনাপন্ন হন।
এরপর ওসি (অপারেশন) মাসুদুর রহমান তাদেরকে বিভিন্ন উপদেশ দ্বারা ও স্বামী-স্ত্রীর হক ধর্মের আলোকে বুঝানোর পর তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে স্বামী-স্ত্রী উভয়ে পরবর্তী জীবনের দিনগুলো একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়। এবং ওসি (অপারেশন) মাসুদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে।
ও একে অপরের সাথে আর কখনও খারাপ আচরন না করার শর্তে হাসিমুখে বিদায় নেন।
সাভারপ্রতিনিধি ঃ আজ শুক্রবার বিকেলে সাভার উপজেলার অন্তরগর্ত আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জোর পূর্বক আশুলিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বসাতে বাধ্য করায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষাক মিটির সভাপতি মঞ্জুরুল আলম রাজিব সরেজমিনে স্কুল এবং মাঠ পরিদর্শনে যান ।
এসময় বাজার হওয়ার কারণে মাছ,মাংস এবং কাঁচা বাজার বসানোর কারণে মাঠের ব্যাপক ক্ষতি প্রদর্ক করে বিস্ময় প্রকাশ করেন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং অতি দ্রুত স্কুল ভবনের বারান্দায় ও মাঠ থেকে এই কাঁচা বাজার উচ্ছেদের ব্যবস্থা করবেন বলে সকলকে আশ্বস্ত করেন ।
এ ব্যাপারে তিনি তাৎক্ষনিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতি মন্ত্রী ডা.এনামুর রহমানের কাছে বাস্তব চিত্র তুলে ধরলে প্রতিমন্ত্রী মহাদয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্কুলভবন ও মাঠ থেকে অবৈধ কাঁচা বাজার উচ্চেদ করার জন্য আশুলিয়া সহকারী কমিশনার (ভূমিকে) নির্দেশ দেন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রামপুর বাজারে মজিদের মুদির দোকানের সামনে থেকে গত ২৩ জুলাই বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ অভিযান চালিয়ে ৪২২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতাফর করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পাশ্ববর্তী হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের এস্তাব আলীর ছেলে নওশাদ আলী (২৪) এবং একই গ্রামের সাইব আলীর ছেলে মর্তুজা (২২)।
র্যাব ঐ রাতেই গ্রেফতারকৃতদের রাণীশংকৈল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা নং ১৯ তারিখ ২৪-৭-২০২০ খ্রিঃ
দিনাজপুর র্যাব-১৩ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন মাদকসহ দুই মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদেরকে ২৪ জুলাই শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।