34.6 C
Dhaka, BD
বুধবার, জুন ২৪, ২০২৬

আমনুরায় ইট বোঝাই ট্রলি চাপায় এক ব্যাক্তি নিহত

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাসস্ট্যান্ড এলাকায় ইট বোঝাই ট্রলি চাপায় জাহির নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।নিহত বৃদ্ধ নাচোল উপজেলার লক্ষীপুর এলাকার মৃত মো. মহিদুর আলী মন্ডলের ছেলে মাওলানা আবদুল জাহির (৬৫)।

পরিদর্শক আবদুল হাসান ও নিহত বৃদ্ধর ছেলে জাহিদুর জানান, ৯ ফেব্রুয়ারি রোববার দুপুর ১ টার দিকে আমনুরা বাসস্ট্যান্ডে রাস্তা পার হবার সময় ইট বোজাই ট্রলি চাপায় গুরুতর আহত হন বৃদ্ধ জাহির। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাবার পথে মারা যান তিনি।

এ ঘটনায় ঘাতক ট্রলি চালককে আটক করে এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

মাগুরার শ্রীপুরে হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন এর নবগঠিত কমিটির পরিচিতি সভা

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : গতকাল শনিবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা হিউমান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন এর নবগঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে এক আলোচনা সভা প্রতিষ্ঠানের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মির্জা মিজানুর রহমান নওরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা হিউমান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন এর সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমানসহ শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।পরিচিতি সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা হিউমান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন এর সাধারন সম্পাদক এইচ, এন কামরুল ইসলাম ও সিরাজুল ইসলাম টোকন । মির্জা মিজানুর রহমান নওরোজকে সভাপতি ও মোঃ সিরাজুল ইসলাম টোকনকে সাধারন সম্পাদক ও আবু মুসা খান পিকুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী ৫ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে গাল ভরা বুলি হিসাবে নয়,দৃশ্যমান উন্নয়ন দেখতে চাই : ইবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে নতুন নতুন উদ্ভাবন এবং জ্ঞান বিতরণের ক্ষেত্র উন্মুক্ত করে গড়ে তুলতে হবে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ অাসকারী।শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে ডিজিটাল লাইব্রেরী এক্সেস সেন্টারের শুভ উদ্বোধন কালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে গাল ভরা বুলি হিসাবে দেখতে চাই না, আমি দৃশ্যমান উন্নয়ন দেখতে চাই। এই প্রান্তিক জনপদের বিশ্ববিদ্যালয়টি নতুন নতুন উদ্ভাবন ও জ্ঞানের সৃষ্টি করবে, আর এই অভিযাত্রা চলমান থাকবে।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় আমাকে কি দিলো সেটা বড় বিষয় নয় বরং আমি বিশ্ববিদ্যালয়কে কি দিলাম সেটাই বিবেচ্য বিষয়। তিনি ডিজিটাল লাইব্রেরির সর্বোচ্চ বিকাশ ও পরিস্ফুটনের লক্ষ্যে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ- উপাচার্য ড. মোঃ শাহিনুুর রহমান বলেন, আন্তর্জাতিকীকরণের পথে কেন্দ্রীয় লাইব্রেরিকে ডিজিটালাইজেশন একটি মাইলফলক হিসাবে কাজ করবে। তিনি বলেন, বিশ্ববমানের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেমানে ইসলামী বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে।

অপর বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত উন্নয়নমুলক যতকিছুর উদ্বোধন হয়েছে তার মধ্যে আজকের ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন শ্রেষ্ঠ। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য লাইব্রেরি অটোমেশনের গুরুত্ব অপরসীম। সে ব্যাপারে আমরা শুরু থেকে কাজ করে যাচ্ছি।

ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মুহঃ আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর লাইব্রেরিয়ান মোঃ আক্কাস আলী পাঠান, কেন্দ্রীয় লাইব্রেরি অটোমেশন কমিটির আহবায়ক, সিন্ডিকেন্ট সদস্য সাবেক প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, আইসিটি সেল এর পরিচালক প্রফেসর ড. আহসানুল হক আম্বিয়া, এশিয়ান প্যাসিফিক কমিউনিকেশন এর পরিচালক শাহমা সুমন প্রমুখ।

বর্তমানে ইবির কেন্দ্রীয় গ্রন্থাগারে থাকা মোট ১ লাখ ৮ হাজার বইয়ের মধ্যে প্রাথমিকভাবে ৫০ হাজার বইয়ের তথ্য অনলাইনে সার্চ দিয়ে শিক্ষার্থীরা তথ্য পেতে পারবে। এছাড়া কোনও একটি বইয়ের নাম, লেখক, প্রকাশনী, যে বিষয় সম্পর্কিত বই সে বিষয় এবং প্রতিটি বইয়ের জন্য থাকা নির্দিষ্ট বার কোড দিয়ে সার্চ করলে বইটি সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

নির্দিষ্ট বিভাগ বা শিরোনামের বইয়ের ক্ষেত্রে সে বিভাগ বা শিরোনাম লিখে অনুসন্ধান করলে সে বিষয়ে থাকা সব বইয়ের তালিকা ও তথ্য পাওয়া পাওয়া যাবে। একইভাবে কোনো লেখক বা প্রকাশনীর নাম লিখে সার্চ করলে গ্রন্থাগারে থাকা সেই লেখক বা প্রকাশনীর সকল বইয়ের তথ্য জানা যাবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নির্দেশনায় এবং ইবির আইসিটি সেলের কারিগরি সহযোগিতায় ৭ মাস ধরে এই অনলাইনে তথ্য লিপিবদ্ধের কাজ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. নাসিম বানু, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, অতিরিক্ত রেজিস্ট্রার(ভারঃ) ড. নওয়াব আলী খান, অটোমেশন কমিটির সদস্য মোঃ জসীম উদ্দিন ও কেন্দ্রীয় লাইব্রেরির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ধামরাই সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) আজ (৮ই ফেব্রুয়ারী) ধামরাই সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এ এস এম সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ ।প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।এ সময় তিনি বলেন শিক্ষা জাতির মেরুদন্ড. তাই সুশিক্ষিত শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোরা ইউপি চেয়ারম্যান মাসুদ খান লাল্টু,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং প্যানেল মেয়র ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল্লাহ্ ,৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন,ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ হারুণ-অর রশিদ রোকন,ধামরাই পৌর-যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন,পৌর যুবলীগের সহ-সভাপতি আলী খান, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ কামরুল ইসলাম, কলেজের সকল শিক্ষক এবং ছাএ-ছাএী উপস্থিত ছিলেন।

“জয় বাংলা” পরিষদের আনন্দ শোভা যাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

চৌধুরী তানভীর আহম্মেদ, ঢাকাঃ গত ১০ডিসেম্বর ২০১৯ তারিখে মহামান্য হাইকোর্ট “জয় বাংলা” জাতীয় স্লোগান হিসেবে রাষ্ট্রীয় সকল স্তরে ব্যবহারের মৌখিক নির্দেশ প্রদানের প্রেক্ষিতে ৭ফেব্রুয়ারী/২০২০ শুক্রবার জয় বাংলা পরিষদের উদ্যোগে একটি আনন্দ শোভা যাত্রা ধানমন্ডি ৩২ এর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে।এ উপলক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন “জয় বাংলা”র পক্ষে রিট আবেদনকারী ও আইনজীবী সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাডভোকেট ড. বশির আহমেদ।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শাহ মনজুরুল হক, ডেপুটি এটর্নী জেনারেল এ্যাডভোকেট গোলাম মোস্তফা তারা, এএজি এ্যাডভোকেট আলতাফ হোসেন আমানী, সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম (ঝঅখঋ) সুপ্রীম কোর্ট শাখার সভাপতি এ্যাডভোকেট শাহ আলম ইকবাল, এ্যাডভোকেট রায়হান, এ্যাডভোকেট আকমল হোসেন হিমেল, রাকিব আহম্মেদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার জাকারিয়া হাবিব, সহ-সম্পাদক বাবলু মোল্লা, ইমাম হাসান ইমন, ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি আদিল হোসেন, সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেন প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ জগলুল কবির, এ্যাডভোকেট ইদ্রিস মোল্লা, এ্যাডভোকেট বিকাশ চন্দ্র দাস, এ্যাডভোকেট নাহিদ, এ্যাডভোকেট মোস্তাফিজ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সহ অন্যান্য আইনজীবীগন, জয় বাংলা পরিষদের সদস্যবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ৮টায় সুপ্রীম কোর্ট বারের সামসুল হক চৌধুরী মিলনায়তনে “জয় বাংলা” জাতীয় স্লোগান ও বঙ্গবন্ধুর ৭ই মার্চ-এর ঐতিহাসিক ভাষণ নিয়ে তরুণদের ভাবনা শির্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “জয় বাংলা” ও ৭মার্চ ঐতিহাসিক দিবস ঘোষনার রিট আবেদনকারী ও আইনজীবী সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাডভোকেট ড. বশির আহমেদ। উক্ত সভায় বিভিন্ন কলেজ, বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ গ্রহন করেন।

রাণীশংকৈলে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের ভাইসচেয়ারম্যান সোহেলের ব্যক্তিগত ত্রাণ বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ১০টি বাড়ি সম্পূর্ণভাবে ও ১০টি বাড়ি আংশিক পুড়ে ব্যপক ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া এলাকায় গত ৫ ফেব্রুয়ারি আনুমানিক রাত দশ দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ ২ ঘন্টা কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর তথ্যমতে, ধর্মগড় ভরনিয়া মন্ডল পাড়া গ্রামের পশির উদ্দীনের পুত্র সমির উদ্দীন প্রতিদিনের ন্যায় ভ্যানগাড়ি চালিয়ে বাড়িতে আসে। এ সময় শীত নিবারণের জন্য আগুন পোহাতে গেলে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে যাওয়া ২০টি পরিবারের আসবাপত্র মালামাল সহ প্রায় ৮০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান ।

৭ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন। তাৎক্ষনিক নিজের ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে চাল, ডাল, ,শুকনো খাবার, লুঙ্গিসহ নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রুবেল হক,ধর্মগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, নেকমরদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য নাজমুল আকতার, স্বেচ্ছাসেবক লীগ নেতা তাইজুল ইসলাম প্রমূখ

নির্দেশনা সত্ত্বেও অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেই প্রশাসনের

বিপ্লব,সাভার ঃ সাভারে উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও সরকারী সম্পত্তিতে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সেখান থেকে নিয়মিত মোটা অংকের চাঁদা আদায় করছে একটি প্রভাবশালী চক্র। এদিকে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনার পর এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে উপজেলা প্রশাসনের প্রতি নির্দেশনা দিলেও এখন অবধি কোন উদ্যোগ নেওয়া হয়নি সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।সরেজমিনে ঘুরে দেখা যায়, সাভারের পৌর এলাকা গেন্ডায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে ঘর নির্মান করে সেগুলো বিভিন্ন ব্যবসায়ীর কাছে ভাড়া দিয়ে নিয়মিত মোটা অংকের চাঁদা আদায় করছে একটি চক্র। এলাকাবাসীর অভিযোগ, চক্রটি দীর্ঘদিন যাবত সরকারী খাস জমি দখল করে বাজার বসিয়ে চাঁদাবাজি করে আসলেও এবিষয়ে বরাবরই নিরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন। এছাড়াও ওই জমি নিয়ে উচ্চ আদালতে একটি মামলাও চলমান রয়েছে।

অন্যদিকে সরকারী খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মানের বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনে দৈনিক দেশ রুপান্তরের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক জেলা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গত ২৮ জানুয়ারি এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হয়। তবে নির্দেশনা দেওয়ার পর এক সপ্তাহ পার হয়ে গেলেও এখন অবধি এবিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

এবিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ জানান, তিনি এবিষয়ে জেলা প্রশাসনের নির্দেশনার কোন চিঠি এখনো পাননি। চিঠি পাওয়ার পর তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে বিষয়টি জানতে একাধিকবার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আশুলিয়া অসহায় ব্যাক্তি জমি দখলের জন্য ঘড়বাড়ি ভাংচুর মালামাল লুট,আহত ৩(ভিডিও)

ষ্টাফ রিপোর্টার : সাভার ঢাকা : ঢাকার সাভারের আশুলিয়া অসহায় এক ব্যক্তির বাড়ি ঘরে হামলা চালিয়ে জোরপূর্বক জমি দখল করে ঘর বাড়ি ভাংচুর ও মালামাল লুট পাটের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডের আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুমিদস্য ও সন্ত্রাসী বাহিনীদের হামলায় ২জন আহত কয়েছে। আহতরা হলেন, মোঃ আবু বক্কর, মোঃ লাল মিয়া ও নিপুন।এসময় স্থানীরা আহতদের উদ্ধার করে সাভার থানা স্বস্থ্য কম্পেক্স এ ভর্তি করা কয়েছে।।
ভুক্তভোগি মোঃ মাসুদ হোসেন মোঃ লাল মিয়া বলেন, আমরা ত্রæয় সুত্রে ৪০ শতাংশ জমি কিনে মালিকানা হয়ে গত ৯বছর ধরে ভোগ দখল করে আসছি।

বহুদিন ধরে একই এলাকার চিহ্তি ভুমিদস্য ও সন্ত্রাসী গ্রæপ মোতুর্জা সরকার, বাছেদ, বিশা, মিঠু, জুয়েলসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমাদের ত্রæয়কৃত সম্পত্তি তারা মালিকানা দাবি করে জোরপুর্বক দখলের পায়তারা করে আসছে।

বিরোদপুর্ন জমিটি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা চলমান রয়েছে।

এসময় তারা আরো বলেন, আজ দুপুওে হাঠাৎ করে ভুমিদস্য মোতুর্জা, বাছেদ গংদের নেতৃত্বে প্রায় শতাধীক সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র রামদা চাপাতি ও লাঠি শোটা নিয়ে জমিটি দখল করতে তাদের বাড়িতে হামলা চালায়।
এসময় সন্ত্রাসীরা বাড়ি ঘড় ও অটো ইজিবাইক গ্যারেজ ভাংচুর করে। এসময় তারা নগদ টাকাসহ ইজিবাইকের বিশটি চার্জার ও ২০টি ছাগল লুটপাট করে নিয়ে যায়।

পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এঘটনায় আশলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আজগর হোসেন বলেন, জোরপুর্বক জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সন্ত্রাসী মোঃ মোতুর্জা ও মোঃ বাছেদ কে আটক করা হয়েছে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাণীশংকৈলে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ১০টি বাড়ি সম্পুন্নরুপে ও ১০টি বাড়ি আংশিক পুড়ে ব্যপক ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া এলাকায় গতকাল আনুমানিক রাত দশ দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ ২ ঘন্টা কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, উপজেলার ভরনিয়া মন্ডল পাড়া এলাকার পশির উদ্দীনের পুত্র সমির উদ্দীন প্রতিদিনের ন্যায় ভ্যানগাড়ি চালিয়ে বাড়িতে আসে। এ সময় শীত নিবারণের জন্য আগুন পুহাতে গেলে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে সমির উদ্দীন, মোজাম্মেল, দবিরুল, সজিরণ, সফিজুল, মানকু, নুর আলম, আইনুলসহ ২০টি পরিবারের আসবাপত্র মালামাল সহ প্রায় ৮০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও ইউএনও মৌসুমি আফরিদা, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ইউপি চেয়ারম্যান সফিকুল আলম মুকুল, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, ত্রাণ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তাজউদ্দীন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের প্রত্যেককে চাল, ডাল, তেল, শুকনো খাবার, কম্বলসহ নগদ অর্থ বিতরণ করেন।

অন্য আংশিক ক্ষতিগ্রস্থ ১০টি পরিবার প্রত্যেককে ১ প্যাকেট শুকনা খাবার ও ১টি করে কম্বল দেয়া হয়।

এদিকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ত্রাণ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আফরিদা ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সরকারি ভাবে আরো সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

বেনাপোলে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে এক কেজি গাঁজাসহ মোঃ শাহজামাল(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ৷ গ্রেফতার মাদক ব্যবসায়ী শাহাজামাল রঘুনাথপুর গ্রামের হামজার আলী মল্লিকের ছেলে৷বুধবার(৫ ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল পোর্ট থানার এসআই রফিকুল ইসলাম,এএসআই শাহীন ফরহাদ, এএসআই আলমগীর হোসেন ও কনস্টেবল রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে৷

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি আরো বলেন, আটক আসামিকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

সর্বশেষ আপডেট...