শার্শা উপজেলা করোনায় মোট আক্রান্ত ৬৮ : মৃত্যু-২
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল ও শার্শায় শুক্রবার একজন সাংবাদিকসহ ছয় জনের দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে বেনাপোল-শার্শায় ছয় জনের আক্রান্তের রিপোট এসেছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।
এ নিয়ে (৩ জুলাই পর্যন্ত) বেনাপোল-শার্শায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ জন। মৃত্যু হয়েছে দুই জনের। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৭ জন। বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৪৯ জন। মারা যাওয়া দুই জনের বাড়ি বেনাপোলে। আক্রান্তের মধ্যে থানা ও ইমিগ্রেশনের পুলিশ, সাংবাদিক, স্বাস্থ্য কর্মী, মা-ছেলে, স্বামী-স্ত্রী, ১৭ দিন বয়সের শিশু, স্কুল ছাত্র বৃদ্ধসহ যুবকরাও রয়েছেন।
শুক্রবার আক্রান্তের মধ্যে রয়েছে বেনাপোলের নামাজগ্রামের একজন আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক (৪২), ওই গ্রামের আরও একজন (৬৯), তালশাড়ি এলাকায় ভাড়া থাকা একজন ব্যাংক কর্মকর্তা (৩৬), দিঘীরপাড় এলাকার একজন (৪১), শার্শার বসতপুর এলাকার একজন (৫৫) ও শ্যামলাগাছি পাওয়ার হাউজ এলাকার একজন (২০)। করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন থেকে বলা হচ্ছে, বেনাপোল ও শার্শায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। অবস্থা অনেক খারাপের দিকে যাচ্ছে। তারপরও মানুষের মনে একটুও ভয় নেই। গাদাগাদি করে ইজিবাইক, জেএস, নসিমন করিমন, মোটর সাইকেলে চলছে সাধারন মানুষ। অধিকাংশ লোকের মুখে নেই কোন মাস্ক। সমাজিক দূরত্ব মানার নেই কোন আলামত। বড় বড় বাজারসহ গ্রামাঞ্চলের হাট বাজার দোকানপাট ইচ্ছামত খুলে রাখা হচ্ছে। অভিযান চালালে দোকানপাট বন্ধ রাখছে। ফিরে আসার সাথে সাথে আবার খুলছে। একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের জরিমানা করেও জনসমাগম ঠেকানো যাচ্ছে না।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, প্রতিদিনই নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো হচ্ছে। প্রতিদিনই ৫ থেকে ৮ জনের পজেটিভ রিপোর্ট আসছে। এখন প্রতিটি মানুষের উচিৎ ঘরে থাকা। এ জন্য তিনি শার্শার সচেতন জনগনকে আরও সতর্কতা অবলম্বন করে চলাচল করতে বলেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দেন। তিনি আরো জানান, আক্রান্তদের বাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে।
দেবীদ্বারে( ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা অফিসার উদ্যোগে ক্যাবল টিভিতে ৬ষ্ঠ-১০ম শ্রেনীর নিয়মিত পাঠদান শুরু হতে যাচ্ছে
এ আর আহমেদ হোসাইন,(দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বারে ক্যাবল টিভির চ্যানেলে’র মাধ্যমে শুরু হচ্ছে ৬ষ্ঠ-১০ম শ্রেনীর বিষয় ভিত্তিক পাঠদান ব্যবস্থা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান কে প্রধান উপদেষ্টা করে মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ’র উদ্যোগে শনিবার সকাল ৮ ঘটিকা থেকে শুরু হয়ে প্রতিদিন দুপুর ১২ টা পর্যন্ত নিদিষ্ট সময়ে যথারিতি ভাবে রাসেল ডিক্সমিডিয়ার মাধ্যমে ওই অনলাইন ক্লাস কার্যক্রম চলবে।
গত ৩০-০৬ -২০২০ইং তারিখ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ’র সন্ঝালনায় বাকসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে আহবায়ক করে “দেবীদ্বার অনলাইন স্কুল বাস্তবায়ন কমিটি ২০২০ ” গঠন করা হয়।
ওই কমিটির প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচিত (এমপি) রাজী মোহাম্মদ ফখরুল ও পৃষ্ঠপোষক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ জয়নুল আবেদীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন- বর্তমান সময়ে করোনায় শিক্ষার্থীদের লেখা-পড়ার অমনোযোগী কাটিয়ে তুলতে পুরো উপজেলার ৮০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষা ব্যবস্থায় উন্নয়নের জন্য ওই ব্যাবস্থায় গ্রহন করা হয়।
বেনাপোল সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ
মোঃ রামেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বাহাদুরপুর সীমান্ত থেকে রিয়াজুল ইসলাম রিয়া মোড়ল (২৪) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। নিহত রিয়া মোড়ল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর জব্বার কাটুর ছেলে। তার গলায় গুলির চিহ্ন রয়েছে। ভারতের বাঁশ ঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে বিজিবি’র সুবেদার সরোয়ার হোসেন।
ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে এলাকার মানুষের মাধ্যমে জানতে পারি সীমান্তে ২৬ এস মেইন পিলার হতে ৩-টি এর কাছে কাটা তারের বেড়ার কাছে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে সিও স্যারকে জানানোর পর ঘটনাস্থল থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পাশে ৫-৬ কেজি গাঁজার প্যাকেট পাওয়া যায় বলে তিনি জানান।
মাগুরার শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এমপি শিখরের মায়ের স্মরণে দোয়া অনুষ্ঠান
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মাতা ও সাবেক সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়াল মরহুম আছাদুজ্জামানের সহধর্মিনী সদ্যপ্রয়াত মনোয়ারা জামানের স্মরণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভেকেট সাইফুজ্জামান শিখর অংশ নেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুুর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি বদিয়ার রহমান মÐল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, জাকির হোসেন কাননসহ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মনোয়ারা জামান মাগুরা জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।
আওয়ামী লীগের দুর্দিনে মাগুরার রাজনীতিতে বেগম মনোয়ারা জামান নেপথ্যে থেকে দলকে সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট আছাদুজ্জামান মাগুরা-২ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার বড় মেয়ে কামরুল লাইলা জলি গত পার্লামেন্টে মাগুরা-যশোর আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তার তৃতীয় পুত্র এ্যাডভোকট সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর প্রাক্তন সহকারী একান্ত সচিব ও বর্তমান মাগুরা-১ আসনের এমপি।
মনোয়ারা জামান বার্ধক্যজনিত কারণে ২৮ জুন নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা রেখে যান।
করোনয় মারা গেলেন হোমনার সিনিয়র স্টাফ নার্স’র স্বামী স্টাফ নার্স জহিরুল ইসলাম
এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোঃজহিরুল ইসলাম (৪৫) মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানাগেছে মরহুম জহিরুল ইসলামের স্ত্রী নাছিমা আক্তার কুমিল্লা জেলা হোমনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।
মরহুমের স্ত্রী নাছিমা আক্তার বলেন, তার স্বামী করোনায় আক্রন্ত হওয়ার পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়।
দীর্ঘদিন চিকিৎসার পর আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ দিকে তার অকাল মৃত্যুতে বাঞ্ছারামপুর ও হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
তাদের সহকর্মী জহিরুল ইসলামের অকাল মৃত্যুতে দুই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সরকার ধীরে ধীরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বের হয়ে আসবে-বিপু(এমপি)
এ আর আহমেদ হোসাইন ,কুমিল্লা জেলা প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের (Social Research Group) নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় ১৬তম ওয়েবনার (ওয়েব সেমিনার) বুধবার (০১ জুলাই) রাত ৯টায় ওয়েবনারটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা দলের নিয়মিত ওই ওয়েবনারে বাংলাদেশের জ্বালানী খাতের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (এমপি)।
ওয়েবনার আলোচনায় তিনি বলেন আমাদের মত দেশে যেখানে প্রাকৃতিক সম্পদ কম সেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য মিক্সড ফুয়েলে যাওয়া উত্তম। তিনি আরও বলেন আমাদের পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান এর প্রাক্কলন অনুযায়ী আগামী ২০৪১ সালে দেশের বিদ্যুতের চাহিদা হবে ৬০ হাজার থেকে ৭০ হাজার মেগাওয়াট। এজন্য আমরা হঠাৎ করে কোন সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের বিদ্যুৎ-এর ব্যবহার যতবেশি বৃদ্ধি পাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সে আমরা ততো ভালো অবস্থায় থাকবে এজন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও সরকার দূর্গম চর, পার্বত্য চট্টগ্রামে সোলার প্যানেলে বিদ্যুতের ব্যবস্থা করবে এবং বাকী অঞ্চলে বিদ্যুৎ লাইন পৌঁছে যাবে বলে অভিমত দিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার পরিচালনায় ওয়েবনারটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, গবেষক, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের সংকটকালে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপ (Social Research Group) নিয়মিতভাবে ওয়েবনারের (ওয়েব সেমিনার) আয়োজন করে আসছে।
তালতলীতে যুব আন্দোলনের মানববন্দন
মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার তালতলীতে করোনা মহামারি নিয়ন্ত্রনে বিনামূল্যে করোনা টেষ্ট ও চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা, পুঁজি হারানো যুবকদের পূর্নবাসন ও বেকার ভাতা প্রদানসহ উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবীতে যুববন্দন করা হয়েছে।



































