রাণীশংকৈলে বুরো বাংলাদেশ এনজিও’র উদ্যোগে ৫০০ কর্মহীনদদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলমান করোনা মোকাবেলায় বুরো বাংলাদেশ এনজিও’র উদ্যোগে ৫০০ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১১ মে সোমবার সকালে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বুরো বাংলাদেশ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রতিজন কর্মহীন ব্যক্তিকে খাদ্য সামগ্রী হিসাবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু , ২’শ গ্রাম গুড়াদুধ, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ টি সাবান, ২ টি মাক্স, ১ লিটার সোয়াবিন তেল ও ১ প্যাকেট সামাই দেওয়া হয়েছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপ সহকারি প্রকৌশলী (পিআইও অফিস) তাজউদ্দীন আহম্মেদ , বুরো বাংলাদেশ এনজিও’র জোনাল ম্যানেজার আউলাদ হোসেন, এরিয়া ম্যানেজার রনজিৎ কুমার শীল, শাখা ব্যবস্থাপক রায়হান আহমেদ, প্রমুখ।
রাজাপুরে জুয়া খেলায় বাঁধা দেয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রাজাপুর উপজেলায় জুয়া খেলা বাঁধা দেয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মা।
১১/০৫/২০২০ইং তারিখ সোমবার সকালে বরিশাল শের-ইং বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় বাবার মৃত্যু হয়েছে বলে জানান রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন।
নিহত বাবা মো. ইসমাইল আকন (৫২)উপজেলার শুক্রাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আব্দুল হামিদ আকনের ছেলে।
ওসি জাহিদ হোসেন জানান, রবিবার সন্ধ্যায় ছেলে মাহফুজ আকন (২২) জুয়া খেলার একটি কোড ও গুটি নিয়ে নিজের বাড়িতে রাখে।
বিষয়টি বাবা মো. ইসমাইল আকনের চোখে পড়লে তিনি জুয়া খেলার সরঞ্জামগুলো ফেলে দেন। এতে পিতা-পুত্রের মধ্যে বাককিতণ্ডা হয়। মা রোকেয়া বেগম বাকডিতন্ডা দেখে এগিয়ে আসেন। এসময় লাঠি দিয়ে জুয়াড়ি পুত্র মাহফুজ আকন বাবা-মাকে আঘাত করে।
এতে ইসমাইল আকন ও রোকেয়া বেগম রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের আশংঙ্কজনক অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার সকালে বাবা ইসমাইল আকন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মা রোকেয়া বেগমও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, ঘাতক পুত্র মাহফুজ আকন কে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।
মাগুরায় নতুন করে ২ জনের করোনা শনাক্ত
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরায় সংবাদকর্মীসহ নতুন করোনা শনাক্ত ২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত ১১ জন। এদের মধ্যে প্রথম দিকে শনাক্ত ৩ জন পরপর দুটি টেস্টৈ নেগেটিভ হওয়ায় তাদেরকে আজ সুস্থ ঘোষণা করেছে সিভিল সার্জন।
মাগুরা সিভিল সার্জন ডাঃ প্রদিপ কুমার সাহা জানান, আজ সোমবার মাগুরায় নতুন করোনা শনাক্ত হয়েছে ২ জন। তাদের মধ্যে একজন (২৩) শহরের কলেজ পাড়ার বাসিন্দা, ঢাকা ট্রিউবিউন এর অনলাইন সংবাদকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অন্যজন (৫৯) শহরের নিজনান্দুয়ালী বৌবাজার এলাকার বাসিন্দা, যিনি যশোর সিভিল সার্জন অফিসের ম্যাকানিক। তারা সবাই হোম আইসোলেশনে আছে।
এর আগে জেলায় ৯জন করোনা সনাক্ত ছিলো । তার মধ্যে মাগুরা সদরে ৩জন, মাগুরা শ্রীপুরে ৪জন ও মাগুরা শালিখায় ২জন। আক্রান্তরা হচ্ছে মাগুরা পুলিশ লাইনের এক পুলিশ সদস্য ও পার্শ্ববর্তী কলেজ পাড়ার এক যুবক এবং মাগুরা শ্রীপুরে টুপি পাড়ার এক নারী ও হাজরাতলার এক কৃষক।
এছাড়া শালিখা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং একজন মসজিদের ঈমাম। বাকি তিনজন সদর উপজেলার মৃগীডাঙ্গা ও শ্রীপুর উপজেলার জোতশ্রীপুর ও বাকেরা গ্রামের তারা সবাই আশুলিয়া ও নরসিংদী থেকে আসা পোশাককর্মী।
তবে কোনো উপসর্গ ছাড়াই আক্রান্ত এই ব্যক্তিরা শারীরিকভাবে সুস্থ আছেন এবং তারা হোম আইসোলেশনে আছেন। এদের মধ্যে প্রথম দিকে শনাক্ত ৩ জন পরপর দুটি টেষ্টে নেগেটিভ হওয়ায় তাদেরকে আজ সুস্থ্য ঘোষনা করেছে মাগুরা সিভিল সার্জন এবং সেসব এলাকা থেকে আজ সকালে লকডাউন তুলে নেওয়া হয়েছে।
১০ হাজার পরিবারে পাশে কুমিল্লা মডেল কলেজ
এ আর আহমেদ হোসাইন ,দেবীদ্বার- কুমিল্লা প্রতিনিধি : চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় কুমিল্লার দেবীদ্বারে ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিতে কার্যক্রম শুরু করেছে কুমিল্লা মডেল কলেজের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ।
এতে ৮ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি মুসুরী ডাল, ২ কেজি আলু ও ১ কেজি মটর ডাল রয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টায় উপজেলার নবীয়াবাদ এলাকার কলেজ মাঠে থেকে ওই কার্যক্রম শুরু করেন তিনি।
মাঠ জুড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গোল বৃত্তে অবস্থান নিশ্চিত করে কার্যক্রম শুরুতে প্রধান অতিথির বক্তৃতা করেন ঢাকা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
এসময় তার প্রতিষ্ঠিত কলেজের সৌজন্যে উপজেলা জুড়ে ১০হাজার পরিবারকে বিনা মূল্যে ওই খাদ্য সহায়তা বিতরণ কাজ শুরু করা হয়।
তিনি জাানান- উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০টি কাভার্ডভ্যান যোগে ওই খাদ্য সহায়তা পৌঁছানোর কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি নি¤œ মধ্যবিত্তদের জন্য ঢাকা গ্রæপের সৌজন্যে আরও ১০ হাজার পরিবারে ভর্তুকিতে ৫শ টাকায় ২০ কেজি চাল বিতরণের কার্যক্রম এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের পরিবার কলেজের হটলাইন নম্বরে ফোন করে সহায়তা চাইলে তাদের নাম-পরিচয় গোপন রেখে বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রেখেছেন কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, এড. মো. জাহাঙ্গীর আলম ভ‚ইয়া, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, বরকামতা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. বশির আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার, ইউপি মেম্বার সফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহআলম, তপন দত্ত, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক মো. মামুনুর রশিদ প্রমুখ।
ধামরাইয়ে ২৪ ঘন্টায় করোনায় আরো এক জনসহ মোট আক্রান্ত ১১
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় করোনায় আরো এক জনসহ মোট আক্রান্ত ১১ জন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলেও ধামরাই উপজেলা ছিলো প্রথম দিকে সংক্রমণ মুক্ত কিন্তু সত সচেতনতা আর দূরত্ব বজায় রেখেও ধামরাইয়ে এখন পযন্ত ১১ জন আক্রান্ত। এদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশন আছেন ৩ জন, ১১/০৫/২০২০ইং এ পর্যন্ত নমূনা সংগ্রহ করা হয়েছে ৪৫৭ জনের, এর মধ্যে এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছে ১১ জন, এদের মধ্যে প্রথম দিকে আক্রান্ত হওয়া ৩ জন সুস্থ হয়েছেন এরা দুইজন বাসায় থেকে সুস্থ হয়েছেন আর এক জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেন, করোনা ভাইরাস মোকাবেলা ঘরে অবস্থান করুন ও দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মনে চলোন নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন, সচেতনতায় আমাদেরকে এই ভাইরাস থেকে দুরে রাখতে পারে।
মাগুরার আশা’র ৭’শ প্যাকেট খাদ্য সহায়তা প্রদান
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার করোনা পরিস্থিতিতে অসহায়দের সাহায্যার্থে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আশা মাগুরা সদর ব্র্যাঞ্চ। সোমবার এনজিওটি জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের কাছে সদর উপজেলার গরীব, দুস্থ ও অসহায় মানুষের জন্য ৭’শ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করেছে।
বিকাল ৩ টায় জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের নিকট ৫’শ প্যাকেট ও সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নিকট ২’শ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করেছে।
এ সময় আশা’র ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক, জেলা ম্যানেজার শহিদুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার মোঃ কামরুজ্জামান ও সদর ব্র্যাঞ্চ ম্যাানেজার মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
আশা’র ডিভিশনার ম্যানেজার উত্তম কুমার ভৌমিক জানান, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় আশা’র সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। আমরা মাগুরা জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ৭’শ খাদ্য সহায়তা প্রদান করেছি। এখানে প্রতি প্যাকেটে পরিবার প্রতি ১০ কেজি চাল,২ কেজি ডাল,২ কেজি আলু, ১ কেজি তেল ও ১কেজি লবণ রয়েছে। পাশাপাশি জেলার শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলা ২’শ করে প্যাকেট খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
দেবীদ্বারে লাশ দাফনে কেউ আসেনি ১১ ঘন্টা পর স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার উদ্যোগে দাফন
এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বারে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির পাশে স্ত্রী সন্তান ছাড়া কেউ নেই।
লাশ দাফনে আত্বীয়-স্বজন ও এলাকাবাসী এগিয়ে না আসায় ১১ ঘন্টা পর স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার উদ্যোগে গোসল, জানাযা ও দাফন সম্পন্ন করা হয়। রোববার ঘটনাটি ঘটেছে দেবীদ্বার উপজেলা বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত ভোর ৪টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান নবীয়াবাদ গ্রামের সাবেক কৃষি কর্মকর্তা শাহেদ আলী ভূইয়ার ছেলে হেলাল ভূইয়া। তিনি গত কয়েক দিন যাবৎ জ্বর-ঠান্ডা ও কাঁশিসহ করোনা উপসর্গ নিয়ে ঘরে বসেই চিকিৎসা নিচ্ছিলো। পারিবার তার অসুস্থতার বিষয়টি গোপন রেখে ছিলো। তার মৃত্যুর সংবাদে আত্বীয়-স্বজন ও এলাকাবাসীর কেউ এগিয়ে আসেনি। মৃত্যুর পর ১১ঘন্টা লাশ নিয়ে বসে থাকেন স্ত্রী ও তিন অবুঝ সন্তান। খবর পেয়ে বিকাল ৩ ঘটিকায় কুমিল্লা জেলা সেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারের উদ্যোগে লাশের গোসল, জানাযা ও দাফন সম্পন্ন করা হয়।
এ বিষয়ে জেলা সে¦চ্ছাসেবক লীগ নেতা লিটন জানান, ভোর রাতে লোকটি মারা গেলে লাশের পাশে অসহায় স্ত্রী ও অবুঝ তিনটি সন্তান কান্না-কাটি করলেও এলাকাবাসী বা তার কোন আত্বীয়-স্বজনরা এগিয়ে আসেনি। লাশ দাফনতো দূরের কথা ওই অসহায় পরিবারটিকে শান্তনা দিতেও তার বাড়ির আশে পাশে কেওই আসে নাই। আমি খবর পেয়ে বিকাল ৩ ঘটিকায় স্থানীয় সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে লাশের গোসল, জানাযা ও দাফন সম্পন্ন করি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবির জানান, হেলাল ভূইয়ার মৃত্যুর খবরটি আমরা পাইনি। তার পরিবারের লোকজন বা স্থানীয় জনপ্রতিনিধি কেহই বিষয়টি অবগত করেন নি। মৃত্যুর পর তিন ঘন্টার মধ্যে স্যাম্পল কালেকশন করতে হয়। যখন জেনেছি তখন স্যাম্পল নেওয়া সময় ছিলোনা। তবে আগামীকাল তার পরিবারের সদস্যদের স্যাম্পল নেওয়া ব্যবস্থা করা হবে।
বিএনপি ফটোসেশনের মধ্যই ব্যস্ত-তথ্যমন্ত্রী
সময়-ডেস্ক ঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেছেন, দেশের করোনা পরিস্থিতি নিয়ে মন্তব্য করার আগে ইউরোপ-আমেরিকা-ভারত-পাকিস্তানের পরিস্থিতির দিকে তাকান, তাহলেই তাদের তুলনায় আমাদের পরিস্থিতিটা বুঝতে পারবেন।
এ সময় দেশের গণমাধ্যম বিষয়ে মন্তব্যকারী কূটনীতিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, অন্যের বিষয়ে বলার আগে নিজের দেশের প্রশ্নগুলো নিরসন করাই শ্রেয়।





































