32.2 C
Dhaka, BD
শুক্রবার, জুন ২৬, ২০২৬

মাগুরায় ১ কেজি গাজাসহ আটক ২

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের ঘোড়ামারা গ্রাম থেকে ১ কেজি গাজাসহ লাবু মোল্লা (৩৫) ও নান্নু মোল্লা (৩২ ) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জয়নাল আবেদিন মÐল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সদরের মীরপাড়া ব্র্যাক অফিসের উজ্জলের মুদি দোকানের সামনে থেকে লাবু মোল্লা (৩৫) ও নান্নু মোল্লা (৩২ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের নিকট থাকা ১ কেজি গাজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বাড়ি মাগুরা সদরের ঘোড়ামারা গ্রামে। তারা দীর্ঘদিন নিজ এলাকায়সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

মাগুরায় করোনা প্রতিরোধে সাইফুজ্জামান শিখর এমপি’র বিভিন্ন উপকরণ বিতরণ .

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর গতকাল সোমবার শহরের জামরুলতলা এলাকায় হ্যান্ড স্যানিটাইজার ও মাক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন। এ সময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের জামরুল তলা এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলার বিভিন্ন মসজিদের ইমামদের সাথে আলোচনা করার পাশপাশি তাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

পরে সাইফুজ্জামান শিখর এমপি পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন। সেখানে মাগুরার দরিদ্র ও নিম্ম আয়ের একটি লোকও না খেয়ে থাকবে না উল্লেখ করে সাইফুজ্জামান শিখর বলেন, করোনা নিয়ে আতংকিত না হয়ে সকলকে সচেতনতা ও সাবধানতা অবলম্বন করার পাশপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।

ধামরাইয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারক আটক।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পুলিশ পরিচয়ে বাজার বন্ধ করে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা। এর আগে রবিবার (২৯ মার্চ) রাতে ধামরাইয়ের রামভদ্রপাড়া বাজারে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে ব্যবসায়ীরা।

আটকরা হলেন, ধামরাইয়ের আনালিয়াখোলা গ্রামের আশরাফুল আলমের ছেলে আশিকুর রহমান (২২) ও ধামরাইয়ের কদমতলা এলাকার মিজানুর রহমান মতির ছেলে মিঠু (২২)। এব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।।

অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্তরা পুলিশ পরিচয়ে দলবদ্ধ হয়ে বিভিন্ন বাজারে করনোভাইরাসের কারনে দোকানপাট বন্ধ করে চাঁদাদাবি করে আসছিলো। তারা একবাজার থেকে আরেক বাজার দাপিয়ে বেড়াচ্ছিল। গতকাল ২৯ মার্চ রাতে এক ব্যাবসায়ীর কাছ থেকে ২২ হাজার ও এক টুটুল নামের এক ব্যক্তিকে টোটাইল ব্রিজের ওপর পেয়ে তার কাছ থেকে ১০ হাজার ১০ টাকা জড়িমানা আদায় করে। পরে ধামরাইয়ের রামভদ্রপাড়া বাজারে মোটরসাইকেল মোহড়া দেওয়ার সময় অভিযুক্তদের আটক করে থানায় খবর দেয় ব্যবসায়ীরা। এসময় ওই বাজার থেকে তাদের আটক করে থানায় আনে পুলিশ।

ধামরাই থানার উপ-পরিদর্শক সিকান্দার জানান, খবর পেয়ে অভিযুক্তদের আটক করে থানায় আনা হয়েছে। এব্যাপারে ৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আজ দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানিজ কমেডিয়ান কাইশ্যা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। তিনি বাংলাদেশে কাইশ্যা নামে পরিচিত। সোমবার (৩০ মার্চ) তার মৃত্যুর খবর দিয়েছে জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

রয়টার্সের বরাত দিয়ে দ্য স্টার জানিয়েছে, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন এই কমেডিয়ান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে রোববার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যাওয়া এই কমেডিয়ান ১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন।

বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলো সব বয়সীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৯৬৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৯৫৬ জনের শরীরে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩১২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৩৬ হাজার ৬৭৮ জন। এদের মধ্যে ৫ লাখ ৯ হাজার ৮৮৯ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৬ হাজার ৭৮৯ জনের অবস্থা গুরুতর।

এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৭ জনের শরীরে। সেখানে মারা গেছেন ২ হাজার ৪৮৪ জন।

শ্রীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পিপিই দিলেন মাগুরা-১ আসনের এমপি এ্যাড. সাইফুজ্জামান শিখর

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে গতকাল রবিবার পিপিই দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাংবাদিকদের জন্য পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, গøাবস্সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এছাড়াও উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিভিন্ন উপকরণ প্রদান করেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠি ও সম্প্রতি প্রচÐ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে বিভিন্ন দ্রব্য সামগ্রি বিতরণের জন্য উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যান দায়িত্ব প্রদান করেন।

ধামরাইয়ে পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমূলক উদ্যোগ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাই পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী এলাকার সকল যুবকদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমূলক উদ্যোগ গ্রহন করেছেন। আজ রবিবার সকাল থেকে এলাকার সকল যুবকদের নিয়ে কাউন্সিলর মোঃ আলী তার নিজ ওয়ার্ডের সকল রাস্তার ময়লা পরিস্কার করে জীবাণুনাশ করতে পানির সাথে ব্লিচিং পাউডার মিশিয়ে এক হাজার লিটারের পানির ট্যাংকি দিয়ে মহল্লার সকল রাস্তায় ও বাড়ি বাড়ি গিয়ে জীবানুনাশুক স্প্রে করে। সাথে কয়েকশত মাক্স ও হ্যান্ড গ্লাভস বিতরণ করে, ওয়ার্ডর বিভিন্ন জায়গায় পানির ট্যাংক বসিয়ে হাত ধৌত ও শরিলে স্প্রে ছিটিয়ে জীবাণু মুক্ত করতে কাজ করে যাচ্ছে তারা।

এ সময় ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী বলেন বিশ্বব্যাপী মহামারী আকারে ধারণ করা করোনা ভাইরাস থেকে সচেতন থাকার জন্য নিজেদের ও এলাকাবাসীর সুরক্ষায় এই উদ্যোগ গ্রাহণ করেছি এলাকার সকল যুবকদের নিয়ে।

এ সময় স্বেচ্ছাসেবিদের মধ্যে ছিলেন মোঃ হারুন, মোঃ বাতেন, মধু পাল, মোঃ রিপন, মোঃ সোহেল, মোঃ সাজিদ, মোঃ আয়নাল সহ আরো অনেকেই। কাউন্সিলরের এই মহৎ উদ্যোগকে মহল্লার সকলেই একটি ভালো উদ্যোগ বলে জানান এবং মহল্লার সকলের উপকার হবে বলেও জানান।

মাগুরায় ৯৭৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার জাগলা উত্তর পাড়া গ্রাম থেকে শনিবার রাতে মাগুরার থানা পুলিশ আব্দুর রাজ্জাক রাজা (৫৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৯’শ ৭৫ পিচ ইয়াবাসহ আটক করেছে। সে ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন মন্ডল জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আব্দুর রাজ্জাক রাজা নামে এক ব্যক্তি কক্সবাজার থেকে বিমান যোগে যশোর হয়ে ইয়াবার একটি বড় চালান তার বাড়িতে আসবে। এ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তার বাড়ির সামনে টহলরত অবস্থায় রাত অনুমান ১২টার দিকে তার কাছে থাকা ৯’শ ৭৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।

আটককৃত রাজ্জাক জানায়, সে ২০১৯ সাল থেকে ইয়াবার ব্যবসা করে আসছে। প্রতি মাসে ২ বার কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসতো। এ সময় তার সহযোগি হিসেবে কাজ করতো যশোরের রাহেলাপুর গ্রামের শামীম।

উল্লেখ্য, আব্দুর রাজ্জাক রাজা এক সময় বিমান বাহিনীতে চাকরি করত। কর্মরত অবস্থায় আর্থিক দূর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়ে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

ধামরাইয়ে পৃথক স্থানে গৃহবধূ ও কলেজ ছাত্রীর আত্মহত্যা।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলার পৃথক স্থানে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে লাবনী আক্তার নামে গৃহবধ‍ূ (৩৩) ও শেফালী আক্তার (১৮) এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) . দীপক চন্দ্র সাহা জানান, উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকার আব্দুল খালেকের স্ত্রী লাবনী আক্তার (৩৩) পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অপরদিকে কুশুরা ইউনিয়নের বান্নল গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শেফালী আক্তার (১৮), প্রাথমিকভবে আত্মহত্যার কারণ জানা যায়নি। সেফালী আক্তার ভালুম আতাউর রহমান স্কুল এন্ড কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী ছিল।

রবিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুটি ঘটনায় ধামরাই থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ধামরাইয়ে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা তুষার।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)    ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায় দুঃস্থ্ ও হতদরিদ্র যারা ইতিমধ্যেই কাজ হারিয়েছেন এমন মানুষের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রেছেন ধামরাই উপজেলা যুবলীগ নেতা সারোয়ার মাহবুব তুষার।

রবিবার (২৯ মার্চ) সকালে ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি। কর্মহীনদের প্রত্যেককে দুই কেজি চাল, এক কেজি মশুর ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।

করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় দুঃস্থ্ ও হতদরিদ্রদের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতর‌নের জন্য সমা‌জের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জা‌নি‌য়ে ধামরাই উপজেলা যুবলীগ নেতা সারোয়ার মাহবুব তুষার বলেন, ক‌রোনা ভাইরাস প্রতি‌রো‌ধে সরকার লকডাউন ঘোষণা করেছেন এ  প‌রি‌স্থি‌তি‌তে বিপা‌কে পড়া অসহায় দুঃস্থ্য প‌রিবার গু‌লোর মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরন কর‌ছি। এভা‌বে য‌দি সমা‌জের বিত্তবানরা প্র‌তি‌টি এলাকায় খাদ্য সামগ্রী বিতরন ক‌রে তাহ‌লে সমা‌জের হতদরিদ্র মানুষ গু‌লোর কষ্ট কিছুটা হ‌লেও লাঘব হ‌বে।

এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোকছেদ আলী, আফাজ উদ্দীন স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, ক্যাবল ব্যবসায়ী শিমুল শিপলু, বিশিষ্ট ব্যবসায়ী অরুন কুমার ঘোষ, ধামরাই উপজেলা ও পৌরসভার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের সভাপতি পলাশ ঘোষ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশে দুইদিনে কেউ আক্রান্তও হননি, মারাও যাননি

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশে টানা দ্বিতীয় দিনের মতো নতুন কারো দেহে করোনাভাইরাস শনাক্তও হয়নি এবং কেউ মারাও যাননি বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার কিছুক্ষণ পরে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো দেহে করোনা শনাক্ত হয়নি। আক্রান্তের মোট সংখ্যা আগের মতোই ৪৮ জন আছে। এছাড়া যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২৮ জন। গত ৯৬ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যুর তথ্য না আসায় মৃতের মোট সংখ্যা আগের মতোই পাঁচজন রয়েছেন।

আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন কেউ করোনায় আক্রান্তও হননি, মারাও যাননি।

এর আগে শনিবার (২৮ মার্চ) আইইডিসিআর জানায়, দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।

অন্যদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৩০ হাজার ৮৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ১৮৩ জন।

বর্তমানে ৪ লাখ ৯০ হাজার ৬৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪ লাখ ৬৫ হাজার ৪১৭ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৫ হাজার ২০৭ জনের অবস্থা শঙ্কটাপন্ন।

সর্বশেষ আপডেট...