সাভারে করোনায় আক্রান্ত মাঠ কাপানো তরুণ সাংবাদিক মোঃ ওমর ফারুক সুস্থ্যতা কামনা ।
নিজস্ব প্রতিবেদক ঃ অনলাইন নিউজ পোর্টাল ,বাংলানিউজের স্টাফ রিপোর্টার হিসেবে মাঠ কাপানো তরুণ সাংবাদিক মোঃ ওমর ফারুক ভাই (বর্তমানে দৈনিক দেশরূপান্তর পত্রিকায় কর্মরত) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।
আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন করণা যুদ্ধে বিজয়ী হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন এবং আল্লাহ যেন তার স্ত্রী-সন্তানদেরকেও সুস্থ্য রাখেন। আমি তার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।’
আড়াই মাস পর ভারত থেকে ২৪টি পণ্যবাহী ট্রাক এলো বাংলাদেশে
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন সত্তে¡ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি না থাকায় দীর্ঘ আড়াই মাস (৭৬ দিন) সড়কপথে বন্ধ ছিল ভারত-বাংলাদেশের বাণিজ্য। পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি পাওয়ার পরও নানা জটিলতায় আটকে থাকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য পাঠালো বাংলাদেশে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ২৪টি ভারতীয় ট্রাকে করে মোটর সাইকেল পার্টস এসেছে বেনাপোল বন্দরে। এর আমদানিকারক এইচ এম সি এল নিলয়, ঢাকা। রফতানিকারক ভারতের হিরো হোন্ডা কোম্পানী। আগামীকাল সোমবার থেকে অন্যান্য পণ্য ভারত থেকে আমদানি হবে বলে জানা গেছে।
এদিকে আমদানি-রপ্তানি চালু হওয়ার খবর শুনে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের হাজার হাজার শ্রমিক কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দীর্ঘ আড়াই মাসের অধিক সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকায় তারা মানবতার জীবন যাপন করছিল। আমদানিকারকরাও স্বস্তির নি:শ^াস ফেলেছে আমদানি-রপ্তানি চালুর খবর শুনে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গত ২৩ শে মার্চ থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যায়। আমদানি-রপ্তানি চালু করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার বারবার পত্র দিলেও কলকাতাতে করোনায় রেড জোন থাকায় তৃণমূল সরকার আমদানি-রপ্তানির অনুমতি দেননি। চতুর্থ দফা লকডাউন চালু করার পর কেন্দ্রীয় সরকার বেশ কিছু ক্ষেত্রে লকডাউন তুলে নিয়ে আনলক অন পদ্ধতি চালু করেছে। সে সুবাদে পশ্চিমবাংলা সরকার এবং পেট্রাপোল বন্দরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করে একাধিকবার আমদানি-রপ্তানি চালু করার সিদ্ধান্ত নিলেও পেট্রাপোল ও বনগাঁর স্থানীয় বন্দর ব্যবহারকারীদের নানা জটিলতায় আমদানি-রপ্তানি চালু করতে পারেনি ভারতীয় কর্তৃপক্ষ। সব সমাধান শেষে রোববার বিকেল থেকে আমদানি শুরু হয় এই পথে। সোমবার থেকে আমদানির পাশাপাশি রপ্তানিও চলবে বলে জানা গেছে।
পেট্রাপোলের ব্যবসায়ী গৌতম দাস জানান, অনেক কাঠ-খড় পুড়িয়ে আবার এই স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হলো। যদিও ভারত সরকার স্থলবন্দর দিয়ে বাণিজ্যের অনুমতি দিয়েছে ২৪ এপ্রিল। তবে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে অনুমতি না পাওয়ায় রফতানিকারকরা বাংলাদেশে কোনো পণ্য পাঠাতে পারেনি বলে জানান ওই ব্যবসায়ী। ভারত সরকার বারবার চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে স্থলবন্দর দিয়ে বাণিজ্য শুরুর অনুমতি দেয়ার অনুরোধ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্তে অনড় ছিলেন।ভারত সরকার ছাড়াও বেশকিছু বণিক সভাও পশ্চিমবঙ্গ সরকারকে বাণিজ্যের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। কিন্তু এতদিন কারো কথাই কানে তোলেনি পশ্চিমবঙ্গ সরকার।
ভারতের আরেক ব্যবসায়ী জানান, বাংলাদেশ থেকে আমদানিকারক সংস্থাগুলো আমাদের বারবার বলছিলেন রফতানি শুরু করতে। অনেক অপেক্ষার পরে আমরা সিদ্ধান্ত নেই বাংলাদেশে পণ্য পাঠাব, কারণ ভারত সরকারের অনুমোদন রয়েছে। আর কাস্টমস এবং বিএসএফ আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। কিন্থু বনগাঁর পৌর মেয়র ও পেট্রাপোলের সিএন্ডএফ এজেন্টের কতিপয় নেতার একগুয়েমীর কারণে নানা জটিলতা সৃষ্টি হয়। পরে সব কিছুর সমাধান হয়ে রোববার বিকেল থেকে বাংলাদেশে ট্রাক পাঠানো শুরু হলো।
তবে করোনার সংক্রমণ নিয়ে আশঙ্কা থাকায় সীমান্ত অতিক্রমের আগেই গাড়ি চালকদের শারীরিক অবস্থার পরীক্ষা করা হবে। এছাড়াও ট্রাকগুলো উভয় দেশে স্যানিটাইজ করা হবে। ফেরার সময়ও চালকদের শারীরিক পরীক্ষা করা হবে। সেই সাথে দ্রæত পণ্য খালাস করে দিনে দিনে ট্রাকগুলো ফিরে যাবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, দীর্ঘ আড়াই মাস পর ভারতীয় সিএন্ডএফ এজেন্টস আমদানি-রপ্তানি কার্যক্রম রোববার বিকেল থেকে শুরু করেছে। আগামীকাল সোমবার থেকে এ পথে অন্যান্য মালামালও আসবে। এতে ব্যবসায়ীসহ বন্দর ব্যবহারকারীদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আড়াই মাস পর রোববার বিকেলে ভারতীয় কর্তৃপক্ষ ২৪টি ট্রাকে মোটর সাইকেল পার্টসের একটি চালান রপ্তানি করেছে। তবে সোমবার থেকে এ পথে আমদানি-রফতানি স্বাভাবিক ভাবে হবে বলে উভয় দেশের সিএন্ডএফ ব্যবসায়ীরা জানিয়েছেন।
দেবীদ্বারে ঝুঁকিপূর্ণ সেতুর উপর যানবাহনে প্রান হারায় ট্রাক্টর চালক
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বারে রবিবার সকাল ১০ টায় ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে বালু বোজাই ট্রাক্টর চালক মোঃ রাসেল (২৭)নিহত হন।
নিহত ট্রাক্টর চালক দেবীদ্বার পৌর এলাকার পুরাতন বাজার উত্তর পাড়ার মোঃ শহীদ ড্রাইভারের ছেলে।
ওই ঘটনাটি ঘটে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গুনাইঘর বাজার থেকে বাঙ্গুরী যাওয়ার পথে চান্দার বাড়ি সংলগ্ন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সেতুটির উপরে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়রা সেতুটির ওপরে বাঁশের বেঁড়া দিয়ে বিপদ সংকেত হিসেবে লাল কাপড় টানিয়ে রেখেছিল।
ঝুকির সংকেত অতিক্রম করে বালু বোঝাই ট্রাক্টরটি সেতুটির উপর দিয়ে যানবাহন করতে গেলে ট্রাক্টরের সামনের অংশটিসহ সেতু ভেঙে নিচের দিকে পরে যায় এতে ট্রাক্টরের হেলপাররা লাফিয়ে বাঁচতে পারলেও ভাঙা সেতুর নিচে চাপা পড়ে ট্রাক্টর চালক রাসেল। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান।
পরে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম সরকার বলেন,সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিলো। আমি নিজেই সেতুটির চারপাশে বিপদ সংকেত হিসেবে বাঁশের বেড়া দিয়েছি। তারপরও চালকরা এ বেড়া সরিয়ে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করছিলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও কিছু চালক অবৈধভাবে মালামাল পরিবহন করায় এ দুর্ঘটনা ঘটেছে। সেতুটি পুনরায় সংস্কার কাজের জন্য প্রক্রিয়া চলছিলো।
তালতলীতে ত্রেন বিতরন “জাগোনারী”
তালতলী (বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বন্যা আমফানের ক্ষতিগ্রস্ত চারশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন জাগোনারী।

উপজেলার বিভিন্ন স্থানে বসে জাগোনারীর উদ্যোগে করোনাভাইরাস উপলক্ষে দূরত্ব বজায় রেখে আক্তার জাহান লাভলীর নেতৃত্বে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বিতরণ করেন। মাস্ক, টেপসহ বালতি, মগ,সাবান, কাপড় ধোয়া ডিটারজেন্ট পাউডার, স্যানিটারী ন্যাপকিন ও তিন হাজার টাকা।
তখন নির্বাহি অফিসার তাদের সমস্যা জানতে চান এবং তাদের সকল সমষ্যা সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার আশ্বাস দেন।
মাগুরার শ্রীপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ- এর সাথে রবিবার সকালে তার কক্ষে শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লিটন কুমার দাস, এস আই হামিদুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, উপদেষ্টা মিয়া শাহাদত হোসেন, সাংবাদিক অপূর্ব মিত্র, আইযুব হোসেন খান, মোঃ সাইফুল্লাহ, মোঃ জিয়াউর রহমান, খান আবু হাসান, বিকাশ বাছাড়, মোঃ মুজাহিদ শেখ প্রমুখ।
মতবিনিমিয় সভায় নবাগত ওসি উপস্থিত সাংবাদিকবৃন্দের কাছে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে পারস্পারিক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকরাও তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
দেবীদ্বারে ‘ব্লাড ফর’ নবায়ন কমিটির সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক সাইফুল
(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বার উপজেলার সেচ্ছাসেবী রক্তদান সংগঠন ‘ব্লাড ফর দেবীদ্বার’র নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। বিকেলে দেবীদ্বার ফাজিল মাদ্রাসা মাঠ প্রঙ্গণে কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিব ওই তালিকা প্রকাশ করেন।
বিশ্ব সেরা করোনা যুদ্ধা দেবীদ্বারের কৃতি সন্তান ডা: ফেরদৌস খন্দকারকে ‘ব্লাড ফর দেবীদ্বার’ কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলীর তালিকায় নতুন করে সংযোজন করা হয়েছে দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার, দেবীদ্বার প্রেস ক্লাব’র সাধারণ সাংবাদিক, সম্পাদক ইকবাল হোসেন রুবেল, ডা: শাহীন আলম, উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক, এড.সুদীপ রায় ও আনোয়ার সাদ্দাত।
নবায়ন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্বের সদস্যদের বহাল রাখা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছে সুমন সরকার, বিল্লাল হোসেন, সহ-সভাপতি তুহিন সরকার ও আক্তারুজ্জামান। যুগ্ম-সাধারণ সম্পাদক ধ্রুব দাস জয়, মনিরুল সরকার, ইব্রাহীম খলিল সানি, রুহুল আমিন।
সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন, মোঃ কাইয়ুম হোসেন, মোঃ ইফরান হোসেন, মোঃ আবু হানিফ, মোঃ শাহ জালাল।
দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন ‘ মেহেদী হাসান রিয়াদ, সহ দপ্তর সম্পাদক , আবুল হোসেন, শাহজালাল, আল আমিন কিবরিয়া।
প্রচার সম্পাদক শিল্পী সুজন, সহ-প্রচার সম্পাদক রেদোয়ান আহাম্মদ, মোঃ মন্জুরুল হাসান, সোহেল, এস.টি. তানভীর, আল-আমিন, সাঈদ শুভ, শরিফুল ইসলাম ভূইয়া। মহিলা বিষয়ক সম্পাদক নিপা রহমান, আঁখি মীর, লিজা আলমঙ্গীর।
‘ব্লাড ফর’ দেবীদ্বার’র সদস্য হিসেবে রয়েছেন, রাছেল আহাম্মেদ শুভ, আরিয়ান রিয়াদ, মাসুক, রাছেল আহাম্মেদ,গিয়াস সরকার, সাগর, তানভীর, স্বাধীন, আল-আমিন, বাধন সরকার সোহাগ হোসেন, প্রমূখ।
ওই সময় ‘ব্লাড ফর দেবীদ্বার’ এর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমাদের সকল রক্তদাতা সদস্যদের আইডি কার্ড প্রধানের মাধ্যমে তাদের তালিকাভূক্ত করা হবে। উপজেলার সকল সভা-সেমিনার এর সময় ফ্রি ব্লাড ক্যাম্পিং করা হবে। আমরা অতি শিগ্রীই ‘ব্লাড ফর দেবীদ্বার’ এর পক্ষথেকে দেবীদ্বারে একটি ব্লাড ব্যাংক শুরু করার চিন্তা করছি। মানবতার ওই সংগঠনের পাশে সকলকে এগিয়ে আসার আহবান করেন।
বেনাপোলে সাংবাদিক পরিচয়দানকারী মাদক ব্যবসায়ী সেলিম ফেন্সিডিলসহ আটক
মোঃ রাসেল ইসলাম বেনাপোল,যশোর প্রতিনিধিঃ বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একতা প্রেসক্লাব বেনাপোলের সহ সভাপতি ও ডাক্তার শেখ সেলিম সাংবাদিক পরিচয়দানকারী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা। আটক সাংবাদিক পরিচয়দানকারী মাদক ব্যবসায়ী শেখ সেলিম বেনাপোল পোর্ট থানাধীন পাঠবাড়ি গ্রামের মৃত শেখ শাহজান এর ছেলে।
শনিবার (৬ই জুন) সকালে পুটখালী সীমান্ত দিয়ে বেনাপোলে আসার পথে বিজিবি মাদক ব্যবসায়ী সেলিম এর মোটরসাইকেল ও শরীর তল্লাশী করে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে।
স্থানীয় সুত্রে জানাযায়, বিজিবি’র হাতে ফেন্সিডিল সহ আটক একতা প্রেসক্লাব বেনাপোলের সহ সভাপতি ও ডাক্তার শেখ সেলিম দীর্ঘ দিন ধরে সাংবাদিকের পরিচয় দিয়ে মাদক ব্যবসা করে আসছে।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, ২১ বিজিবি সদস্যরা ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শেখ সেলিম নামে এক মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে আমাদের কাছে হস্তান্তর করে। সেই মোতাবেক আমরা আসামীকে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা গ্রহন করবো।
ধামরাইয়ে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে মো: জয়নাল (৩০) নামে এক যুবক বজ্রপাতে মৃত্যু হয়েছে । এছাড়া ধান কাটতে গিয়ে সুন্দর কাঠালিয়া গ্রামের মো: জসিম নামের একজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত কাওয়ালীপাড়া প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।
শুক্রবার (০৫ জুন) বেলা ৪টার দিকে উপজেলার বাউখন্ড গ্রামে ধানী জমিতে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত জয়নালের বাড়ী ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের মো: আজিমের ছেলে।
এলাকাবাসি সুত্রে জানাযায়, দুপুর ২টার দিকে বাড়ীতে খাওয়া দাওয়া শেষে ঘুড়ি নিয়ে পাশের ধান কাটা জমিতে উড়াতে গেলে সেই সময় আকাশে মেঘ জমে বজ্রপাতের সৃষ্টি হয়। কিছুক্ষণ পরে বৃষ্টির সাথে বজ্রপাত হয়ে জয়নালের মৃত্যু হয়। পরে ধান কাটা শ্রমিকরা দৌড়িয়ে এসে দেখে জয়নাল মাটিতে পড়ে আছে। সেই সময় জয়নালের বাড়ীতে খবর দিলে জয়নালের বাবা এসে তার লাশ নিয়ে বাড়ীতে যায়।
এই ব্যাপারে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: রাসেল মোল্লা বলেন, বজ্রপাতে বাউখন্ড গ্রামে জয়নাল নামে একজন নিহত হয়েছে শুনে তার বাড়ীতে গিয়ে পরিদর্শন করে লাশ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে


































