31 C
Dhaka, BD
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

মাগুরার শ্রীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী নূর রহমান মোল্যার ব্যক্তিগত উদ্যোগে আজ রবিবার বিকেলে শ্রীপুর সদর ইউনিয়নে বিভিন্ন স্থানে এলাকার অসহায় গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী নুর রহমান মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মন্ডল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোঃ শফিউল্লাহ কর্ণেল, সহ-সভাপতি কাজী আব্দুর রউফ, যুগ্ন-সাধারণ সম্পাদক অমিত বিশ্বাস, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ কাদের শেখ এবং শ্রীপুর সদর ইউনিয়নের একনিষ্ঠ কর্মী মোঃ আকিদ মোল্যা।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী নুর রহমান মোল্যা বলেন,পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায় গরীব ও দুস্থদের মাঝে এভাবেই ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

সাভারে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ১৭ মৃত্যু ১

বিপ্লব,সাভার ঃ সাভারে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছে এক জন।

এনিয়ে সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৮৩ জন। এছাড়া আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন আশুলিয়ার কুরগাঁও এলাকার মুক্তিযোদ্ধা মহাজিবী সরদর (৭৩)। এ নিয়ে সাভারে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ালো।

জানাযায় গতকাল সর্দি জ্বর কাশি নিয়ে ৬১ জন ব্যক্তি নমুনা দেয়।

পরে আজ তাদের মধ্যে ১৭ জন ব্যক্তির করোনা পজিটিভ আসে। এদের মধ্যে বেশ কয়েকজন গার্মেন্টস শ্রমিক রয়েছে।

বিষয়টি নিশিচত করে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা বলেন আক্রান্তদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ধামরাইয়ে স্ত্রী ও ছেলের হাতে বাবা খুন, আটক ২

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে মতিয়ার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে পারিবারিক দন্ডের কারণে হত্যার অভিযোগে তার স্ত্রী ও পুত্র কে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

আজ রোববার (১০ মে) সকালে তাদেরকে আটক করা হয়। এর আগে একইদিন ভোররাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের নান্দু ব্যাপারীর ছেলে। সে দুই ছেলে ও এক মেয়ের পিতা। আটক স্ত্রীর নাম কাজলী (৪০) বেগম ও ছেলের নাম রবিন হোসেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, অভিযুক্ত কাজলী বেগমের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিলো। এনিয়ে স্বামীর সঙ্গে তার কলহ লেগে থাকতো। এছাড়া মতিয়ারের ছোট ছেলে মাদকাসক্ত রবিনের সঙ্গেও নানা বিষয়ে ঝগড়া লেগে থাকতো। এ ঘটনার জেরেই মতিয়ারকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়।

এবিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান বলেন, অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আশুলিয়ায় দুস্থ ও কর্মহীনদের পাশে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি

সাভার প্রতিনিধি:: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কর্মহীন, অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

আশুলিয়া থানা ছাত্রদলের আয়োজনে শনিবার দুপুরে জিরাবো দেওয়ানবাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক হাজার অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু পর থেকেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। কিন্তু এই দুর্যোগের মাঝেও দেশের বিভিন্ন স্থানে ত্রাণ কার্যক্রম চালাতে গিয়ে আমাদের নেতাকর্মীরা হামলা-মামলা ও গ্রেপ্তার হচ্ছে। সরকারের ভূল সিদ্ধান্তের কারনে করোনা আ দেশে মহামারির আকার ধারন করতে যাচ্ছে। তবুও দেশে যতদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সারাদেশের অসহায়-কর্মহীন মানুষের মাঝে আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে করোনামুক্ত হোক বাংলাদেশ। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করোনা যুদ্ধে অগ্রনী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। করেনা শুরু হওয়ার পর থেকে ছাত্রদলের পক্ষ থেকে আমরা অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন অব্যাহত রেখেছি এবং ভবিষতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান বিকাশের সভাপতিত্বে এসময় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রিয়াদ মো. ইকবাল হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রনি, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস তমিজ উদ্দিন তানভীর, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সরকার, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পলান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী, মো. রোমান, নূর ইসলাম,মজিদ পলান, শরিফ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাভারে কাজী বিপ্লব এখন ভয়ঙ্কর সন্ত্রাসী, ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় অভিযোগ দায়ের (ভিডিও)

ষ্টাফ রিপোর্টার ঃ ঢাকার সাভারে কাজী বিপ্লব এখন ভয়ঙ্কর সন্ত্রাসী দিন দিন সে আরো বেপরোয়া হয়ে উঠেছে।

থানা ষ্টান্ড এক ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে ব্যবসায়ীকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে কাজী বিপ্লবকে ১নং আসামী করে ও চার পাঁচ জনকে অজ্ঞাত নামা দিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাভার থানা ষ্টান্ড মর্ডান প্লাজায় এস,কে ট্রেডার্স নামক ইন্টারনেট ব্যবসায়ী মোঃ হাসিব উদ্দিন সুজন বলেন, অনলাইন নিউজ পোর্টাল গণরায়২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক কাজী রেজাউল করিম বিপ্লব তার কাছ থেকে একটি ইন্টারনেট সংযোগ নিয়ে দীর্ঘদিন ব্যবহার করে আসছে। ইন্টারনেটের বকেয়া বিল পরিশোধ না করায় তার কাছে বিল চাইতেযান।

এসময় কাজী বিপ্লব উত্তেজিত হয়ে অকথ্য খাষায় গালাগালী করে তার উপরে তেরে আসলে ব্যবসায়ী সুজন খারাপ পরিস্থিতি বিবেচনা করে সেখান থেকে চলে আসেন ।

পরে কাজী রেজাউল করিম বিপ্লব তার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী ষ্টাইলে হামলা চালিয়ে ইন্টারনেট ক্যাবলস ফাইবার তার কেটে নিয়ে যায়। এসময় ব্যবসায়ী সুজনকে হত্যার হুমকি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি ও দিয়ে জান তিনি।

এছারাও কাজী রেজাউল করিম বিপ্লব এর বিরুদ্ধে নানান চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। সাভারের বিভিন্ন এলাকায় সাধারন মানুষ জিম্মিকরে চাঁদা আদায়েরও একাধীক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মর্ডান প্লাজায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগে বলা হয়েছে। মোঃ রেজাউল করিম বিপ্লব ৪/৫ জনের একটি সন্ত্রাসী দলকে সাথে নিয়ে গত ০৭/০৫/২০২০ ইং বিকেল তিনটায় দিকে মর্ডান প্লাজায় তার ব্যবসা প্রতিষ্ঠানের ২লক্ষ টাকার ইন্টারনেট মেইন অপটিক্যাল ফাইভার তার কেটে নিয়ে যায়।

এসময় প্রতিষ্ঠানের কর্মচারী মোঃ সুমন ও মোঃ জুয়েল রানা তাদেরকে বাধাদিতে গেলে কাজী বিপ্লব তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ব্যবসায়ী সুজনকে হত্যার হুমকি দিয়ে যায়।

এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ,এফ,এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

সাভার পৌরসভার ১নং ওয়ার্ড ও বাড্ডা প্রাথমিক স্কুল মাঠে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ত্রান বিতরন (ভিডিও)

বিপ্লব,সাভার ঃ করোনা দুর্যোগ মোকাবেলায় সমাজের অসহায় ও দুস্থ, হকার,ভিক্ষুক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ইফতার বিতরন করলেন সাভার পৌর আওয়ামীলীগ নেতা রমজান আহম্মেদ ।

সাভারের পৌরসভার এক নং ওয়ার্ডেও বাড্ডা সরকারী প্রাথমিক স্কুল মাঠে এ ত্রান বিতরন করেন , উত্তরন ফাউন্ডেসনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডি,আই,জি হাবিবুর রহমানের উদ্যেগে সাভার পৌর আওয়ামীলীগ নেতা রমজান আহম্মেদ ।

নিজেস্ব অর্থয়ানে প্রায় পাচ’শ পরিবারের মাঝে এসব ত্রান বিতরন করা হয় । এসব ত্রান সামগ্রীর মাঝে ছিল চাল,ডলি,আলু,পিয়াজ,তেলসহ নিত্য প্রোয়জনীয় সামগ্রী।

এ সময় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এ,এফ,এম সায়েদ উপস্থিত থেকে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ,বিভিন্ন সচেতনতা মুলক দিক নির্দেশনা সহ বাড়িতে থাকার পরামর্শ দেন ।

ত্রান বিতরনে এসময় সেচ্ছাসেবী সহ এলাকার সকল গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

সীমান্তে ৪৯, বিজিবি’র পক্ষ থেকে ৩০০ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: কোভিড-১৯, মহামারী করোনা ভাইরাসের কারণে চলছে দেশব্যাপী লকডাউন কর্মসূচি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষ থেকে মানুষের মধ্যে এই ভাইরাসটি ছড়ায় বলে তারা জানিয়েছেন।

এ কারণে প্রত্যেককে ঘরে অবস্থানের জন্য পরামর্শ দিচ্ছেন । ভয়াবহ এই ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির নির্দেশনা ঘোষণা করেন।

গত ( ২৬ শে মার্চ ২০২০ ইং ) তারিখ থেকে প্রায় দুই মাস যাবৎ চলছে ঘরে অবস্থানের কর্মসূচি। সে কারণে সকল শ্রেণী-পেশার মানুষ কর্মহীন হয়ে ঘরে বন্দী হয়ে আছেন। বিশেষ করে দিন আনা দিন খাওয়া দিনমজুরেরা পড়েছেন বিপাকে। পরিস্থিতি সামাল দিতে সরকার জিলা- উপজিলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছেন। সরকারের পাশাপাশি সমাজের ব্যক্তিবিশেষ ,সমাজসেবক , রাজনৈতিক দল এবং ছোট-বড় বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তাদের নিজেদের পক্ষ থেকে অসহায় এবং দুঃস্থদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

লকডাউনের কারণে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী এবং পণ্য আদান-প্রদান সম্পূর্ণভাবে বন্ধ থাকায় এখানকার কুলি-শ্রমিকরা পড়েছেন বিপাকে। কর্মহীন হয়ে তারা পরিবার-পরিজন নিয়ে অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। চেকপোষ্টে প্রায় ৩০০ কুলি- শ্রমিকদের সাহায্যার্থে এগিয়ে এলো সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র ৪৯ ব্যাটালিয়ন যশোরের সদস্যরা।

৪৯, বিজিবি সদস্যরা তাদের বেতন এবং কল্যাণ তহবিল থেকে অর্থ সংগ্রহ পূর্বক তারা এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন বলে জানা যায়। প্রত্যেক দুঃস্থ পরিবারের জন্য চাল, ডাল, আটা ,লবণ, তেল ,সাবান এবং একটি করে মাক্স বিতরণ করা হয়। এ সময় উপস্থিত স্থানীয় সাংবাদিকদের হাতে কিছু ত্রাণ সামগ্রীও তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে মোট ১৪০০ দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯, ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা, পিএসসি। ত্রাণ বিতরণ শেষে সেলিম রেজা সাংবাদিকদের জানান, লকডাউন মুহূর্তে সীমান্তে সরকারের সকল প্রকার নির্দেশনা মেনে আমরা কাজ করে যাচ্ছি। মহামারী করোনা ভাইরাসের কারণে ভারত-বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি নির্দেশনা থাকায় পাসপোর্ট যাত্রীদের আনাগোনা নেই বললেই চলে। তবে, ভারতে আটকে পড়া কিছু কিছু বাংলাদেশী নাগরিক দেশে ফিরতে শুরু করেছে। প্রাথমিক অবস্থায় তাদেরকে উপজেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে বেনাপোলে স্থাপিত অস্থায়ী কোয়ারেন্টটাইনে ১৪ দিনের জন্য রাখা হচ্ছে। অপরদিকে, পণ্য আদান-প্রদানে সরকারের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

মাগুরায় ন্যায্য মূল্যে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : কৃষকদের কাছ ন্যায্য মূল্যে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতী রাণী দত্ত প্রমুখ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান, বোরো ধান সংগ্রহের লক্ষ্যে লক্ষ্যমাত্রা অর্জনে কৃষক বাছাইয়ের উদ্দেশ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে সদর উপজেলার ১ হাজার ১৪৫ জন কৃষক নির্বাচন করা হয়েছে। একই ভাবে জেলার অন্য তিন উপজেলা শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলা থেকেও কৃষক নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে।

এ বছর সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৬ টাকা। চলতি মৌসুমে জেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৭২৩ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মাগুরার মহম্মদপুরে আম পাড়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরের উপজেলার ফুলবাড়ি গ্রামে আম পাড়া নিয়ে প্রতিপক্ষের লাঠিপেটায় আব্দুর রহিম শেখ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাবাকে বাচাতে সে সময় তার ছেলে ইয়ামিন শেখও আহত হয়। নিহত রহিম শেখ ফুলবাড়ি গ্রামের মৃত দবির শেখের ছেলে বলে জানা গেছে।

নিহতের ছেলে ইয়ামিন শেখ জানিয়েছেন, শুক্রবার সকালে ফুলবাড়ি গ্রামের কাসেম শেখের ছেলে ইসমাঈল শেখ ও নয়ন শেখ নামে দুই সহোদর আঃ রহিম শেখের বাড়ির গাছের আম পাড়ে। এতে বাড়ির লোকজন নিষেধ করলে তারা উত্তেজিত হয়ে তাদের উপড় চড়াও হয়। পরে তাদের বাড়ির পুরুষ লোক আসলে বিষয়টি তাদের জানানো হয়। পরে রহিম ও তার ছেলে ইয়ামিন এ বিষয় নিয়ে ইসমাঈল শেখ ও নয়ন শেখের কাছে জানতে গেলে তারা তাকে লাঠিপেটা শুরু করে। এতে আঃ রহিম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, জমিটি নিয়ে বিরোধ রয়েছে।

এই হত্যাকন্ডের ঘটনায় শুক্রবার রাতে নিহতের ছেলে ইয়ামিন শেখ বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় মামলা করেছেন।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, মামলার প্রধান আসামী কাসেম শেখকে গ্রেফতার করা হয়েছে। বাকী দুই আসামীকে আটকের চেষ্টা চলছে।

রাণীশংকৈলে এক ব্যক্তির অন্ডকোষ চেপে ধরে মেরে ফেলায়, যুবতি আটক

হুমায়ুন কবির,রাণীশংকৈলে, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর শালবাগান গ্রামে ৮ মে শুক্রবার সকালে আব্দুল লতিব (৪৫) নামে একজন ব্যক্তির অন্ডকোষ চেপে ধরে মেরে ফেলায় জবেদা(২০) নামে এক যুবতিকে আটক করেছে থানা পুলিশ।

মৃত লতিব পদমপুর শালবাগান গ্রামের আজগর আলীর ছেলে এবং জবেদা একই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জবেদা ও পাশের বাড়ির সফিয়া বেগম( ৮০) নামে এক বৃদ্ধার মধ্যেকার ঝগড়া থামাতে যায় আব্দুল লতিব, এ সময় জবেদা আব্দুল লতিবের অন্ডকোষ চেঁপে ধরলে সে জিহব্বা বের করে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং মামলা দায়ের করেন। আটককৃত আসামী জবেদাকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয় ।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেট...