24 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

আশুলিয়ায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে আশুলিয়ার দোসাইদ এ.কে স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোশারফ হোসেন।

এসময় বক্তারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজেকে, পরিবার ও সমাজকে বাঁচানোর জন্য করনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সকলকে করোনা মোকাবেলা বার বার হাত ধোয়া, সমসময় মাস্ক ব্যবহার করা, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দুরুত্ব বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে হাজী মো. মোশারফ হোসেন বলেন, এলাকায় একজন করোনা রোগী সনাক্ত হওয়ার পর ভয়ে কেউ তার কাছে যায়নি। তখন আমি নিজেই উদ্যোগী হয়ে ওই রোগীকে এ্যাম্বুলেন্সে করে ঢাকায় হাসপাতালে পাঠিয়েছি। বর্তমানে সে সুস্থ্য হয়ে বাসায় ফিরে এসেছে। আজকের কর্মশালা থেকে আমরা করোনা মোকাবেলা করনীয় বিভিন্ন বিষয়ে বিস্তরভাবে ধারনা পেলাম।

এছাড়া করোনা প্রতিরোধে স্বেচ্চাসেবী টিম গঠন করে আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সচেতন সৃষ্টি ও সকল প্রকার বিধি নিষেধ মেনে চলার জন্য জনগনতে উৎসাহিত করা বলেও জানান মোশারফ হোসেন।

এসময় এভার লাস্টিং মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে অজ্ঞাত পরিচয় এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি কলেজ মোড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ এসে লাশ উদ্ধার করে।

১৩/০৫/২০২০ইং তারিখ বুধবার সকালে মরাদেহ উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান।

নিহতের বয়স ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি।

ওসি বলেন, ওই নারীর লাশ উদ্ধারের সময় তার মাথার পেছনের অংশ থেকে রক্ত ঝরছিল। তার পরনের পোশাক অত্যন্ত সাধারণ। মরদেহের পাশ থেকে একটি ভ্যানিটিব্যাগও পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন সে ঝালকাঠির বাসিন্দা না। সে সিলেট বা চট্টগ্রামের বাসিন্দা হতে পারেন। তার কথাবার্তা আমাদের অঞ্চলের নয়। একজোড়া স্যান্ডেল একটি মুদি দোকানের সামনে পড়ে আছে সেখানে রক্তের ছাপ রয়েছে সেই স্যান্ডেল ওই নারীর হতে পারে । সেই দোকান থেকে ৪০০ থেকে ৫০০ গজ দূরে একটি স্যানেটারী দোকানের পিছনে মৃতদেহ পড়ে আছে।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ওই নারীর পরিচয় অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটির সুবিদপুরের ভোজপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে ১৩/০৫/২০২০ইং তারিখ বুধবার সকালে আবুল হোসেন হাওলাদারের পুত্র মোঃ নাছির উদ্দীন হাওলাদার (৩৫)নামের যুবকের মৃত্যু হয়েছে ।

ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগ হোসেন জানিয়েছেন, ৫/৬দিন পূর্বে অসুস্থ অবস্থায় নাছির উদ্দীন ঢাকা থেকে বাড়িতে আসে।

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়টি প্রশাসন কে অবহিত করা হলে নলছিটি উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে।

মৃত্যু ব্যক্তির দাফনকাজ সম্পন্ন করেন লছিটির স্বেচ্ছাসেবী সংগঠন আল শাবাবের ১৫ সদস্যের প্রতিনিধি দল।

দেবীদ্বার পৌর যুবদলের সহয়াতায় ২০০ পরিবারে ত্রান

এ আর আহমেদ হোসাইন .দেবীদ্বার- কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার পৌর যুবদলের সহয়তায় এলাকার ২০০ অসহায় পরিবারের মাঝে বুধবার সকালে পৌর ছোট আলমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সুদন ডিলারের বাড়িতে তার উপস্থিতে পবিত্র রমজান ও করোনা মোকাবেলা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতর করা হয়।

কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল অাহসান মুন্সীর নির্দেশে স্থানীয় পৌর যুবদলের নেতা কর্মীরা তাদের নিজস্ব অর্থায়নে করোনা পরিস্থিতি মোকাবেলা এগিয়ে আসেন অসহায়দের পাশে।

ওই ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন-পৌর যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ইসলাম সাইফুল,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃআল- আমিন, যুগ্ন আহবায়ক মোঃ মফিজুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোঃ জামাল হোসেন,পৌর যুবদলের সদস্য বিল্লাল হোসনে ও মোঃ রাজীব প্রমুখ।

তালতলীতে দোকানে অগ্নিকান্ড ৩ লক্ষ টাকার ক্ষতি

তালতলী (বরগুনা ) প্রতিনিধি : বরগুনার তালতলীতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে এক অগ্নিকান্ডে ১টি মুদি ও চায়ের দোকান সম্পুর্ন ভষ্মিভুত হয়েছে।

উপজেলার লাউপাড়া বাজার সংলগ্ন হাসিনার মুদি ও চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নগদ টাকা ও মালামাল সহ প্রায় ৩লক্ষ টাকার টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ হাসিনা জানান, দোকানে বিদ্যুত সংযোগ না থাকায় পাশের একটি বাড়ী থেকে বিদ্যুতের সাইড লাইন এনে চালাই। ঘটনার রাত ১০টা দিকে দোকানের সব কিছু বন্ধ করে পিছনেই বাসা বাড়ীতে ঘুমাইতে যাই। হঠাৎ দোকানে আগুন আগুন শব্দ শুনে বের হয়ে আগুন দেখে হতভম্ব হয়ে যাই। আগুন নেভাতে সক্ষম না হলে দোকানে থাকা নগদ টাকা ও মালামাল সহ প্রায় ৩লক্ষ টাকার টাকার ক্ষতি হয়েছে। কে বা কাহারা এ অগ্নিকান্ড লাগিয়েছে বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।

দেবীদ্বারে আনারসবাহী ট্রাক হতে ৬৪কেজী গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার- কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বারে বারেরা বাসস্ট্যান্ড এলাকা হতে ১১ মে সোমবার সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা কালে আনারস ভর্তি ট্রাকের ভিতর লুকিয়ে গাঁজা পাচারকালে ৬৪কেজী গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন।

ওই মাদক ব্যবসায়ীরা হলেন-১/ মোঃ সোহেল(২২), পিতাঃ মোঃ শরিফ মিয়া, ২/ মোঃ রাশেদ(২০),পিতাঃ মোঃ মাহাবুবুল হক। উভয়ের গ্রামঃ হেয়াকো(কড়ই বাগান),থানাঃ ভূজপুর, জেলাঃ চট্টগ্রাম।

র্যাব লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার’র প্রেস রিলিজ থেকে জানা যায় গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের আটক করার পর ওই পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকসহ জব্দ করেন এবং আসামীদের বিরুদ্ধে দেবীদ্বার থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে উল্লেখ করা হয়।

ওই দিকে রিপোর্ট লিখা পর্যন্ত ২:৩০ মিনিটের সময় দেবীদ্বার থানা অফিসার ইনর্চাস মোঃ জহিরুল আনোয়ার’র নিকট আটক কৃতদের তথ্য জানতে চাইলে তিনি বলে এখনো পর্যন্ত অবগত হই নাই।

আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ

জাহিন সিংহ, সাভার : সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে।

বুধবার দুপুরে আশুলিয়ায় নরসিংহপুরের সোনিয়া মার্কেট সংলগ্ন এলাকার আদিয়াত অ্যাপারেলস লিমিটেডের সামনে এই বিক্ষোভ করেন শ্রমিকরা।

আন্দোলনকারী শ্রমিকরা জানায়, করোনা ভাইরাসের কারণ দেখিয়ে গত ৩১ মার্চ নোটিশ টানিয়ে ৩১ মে পর্যন্ত কারখানায় লে-অফ ঘোষণা করা হয়। গত মার্চ মাসের ২৪ ও ২৫ তারিখে ওই মাসের বেতনের অর্ধেক টাকা পরিশোধ করা হয়। বেতনের বাকি টাকা পরিশোধ ও কারখানা খুলে দিতে বিক্ষোভে নামে তারা।

এর আগেও একই দাবিতে একই কারখানায় আরো দফায় দফায় বিক্ষোভ করেছিলেন শ্রমিকরা। মালিকপক্ষে বিরুদ্ধে আন্দোলন করায় তাদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ আনোদলনকারী শ্রমিকদের।

এব্যাপারে আদিয়াত অ্যাপারেলস লিমিটেডের এমডি তামিম আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বলেন, ঈদের আগে এধরনের সিদ্ধান্ত শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। কারখানা খুলে দেওয়া ও ঈদ বোনাসসহ বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তিনি।

মাগুরায় মটর শ্রমিকের পাশে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের ১ হাজার ৭৫০ জন কর্মহীন গাড়ি চালক ও অন্যান্য শ্রমিকদের মধ্যে বুধবার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

সকাল ১০ টায় মটর শ্রমিক ইউনিয়ন অফিস চত্বরে শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন তিনি। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে কর্মহীন এসব শ্রমিকরা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সহায়তা না পাওয়ায় ব্যক্তিগত উদ্যোগে সাইফুজ্জামান শিখর এমপি তাদের দিকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ রেজাউল, মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মোল্যা প্রমুখ।

মটরশ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মোল্যা জাানন, করোনা ভাইরাসের কারনে দীর্ঘ সময় ধরে প্রায় সব ধরনের মটর যান বন্ধ থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ শ্রমিকরা। কিন্তু কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোন সহায়তা না পাওয়ার বিষয়টি জানতে পেরে সাইফুজ্জামান শিখর এমপি ব্যক্তিগত উদ্যোগে তাদের দিকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি ১ হাজার ৭৫০ জন বেকার শ্রমিকের প্রত্যেককে ৮ কেজি চালসহ বিভিন্ন খাদ্য উপকরণ প্রদান করেছেন।

দেবীদ্বারের কৃতি সন্তান প্রফেসর ড.কাজী আবদুর রউফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : বিশ্ব বরেণ্য সমাজ বিজ্ঞানী দেবীদ্বার পৌর এলাকার বারেরা কাজী বাড়ির কৃতি সন্তান প্রফেসর ড. কাজী আবদুর রউফ(৬৫)করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার টরেন্ডো’র একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ সকাল ৮ টায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন) তিনি ৮ ভাই ২বোনের মাঝে ২য় ছিলেন।

প্রফেসর ড.কাজী আবদুর রউফ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রে প্রিসটন বিশ্ববিদ্যালয়, নোবেল বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন এবং তিনি জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ তহবিল সংস্থার পরিচালক হিসেবে বিশ্বের ১২০টি দেশ ভ্রমন করেন।

বিশ্বের দরিদ্র দেশ গুলোর জন্য নিজের প্রাপ্ত অর্থ থেকে প্রায় ২০ মিলিয়ন ডলার জাতিসংঘের আন্তর্জাতিক ত্রাণ তহবিলে দান করেছেন। অধ্যাপক ড.কাজী আবদুর রউফকে পরিচর্চা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুরুডো কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রফেসর ড.কাজী আবদুর রউফ এর স্ত্রী কাজী সাবিনা মোজাম্মিল কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালযয়ে শিক্ষকতা করছেন। তার মৃত্যুর সংবাদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রফেসর ড.কাজী আবদুর রউফ চট্রগ্রাম বিশ^বিদ্যালয়ের সোশলজি বিভাগের অধ্যাপক ছিলেন, পরবর্তীতে ড. ইউনুছ এর সাথে গ্রামীণ ব্যাংকে কাজ করার সুবাদে দেশ পাড়ি দিয়ে কানাডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নি:সন্তান এ পরিবারের কর্তা প্রফেসর ড.কাজী আবদুর রউফ শিক্ষা ও দরিদ্র মানুষের উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই বিশিষ্ট লেখক জুলফিকার নিউটন দোয়া চেয়ে বলেন,আমার ভাইটি দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত! তিনি আরো বলেন, আমাদের বড় ভাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ’র সাবেক অধ্যক্ষ অধ্যাপক কাজী আবু তাহের কিডনি জরিনত সমস্যায় ঢাকায় একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন, তার জন্যও সকলের নিকট দোয়া প্রার্থী।

সাভারে হতদরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

জাহিন সিংহ, সাভার : সাভারে দুস্থদের জন্য সপ্তাহব্যাপী বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার তেঁঁতুলঝোড়া ইউনিয়নের নাজিম নগর এলাকায় সাত দিন ব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম নগরের পরিচালক ও মেসার্স এনএসবি প্যাকেজিং এর মালিক হাজী মো. নাজিম উদ্দিন।

এব্যাপারে হাজী মো. নাজিম উদ্দিন বলেন, করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়াতোই এমন উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিনই নাজিম নগরসহ তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে হাজী শাহামত ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী ৭দিনব্যাপী দুস্থ মানুষের হাতে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

অন্যান্যের মধ্যে এসময় বসুন্দরা গার্মেন্টসের ব্যবস্থাপক জমির উদ্দিন, এজেআই গ্রæপের বস্থাপক মীর হোসেনসহ তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণ কার্যক্রমের প্রথম দিনে প্রায় তিন শতাধিক দুস্থ, অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেট...