ষ্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পরা ৩শো অসহায় দরিদ্র রিক্সা চালক ও দিন মুজুর পরিবারদের খাবারের দায়ীত্ব নিয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জুয়েল।বুধবার বিকেলে ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পান পাড়া এলাকায় কর্মহীন দিন মুজুর ৩শো পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করা হয়।এসময় সকাল থেকে সন্ধা প্রর্যন্ত যুবলীগ নেতা মোঃ আশরাফুল ইসলাম জুয়েল তেঁতুলঝোড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডে পান পাড়া নয়াপাড়া ভাওয়ালিয়া পাড়া সহ বিভিন্ন মহল্লায় বাসা বাড়িতে গিয়ে কর্মহীন অসহায় দিনমুজুর পরিবারদের চাউল, ডাউল,আলু, তেল,পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রি পৌছে দেন।
এসময় যুবলীগ নেতা আশরাফুল ইসলাম জুয়েল বলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজীব এর নির্দেশে তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের পক্ষ থেকে করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পরা অসহায় দরিদ্র দিন মুজুর ৩শো পরিবারের খারের দায়ীত্ব নিয়েছেন তিনি।
এসময় তিনি আরো বলেন, যতদিন এই মহামারী থাকবে ততদিনই এই কর্মহীন ৩শো দিন মুজুর পরিবারের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রি বিতরন করবেন বলে জানান তিনি।
খাদ্য সামগ্রি বিতরন কালে এসময় উপস্থিত ছিলেন, সাভার থানা যুব লীগের সাধারন সম্পাদক মোঃ নাছির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জুয়েল ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাহিন সিংহ, সাভার : করোনা ভাইরাস রোধে সাভারে ৬টি বাড়িকে লকডাউন করা হয়েছে। বুধবার দুপুরে সাভার পৌর এলাকার সবুজবাগ মহল্লায় বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয় সাভার মডেল থানা পুলিশ।এরআগে মঙ্গলবার সিলেট থেকে তাবলীগ জামাত শেষ করে ৭জন এলাকায় আসেন। পরে স্থানীয় ওয়ার্ড কমিশনারের উপস্থিতিতে তাদের বাড়ি লকডাউন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে তাবলীগ জামাত থেকে ৭ জন তাদের বাড়িতে পৌঁছানোর পর ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তার সাথে পরামর্শ করে তাদের ৬টি বাড়িকে প্রশাসন লকডাউন করে দেয়। আগামী ১৪ দিন তারা কেউ বাড়ির বাইরে বের হতে বা বাইরে থেকে কেউ ভিতরে কেউ প্রবেশ করতে পারবেনা। এসময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্য সরবারহ করা হবে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৬টি বাড়িকে লকডাউন ঘোষণা করা হয়।
এ আর আহমেদ হোসাইন(কুমিল্লা জেলা)প্রতিনিধি : কুমিল্লা র্যাব- ১১ সিপিসি-২ মেজর তালুকদার নাজমুছ সাকিব’র একটি অভিযান দল গোপন তথ্যের ভিত্তিতে ০৭-০৪-২০২০ইং তারিখ মঙ্গলবার গভীর রাতে চাদঁপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন মুন্সী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফেইসবুকে গুজব অপপ্রচারকারীকে আটক করেন।ওই আটককারীর মোঃ তাজুল ইসলাম(৪২) পিতাঃ মোঃ তফাজ্জল হোসেন, গ্রামঃ দক্ষিন দিঘলদি, থানাঃ মতলব দক্ষিণ, চাদঁপুর।
ওই আটককৃত আসামী বর্তমান বৈশ্বিক আলোচিত মহামারী করোনা ভাইরাস সম্পর্কে ” ঞধুঁষ ওংষধস ” নামক ফেইসবুক আইডি ব্যাবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ও বিভ্রান্তকর অপপ্রচার চালিয়ে আসছিল, পেশায় তিনি এলাকর মসজিদের ইমাম বলে জানা যায়। তার হাতে আটককৃত মোবাইলে নানান অশ্লীল ভিডিও অসামাজিক কার্যবলীছিল বলে র্যাব জানান।
পরে তাকে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আসামী উপরোক্ত অপরাধের কথা স্বীকার করলে তার বিরোদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে কুমিল্লা র্যাব- ১১ সিপিসি-২ মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) করোনা আতঙ্কে যখন বাংলাদেশ। এসময় লেবুর ব্যাপক ভূমিকা রয়েছে ও গুরুত্ব রয়েছে বলে জানান ভাইরাস বিশেজ্ঞরা। বিশেজ্ঞরা বলেন, ভাইরাস মোকাবেলায় লেবুর ব্যাপক ভূমিকা রয়েছে। যেমন, চায়ের সাথে লেবু, কুসুম গরম পানির সাথে লেবু এ রোগের উপশম রয়েছে। এবং খাদ্যভাসের সাথে লেবু খাওয়ার কথা বলেছেন একাধিক স্বাস্থ্য সূত্র। লেবুতে রয়েছে ভিটামিন-সি, রোগ নিরাময়ের যতেষ্ট ভূমিকা রাখেন। এ সময় লেবুর কৃত্রিম সঙ্কট হলে মানুষ হতাশায় ভুগতে পারেন।
লেবু একটি অর্থকারী ফসল। দেশের চাহিদা পূরণ করে দেশের বাহিরেও রপ্তানি করে থাকেন ব্যবসায়ীরা। এতে অধিক মুনাফা অর্জণ করে বাংলাদেশ। দূর সময়ে কৃষি কাজের পাশাপাশি ধামরাইয়ের কিছু এলাকায় লেবু সংগ্রহ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। এতে করে ঢাকার শহর থেকে শুরু করে দেশের মানুষ চরম দুর্ভোগে পরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন লেবু ব্যবসায়ীরা।
ধামরাইয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক লেবু ব্যবসায়ী বলেন, লেবু আমাদের এলাকার একটি অর্থকারী ফসল। সাধারণত লেবু সারা বছরই চাষ হয়ে থাকে। ক্ষেত থেকে লেবু উত্তোলন বন্ধ হলে? লেবু গাছেই নষ্ট হয়ে যাবে। এতে করে ফসলের মাত্রা কমে যাবে আমরা ক্ষতিগ্রস্ত হবো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ সামিউল হক বলেন, লেবু একটি পচনশীল দ্রব্য ও নিত্ত প্রয়োজনীয় খাদ্যদ্রব। লেবু উত্তোলন ও ক্রয়-বিক্রয় চালু রাখতে হবে। দেশে লেবুর কৃত্রিম সঙ্কট তৈরি করা যাবে না। যদি কেউ লেবুর কৃত্রিম সঙ্কট তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এনামুল হক, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত ‘কাটগড়া সবুজ মিলনায়তন ক্লাব’র উদ্যোগে করোনা ভাইরাসের কারণে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার(৮ এপ্রিল)সকাল ১০ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের কাটগড়ায় ক্লাব চত্বরে ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর আগে সামাজিক দুরত্ব বজায় রেখে জনসচেতনতামূলক সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সুধি সাইদুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, কাটগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী প্রামানিক,বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কাশেম,বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি শমেস উদ্দিন বাবু,আ’লীগ নেতা আব্দুল্লাহ-আল মেহেদী রাসেল,ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন ধলু,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রেজাউল করিম রেজা,শহিদুল ইসলাম, আব্দুল বাতেন চৌধুরী ও রুবেল আহমেদ প্রমূখ। এসময় অতি বয়স্ক বীরমুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলামসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ৫ কেজি চাল,এক কেজি আলু,লবন,তেল,পিয়াজ,মরিচ,সাবান ও মসুর ডাল দেয়া হয়।
উল্লেখ্য ১৯৭১ সালে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ ঘাঘট নদীর তীরে এ ক্লাবটি প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে ক্লাবটি ঝিমিয়ে পরলে বর্তমানে তরুণ প্রজন্মের সহযোগিতায় ক্লাব ঘরটি কাটগড়া বাজারে স্থানান্তরসহ সকল কার্যক্রম উজ্জিবিত করা হয়।
বিপ্লব,সাভার ঃ সাভারে চলচিত্র অভিনেতা অভিনেত্রী ও সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
মঙ্গলবার বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নিজ বাড়িতে তিনি প্রায় ত্রিশ হাজার মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,লবন,তেল আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ত্রাণ সামগ্রী বিতরণ শেষে চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল দেশের এই ক্লান্তি লঙ্গে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে সাহায্যের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
বেনাপোল প্রতিনিধি: আজও লকডাউনে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরো ৪৮ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। বিশেষ ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ফিরে এসেছেন দেশে। বেনাপোল চেকপোস্টে প্রতিটি যাত্রীকে সতর্ককতার সাথে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারাইনটিনে রাখার জন্য বেনাপোল পৌরসভার কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে।
গত ৪ দিনে এ পর্যন্ত ২৩৩ জন বাংলাদেশে ফিরে এসেছে। আরো বহু বাংলাদেশী বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। তবে ভারত থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে ৮ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদেরকে উপজেলা হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইশোলেশনে রাখার ব্যবস্থা করেছেন। গত দু’ দিনে বেনাপোলে মোট ৯৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টনে রাখা হয়েছে।
ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, মঙ্গললবার দুপুরে ফেরত আসা ৪৮ যাত্রীকে সতর্কতার সাথে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠনিক কোয়ারাইন্টনে রাখার ব্যবস্থা করা হয়েছে। হোম কোয়ারাইন্টন শেষে তারা তাদের নিজ নিজ বাড়ি ফিরে যেতে পারবেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া অরো ৪৮ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনায়।
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি ঃ কুমিল্লা দেবীদ্বার পৌরসভার ৬ নং ওয়ার্ড মঙ্গলবার বিকালে করোনা প্রতিরোধ মোকাবেলায় ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।ওই খাদ্য সামগ্রী বিতরনের আয়োজক ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বাশার সরকার ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিমন সরকার।
ওই খাদ্য সামগ্রীর মাঝে প্রতিটি পরিবারকে ৫ কেজী চাউল,২কেজী আটা,২ কেজি আলু, ১ কেজী পেয়াজ অসহায়দের হাতে তুলে দেন।
ওই সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি কামরুল খালেদ সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজ্জাক সরকার প্রমুখ।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুরে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি । গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দারিয়াপুর বাজারে দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য অধিদপ্তর পরিচালিত ১০ টাকা কেজি দরে ওএমএস-এর চাল বিক্রি শুরু হয়েছে । সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে চলছে ২০ দিনের সাধারণ ছুটি । বন্ধ রয়েছে সরকারী অফিসসহ ব্যবসাপ্রতিষ্ঠান ।
এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন শতশত ছিন্নমূল,অতিদরিদ্র শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষ । যারা অঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্থ । তাদের জন্য আজ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ১০ টাকা কেজি দরের চাল । সামাজিক দুরুত্ব বজায় রেখে চলছে চাল সংগ্রহ । সপ্তাহের রবি,মঙ্গল ও বুধবার তিনদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে ইতিপূর্বে নিয়োগকৃত ২২জন ডিলারের মাধ্যমে ২শত ৭৪ মেট্রিকটন চাল বিতরণ করা হবে ।
৫নং দারিয়াপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম জানান, দারিয়াপুর ইউনিয়নের হতদারিদ্রদের জন্য ২৬ হাজার ৪শত ৬০ কেজি বরাদ্ধকৃত চাল ৮শত ৮২ জন কার্ডধারী প্রত্যেকে ১০ টাকা দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন ।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গতকাল মঙ্গলবার নাকোল ও কাদিরপাড়া ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা ২ হাজার দুস্থ্য পরিবারের মধ্যে ৮ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করলেন ‘যতন্ ফাউন্ডেশন। আর্তমানবতার সেবায় গরিব অসহায় দরিদ্র পরিবারের সাহায্য করার লক্ষ্যে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়নের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিতের নেতৃতে কাদিরপাড়া ও নাকোল ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে সম্প্রতি গঠিত হয় ‘যতন্ ফাউন্ডেশন’।
মঙ্গলবার সকাল ১০ টায় এ কর্মসূচি উদে¦াধন করেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, নাকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত. কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস , শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাংবাদিক আইয়ুব হোসেন খান, জিয়াউর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে দুই ইউনিয়নের ৫৪ জন স্বেচ্ছাসেবক ও তৃণমূল জনপ্রতিনিধির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ২ হাজার দুস্থ্য পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ডাল, আলু, লবণ ও তেল পৌঁছে দেওয়া হয়।