17 C
Dhaka, BD
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন (ইউএনও)

এ আর আহমেদ হোসাইন,(দেবীদ্বার -কুমিল্লা) প্রতিনিধি :কুমিল্লা দেবীদ্বারে শনিবার দুপুরে উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের বিড়াল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক হাজী আবুল কাসেম ওমানীর সভাপতিত্বে ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ৮ নং জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন। কুমিল্লা উত্তর স্বেচ্ছাসেবক লীগ প্রভাবশালী নেতা মোঃ নুরুল আমিন । যুবলীগ নেতা শাহাদাত হোসেন শোয়েব। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ আর আনোয়ার প্রবাসী ইউপি যুবলীগের সভাপতি অপু আহমদ, ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা।

এই বিষয় প্রধান অতিথি নির্বাহী অফিসার রাকিব হাসান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শত বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে সারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণ কাজ চালিয়ে যাচ্ছে।

এ ধারাবাহিকতায় আমাদের দেবীদ্বার উপজেলায় ৮ নং ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হলো।

প্রত্যেকটি এলাকাতে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ চালিয়ে যাবে। ওই পত্যাশায় তিনি উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।

রাণীশংকৈল পৌরশহরের হাজীপাড়া রাস্তাটি মাসখানেক ধরে ভেঙে অচল হয়ে পড়েছে,এলাকাবাসীর দূর্ভোগ চরমে

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরশহরের ৮ নং ওয়ার্ডের আরডিআরএস অফিস থেকে হাজীপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার মাঝখানে দুটি স্থানে বর্ষায় পানিতে ভেঙ্গে বড় বড় দুটি গর্ত হয়ে গেছে। যা চলাচলে একেবারে অযোগ্য। এতে দু’পাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দু’শ পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

১১ জুলাই শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে রাস্তাটির বেহাল দশা। জানা যায়, এ পাকা রাস্তাটি মাসখানেক আগে প্রবল বর্ষণের স্রোতে দু’জায়গায় ভেঙে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতদিনেও কোনো ব্যবস্থা নেয়নি। ভূক্তভোগি এলাকাবাসী এ ব্যাপারে অনেক অভিযোগ করেও কোনো ফল হয়নি। কয়েকদিন আগে আবার প্রচন্ড বৃষ্টিতে ভাঙা রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম। এতে প্রায় দুই শতাধিক পরিবারসহ এলাকাবাসি চরম দূর্ভোগে পড়েছেন। স্থানীয় মোকসেদ আলী, জাকির হোসেন, মানিক ইলেকট্রিসিয়ান, ফয়সাল করিরসহ অনেকে অভিযোগ করে বলেন, গত একমাস যাবৎ রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। বিকল্প পথে অনেক দূর দিয়ে ঘুরে বাজারে যেতে হয়। এ ব্যাপারে কাউন্সিলর ও পৌর মেয়রের কোন মাথা ব্যথা নাই। আমরা এ রাস্তাটির মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ কামনা করছি। দেখা গেছে এ রাস্তা দিয়ে রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন দক্ষিন সন্ধ্যারই, হাজিপাড়া, নন্দুয়ার ও হোসেনগাও ইউনিয়ন ভূমি অফিসে অনেককেই যেতে হয়। ইউনিয়ন সহকারি ভূমি অফিসার জাহিরুল ইসলাম বলেন, রাস্তাটি মেরামত খুব জরুরী। সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর সাদেকুল ইসলাম বলেন, মেয়রকে রাস্তাটিতে রাবিশ (ইটের গুড়া) দিয়ে মেরামতের জন্য একাধিকবার বলা হলেও কোন গুরুত্ব পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কিছু করার নেই বলেও তিনি জানান। এদিকে এ ভাঙা জলাবদ্ধ রাস্তাটিকে আশংকাজনক মনে করা হচ্ছে।

প্রতারক চক্রের তিন আটক করেছে র‌্যাব-৪।

বিপ্লব,সাভার ঃ সম্প্রতিক কালে কালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

তারই ধারাবাহিকতায় গত ০৯/০৭/২০২০ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ‘‘ভূইয়ান এয়ার কার্গো ইন্টার ন্যাশনাল” নামক একটি কোম্পানী বিভিন্ন সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও সিনিঃ এএসপি উনু মং এর নেতৃত্বে ০৯/০৭/২০২০ তারিখ ১৯.৪৫ ঘটিকায় রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকায় ভূইয়ান এয়ার কার্গো ইন্টার ন্যাশনাল নামক একটি কোম্পানীতে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানে ভূয়া চাকুরীদাতা প্রতারক চক্রের (১) মোঃ সামছুর রহমান (৩৫), পিতা- মৃত ডাঃ মজিবর রহমান, জেলা- নোয়াখালী, (২) মোঃ ইউসুফ আহম্মেদ শাহীন (৩৫), পিতা- মৃত আব্দুস সাত্তার, জেলা- কুমিল্লা, (৩) মোঃ রাসেল আহমেদ (৩৩), পিতা- মোঃ আবুল কালাম মৃধা, জেলা- শরীয়তপুর’দের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল হতে গ্রেফতারকৃতদের কাছ থেকে নোট প্যাড, কাস্টমস সিকিউরিটি সার্ভিস লেখা জীবন বৃত্তান্তের বই ও অঙ্গীকারনামা বই, প্রতারিত ব্যক্তিদের নিয়োগপত্র, ভিজিটিং কার্ড, বিভিন্ন প্রতারিত ব্যক্তিদের নামের আইডি কার্ড, ক্যাশ বই, সিপিইউ, মনিটর, ল্যাপটপসহ ঘটনাস্থল হতে প্রতারণার শিকার ১৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে ‘‘ভূইয়ান এয়ার কার্গো ইন্টার ন্যাশনাল” বা ভিন্ন ভিন্ন নামে ভূয়া কোম্পানী পরিচালনা করে মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের চাকুরী দেয়ার নাম করে দীর্ঘদিন থেকে প্রতারক চক্রটি নিরীহ ভূক্তভূগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক চক্রদের বিরুদ্ধে তদন্ত এবং গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।

মাগুরায় প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত শিশু খাদ্য পেল ৮শ’ শিক্ষার্থী

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : করোনা ভাইরাস পরিস্থিতিতে মাগুরা সদর উপজেলার ক্ষতিগ্রস্থ মসজিদ ও মন্দির ভিত্তিক প্রাক প্রাথমিক ৮০ টি বিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত শিশু খাদ্য আজ শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলায় বিতরণ করা হয়েছে।

মাগুরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান শিশুদের মাঝে এই খাদ্য বিতরণ করেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ,ইউপি চেয়ারম্যানগণ ও সংশ্লিষ্ঠ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মসজিদ ভিত্তিক প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী ও মন্দির ভিত্তিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মাঝে বরাদ্ধকৃত এই শিশু খাদ্য স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দেয়া হয়। মাগুরা সদর উপজেলা প্রশাসন এ অনুষ্টানের আয়োজন করে ।

মাগুরার শ্রীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এর সার্বিক সহযোগিতা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মেহেদী হাসান সালাউদ্দীন এর দিকনির্দেশনায় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধান প্রধান সড়কের পাশে দু’শতাধীক ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতীর গাছের চারা রোপন করা হয়েছে।

শনিবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাব ও শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত খালপাড়ে এ গাছের চারা রোপন করা হয় ।

এ বৃক্ষরোপণ কর্মসুচিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এরশাদ মোল্যা, সহ-সভাপতি ফারুক হোসেন, শফিকুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক মোঃ আলী নূর মোল্যা, যুগ্ম-সম্পাদক অমিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক- ১ রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক- ২ শাওন আহম্মেদ ও দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্ণেলসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, দেশ বাঁচান’ কর্মসূচির আওতায় মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের সার্বিক সহযোগিতায় উপজেলা সদরসহ প্রতিটি ইউনিয়নেই স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের মাধ্যমে পর্যায়ক্রমে মাসব্যাপী এ গাছের চারা রোপন করা হবে।

তালতলীতে করোনা উপসর্গ নিয়ে আবাসিক হোটেলে ডাক্তারের মৃত্যু

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলা শহরের সদর রোডস্থ ভাই ভাই আবাসিক হোটেলে করোনা উপসর্গ নিয়ে শনিবার ইদ্রিসুর রহমান (৫৫) নামে এক পল্লী চিকিৎসক মারা গেছে।

জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার লাঠিমারা এলাকার ইদ্রিসুর রহমান বাংলাদেশ সেনা বাহিনীর মেডিকেল কোর-এ চাকরী শেষে ২০০৭ সালে অবসার নিয়ে তালতলী উপজেলার মাছ বাজার সংলগ্ন এলাকায় চেম্বার খুলে পল্লী চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন। চিকিৎসা কালীন সময়ে সে গত প্রায় ৩বছর যাবত ওই আবাসিক হোটেলের ২য়তলার ২০ নম্বর রুমে রাত্রি যাপন করতেন। ওই হোটেলের পাসের এক রুমের আরেক পল্লী চিকিৎসক মাসুদ জানান, গত ৪-৫ দিন আগ থেকে ইদ্রিসুর রহমানের গায়ে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা ছিল। সে খাওয়া-দাওয়া করতে না পারায় গত গভীররাতে তাকে ফলমুল খাওয়ানো হয়েছিল। শনিবার সকাল ৮টার দিকে তার খোজ নিতে গেলে তাকে মৃত্যু অবস্থায় দেখে তার ভগ্নিপতিকে খবর দেয়া হয়।তার ১স্ত্রী ও ৩কন্যা রয়েছে। তারা ঢাকায় বসবাস করেন।

তালতলী থানার এসআই রফিকুল ইসলাম  জানান, পল্লী চিকিৎসক ইদ্রিসুর রহমানের স্বজনরা জানিয়েছে সে হার্টস্টকে মৃত্যুবরণ করেন।

ঝিকরগাছায় বৃদ্ধা মহিলার লাশকে পুঁজি করে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় এক বৃদ্ধা মহিলার মরদেহকে পুঁজি করে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত ওই সাংবাদিকরা মৃত বৃদ্ধার ছেলের কাছ থেকে ৩৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকায় নিন্দার ঝড় বইছে।

জানা গেছে, উপজেলার শংকরপুর ইউনিয়নের বড় পোদাউলিয়া গ্রামের মৃত মতিয়ার রহমান বিশ্বাসের স্ত্রী হাসিনা বেগম (৫৭) শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর এই মৃত্যুকে অস্বাভাবিক প্রচার করে স্থানীয় একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে। একপর্যায়ে মহলটি বৃদ্ধাকে তাঁর ছেলে হাসান আলী পিটিয়ে হত্যা করেছে মর্মে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেদ্রের ইনচার্জ রিপন বালা ও এস আই হাফিজুর রহমান ঘটনাস্থলে যান। এসময় সেখানে হাজির হন শহিদুল ইসলাম, সেলিম হোসেন ও কামাল হোসেন। এরা নিজেদেরকে শার্শার বাঁগআচড়া প্রেসক্লাবের কর্মকর্তা ও বিভিন্ন সংবাদ পত্রের সাংবাদিক পরিচয় দেয়। একপর্যায়ে তাঁরা ওই কৃচক্রীমহলের যোগসাজসে মৃত বৃদ্ধার পরিবারের কাছ থেকে পুলিশের নাম করে ও পত্রিকায় সংবাদ না লেখার কথা বলে ৩৯ হাজার টাকা হাতিয়ে নেয়।

মৃত বৃদ্ধার স্বামীর বড় ভাই (ভাসুর) দ্বীন ইসলাম বলেন, পুলিশি ঝামেলা এড়াতে স্থানীয় সাবেক ইউপি সদস্য জাহান আলীর নিকট ৫ হাজার টাকা নিয়েছেন। এ ছাড়া মৃত বৃদ্ধার ছেলের মামা শ্বশুর কুলবাড়িয়া গ্রামের বজলুর রহমানের মাধ্যেমে কথিত সাংবাদিকরা আরও ৩৪ হাজার টাকা নিয়েছে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য জাহান আলী টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ৫ হাজার টাকা তিনি স্থানীয় ছেলেদের দিয়েছেন।

সাংবাদিক পরিচয়ধারী শহিদুল ইসলাম মোবাইল ফোনে বলেন, টাকা স্থানীয় সাবেক ও বর্তমান সদস্যরা নিয়েছেন। আমরা কিছু খরচ নিয়েছি।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি রিপন বালা বলেন, মৃত বৃদ্ধার শরীরে কোন আঘাতের চিহৃ না থাকায় দাফন করতে বলা হয়েছে। এ ঘটনায় কারো সাথে কোন টাকা-পয়সা লেনদেন না করার জন্যও বলা হয়েছে।

রাণীশংকৈলে নতুন করে একই পরিবারে ৩ জন করোনায় শনাক্ত

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৯ জুলাই বৃহস্পতিবার নতুন করে একই পরিবারে ৩ জন করোনায় শনাক্ত হয়েছে। তারা হলেন পৌর শহরের চাঁদনী এলাকার কৈলু কুমারের ছেলে বিজয় কুমার মাস্টার, বিজয় মাস্টারের ছেলে ভাস্কর পাল (৩৪) ও বিজয় মাস্টারের বৌমা ও ভাস্কর পালের স্ত্রী সুস্মিতা রাণী পাল(৩০)।

গত ৭ জুলাই এদের নমুনা সংগ্রহ করা হয় এবং ৯ জুলাই বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষার ফলফলে ৩ জনের পজিটিভ আসে। তাদেরকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লক্সের তত্ববধানে নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত: এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩১ জন এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫ জন, মৃত্যু বরণ করেছেন- ১ জন এবং বাকীরা চিকিৎসাধীন রয়েছেন।

সাভারে মাস্ক্র বিতরন ও বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত (ভিডিও)

 

বিপ্লব,সাভার ঃ সাভারে মাস্ক্র বিতরন ও বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে শুক্রবার সকালে মেডিকেল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের এর উদ্যেগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় সাভার উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা করা ও এডিস মশার বিস্তাররোধে করণীয় এবং আসন্ন কোরবানীর ঈদে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সাইমুল হুদা । পরে ইমাম ও খতিবদের মাঝে মাক্স ও ফুল বিতরণ করে সংগঠনটি ।

উক্ত অনুষ্ঠানে মেডিকেল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিবুর রহমান লিমন সহ অনেকে উপস্তিত ছিলেন।

সুন্দরগঞ্জে কবি-সাহিত্যিক লেখক আড্ডা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)সংবাদদাতাঃ ‘সাহিত্য হোক সমাজ বদলের হাতিয়ার’ এ শ্লোগান নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আর ডাব্লিউ এফ কার্যালয়ে রেণু লেখক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় এ অনুষ্ঠানের শুরুতে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আড্ডার আলোচনায় শিক্ষক শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি,গবেষক,কথা সাহিত্যিক ও নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শাফিক আফতাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল কবি নাসরীন রেখা, প্রভাষক ও লেখক বদরুল আমিন সরকার, কবি ও প্রভাষক ইব্রাহীম আলী সরকার, কবি ও এ্যাড,কাসেম ইয়াসবীর, সাহিত্যিক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন।

কবি ও সাংবাদিক সাইফুল আকন্দের সঞ্চালনায় কবিতা পাঠ করেন শহিদুর রহমান, রুদ্র আচার্য, আফরান রনি, কাব্যকানন নাজমুল, কাব্যনদ সাহাদুল ইসলাম, হাসান রোকন, লিটিল ফটিক, জীবন রহমান জালাল,বুলবুল আহমেদ, মাহবুবর রহমান, মোনারুল মনির ও ওবাইদুর রহমান প্রমুখ।

সর্বশেষ আপডেট...