20 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় অবৈধ দুটি ব্যাটারি তৈরির কারখানা সিলগালা,নগদ এক লক্ষ টাকা জরিমানা (ভিডিও)

বিপ্লব , সাভার ঃ সাভারে অবৈধ দুটি ব্যাটারি তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ,নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার লিজেন্ড ব্যাটারি ও জেলটেক লিমিটেড ব্যাটারি কারখানা কর্তৃপক্ষ পরিবেশ দূষণকরে ব্যাটারি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো। পরে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ওই দুটি কারখানায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণের অভিযোগে কারখানা দুটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

সেই সাথে ওই দুটি কারখানার পাশে পরিবেশ দূর্ষণের অভিযোগে সেভেন ষ্টার নামের একটি র‌্যাগ তৈরিরি কারখানার মালিক শফিকুল ইসলামকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন ওই কারখানা দুটি অবৈধ তাদের কারখানার বিষাক্ত গ্যাসে ওই এলাকার মানুষ নানা রোগে ভুগছিলেন ক্যান্সারসহ ওই কারখানার শ্রমিকরাও বিভিন্ন অসুখে ভুগছিলেন। জীবনের তাগিদে শ্রমিকরা এতোদিন অসুখ নিয়ে কাজ করছিলেন বলে জানিয়েছেন তারা।

অবৈধ কারখানা দুটি সিলগালা করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। অভিযানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান,শরিফুল ইসলাম,হিসাব রক্ষক কর্মকর্তা উজ্জল বড়–য়াসহ আরো অনেকে।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি এ্যাডভোকেট টিটুর জন্মদিন পালন

চৌধুরী তানভীর আহম্মেদ, ঢাকাঃ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর জন্মদিন রবিবার বিকেলে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের ১নং হল রুমে পালন করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের নেতৃবৃন্দ।উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা সমিতির আইন সম্পাদক সাবেক আই ছাত্র নেতা এ্যাডভোকেট মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট গোলাম মোস্তফা তারা।সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি ও পদ্মা সেতুর আইন উপদেষ্ঠা এ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এএজি আলতাফ হোসেন আমানী, এএজি হাতেম আলী, ব্যারিস্টার রফিকুল আলম মিল্টন, এ্যাডভোকেট জাহিদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম জুয়েল, রঞ্জিত সাহা রনি, সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন, মোঃ শাকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার জাকারিয়া হাবিব, প্রচার সম্পাদক মির্জা চয়ন, ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, উপ-গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসান ইমাম মাসুম, সহ-সম্পাদক বাবলু মোল্লা, ইমাম হাসান ইমন সহ অন্যান্য আইনজীবী, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিন এবং বিভিন্ন জেলা ও ইউনিটের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেষে সকলের উপস্থিতিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর বর্ণাঢ্য রাজনীতি সহ তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে কেক কাটেন অতিথিবৃন্দ।

ধামরাইয়ে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত ৫।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের মহিষাসী বাজার এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইকের জহুরা বেগম নামে (৩২) এক নারী যাত্রী নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ অন্তত ৫ জন। এঘটনায় ঘাতক বাস ও এর চালক কাইয়ূমকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ১১ টার দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের মহিষাসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরা বেগম ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের ইদ্রিস আলীর স্ত্রী। বাকী আহতরা হলেন- কুলসুম বেগম (৩৮), লাবণী আক্তার (১৪), ফরিদ (২২), আমির হোসেন (৪০) ও মোজাফ্ফর হোসেন (৫০)।

পুলিশ জানায়, সকালে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়ক দিয়ে ধামরাইয়ের মহিষাসী এলাকা থেকে কালামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। এসময় মহিষাসী বাজারে পৌছানোর পূর্বেই ইজিবাইকটিকে ধাক্কা দেয় ঢাকাগামী এসবি লিংকের একটি বাস।

এতে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইকটি। এসময় গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা ছয় জনকে কালামপুর পদ্মা জেনারেল হাসপাতাল ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জহুরা বেগমকে মৃত ঘোষনা করেন।

কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, খবর পেয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় নিহত ইজিবাইকের এক নারী যাত্রীর লাশ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সাভারে সিআরপিতে প্রতিন্ধিদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল

বিপ্লব,সাভার ঃ সাভারে পক্ষাঘাতগ্রস্থদের পূনর্বাসন কেন্দ্র সিআরপিতে প্রতিন্ধিদের মাঝে নিজস্ব উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করেছেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।বিকেলে সিআরপিতে উপস্থিত হয়ে সিআরপির প্রতিবন্ধিদের মাঝে বিশটি সেলাই মেশিন বিতরণ করেন মনোয়ার হোসেন ডিপজল। সেই সাথে সিআরপির উন্নয়নে নগদ কয়েক লক্ষ টাকা অনুদান দেন মনোয়ার হোসেন ডিপজল।

এছাড়া সিআরপির প্রায় আড়াই’শজন প্রতিবন্ধিদেরকে দুপুরের খাবারও খায়ান তিনি। এদিকে ওই অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভেলরি এ টেইলরের ৭৬ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

উল্লেখ্য আজকের এই দিনে ১৯৮৮ সালে যুক্তরাজ্যের কেন্ট শহরে জন্ম গ্রহণ করেন ভেলরি এ টেইলর ।

সাভারে ৯৯৯-এ ফোন দেওয়ায় বন্ধ হলো মৃত গরুর গোস্ত বিক্রি

বিপ্লব,সাভার  ঃ জাতীয় জরুরী সেবা হট লাইন নম্বর ৯৯৯ ফোন করে সাভারে মরা গরুর গোস্ত কেনা থেকে রক্ষা পেয়েছে সাভারের বাসিন্দারা।বোরবার সাভার বাজার বাসষ্ট্যান্ডের কাঁচা বাজারে কাদের মিয়ার গোস্তের দোকানে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, জরুরী সেবা হট লাইনে ফোন পেয়ে পুলিশ বাজারের গোস্তের দোকানে অভিযান চালায়। একজন ভোক্তার ফোনে জানা যায় গোস্ত বিক্রিতা কাদের দোকানে অসুস্থ মরা এনেছিলেন জবাই করে তা বিক্রির উদ্দেশে। কিন্তু গরুটি মরে গেলে তার সেই চেষ্টা বিফল হয়। পাশাপাশি আশেপাশেই মাংশের দোকানে গরুর স্বস্থ্য পরী ছাড়াও মাংশ বিক্রি করা হচ্ছিলো বলে অভিযোগ যায় জরুরী হট লাইনে।

খবর পেয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম সেখানে গিয়ে হাতেনাতে আটক করেন অভিযুক্তকে। পরে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ ও হ্যাপী দাসের নেতৃত্বে শুরু হয় অভিযান।

এতে সাভার উপজেলা ও পৌরসভার জনস্বস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে কয়েকটি গোস্তের দোকানে অভিযান চালায় পুলিশ। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মাংশ বিক্রির অভিযোগে প্রতিটি গোস্তের দোকানকে করা হয় ২৫ হাজার করে জরিমানা।

আমনুরায় ইট বোঝাই ট্রলি চাপায় এক ব্যাক্তি নিহত

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাসস্ট্যান্ড এলাকায় ইট বোঝাই ট্রলি চাপায় জাহির নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।নিহত বৃদ্ধ নাচোল উপজেলার লক্ষীপুর এলাকার মৃত মো. মহিদুর আলী মন্ডলের ছেলে মাওলানা আবদুল জাহির (৬৫)।

পরিদর্শক আবদুল হাসান ও নিহত বৃদ্ধর ছেলে জাহিদুর জানান, ৯ ফেব্রুয়ারি রোববার দুপুর ১ টার দিকে আমনুরা বাসস্ট্যান্ডে রাস্তা পার হবার সময় ইট বোজাই ট্রলি চাপায় গুরুতর আহত হন বৃদ্ধ জাহির। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাবার পথে মারা যান তিনি।

এ ঘটনায় ঘাতক ট্রলি চালককে আটক করে এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

মাগুরার শ্রীপুরে হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন এর নবগঠিত কমিটির পরিচিতি সভা

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : গতকাল শনিবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা হিউমান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন এর নবগঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে এক আলোচনা সভা প্রতিষ্ঠানের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মির্জা মিজানুর রহমান নওরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা হিউমান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন এর সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমানসহ শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।পরিচিতি সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা হিউমান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন এর সাধারন সম্পাদক এইচ, এন কামরুল ইসলাম ও সিরাজুল ইসলাম টোকন । মির্জা মিজানুর রহমান নওরোজকে সভাপতি ও মোঃ সিরাজুল ইসলাম টোকনকে সাধারন সম্পাদক ও আবু মুসা খান পিকুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী ৫ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে গাল ভরা বুলি হিসাবে নয়,দৃশ্যমান উন্নয়ন দেখতে চাই : ইবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে নতুন নতুন উদ্ভাবন এবং জ্ঞান বিতরণের ক্ষেত্র উন্মুক্ত করে গড়ে তুলতে হবে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ অাসকারী।শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে ডিজিটাল লাইব্রেরী এক্সেস সেন্টারের শুভ উদ্বোধন কালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে গাল ভরা বুলি হিসাবে দেখতে চাই না, আমি দৃশ্যমান উন্নয়ন দেখতে চাই। এই প্রান্তিক জনপদের বিশ্ববিদ্যালয়টি নতুন নতুন উদ্ভাবন ও জ্ঞানের সৃষ্টি করবে, আর এই অভিযাত্রা চলমান থাকবে।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় আমাকে কি দিলো সেটা বড় বিষয় নয় বরং আমি বিশ্ববিদ্যালয়কে কি দিলাম সেটাই বিবেচ্য বিষয়। তিনি ডিজিটাল লাইব্রেরির সর্বোচ্চ বিকাশ ও পরিস্ফুটনের লক্ষ্যে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ- উপাচার্য ড. মোঃ শাহিনুুর রহমান বলেন, আন্তর্জাতিকীকরণের পথে কেন্দ্রীয় লাইব্রেরিকে ডিজিটালাইজেশন একটি মাইলফলক হিসাবে কাজ করবে। তিনি বলেন, বিশ্ববমানের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেমানে ইসলামী বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে।

অপর বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত উন্নয়নমুলক যতকিছুর উদ্বোধন হয়েছে তার মধ্যে আজকের ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন শ্রেষ্ঠ। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য লাইব্রেরি অটোমেশনের গুরুত্ব অপরসীম। সে ব্যাপারে আমরা শুরু থেকে কাজ করে যাচ্ছি।

ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মুহঃ আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর লাইব্রেরিয়ান মোঃ আক্কাস আলী পাঠান, কেন্দ্রীয় লাইব্রেরি অটোমেশন কমিটির আহবায়ক, সিন্ডিকেন্ট সদস্য সাবেক প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, আইসিটি সেল এর পরিচালক প্রফেসর ড. আহসানুল হক আম্বিয়া, এশিয়ান প্যাসিফিক কমিউনিকেশন এর পরিচালক শাহমা সুমন প্রমুখ।

বর্তমানে ইবির কেন্দ্রীয় গ্রন্থাগারে থাকা মোট ১ লাখ ৮ হাজার বইয়ের মধ্যে প্রাথমিকভাবে ৫০ হাজার বইয়ের তথ্য অনলাইনে সার্চ দিয়ে শিক্ষার্থীরা তথ্য পেতে পারবে। এছাড়া কোনও একটি বইয়ের নাম, লেখক, প্রকাশনী, যে বিষয় সম্পর্কিত বই সে বিষয় এবং প্রতিটি বইয়ের জন্য থাকা নির্দিষ্ট বার কোড দিয়ে সার্চ করলে বইটি সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

নির্দিষ্ট বিভাগ বা শিরোনামের বইয়ের ক্ষেত্রে সে বিভাগ বা শিরোনাম লিখে অনুসন্ধান করলে সে বিষয়ে থাকা সব বইয়ের তালিকা ও তথ্য পাওয়া পাওয়া যাবে। একইভাবে কোনো লেখক বা প্রকাশনীর নাম লিখে সার্চ করলে গ্রন্থাগারে থাকা সেই লেখক বা প্রকাশনীর সকল বইয়ের তথ্য জানা যাবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নির্দেশনায় এবং ইবির আইসিটি সেলের কারিগরি সহযোগিতায় ৭ মাস ধরে এই অনলাইনে তথ্য লিপিবদ্ধের কাজ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. নাসিম বানু, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, অতিরিক্ত রেজিস্ট্রার(ভারঃ) ড. নওয়াব আলী খান, অটোমেশন কমিটির সদস্য মোঃ জসীম উদ্দিন ও কেন্দ্রীয় লাইব্রেরির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ধামরাই সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) আজ (৮ই ফেব্রুয়ারী) ধামরাই সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এ এস এম সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ ।প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।এ সময় তিনি বলেন শিক্ষা জাতির মেরুদন্ড. তাই সুশিক্ষিত শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোরা ইউপি চেয়ারম্যান মাসুদ খান লাল্টু,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং প্যানেল মেয়র ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল্লাহ্ ,৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন,ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ হারুণ-অর রশিদ রোকন,ধামরাই পৌর-যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন,পৌর যুবলীগের সহ-সভাপতি আলী খান, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ কামরুল ইসলাম, কলেজের সকল শিক্ষক এবং ছাএ-ছাএী উপস্থিত ছিলেন।

“জয় বাংলা” পরিষদের আনন্দ শোভা যাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

চৌধুরী তানভীর আহম্মেদ, ঢাকাঃ গত ১০ডিসেম্বর ২০১৯ তারিখে মহামান্য হাইকোর্ট “জয় বাংলা” জাতীয় স্লোগান হিসেবে রাষ্ট্রীয় সকল স্তরে ব্যবহারের মৌখিক নির্দেশ প্রদানের প্রেক্ষিতে ৭ফেব্রুয়ারী/২০২০ শুক্রবার জয় বাংলা পরিষদের উদ্যোগে একটি আনন্দ শোভা যাত্রা ধানমন্ডি ৩২ এর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে।এ উপলক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন “জয় বাংলা”র পক্ষে রিট আবেদনকারী ও আইনজীবী সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাডভোকেট ড. বশির আহমেদ।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শাহ মনজুরুল হক, ডেপুটি এটর্নী জেনারেল এ্যাডভোকেট গোলাম মোস্তফা তারা, এএজি এ্যাডভোকেট আলতাফ হোসেন আমানী, সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম (ঝঅখঋ) সুপ্রীম কোর্ট শাখার সভাপতি এ্যাডভোকেট শাহ আলম ইকবাল, এ্যাডভোকেট রায়হান, এ্যাডভোকেট আকমল হোসেন হিমেল, রাকিব আহম্মেদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার জাকারিয়া হাবিব, সহ-সম্পাদক বাবলু মোল্লা, ইমাম হাসান ইমন, ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি আদিল হোসেন, সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেন প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ জগলুল কবির, এ্যাডভোকেট ইদ্রিস মোল্লা, এ্যাডভোকেট বিকাশ চন্দ্র দাস, এ্যাডভোকেট নাহিদ, এ্যাডভোকেট মোস্তাফিজ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সহ অন্যান্য আইনজীবীগন, জয় বাংলা পরিষদের সদস্যবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ৮টায় সুপ্রীম কোর্ট বারের সামসুল হক চৌধুরী মিলনায়তনে “জয় বাংলা” জাতীয় স্লোগান ও বঙ্গবন্ধুর ৭ই মার্চ-এর ঐতিহাসিক ভাষণ নিয়ে তরুণদের ভাবনা শির্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “জয় বাংলা” ও ৭মার্চ ঐতিহাসিক দিবস ঘোষনার রিট আবেদনকারী ও আইনজীবী সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাডভোকেট ড. বশির আহমেদ। উক্ত সভায় বিভিন্ন কলেজ, বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ গ্রহন করেন।

সর্বশেষ আপডেট...