কুমিল্লায় নতুন পজেটিভ’র চেয়ে করোনা জয়ী বেশী,মোট মৃত্যুর সংখ্যায়-১০০
এ আর আহমেদ হোসাইন ,কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান’র প্রকাশিত তথ্য অনুযায়ী বুধবার বিকাল পর্যন্ত জেলায় করোনা পজেটিভ’র চেয়ে করোনা জয়ী বেশী।
জেলায় নতুন আক্রান্ত ৬২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেন ৭৯ জন তবে বুধবারে নতুন করে পুরো জেলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি জেলায় মোট মৃত্যু বরন করেন ১০০ জন।
ওই দিকে জেলায় মোট আক্রান্ত – ৩৫৬২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেন ১৫৩২ জন।
নতুন আক্রান্ত ৬২ জনের মধ্যে সিটি করপোরেশন-২৩ জন, আদর্শ সদর-২,বড়ুরা-৩, মনোহরগন্জ-২, সদর দক্ষিণ-২, লাকসাম- ৩,লালমাই-১, চান্দিনা-১৩, মনোহরগন্জ-২, হোমনা-২, তিতাস-১, দাউদকান্দি-২, দেবীদ্বার- ৬, লাঙ্গলকোট-২ জন।
ওই দিকে নতুন করোনা যোদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেন-৭৯ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ৪৫ জন, সদর দক্ষিণ- ৪, দেবীদ্বার-১,বুড়িচং-৭,লালমাই-৪,
লাঙ্গলকোট-১৫, মনোহরগন্জ-৩ জন। জেলায় সর্বমোট নমুনা প্রেরন করা হয়- ১৯১৩৪, রিপোর্ট পাপ্তি-১৮২৩৭ টি।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে রপ্তানিকারকরা
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: প্রায় তিন মাস পর আমদানি কার্যক্রম শুরু হয়েছিল ভারতের সাথে বেনাপোল বন্দর দিয়ে। বুধবার সকালে রপ্তানিকারকরা সবাই এক হয়ে বন্ধ করে দিয়েছে আমদানি বানিজ্য কার্যক্রম। রপ্তানিকারকদের দাবী আমদানি’র পাশাপাশি রপ্তানিও চালু হোক। শুধু ভারত থেকে আমদানি হবে আর বাংলাদেশ থেকে রপ্তানি হবে না এটা মানতে নারাজ রপ্তানিকারকরা। এজন্য আজ সকালে আমদানি’র প্রধান গেট বন্ধ করে দিয়েছে রপ্তানি কারকরা।
এ বিষয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক মোঃ জামাল হোসেন আমাদের প্রতিনিধিকে জানান, তিন মাস ৮ দিন পার হয়ে গেলেও আমদানি হচ্ছে কিন্তু ভারত বাংলাদেশ থেকে কোন রপ্তানি পন্য নিচ্ছে না। এজন্য বাংলাদেশের রপ্তানিকারকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে হাজার হাজার কোটি টাকা। রপ্তানিকারকদের অর্ডার বাতিল হয়ে যাচ্ছে।এ সমস্ত কারনে রপ্তানিকারকরা বার বার ভারতের প্রতিনিধিদেরকে বলার পরেও কোন ব্যবস্থা না নেওয়ায় রপ্তানিতারকরা আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ সকাল থেকে আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট কর্মচারী রানা আহম্মেদ জানান, আজ সকালে সকল রপ্তানি কারকরা এক হয়ে আমদানি’র প্রধান গেট বন্ধ করে দিয়েছে এবং সেখান থেকে এখনও আমদানি কার্যক্রম বন্ধ আছে।
রাণীশংকৈলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
হুমায়ুন কবির, প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ৩০ জুন মঙ্লবার দুপুরে ডিগ্রী কলেজে রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক নেতা কর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশনা প্রদান করেন। এ নির্দশনা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর আহবানে রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নোওরোজ সাউসার কানন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান সোহেল রানা, সহ- সভাপতি প্রভাষক আব্দুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কামালউদ্দিন শান্তু, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডনসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মি প্রমুখ। সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ডিগ্রী কলেজসহ পৌর শহরের বিভিন্ন জায়গায় ২০০ বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সমগ্র উপজেলায় এই কর্মসূচির আওতায় ২০০০ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও তাঁরা স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেকটি নেতাকর্মিকে বাড়ির আশপাশের পরিত্যক্ত জায়গায় বৃক্ষরোপণের আহব্বান জানান।
তালতলীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
তালতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে মঙ্গলবার ২২৪ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনার মধ্যে রয়েছে সবজি বীজ, সাইনবোর্ড ও নগদঅর্থ।
জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়নের ২২৪ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে প্রতিজনকে সবজি বীজ, সবজি পুষ্টি বাগানের সাইনবোর্ড ও ১,৯৩৫ টাকা করে বিতরণ করা হয়। এ ছাড়াও এ অনুষ্ঠানে বরিশাল অ লের কৃষি উন্নয়ন প্রকল্পের সেরা ৫ প্রদর্শনী চাষীকে ৩ হাজার টাকা করে বিতরণ করেন।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবী-উল-কবির জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার মোঃ অরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের এস এ হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ(ভিডিও)
স্টাফ রিপোর্টার ঃ সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মালিকানাধীন এস এ হাউজিংয়ের বিরুদ্ধে ফের জমি দখলের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে আজ মঙ্গলবার (৩০ জুন) সুগন্ধা হাউজিংয়ের মো. আব্দুল মোতালেব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এর আগেও চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে । অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুগন্ধা হাউসিং এর ক্রয়কৃত সম্পত্তিতে বাঁধ নির্মাণ করে ড্রেজার দিয়ে বালু ভরাট করে দখলের পাঁয়তারা করছে বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন।
এসময় সুগন্ধা হাউজিংয়ের লোকজন তাদেরকে বাধা দিতে গেলে চেয়ারম্যান সাইফুলের ক্যাডার বাহিনী তাদের ওপর চড়াও হয়। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছারাও কিছুদিন আগে কৃষকের জমি দখলের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ,বনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম সাংবাদকর্মীদের উপর চড়াও হন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, জমি দখলের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যক্তিগত জমি ভরাট করা হলে কাজ বন্ধ করে দেওয়া হবে।
সাভারের আশুলিয়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৩৮) আটক (ভিডিও)
বিপ্লব,সাভার ঃ সাভারের আশুলিয়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান নামের এক ধর্ষণকারীকে (৩৮) আটক করেছে পুলিশ।
সকালে তাকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ী এলাকা থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী গত কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় নিজ বোড়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন। পরে সেখানে তাকে ভয়ভিতি ও জোরপূর্বক হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন ওই এলাকার আব্দুল মান্নান।
পরে ওই শিক্ষার্থী ধর্ষণের বিষয়টি তার বোনকে জানালে তার বোন ধর্ষণকারী আব্দুল মান্নানকে প্রধান আসামী করে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ আজ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
অন্যদিকে আশুলিয়ার নবীনগর এলাকায় সংবাদ পত্রের গাড়ি ভাড়া করে মাছ ভর্তি ট্রাকে ডাকাতির চেষ্টা কালে তিন ডাকাতকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানা পুলিশ।
পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ আটক ১ (ভিডিও)
বিপ্লব,সাভার ঃ পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল,আশুলিয়ার নরসিংহপুর ও শিকদারবাগ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায় রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকার স্কাইবার গার্মেন্টস এর ভিতরে গার্মেন্টস শ্রমিক সোহাগ (৩০) দুর্ঘটনায় গুরুতর আহত হয় পরে তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সকালে তিনি মারা যান। অন্যদিকে আশুলিয়ার নরসিহপুর এলাকা থেকে অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ার শিকদারবাগ এলাকায় রেবেকা নামের (২৮) এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী।
পরে পুলিশ আজ সকালে তার স্বামী মোস্তাফিজার রহমানকে আটক করেছে পুলিশ।
পরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশিচত করেছেন সংশ্রিষ্ট থানা পুলিশ।
আশুলিয়ায় পুকুর থেকে নারীর মৃতদেহ উদ্ধার
সাভার প্রতিনিধি ঃ সাভারের আশুলিয়ায় একটি পুকুর থেকে নারীর মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোববার বিকালে আশুলিয়ার শিকদারবাগ হাবুডাঙ্গা হ্যাচারীর মোড় এলাকার একটি পুকুরে থেকে এই মৃতদেহটি উদ্ধার করেন পুলিশ।
নিহত রেবেকা বেগম (২৮) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সিকান্দি গ্রামের নবু শেখের মেয়ে। সে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতো। রংপুর জেলায় তার স্বামী মফিজুলের গ্রামের বাড়ি। তাদের মুন্নী আক্তার নামে ১২ বছরের একটি মেয়ে রয়েছে।
নিহতের মেয়ে মুন্নী আক্তার জানায়, তার বাবা মফিজুল ফেরি করে বিভিন্ন এলাকায় লুঙ্গি বিক্রি করতো। সে ঢাকার মিরপুরে থাকতো। এখানে তেমন একটা আসতো না। এক সপ্তাহ আগে রেবেকা মিরপুর থেকে মফিজুলকে ওই এলাকার হ্যাচারীর মোড়ে ডেকে আনে। এসময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপরে তার স্বামী মফিজুল আবার চলে যায়। শনিবার রাত ৯ টার দিকে রেবেকা আবার তার স্বামীর সঙ্গে দেখার করার কথা বলে বের হয়ে আর ফিরে আসে নি।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই(উপ-পরিদর্শক) মোঃ এমদাদ হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ধলপুর এলাকার একটি পুকুর থেকে রেবেকা আক্তার নামে এক নারী ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানাযাবে এটি হত্যা না অন্য কিছু। এই ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
অন্যদিকে সাভারের বনপুকুর এলাকা থেকে আলেয়া আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
ধামরাইয়ে অভাবের তাড়নায় এক নবজাতককে ৬০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন তার মা
স্টাফ রিপোর্টার ঃ ঢাকার ধামরাইয়ে অভাবের তাড়নায় এক নবজাতককে বিক্রি করে দিয়েছেন তার মা। এঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।





































