মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দুইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আবুল কাসেম রতন,ধামরাই ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর তোবারক হোসেন কামাল, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একলাসুর রহমান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু, ধামরাই পৌর যুবলীগের সদস্য সচিব খন্দকার আহসান লিমন,ধামরাই উপজেলা মহিলা লীগের নেএী শেলিনা আক্তার, ধামরাই সরকারি কলেজ ছাত্র লীগ নেতা শুভ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
মানিকগঞ্জের সিংগাইর জার্মিতা ইউনিয়নের বিন্নাডাংগি এলাকায় ১১ মাসের শিশু করোনা শনাক্ত
ছানোয়ার হোসেন সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরথানার জার্মিতা ইউনিয়ন বিন্নাডাংগি এলাকায় ১১ মাসের একটি শিশুর করোনা শনাক্ত হওয়ায় এলাকাবাসী আতংকে ।
আজ বুধবার সন্ধ্যা ৭ টার দিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সিকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন ।
যানাযায় গত ১৮ই এপ্রিল সামসুল ইসলাম তাহার ১১ মাসের ছেলে ( হোসেন ) এর পায়ুপথের সমস্যার কারনে জাতীয় শিশু হাসপাতালে ভর্তি করেন । তার পর বিভিন্ন কারনে শিশুটির রক্ত পরীক্ষা নিরীক্ষা করেন হাসপাতাল কর্তৃপক্ষ । তার পর ছেলেটিকে আজ বিকেলে হাসপাতাল থেকে রিলিজ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ ২২ এপ্রিল বুধবার সন্ধ্যায় হঠাৎ করেই সিংগাইর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সিকান্দার আলী মুঠো ফোনে স্থানীয় স্বাস্থ্য কর্মীকে বিষয়টি অবগত করায় , বাড়িটি লকডাউন করাহয় ।
লকডাউন কালে উপস্থিত ছিলেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার ,জার্মিতা ইউনিয়নের চেয়ারম্যন আঃহালীম রাজু , জার্মিতা ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোঃ শাহীন হোসেন ।
দেবীদ্বারে সংসদ রাজী ফখরুল’র নির্দেশে ত্রান বিতরনে আবুল কালাম আজাদ
এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার ২নং ইউসুফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য- আবুল কালাম আজাদ তার নিজস্ব অর্থায়নে বুধবার সকালে শিবপুরের ১২০টি গরিব,অসহায়, কর্মহীন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ওই খাদ্য সামগ্রী বিতরণকালে মহামারী করোনা থেকে সারা বিশ্বের মানব জাতির মুক্তির জন্য বিশেষ দোয়ার মধ্যে দিয়ে বিতরনের কার্যক্রম শুরু করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন সাবেক-কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামীম।
ইউসুফপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সফিকুল ইসলাম,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিন মিয়া,দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগ সদস্য কাজী এম.এ শাহীন পারভেজ ও ইউনুস চৌধুরী প্রমুখ।
কুমিল্লা দেবীদ্বারে ইউপি চেয়ারম্যান করোনা আক্রান্তে মৃত্যু উপসর্গে মেম্বার’র মৃত্যু
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি :কুমিল্লা দেবীদ্বার উপজেলার ভাণী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান (৫৫) করোনায় আক্রান্ত হয়ে এবং বরকামতা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল মেম্বার(৬০) করোনার উপস্বর্গ নিয়ে মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
স্থানীয় প্রশাসন ভাণী ইউপি চেয়ারম্যানের মৃত্যুর সংবাদ পেলেও করোনায় মৃত্যু হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নন বলে জানান। অপর ঘটনায় বরকামতা ইউপি সদস্য ও বাগুর গ্রামের শাহজালাল মেম্বার’র মৃত্যুর পর তার বাড়ি লক ডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সকাল ১১টায় বরকামতা ইউপি সদস্য ও বাগুর গ্রামের শাহজালাল মেম্বার’র মৃত্যুর সংবাদ পেয়ে দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদা আক্তার’র নেতৃত্বে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহমেদ কবির, দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এস,আই) মিঠুন সাহা সহ একটি দল এসে তাঁর বাড়িটি লগডাউন করেন। এসময় নিহতের ২ছেলে, ১মেয়ে ও একজন স্কুল শিক্ষক সহ ৪জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ প্রেরন করেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবির জানান, গত সোমবার ওই ইউপি সদস্য সর্দি-কাশি নিয়ে দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসেন এবং স্বাস্থ্যের বিবরন দিয়ে তার ইচ্ছাতেই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করেন, এর আগে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করতে চাইলে ওনার বাড়ি দেবীদ্বার হওয়ায় ওখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে বলেন। পরে স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে তার নমুনা সমগ্র করে আইইডিসিআর-এ পাঠানো হয়। একই সাথে তাকে হোম কোয়ারেইন্টেনে থাকার পরামর্শ্ব দিয়েছিলেন।
মঙ্গলবার সকাল ১১টায় তিনি মারা যাওয়ার সংবাদ পেয়ে তার বাড়ি লক ডাউন সহ ৪জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ প্রেরন করেন।
অপর ঘটনায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান(৫৫) করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেল ৫টায় তার ঢাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত ১১টায় দেবীদ্বার উপজেলার সাইতলা নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হয়।
তার ঘনিষ্ঠ স্বজন উপজেলার কটকসার গ্রামের অধিবাসী এবং কটকসার মাদ্রাসা পরিচালনা পর্ষদ’র সভাপতি ও বিআইডবিউটিএ’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, আব্দুল হান্নান দির্ঘদিন যাবত এজমা, লিবার, ডায়েবেটিস সমস্যায় ভোগছিলেন। তিনি গত কয়েকদিন যাবত জ্বর,সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাস কষ্টে ভোগছিলেন, করোনা উপস্বর্গ সন্দেহে ৩মেয়ে ও ১ছেলেকে অন্যত্র সরিয়ে রাখেন। বাসায় তার স্ত্রীকে নিয়ে থাকতেন। গত রোববার স্বামী- স্ত্রী দু’জনেরই করোনা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ(পিজি) হাসপাতালে নমুনা প্রেরন করেন। মৃত্যুর পর ঢাকা থেকে এ্যাম্বুঈলেন্স যোগে তার মরদেহ দেবীদ্বারে আনার সময় করোনা রিপোর্ট তাদের হাতে আসে। এতে হান্নান চেয়ারম্যানের করোনা পজেটিভ হলেও তার স্ত্রীর করোনা নেগেটিভ আসে। পরে তার স্বজনেরা কঠোর নিরাপত্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে রাত ১১টায় দাফন সম্পন্ন করেন।
উল্লেখ্য এ পর্যন্ত প্রথম ধাপে ১৭ জন এবং দ্বিতীয় ধাপে আরো ৮জনের নমুনা আইইডিসিআর-এ প্রেরন করা হলে, প্রথম ধাপের ১৭জনের মধ্যে করোনা উপস্বর্গ নিয়ে মৃত্যুবরনকারী উপজেলার নবিয়াবাদ গ্রামের জীবন কৃষ্ণ সাহা ছাড়া আর কোন করোনা পজেটিভ রোগী পাওয়া যায়নি। দ্বিতীয় ধাপে প্রেরিত আরো ৮জনের নমুনা প্রেরণ করা হলেও তাদের বিষয়ে বুধবার বেলা আড়াইটা পর্যন্ত ফলাফলের কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
যশোরের শার্শায় উপ-স্বাস্থ্য সহকারী কর্মকর্তা করোনায় আক্রান্ত
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় এই প্রথম ১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং শার্শা সদরের কামারবাড়ী মোড়ের বাসিন্দা। সে বর্তমানে লক্ষনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে আছে। এ ঘটনার পর শার্শার স্বাস্থ্য দপ্তরে চরম উত্তেজনা বিরাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়তি বড়াল কিছুদিন হঠাৎ শরীরে জ্বর-জ্বর অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে পাঠানো হয়। বুধবার সকালে একজনের পজেটিভ রিপোর্ট আসে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী জানান, গতকাল পর্যন্ত মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার পাঠানো হয়েছিলো। আজ সকালে তাদের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে একজনের পজেটিভ এসেছে।
“ঝুঁকি নিয়ে কাজ করেও পণোদনা পাচ্ছেনা কাস্টমস কর্মকর্তারা”
নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা দেখা দিলেও দেশের অর্থনীতিকে সচল রাখতে দিন۔রাত কাজ করে যাচ্ছেন কাস্টমস কর্মকর্তারা । লকডাউনের কারণে আমদানী রফতানী বন্ধ থাকলেও পূর্বে আমদানী হয়ে আসা গার্মেন্টস শিল্প ও অন্যন্য কারখানার কাচামাল এবং জরুরি প্রয়োজনে মেডিকেল ইকুইপমেন্টসহ কার্গো বিমানে আসা জরুরী পণ্য বিভিন্ন বন্দর থেকে খালাশ দেয়া হচ্ছে।
এক্ষেত্রে ঢাকা কাস্টমস হাউস, চট্টগ্রাম কাস্টমস হাউস, বেনাপোলে কাস্টমস হাউস, শুল্ক গোয়েন্দার কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছেন ।
কর্মকর্তারা জানান, ভ্যাট কমিশনারেট অফিস গুলিও ভ্যাট আদায়ের জন্য সার্বক্ষণিক খোলা রেখে কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন তারা। লকডাউনের মধ্যেও চলতি মাসের ১২-১৫ এপ্রিল মাত্র চার দিনে প্রায় ছয় হাজার কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এসব কর্মকর্তারা সরকারের রাজস্ব আদায় সহ অন্যান্য সেবা প্রদান করলেও সরকারের প্রণোদনা প্যাকেজে এসব কর্মকর্তাদের জন্য কোনো রকম ঝুঁকি প্রণোদনার ব্যবস্থা রাখা হয় নাই ।
কর্মকর্তারা জানান, সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত অফিসে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। এয়ারপোর্ট ও হাঙ্গারগেটে টানা ১২ ঘন্টা ডিউটি করেও ট্রান্সপোর্ট সুবিধা না থাকায় এই লোকডাউনে তাদের আশা-যাওয়ায় বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।
করোনাভাইরাসে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গার্মেন্টস, শ্রমিক, ব্যাংকার, ট্যুরিজম সহ বিভিন্ন সেক্টরে ঝুকি প্রনোদনা দিলেও কাষ্টমস, কাস্টমস ভ্যাট ও বন্দরকে প্রনোদনার আওতায় না রাখায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
“হেল্পলাইন ১৬৪৩০ নম্বরে ফোন করে মুক্তি মিললো কিশোরের”
নিজস্ব প্রতিবেদন :করোনাভাইরাসের মহামারি পাল্টে দিচ্ছে পৃথিবীর নিয়ম। একের পর এক দেশে সংক্রমিত হতে হতে এই ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবী জুড়ে। প্রাণঘাতি ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ রোধে দেশের সকল অফিস-আদালত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে, এই ক্রান্তিকালীন সময়ে অসহায় শ্রমিক, ভাড়াটিয়া, কারাবন্দী, পারিবারিক সহিংতার শিকার অসহায় নারী, ত্রাণের জন্য দুঃস্থ ব্যক্তি – প্রত্যেকের আস্থার জায়গা সরকারের এই জাতীয় হেল্পলাইন ১৬৪৩০। প্রত্যেক নাগরিক যেন ঘরে বসে যেকোন আইনগত প্রয়োজনে আইনগত পরামর্শ বা তথ্য প্রাপ্তির উদ্দেশ্যে ২৪ ঘন্টা চালু রাখছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।
কলসেন্টার কার্যক্রম মনিটরিং এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক ( সিনিয়র সহকারী জজ) মাসুদা ইয়াসমিন জানান, যেকোন নাগরিক ১৬৪৩০ নম্বরে অথবা ঘধঃরড়হধষ খবমধষ অরফ ঝবৎারপবং ঙৎমধহরুধঃরড়হ পেইজটিতে তার আই্নগত সমস্যার পরামর্শ চাইতে পারে।
গত ১৪ ই এপ্রিল ২০২০ হবিগঞ্জের বাহুবল উপজেলার দিলারা খাতুন নামে এক নারী ১৬৪৩০ নম্বরে ফোন দিয়ে কান্না বিজড়িত কন্ঠে জানান, তার ১৪ বছর বয়সী সন্তান জীবন মিয়া গাজীপুর জেলে (গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্র) আটক আছে।




























করোনা ভাইরাসের কারনে দেশে চলছে লকডাউন আর এতে করে কর্মহিন হয়ে পরেছে প্রায় সব পেশার মানুষ এরি মধ্যে এসে গেছে রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪ নং ওয়ার্ড এর কর্মহিন নিম্ন ও মধ্য আয়ের পরিবারদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সারা দেশের মতো সাভারে চলতি বোরো মৌসুমে ধান কাটার দিন মজুর সংকটের কারনে বিপাকে পড়েছেন উপজেলার কাউনদিয়া ইউনিয়নের কৃষকেরা।
তাই বিপাকে পরা কৃষকদের সহযোগিতায় আজ বুধবার সকালে দলীয় নেতাকর্মীদেকে সাথে নিয়ে ধান কেটে দিলেন সাভারের কাউনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান।
ওই সময় উপস্থিত ছিলেন উপজেলার যুব সমবায় কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া ইউপি সদস্য বিন্দু, ছাত্রলীগ, যুবলীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।