করোনার কারণে ধামরাইয়ের ঐতিহাসিক রথ উৎসব স্থগিত।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে গোটা বিশ্ব নিস্তব্ধ।
করোনার থাবায় কারণে বিশ্ব ঐতিহ্য উপমহাদেশ খ্যাত ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধব দেবের এবারের ঐতিহাসিক রথযাত্রা ও রথমেলা স্থগিত ঘোষনা করা হয়েছে।
স্থানীয় প্রশাসন থেকে রথযাত্রা অনুষ্ঠিত করার জন্য কোন অনুমতি পাওয়া যায়নি।এমনি শুধুমাত্র বিগ্রহ গুলোকে রথটান ছাড়া অন্য মাধ্যমে ধামরাইয়ের যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া যায়নি। উল্লেখ্য শ্রী শ্রী যশোমাধব দেবের এই ঐতিহাসিক রথযাত্রা অনুষ্ঠানটি বিশ্বের দ্বিতীয় বৃহওম ও বাংলাদেশের সবচেয়ে বড় রথযাত্রা উৎসব শ্রীশ্রী যশোমাধব দেবের রথোৎসব।
এ ব্যাপারে ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথোৎসব উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন বলেন বিশ্বে যে করোনা ভাইরাস নামক এক ভাইরাস থাবা দিয়েছে তার থেকে বাদ যায়নি বাংলাদেশও তাই করোনার মহামারীর কারণে এ’বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে শুধুমাত্র বিগ্রহ গুলো যেন শ্রী শ্রী যশোমাধব সহ অন্যান্য বিগ্রহ গুলো তার মাসির বাড়ি শ্রীশ্রী যশোমাধব দেবের যাত্রাবাড়ী মন্দিরে নেওয়া যায়।
ঠাকুরগাঁওয়ে নতুন করে করোনায় আক্রান্ত- ৬ জেলায় মোট আক্রান্ত-১৮০
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ২১ জুন রবিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্ট অনুয়ায়ী নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৮০ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন এবং মারা গেছেন ২ জন। জেলা সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ জন এবং বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ জন। সদর উপজেলার নতুন আক্রান্তদের মধ্যে ৫৪ বছর বয়সী একজন ট্রাফিক পুলিশ। অপর দুজনের বাড়ি শহরের আদর্শ কোলোনীতে। তাদের একজনের বয়স ৩৪ ও আরেকজনের ২১ বছর। অপরদিকে বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্তদের মধ্যে ৩০ বছর বয়সী একজন নারী। তার বাড়ি দুওসুও ইউনিয়নে। এছাড়া ভানোর গ্রামের ৪০ বছর বয়সী এক পুরুষ এবং পাড়িয়া ইউনিয়নের ১৫ বছর বয়সী এক কিশোর।
আক্রান্তদের সকলেই স্ব স্ব উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানান।
ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায়, সকলকে সরকারি স্বাস্থ্য বিধি মোতাবেক চলাফেরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ প্রদান করেন।
তালতলীতে স্কুল শিক্ষক রাতভর নির্যাতন করে গৃহবধূকে।
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ তালতলীতে স্বামী কর্তৃক স্কুল শিক্ষক গৃহবধূকে ঘরে আটকে রেখে রাতভর শারীরিক নির্যাতন করা হয়েছে।সকালে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার ননলবুনিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নে নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাতাব হোসেন (৩২)ও তার ভাইয়ের ছেলে নাসিম (২০) গৃহবধূ আয়েশা বেগম (২৫)কে রাতভর মারধর করেন।
ওই সময় তার মা হালিমা বেগম, তালতলী থানায় এসে লিখিত অভিযোগ করেন। তালতলী থানা থেকে এসআই আলী হোসেনের হস্তক্ষেপে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠান, আয়েশা বেগম এখন পটুয়াখালী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন .
ঝালকাঠিতে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যুতে দাফনের ব্যবস্থা করলেন মানবতার ফেরীওয়ালা কাউন্সিলর হাফিজ আল মাহমুদ
সৈয়দ রুবেল,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যুতে দাফনের ব্যবস্থা করলেন মানবতার ফেরীওয়ালা ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজ আল মাহমুদ ।
২০/০৬/২০২০ইং তারিখ রাতে ২ নং ওয়ার্ডের পূর্ব চাঁদকাঠীর দুই সন্তানের জননী কুয়েত প্রবাসী মোঃ আসলাম এর স্ত্রী নয়ন আক্তার করোনা উপসর্গ নিয়ে হঠাৎ মারা যান।
মারা যাওয়ার পর লাশের পাশে ভয়ে কেউ এগিয়ে আসেননি।
মায়ের লাশের পাশে বসে কাঁদছিল অবুঝ ২ শিশু সন্তান। এই অবুঝ শিশু কান্নার সংবাদ শুনে ঝালকাঠি পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিল হাফিজ আল মাহমুদ সেখানে ছুটে যান।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে মৃত নারীর জানাজা ও দাফনের ব্যবস্থা করেন কাউন্সিলর হাফিজ আল মাহমুদ ।
এ ব্যাপারে কাউন্সিলর হাফিজ আল মাহমুদ বলেন, এই নারী করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় কেউ তার পাশে এগিয়ে আসেনি, আমি খবর পেয়ে সেখানে যাই এবং মৃতের জানাজা এবং দাফন সম্পন্ন করি। উনি নারী হওয়ার কারনে গোসল করাতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। মানুষের দ্বারে দ্বারে ঘুরেও একজন মহিলা পাইনি যে মৃতদেহ গোসল করাবে। পরে কোয়ান্টামের এক মহিলা সদস্য তাকে গোসল করান।
তিনি আরো বলেন, করোনায় বা করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে কেউ কাছে না আসলেও তাদের আর্থিক মানসিক সহ সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি।তিনি কোয়ান্টাম ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান।
কাউন্সিল হাফিজ আল মাহমুদ ঝালকাঠির করোনা যোদ্ধা হিসেবেও পরিচিত, এই সংকট মুহূর্তে তিনি খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সমস্যায় রাতদিন বৃষ্টিতে ভিজে মানুষের পাশে রয়েছেন। তার এই কর্মকাণ্ডের প্রশংসা করেছেন ঝালকাঠি সুশীল সমাজসহ সাধারণ মানুষ। প্রশংসিত হয়েছেন সর্বমহলে। মরহুমার ২ সন্তানের করোনা ভাইরাস টেষ্ট করানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
গুনীজনদের দেবীদ্বারে বৃটিশ শাসনের শেষ সময় থেকে বর্তমান
এ আর আহমেদ হোসাইন ,দেবীদ্বার-কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার ১৭ টি উপজেলার মধ্যে দেবীদ্বার একটি স্বনামধন্য উপজেলা যাদের প্রসংসনীয় কর্মগুন দেবীদ্বারের মাটি ও মানুষের সাথে মিশে একাকার। ওই গুনীজনরা ছিলেন, আছেন এবং বেচেঁ থাকবেন।
১) বাবু শ্রী আশুতোষ সিংহ, সাবেক এম.পি এবং বিশিষ্ট আইনজীবী (সুবিল)।
২) নবাব স্যার কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী (শোভা মিয়া), সাবেক মন্ত্রী ও এম.পি (রতনপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া)।
৩) মৌলভী মফিজ উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী ও এমপি এবং বিশিষ্ট আইনজীবী (বড়শালঘর)।
৪) অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, ন্যাপ প্রধান ও সাবেক এমপি, মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য (এলাহাবাদ)।
৫) এডভোকেট নূরুল ইসলাম খান, সাবেক এমপি ও বিশিষ্ট আইনজীবী (আবদুল্লাহপুর)।
৬) ক্যাপ্টেন সুজাত আলী, সাবেক এমপি ও মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের পালাটোনা প্রশিক্ষন ক্যাম্প প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র প্রতিষ্ঠাতা (গৌরসার)।
৭) আব্দুল আজিজ খান, সাবেক এম, এল, এ ও কুমিল্লা জেলা আ’লীগ’র সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক (বামনিসার/ আজিজনগর)।
৮) এ,এফ,এম ফখরুল ইসলাম মূন্সী, আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, ৬৯’র গনআন্দোলনের অন্যতম নেতা, সাবেক উপ-মন্ত্রী ও এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যানদের চেয়ারম্যান এবং কাজ ফোরাম’র সভাপতি (বনকোট)।
৯) এবিএম গোলাম মোস্তফা, সাবেক মন্ত্রী, এমপি ও সচিব এবং বড়শালঘর এ,বি,এম গোলাম মোস্তফা ডিগ্রী কলেজ’র প্রতিষ্ঠাতা (বড়শালঘর)।
১০) ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষানুরাগী,- রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী কলেজ, দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ, আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়, জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয় ও দৃষ্টিনন্দিত গুনাইঘর আজগর আলী সাত গম্ভুজ জামে মসজিদ’র প্রতিষ্ঠা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা (গুনাইঘর)।
১১) রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও (বনকোট)।
১২) এডভোকেট ফেরদৌস আক্তার অহিদা, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (উনঝুটি)।
১৩) আমিনা আহমেদ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ’র সহধর্মিনী (এলাহাবাদ)।
১৪) দেবীদ্বারের গৃহবধূ সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী মজিবুর রহমান’র স্ত্রী সেলিমা রহমান (কুরছাপ)।
১৫) মুরাদনগর আসনের সংসদ সদস্য ডাঃ ওয়ালী (বড়শালঘর)।
১৬) ভারতের ত্রীপুরার বামুটিয়া- ৩ নির্বাচনী এলাকার বিধান সভার সদস্য শ্রী কৃষ্ণ ধন দাস (দেবীদ্বার)।
এবিএম আতিকুর রহমান বাশার, (রাজনীতিক, সাংবাদিক, লেখক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক)।
বেনাপোল পৌর সভার ৩ নং ওয়ার্ড সম্পূর্ণ রুপে লকডাউন ঘোষনা
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে প্রশাসনের দিকনির্দেশনা অনুযায়ী যশোরের বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাহাদুরপুর রোড সম্পূর্ণ রুপে লকডাউন ঘোষনা করা হয়েছে।
‘রেড জোন’ ঘোষিত এলাকার দোকানপাট ও হাটবাজার বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে পুলিশের টহল। বাইরের লোকজনকে ঘরে যাওয়ার জন্য মাইকিং করা হবে প্রশাসনের পক্ষ থেকে। রবিবার রাতে বেনাপোল পৌর সভার ৩ নং ওয়ার্ড বাহাদুরপুর রোডে বাঁশের বেড়া দিয়ে তাতে লকডাউন ব্যানার টাঙিয়ে এর কার্যক্রম বাস্তবায়ন করেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান,বাজার কমিটির নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তাগণ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘর থেকে বের হলেই পুলিশের জেরায় পড়তে হচ্ছে। বাইরে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে ফের বাড়ি পাঠিয়ে দিচ্ছে পুলিশ।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী জানান, করোনাভাইরাস সংক্রামণ এড়াতে উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ এলাকা গুলো ‘রেড জোন’ ঘোষণা পূর্বক একটি আদেশ জারি করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। মানুষ কারণে-অকারণে নানা অজুহাতে বাইরে চলাচলের চেষ্টা করছে। অকারণে বাইরে বের হওয়া মানুষগুলোকে বুঁঝিয়ে আবার বাড়ি ফেরত পাঠানো হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
লকডাউন বিষয়ে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রবিবার রাতে উপজেলা প্রশাসন,বেনাপোল পোর্ট থানার পুলিশ,বাজার কমিটি ও বেনাপোল পৌর সভার নিরাপত্তাকর্মীরা মিলে আজ বেনাপোল পৌর সভার ৩ নং ওয়ার্ড বাহাদুরপুর রোড লকডাউন ঘোষনা করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে পৌরসভা থেকে মাইকিং করে নাগরিকদের সতর্ক ও অবহিত করা হবে।
ভারতীয় বিএসএফের নির্যাতনে শিকার বাংলাদেশী যুবক: আহত অবস্থায় উদ্ধার করেছে পুটখালী বিজিবি।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পুটখালী সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে রবিবার দুপুরে রাজু(২৪) নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।উদ্ধারের পর তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।
সে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে তার উপর নিযাতন করে ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায় বলে বিজিবিকে জানিয়েছেন। আহত যুবক শার্শা থানার লক্ষনপুর ইউনিয়নের গোড়পারা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান,এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি ইছামতি নদীর পাড়ে এক যুবক পরে আছে। পরে বিজিবির একটি টহল দল নিয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সে জানাই ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করছিল।এ জন্য তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ডা.এনামুর রহমানকে কুটুক্তি করার অভিযোগে কথিত যুবলীগ নেতা ও কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারীর মামলা দায়ের
বিপ্লব,সাভার : সাভারের আশুলিয়ায় দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমানকে কুটুক্তি করার অভিযোগে কথিত যুবলীগ নেতা ও কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদকে প্রধান আসামী করে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে
সাভারের আশুলিয়ায় দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমানকে কুটুক্তি করার অভিযোগে কথিত যুবলীগ নেতা ও কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদকে প্রধান আসামী করে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (৫০)। আসামী রাজু আহমেদ (৪০) আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল্লার ছেলে।




































