31 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

সাভারে বহুতল ভবনে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের তিতাসের অভিযান (ভিডিও)

স্টাফ রিপোর্টার ঃ সাভারে একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেতুলঝোড়া ইউনিয়নের জোরপুল এলাকায় মোঃ হানিফ মিয়ার ছয় তলা ভবনে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারে অভিযান চালায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী।

স্থানীয়রা জানান, ওই এলাকার মোঃ হানিফ মিয়া ক্ষমাতার দাপটে তার মালিকানা ছয় তলা ভবনে বহুদিন ধরে অবৈধ ভাবে গ্যাস সংডোগ ব্যবহার করে আসছে।

পরে খবর পেয়ে সাভার তিতাস গ্যস কতৃপক্ষ অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন।

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারে ভবনের মালিক হানিফ মিয়ার কাছে জান্তে চাইলে তিনি প্রধমে এব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। পরে একপর্যায়ে তিনি বলেন আমার ভবনে বারটি ডাবল চুলার অনুমোদন রয়েছে , এ ছারাও দুই তিনটা বারতি সংযোগ থাকতে পারে এই মুহুর্তে আমি সঠিক ভাবে মনে করতে পারছিনা। তবে এ ব্যাপারে আপনি গ্যাস অফিসে যোগাযোগ করে।

এব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, ওই ভবনে হানিফ মিয়ার নামে দুটি ডাবল চুলার অনুমোদন রয়েছে । এছারাও তিনি অবৈধ ভাবে আরো ১৪টি সংযোগ ব্যবহার করে আসছে। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে ভবনটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন, কোম্পানির নিতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। তবে নিতিমালা ২০১৪ অনুযায়ী অবৈধ সংযোগকারী হানিফ মিয়াকে জরিমানা করা হবে। নিয়ম অনুযায়ী জরিমানার টাকা পরিশোধ করে যদি নতুন সংযোগের ব্যাপারে আবেদন করেন সে ক্ষেত্রে তার বৈধ দুটি সংযোগ চালু করা হবে। তর্বে সর্ত থাকবে সে অবৈধ সংযোগ ব্যবহার করতে পারবেনা বলে জানান তিনি।

এঘটনায় পরে ভবনের মালিক হানিফ মিয়ার কাছে পুনরায় জান্তে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, তার দুটি ডাবল চুলার অনুমোদন ছিলো, বাকিগুলো সে অবৈধ ভাবে ব্যাবহার করে আসছিলো ।

কুমিল্লা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ২৭ করোনা জয়ী পুলিশ স্বেচ্ছায় প্লাজমায় ডোনেট

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি :”এগিয়ে আসছে করোনা জয়ী পুলিশ প্লাজমায়, বাঁচুক অন্যের জীবন জাগ্রত মানবতায়
দৃঢ় হোক পুলিশ-জনতা বন্ধন।”

এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইনে সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বিপিএম(বার)পিপিএম’র ডাকে সাড়া দিয়ে জেলার ১৭ টি উপজেলার করোনা আক্রান্ত পুলিশ সদস্য যারা করোনা যোদ্ধে জয়লাভ করেছেন এবং পূর্ন সুস্থ হয়ে নিজ স্বেচ্ছায় মানবতার পাশে দাড়াতে প্লাজমায় ডোনেট দানে এগিয়ে আসছেন বাংলাদেশ পুলিশ- ব্লাড ব্যাংকে।

বৈশ্বিক মহামারী করোনায় যেমনটা ক্ষতি করছে তেমনি মানবতার সেবায় মানবধরদী ‘মানুষ’ মানুষের পাশে দাড়িয়েছে। মানবতার ভালোবাসার জয়ে জয়ী হউক করোনা আক্রান্ত মানুষ।

ওই মহৎ উদ্যোগকে হৃদয়ে গ্রহন করে জেলার সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ২৭ জন প্লাজমায় ডোনেট দানকারী পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। করোনা মোকাবেলায় শুরু থেকে ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করে যাচ্ছেন জেলার ওই পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম।

ওই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ তানভীর সালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর মোহাম্মদ নাজমুল হাসান, নবনিয়োগযুক্ত এডিসনাল (এসপি) শাহরিয়া মোহাম্মদ নিয়াজ প্রমুখ।

ধামরাইয়ে স্বর্ণের বারসহ চোরাকারবারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার।

মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ের পটল এলাকা থেকে স্বর্ণ চোরাকারবারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গেল রাতে ধামরাইয়ের পটল এলাকা থেকে তাদের আটক করে ধামরাই থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি স্বর্ণের বারসহ মোট ২৫ ভরি স্বর্ণাংকার উদ্ধার করা হয়।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) মাছুদুর রহমান জানান, গেল রাতে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম নাইট রাউন্ড টহল ডিউটিকালে ধামরাই বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার দেখতে পান। পরে ধামরাই থানা পুলিশের সহযোগীতায় প্রাইভেটকারের চালক ও দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, তাদের অপর এক সহযোগী পটল এলাকার বিদেশ ফেরত রুবেলের বাড়িতে বিদেশ থেকে শুল্ক ফাকি দিয়ে আনা স্বর্ণ আনতে গিয়েছে। পরে পুলিশ বিদেশ ফেরত রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে রুবেলসহ চক্রের আরো এক সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের বারসহ মোট ২৫ ভরি স্বর্ণংকার উদ্ধার করা হয়।

রাণীশংকৈল নেকমরদ মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত -১

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ মহাসড়কের খালেক হাসংকিং মিলের সামানে ৮ জুলাই মঙ্গলবার বিকাল ৩ টায় দুটি ট্রাকের  মুখোমুখি সংঘর্ষে একজন ড্রাইভার গুরুত্বর আহত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে নেকমরদ থেকে জুনায়েদ পরিবহন  ঢাকা মেট্রো-ট ১৪৭৬৯১ নামে একটি ট্রাক রাণীশংকৈল অভিমুখে যাচ্ছিল অপরদিক থেকে টি এন্ট টি এন্টার প্রাইজ ঢাকা মেট্রো- ট ১৫৬২১১ নামে আরেকটি ট্রাক দ্রুতগতিতে নেকমরদ যাচ্ছিল খালেকের মিলের সামনে একটি ছোটযানকে সাইড দিতে গিয়ে প্রচন্ড জোরে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ বাধেঁ।  এতে একজন ড্রাইভাসহ বাকীরা পালিয়ে যায়। কিন্তু টিএন্টটি এন্টার প্রাইজের ড্রাইভার দু’ট্রাকের মধ্যে চাপাপড়ে।

সাথে সাথে রাণীশংকৈল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে গুরুত্বর অবস্থায় সেই ড্রাইভারসহ একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।   সাব  ইন্সপেক্ট  আহসান হাবিব ও আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে চাউল বিতরণ

সাভার প্রতিনিধি : পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আশুলিয়া ইউনিয়ন পরিষদে জিআর এর উদ্যোগে প্রায় ৫’শ ৭৭ জনের মাঝে এ চাউল বিতরণ করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।

চাউল বিতরণে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার সাজ্জাদ হোসেন,আশুলিয়া ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার,আব্দুল খালেক,মোহাম্মদ আলী,ইউপি সচিব আফজাল হোসেনসহ আরো অনেকে।

সুন্দরগঞ্জে কালের কন্ঠের প্রতিনিধি শেখ মামুন-উর-রশিদ’র জন্মদিন পালিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)সংবাদদাতাঃ কালের কন্ঠের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও তরুণ সাংবাদিক শেখ মামুন-উর রশিদ’র শুভ জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধির কার্যালয়ে কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়।

জয়যাত্রা টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম অবুঝের সার্বিক তত্ত্বাবধানে ও দৈনিক গণমুক্তি’র উপজেলা প্রতিনিধি সুদীপ্ত শামীম’র ব্যবস্থাপনায় তরুণ সাংবাদিকের জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বুলু, দৈনিক ডেল্টা টাইমসের প্রতিনিধি জাহিদ হাসান জীবন, জয়যাত্রা টেলিভিশনের ক্যামেরাপার্সন এলআই রানা, সুন্দরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক এনামুল হক, দৈনিক বাংলাদেশ আলো’র প্রতিনিধি বিপুল ইসলাম আকাশ প্রমূখ।

শুভাকাঙ্খীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

মাগুরার শ্রীপুরে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপি ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত¡াবধানে শ্রীপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাগুরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন তালুকদার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি শ্রীপুর কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মাইদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, মাগুরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মামুন হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ নাজমুল হুদা, মোঃ শাহীন আলম, মোঃ বিপ্লব হোসেন, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্র্র্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শ্রীপুুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকগণ অংশ গ্রহণ করেন।

সাভারের আশুলিয়ায় চাঁদা বাজির অভিযোগে সোহাগ মুন্সী নামের এক কথিত যুবলীগের কর্মীকে আটক করেছে পুলিশ

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় চাঁদা বাজির অভিযোগে সোহাগ মুন্সী নামের (২৬) এক কথিত যুবলীগের কর্মীকে আটক করেছে পুলিশ।

রাতে আশুলিয়ার বাইপাইলের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটক যুবলীগ কর্মী সোহাগ মুন্সী আশুলিয়া থানা যুবলীগের কর্মী দাবি করলেও আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার তা অস্বীকার করে বলেছেন সোহাগ যুবলীগের কর্মী বা সদস্য নন কোন চাঁদা বাজের যুবলীগে যায়গা নেই বলেও বলেন তিনি। এদিকে আটক কথিত যুবলীগ কর্মী যুবলীগ নেতা কবির হোসেন সরকার ও মঈনুল ইসলাম ভুইয়ার সাথে বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলে মানুষকে ভয়ভিতি দেখিয়ে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়,চাঁদা বাজির মামলায় রাতে আশুলিয়ার বাইপাইলের একটি এলাকা থেকে সোহাগ মুন্সীকে আটক করা হয়েছে বর্তমানে তিনি আশুলিয়া থানা হেফাজতে রয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী জানায়,আটক যুবলীগ কর্মী সোহাগ মুন্সীর নামে চাঁদা বাজি ধর্ষণসহ নানা অভিযোগে আশুলিয়া থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এত অপকর্মের পরেও সে কিভাবে এলাকায় সন্ত্রাসীত্ব কায়েক করেছে এলাকাবাসী প্রশ্ন তুলেছেন।

আটক যুবলীগ কর্মী সোহাগ মুন্সীর সর্বোচ্চ সাজা দাবি করেছেন এলাকাবাসী। তাকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

তাকে আটকের বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানার এস আই সুদীপ কুমার দাস।

মাগুরার শ্রীপুরে জনতার আদালত পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সামনে বুধবার সকালে জনতার আদালত পত্রিকার সম্পাদক ও বাসসের রাজবাড়ী জেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকির নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শ্রীপুর প্রেস ক্লাব আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, মাগুরার বাণীর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক বিকাশ বাছাড়, সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।

মানববন্ধনের একাত্মতা ঘোষণা করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়া, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সীমা জোয়ারদার।

এ বিষয়ে শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল বলেন, জনতার আদালত পত্রিকার সম্পাদক ও বাসসের রাজবাড়ী জেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকির নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ধামরাইয়ে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই ঢাকা থেকেঃ- ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে চরডাউটিয়া এলাকায় নিখোঁজের ৩ দিন পর সুফিয়া বেগম (৬৮) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। বুধবার (৮ জুলাই) দুপুরে নিহতের বাড়ির পাশে পরিত্যাক্ত একটি মুরগির খামারের পাশে থেকে লাশটি উদ্ধার করে স্বজনরা।

নিহত সুফিয়া বেগম স্থানীয় মোঃ গিয়াস উদ্দিনের স্ত্রী। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এব্যাপারে, নিহতের পুত্র মোঃ রফিক জানায়, গত ৫ ই জুলাই রাতে এশার নামাজের পর থেকে তার মা সুফিয়া বেগমকে আর দেখতে পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এব্যাপারে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিলো বলেও জানায় সে।

তবে স্থানীয়রা জানায়, চারটি পুত্রসন্তান ও একটি কন্যার জননী হয়েও সন্তানদের কাছ থেকে ভরণ-পোষণ তেমনটি পায়নি নিহত সুফিয়া বেগম।

ধামরাই থানার ওসি (তদন্ত)
কামাল হোসেন, উপ-পরিদর্শক আনোয়ার ও তন্ময় সাহা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারাই সম্মিলিতভাবে মৃত সুফিয়া বেগমের লাশ উদ্ধার করে তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

এব্যাপারে মুঠোফোনে ধামরাই থানার উপ-পরিদর্শক তন্ময় সাহা জানান, আমাদের তদন্ত ওসি স্যার সহ ঘটনাস্থলে আমরা ছিলাম। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ আপডেট...