33 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

এক মাসে আট নারীকে যৌন হয়রানি, গ্রেফতার সিরিয়াল ধর্ষক

ডেস্ক নিউজ ঃ জার্মানির বার্লিন ও পার্শ্ববর্তী ব্রান্ডেনবার্গ এলাকায় জঙ্গল দেখলেই ধর্ষণের সুযোগ খুঁজতেন এক ব্যক্তি। গেল এক মাসেই তিনি অন্তত আট নারীকে ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টা করেছেন। তার লালসার শিকার তিন নারী গুরুতর অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

অভিযোগ পাওয়ার পর গেল সোমবার চিহ্নিত করে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ২৯ বছরের ওই যুবককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডয়চে ভেলে। তবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

বার্লিন পুলিশের মুখপাত্র সংবাদকর্মীদের জানান, গেল এক মাসে আটজন নারী তার লালসার শিকার হয়েছে। তারা আটক ব্যক্তিকে চিহ্নিত করেছেন। গোয়েন্দা বাহিনীর সদস্যরা প্রথম অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু করেছিল। অবশেষে তাকে আটক করা গেছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর জমিদার বাড়ি সংস্কারের দাবিতে মানববন্

ঠাকুরগাঁও,প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলা থেকে ৭০ কিলোমিটর পশ্চিমে হরিপুর উপজেলায় গতকাল বুধুবার সকালে উপজেলা পরিষদ গেটে শতবছরেরপুরাতন ও ঐতিহ্যবাহী হরিপুর জমিদার বাড়ি স¤প্রতি বৃষ্টির পানিতে একাংশ ধসেপড়ে।

এরই দাবিতে রাজ বাড়িটি সংস্কার ও সংরক্ষণের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও জনসাধারণ এক মানববন্ধনকরেন।

মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী আব্দুল্লাহআলমামুন, তানজিরুলইসলাম, রাকিব হাসান রিয়াদ, সালমান খান ফারসি, আসিফ ইকবাল আকাশ, মুরাদ হোসেন, মাহিম সরকার, উজ্জল হাসান রাজবির, মাসুদ রানা, শাইফমুনতাসির, মহিদুর সরকার বাপ্পি, লিয়াকত আলী বাপ্পি, সাকিব হাসান রিয়াল, আরিফ হোসেন, রকি ইনসান, শাহরিয়ার আহম্মেদ সিগ্ধ, নাবিদ হাসানরানা, ফারহান তানভীর, আসিফুল হোসেনআসিফ, প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এ রাজ বাড়িটি ঠাকুরগাঁও জেলার মধ্যে অন্যতম একটি ঐতিহ্য বাহী প্রাচীন স্থাপনা। যা জেলায় পুরাতন স্থাপত্যের স্বাক্ষর বহন করে আসছে অদ্যবদি ।

কিন্তু এ রাজ বাড়ীটি দীর্ঘ দিন ধরে সংস্কার না করার কারণে ও স¤প্রতিটানা বর্ষণে রাজ বাড়িটির একাংশ ধসেপড়তে শুরু করেছে। এখনই মেরামত করানা হলে জেলার ঐতিহ্য রক্ষাকরা সম্ভব হবে ।

তাই রাজ বাড়িটির ক্ষায় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বক্তারা ।এছাড়াও হরিপুর উপজেলার প্রাচীর এই ঐতিহ্যবাহী স্থাপত্যের নিদর্শন কে বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় সুধিসমাজ।

কুমিল্লায় নতুুন করে আক্রান্ত ৮৩, করোনায় মৃত্যু আবারও ১ জন

এ আর আহমেদ হোসাইন ,কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য মতোবেক বুধবার বিকালে জানা যায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত ৮৩ জন এবং মৃত্যু বরন করেন -১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেন- ৫৮ জন।

ওই দিকে নতুন আক্রান্তের মধ্যে সিটি করপোরেশন- ২৬, লাকসাম-২ চৌদ্দগ্রাম- ১ দেবীদ্বার- ১, হোমনা-৮, বরুড়া- ৬, মনোহরগঞ্জ- ২,তিতাস-১০, দাউদকান্দি-৬, সদর দক্ষিণ- ৭, নাঙ্গলকোট ১৪ জন।

জেলা ৫৮ জন নতুন সুস্থদের মাঝে লাকসাম- ১৪, সদর দক্ষিণ- ২,তিতাস- ২, চান্দিনা- ৮, হোমনা- ১৬, মনোহরগঞ্জ- ১০, বরুড়া- ৬ জন।
লাকসাম উপজেলায় নতুন করে ১ জন মৃত্যু বরনের মধ্যে দিয়ে জেলায় মোট মৃত্যু বরন করেন- ১২৪ জন। জেলায় মোট পজিটিভ- ৪৬৯৮ জন, করোনা যোদ্ধে মোট জয় লাভ করেন- ২৬৫১ জন।

ওই দিকে জেলায় মোট নমুনা প্রেরন করা হয় ২২৫২৬ টি এবং মোট রিপোর্ট পাপ্তি- ২২২৯৮৮টি।

সুন্দরগঞ্জে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।

উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, বুধবার সকাল ১০ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন উপজেলার বেলকা ইউনিয়নের দুইটি আশ্রয় কেন্দ্রে এ ত্রাণ বিতরণ করেন। ত্রাণের প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি চিড়া, নুডলস ৫০০ গ্রাম, তেল এক লিটার, মসুর ডাল, চিনি, লবন এক কেজি করে ।

এসময় উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, জেলা ত্রাণ কর্মকর্তা একেএম ইদ্রিস আলী, সহকারী কমিশনার(ভূমি) শাকিল আহমেদ,বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাণীশকৈলে কৃষক মাঠ দিবস ও সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল,( ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৪ জুলাই মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষক উদ্বুদ্ধকরণে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে এদিন বিকালে বাচোর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রাজোর ব্লকের ৫০ জন কৃষককে নিয়ে বারিগম ফসল-৩০ভিত্তিক কৃষক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও- আলতাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মনিটরিং অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর- রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃষ্ণ রায় প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার এনামুল হক।

হাসপাতাল ও ঔষধের বকেয়া টাকা দিয়ে বাড়ি ফিরতে চায় গ্রেংরিন রোগে আক্রান্ত মোঃ মোতলেবের

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পঁচনরোগ গেংরিনে আক্রান্ত মোঃ মতলেব হাং চিকিৎসায় সরকার, প্রবাসী ও সমাজের ভিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার।

জানা গেছে, উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের, অংকুজান পাড়া গ্রামের আমজেদ হাওলাদর ছেলে মোঃ মতলেব হাং (৪২), দীর্ঘ ২৫ বছর জেলে হিসেবে অন্যর ট্রলারে শ্রম দিয়ে জিবিকা নির্বাহ করতেন । গত ৬ মাস আগে তিনি গ্রেংরিন রোগে আক্রান্ত হন।

পরিবারটির তিনিই একমাত্র অপর্জনক্ষম ব্যক্তি ছিলেন। গত ৭ মাস আগে তার পায়ে কাঁটা বিঁধে সে থেকে পায়ে পঁচন ধরে। একপর্যায়ে তার আত্ম চিৎকার ও পায়ের পঁচনে দূরগন্ধের কারনে ।

গত ১০ জুন রাতে খুলনার সোনাখালী বাস বাস স্ট্যান্ড সংলগ্ন হেলথ কেয়ার হসপিটালের পরিক্ষা-নিরিক্ষার পর চ.ঠ.উ .খড়ঢ়বৎধঃবফ গ্রেংরিন রোগে আক্রান্ত বিষটি নিশ্চিত করেন, উন্নত চিকিৎসার জন্য অপারেশনের মাধ্যমে চিকিৎসা করার পরমর্শ দেন চিকিৎসক । নয়তো যতদিন যাবে তার শরিরের অংশ পঁচনে ক্ষতি গ্রস্ত হবে । মোতলেবকে বাঁচাতে তার পা কেটে ফেলা হয়। কোন সয় সম্পত্তি না থাকায়। হাসপাতালের বিল ও ঔষধের টাকা বকেয়া থাকে। প্রতিদিন বাড়ছে হাসপাতালের বেড ভাড়া। এমত অবস্থায় কোন টাকা পয়সা জোগাড় করতে না পেরে। হাসপাতাল থেকে নিজ বাড়িতে আসতে পারছেনা তারা।

বর্তমানে মোতালেব ঐ হাসপাতালের তৃতীয় তলার ১৪ নং বেডে রয়েছে। মোতালেবের পরিবার জানিয়েছে হাসপাতাল ও ঔষধের দোকানে ৯০ হাজার টাকার মত পাওনা রয়েছে । তাই সরকার, প্রবাসী ও সমাজের ভিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার। তাকে সাহায্য পাঠাবেন মোঃ মোস্তফা হাওলাদার ( মোতালেবের কাকা ) বিকাশ পারসোনাল ০১৭৩২২৮৬৪৩২ ।

সুন্দরগঞ্জে মাদ্রাসা ছাত্রাবাস ভাঙচুরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে!

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি নুরানী মাদ্রাসার আবাসিক ছাত্রাবাস ভাঙচুরের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে।

উপজেলার তারাপুর ইউনিয়নের লাটশালা চর নুরানী তালিমুল কোরআন হিফজুল মাদ্রাসার আবাসিক ছাত্রাবাস ভাংচুরেরএ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইউপি সদস্য সামছুল হক তারাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ও ওই গ্রামের মৃত সেকেন্দার বাদশার ছেলে।

অভিযোগ সুত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে ২ একর ২৭ শতাংশ জমি স্থানীয় সুলতান, তফাজ্জল গং দের কাছে ক্রয় করেন আতিকুর রহমান। এরপর সেই জমিতে মাটি ভরাট করে একটি নুরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই জমির মালিকানা দাবি করেন স্থানীয় ইউপি সদস্য সামছুল হক। করোনা ভাইরাসের কারণে মাদ্রাসা ও ছাত্রাবাসটি বন্ধ থাকার সুযোগে মাদ্রাসার জায়গাটি দখলের চেষ্টা করেন। এরই একপর্যায়ে গত ৩০ জুন সকালে ইউপি সদস্যের নির্দেশে ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী সেখানে হামলা চালায়। এসময় তারা মাদ্রাসার আবাসিক ছাত্রাবাসটিতে তার লোকজন দিয়ে ব্যাপক লুটপাট করেন। এছাড়াও ওই ইউপি সদস্যের লোকজন শিক্ষক ও শিক্ষার্থীদের থাকার ঘর ভাংচুর করে মাটিতে ফেলে দেয়। শিক্ষার্থীদের আসবাবপত্র, চেয়ার-টেবিল ভেঙে তছনছ করে দেয়। এতে মাদ্রাসাটির প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এছাড়াও ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন তারা।

বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য সামছুল হক জানান, আমি ক্রয়সুত্রে জমির মালিক। তাই আমি স্থাপনা উচ্ছেদ করে জমিটি দখল করেছি।

মাদ্রাসার পরিচালক আতিকুর রহমান বলেন, প্রায় ৭ বছর আগে মূল মালিকের কাছে জমিটি ক্রয় করি। এরপর সেখানে একটি নুরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু ভুয়া কাগজের বলে সেখানে ভাংচুর চালিয়ে জায়গা দখলের চেষ্টা করেন ইউপি সদস্য। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।

এব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তধীন রয়েছে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মুজিববর্ষ উপলক্ষে সাবেক এমপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ১৩ জুলাই সোমবার দুপুরে মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল ও প্রাইমারি স্কুল মাঠে এক বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সেলিনা জাহান লিটা।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক নেতা কর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশনা প্রদান করেন। এ নির্দশনা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের আহবানে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি প্রভাষক সফিকুল আলম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাকী, প্রধান শিক্ষক ও আ”লীগ নেতা বাবর আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ বিএসি, উপজেলা যুব আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, সমাজসেবক হফিজউদ্দিন, সাবেক ইউপি সদস্য ও আ’লীগ নেতা আব্দুল জলিল মাস্টার, সাবেক ইউপি সদস্য হাফিজুল ইসলাম, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকবৃন্দ প্রমুখ।

সাবেক সংসদ সদস্য বলেন, জেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আওতায় সমগ্র জেলার ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে নিম ও তাল গাছের চারা
রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও তিনি স্থানীয় আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মিকে বাড়ির আশপাশের পরিত্যক্ত জায়গায় বৃক্ষরোপণের আহব্বান জানান। পরে সাবেক সাংসদ করোনা সংক্রমণ রোধে ভোলাপাড়া আদিবাসী পাড়ায় ১০০ জন আদিবাসীর মাঝে মাস্ক বিতরণ করেন এবং তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

ধামরাই থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেপ্তার।

মোঃ সম্রাট আলাউদ্দিন,  (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাই থানার নিয়মিত অভিযানের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযানে ১১ জন চিহ্নিত আসামী গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি অপারেশন মাসুদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া লুৎফরের বাড়ি হইতে ৪ জন মাদক ব্যাবসায়ী আটক করা হয়। ওই চারজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১২৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার অনুমান মূল্য ৩,৭৬,৫০০ শত টাকা। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটকৃতরা হলো,১. সোহরাব হোসেন (৩৮) ২. জুসহাস উদ্দিন (৩৫) ৩. লুৎফর রহমান (৪০) ৪. রিপন আলী (৩২)।

একই রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা মূলে আরো ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলেও জানান, পুলিশের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃতরা হলোঃ ১. সঞ্চয় মনিদাস, ২. মিলন, ৩. বাবু, ৪. ফজলু মিয়া, ৫. গোলাম মোস্তফা, ৬. রিজন, ৭. মন্টু মিয়া।

ধামরাই থানা অফিসার ইনচার্জ(ওসি) দীপক চন্দ্র সাহা’র নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, এস আই খায়ের, এসআই বিএম জনি, এসআই খায়রুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, এসআই রিপন, এএসআই কায়ছারসহ পুলিশের ফোর্স প্রমুখ।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিয়মিত অভিযানের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে।

শার্শায় পুলিশের অভিযান ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার: মাদক ব্যবসায়ী পলাতক

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।গত রবিবার(১২ই জুলাই) সন্ধ্যায় এএসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন অগ্রভূলোট বাজারে অভিযান চালালে অগ্রভূলোট গ্রামের মৃত ইমাম সরদার এর ছেলে একাধিক মামলার আসামী মফিজুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে এএসআই রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক একাধিক মাদক মামলার আসামী মফিজুর রহমান এর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।

পলাতক মাদক ব্যবসায়ী মফিজুর রহমার এর বিরুদ্ধে পূর্বের মামলা সমূহ শার্শা থানার মামলা নাম্বার ১ তারিখ ২/২/১৯ ধারা ৩৬(১)এর ১৪(খ)/৩৬(১) এর ১০(ক) ৪৭ বোতল ফেন্সিডিল ১০ পিস ইয়াবা,শার্শা থানার মামলা নাম্বার ১৪ তারিখ ১৩/৬/১৯ – ১০০ গ্রাম গাঁজা,শার্শা থানার মামলা নাম্বার ১৩ তারিখ ১০/১২/১৮ – ১০৯০(এক হাজার নব্বই) পিস ইয়াবা ও বেনাপোল পোর্ট থানার মামলা নাম্বার ২ তারিখ ১/১/১৯ – ৬০০(ছয়শত) পিস ইয়াবার মামলা রয়েছে।

সর্বশেষ আপডেট...