মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে উপজেলার ১৬টি ইউনিয়নে খামারিদের মাঝে এন এ টিপি ফেস ২ এর আওতায় দানাদার খাদ্য, নালি গুর, ভিটামিন, লিভার টনিক, সাইনবোর্ড, ব্রিফিং ভাতা ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।উপজেলা প্রাণি সম্পদ অফিসের ব্যবস্থাপনায় আজ বুধবার দুপুরে ধামরাই প্রনিসম্পদ কার্যালয়ে এ গো-খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ তিথি তান্নেবি, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোসপিনা মুরমু, উপ সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা ইয়াকুব হোসেন, নুরুল ইসলাম, আব্দুল মোমেন, খোরশেদ আলম এবং ধামরাই উপজেলা ১৬টি ইউনিয়ন থেকে আসা খামারিরা।
আপেল মাহমুদ, নওগাঁ : নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকউমেদ গ্রামের সুলতান চৌকিদারের ঢোপ দোকানের পেছন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার শালবন গ্রামের ছামসুল হকের ছেলে শাহিন (২২), একই জেলার কালাই থানার পাইগোন গ্রামের মৃত বাহা মুন্সির ছেলে মিলন হোসেন (২৩), সদর থানার সুন্দরপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে শামসুল ইসলাম (২৫) ও নুরুল ইসলামের ছেলে মাসুম মিয়া (২৫)।
ডাকাতরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ব্যুরোর এসআই আব্দুল হান্নান সঙ্গীয় র্ফোসসহ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মান্দা থানায় মামলা দায়েরের পর আটককৃতদের পুলিশের নিকট হস্তান্তর করেন।
সৈয়দ রুবেল ঝালকাঠি :অনুসন্ধানে জানাগেছে, ২০১৮ সালের তৎকালিন শিল্পমন্ত্রীর নাম ভাঙিয়ে ঝালকাঠি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো ব্যবস্থাপকের কাছে চাঁদা দাবি করার মামলায় মিলনকে দৃশ্যত গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে তিনদিনের রিমান্ডে এনেছিলো পুলিশ।শহরের ইয়াছিন নামের এক সাবেক ছাত্রদল নেতা ডিপো ম্যানেজারের কাছে শিল্পমন্ত্রীর নাম ভাঙিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। ফোনের অপর প্রান্তে শিল্পমন্ত্রী সাজিয়ে একজনকে মোবাইল ফোন ধরিয়ে দেয়া হয় ডিপো
ম্যানেজারকে দিতে বলা হয় টাকা। ওই মামলায় মিলনের সম্পৃক্তার অভিযোগে মিলনকে গ্রেফতার করা হয়।
২০১২ সালে শহরের মধ্যচাঁদকাঠি এলাকার মাহাবুব হোসেনের বাড়ি দখল নিতে গিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে মাহাবুব হোসেনসহ তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে মিলন ও তার সন্ত্রাসী বাহিনী। ভাংচুর করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর।
আর সে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক রতন আচায্যের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবি মুছে দেয় মিলনের সন্ত্রাসী বাহিনী। ওই ঘটনায় মাহাবুব হোসেন বাদী হয়ে একাটি হত্যা চেষ্টা, লুটসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে মামলা দায়ের করেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে গতকাল বুধবার দুপুরে মুজিববর্ষ উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সম্মেলন কক্ষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক বিভিন্ন অনুষ্ঠানমালাসহ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, প্রামাণ্য চিত্র, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্যা নবুয়ত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউ,পি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন কমান্ডার মিয়া নজরুল ইসলাম রাজু, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, কবি পরেশ কান্তি সাহা ও সাইফুল ইসলাম। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় ৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও ছাত্রীরা অংশগ্রহণ করেন।
সৈয়দ রুবেল ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে স্কুলছাত্রীকে উত্যক্তকরায় এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।০৪/০২/২০২০ইং তারিখ মঙ্গলবার বিকেলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার এ দন্ড দিয়েছেন।
দন্ডিত যুবক মাসুম হাওলাদার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন এর সইলা বুনিয়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছিলো ওই যুবক।
গত রোববার বিকেলে ঘরে কেউ না থাকার সুযোগে ছাত্রীটির বাড়িতে গিয়েও উত্যক্ত করে মাসুম।
এ সময় মেয়েটির ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটে মাসুম পালিয়ে যেতে সক্ষম হয় ।
মঙ্গলবার এলাকাবাসী মাসুমকে ধরে প্রথমে থানায় সোপর্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করলে যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় দন্ড দেয়া হয়।
আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ভূমিহীন এক দম্পতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কুসুম্বা ইউনিয়নের কির্তলী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত বদের আলীর ছেলে ফিরোজ হোসেন (৩৬) ও পুত্রবধূ কমলা বিবি (২৮)। তারা এখন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয়রা জানান, কির্তলী গ্রামের শহিদুল ইসলামের পুকুরঘাট ব্যবহারকে কেন্দ্র করে ফিরোজ হোসেনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে একই বিষয় নিয়ে শহিদুলের স্ত্রী সুলতানা বিবির সঙ্গে ফিরোজের স্ত্রী কমলা বিবির কথা কাটাকাটি হয়। জের ধরে এদিন দুপুরে শহিদুল ইসলামের ছেলে শরীফ হোসেনের নেতৃত্বে ৪-৫ জনের সংঘবদ্ধ একটি দল হাঁসুয়া দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফিরোজকে জখম করে। স্বামীকে বাঁচাতে কমলা বিবি এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় শহিদুলের স্ত্রী সুলতানা বিবি (৫০) ও পুত্রবধূ রুমি খাতুনও (৩০) হাসপাতালে ভর্তি হয়েছেন।
চিকিৎসাধীন ফিরোজ হোসেন জানান, ‘আমি ভ্যান ও দিনমজুরের কাজ করে সংসার পরিচালনা করি। নিজস্ব জমিজমা না থাকায় খাস জমিতে ছোট্ট একটি বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। ভ‚মিহীন হওয়ায় পারিবারিক সকল কাজে বসতবাড়ি সংলগ্ন শহিদুল ইসলামের পুকুর ব্যবহার করতে হয়। পুকুরঘাট ব্যবহার নিয়ে শহিদুলের স্ত্রী সুলতানা বিবির সঙ্গে আমাদের প্রায়ই ঝগড়া হত। এনিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছে।’
আহত ফিরোজ হোসেন আরও বলেন, ‘মঙ্গলবার সকালের কথা কাটাকাটিকে কেন্দ্র করে শহিদুলের ছেলে শরীফ হোসেনের নেতৃত্বে সুমনসহ অজ্ঞাতনামা ৪-৫ জন আমার ওপর হামলা করে। এসময় তারা আমাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।’
অন্যদিকে শহিদুল ইসলামের স্ত্রী সুলতানা বিবি দাবি করেন, ‘পুকুরঘাটের আশপাশে খোলা জায়গায় ফিরোজ পরিবারের সদস্যরা পায়খানা করে আসছিল। বারবার নিষেধ করা সত্বেও এ কাজ থেকে তারা বিরত হননি। একই বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে।’
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ‘ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। এজাহার পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
মৃধা শাহীন শাইরাজ তালতলী প্রতিনিধিব : রগুনার তালতলীতে চলমান দাখিল পরীক্ষা কেন্দ্রস্থ তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠ দখল করে বাদশা নামের এক ঠিকাদার তার রাস্তার কাজের নির্মাণ সামগ্রী রেখে ব্যক্তিগত ব্যবসা চালাচ্ছেন। চরম দুর্ভোগে পড়েছে শিক্ষক ও পরীক্ষার্থীরা। মাদ্রাসার অধ্যক্ষের যোগসাজসে এ মাঠে পাথর ও বালুসহ নির্মাণসামগ্রী স্তুপ করে রেখে ব্যক্তিগত ব্যবসা চালিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, দীর্ঘ দিন যাবৎ এ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখল করে ঠিকাদারি ব্যবসা করছেন ঠিকাদার বাদশা। এরপর থেকেই এই মাদ্রাসায় কোনদিনই স্বাভাবিক পাঠদান হয়নি। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ হারুন অর রশিদ এর কাছে শিক্ষার্থী এবং অভিভাবকরা অভিযোগ করলেও তা আমলে নেননি তিনি। কারন ওই মাদ্রাসার অধ্যক্ষের যোগসাজসেই ঠিকাদার তার রাস্তার কাজের পাথর, বালুসহ নির্মাণসামগ্রী স্তূপ করে রেখে ব্যক্তিগত ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও মাদ্রাসা সমুহের দাখিল পরীক্ষা অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হতে চলছে। এ পরীক্ষা কেন্দ্রে উপজেলার ১২টি মাদ্রাসার ৪১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছেন। পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ জানিয়েছেন ঠিকাদার তার রাস্তার কাজের পাথর, বালুসহ নির্মাণসামগ্রী স্তূপ করে রাখার ফলে দাখিল পরীক্ষার্থীদের চরম দুর্ভোগের শিকার হচ্ছে। নষ্ট হচ্ছে পরীক্ষা কেন্দের স্বাভাবিক পরিবেশ। এতে পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (০৪ ফেব্রæয়ারী) সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায় তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার কেন্দ্রের মাঠজুড়ে বালু ও পাথর রাখা হয়েছে। এ কারনে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষার্থীরা ঠিকভাবে চলাফেরা করতে পারছে না। একাধিক শিক্ষার্থীরা জানায়, পরীক্ষা কেন্দ্রের মাঠে নির্মাণসামগ্রী রাখায় স্বাচ্ছন্দ্যে চলাফেরাও করতে পারছেন না।
একাধিক অভিভাবকরা বলেন, মাদ্রাসা মাঠে পাথর ও বালু রেখে সম্পর্ন মাঠটি দখল করে ব্যক্তিগত ব্যবসা চালাচ্ছেন ঠিকাদার। এতে এ্যাসেম্বলিসহ খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে আমাদের সন্তানরা।
এ বিষয় ঠিকাদার বাদশা বলেন, রাস্তার কিছু কাজ চলছে সে জন্য বালু ও পাথরগুলো মাঠে রাখা হয়েছে। দু’এক দিনেই এগুলো সরিয়ে নেওয়া হবে। বালুও পাথরের জন্য পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের চলাচলের বিগ্ন ঘটার বিষয়ে জানতে চাইলে মুঠো ফোনটি কেটে দেন তিনি।
এ বিষয়ে মাদ্রারসার অধ্যক্ষ ও দাখিল পরীক্ষার হল সচিব মাওলানা হারুন অর রশিদ বলেন, এই বিষয়টির জন্য আমি দুঃখিত। ঠিকাদার বাদশাকে ডিসেম্বরের মধ্যে মাঠে রাখা বালু ও পাথরগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে বললেও তিনি নেননি। আর এ জন্য পরীক্ষা কেন্দ্র চালাতে কিছুটা সমস্যা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সেলিম মিঞা বলেন, এই বালু ও পাথরের জন্য আমি সোমবার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সমস্যা হয়েছে। এ বিষয়ে কেন্দ্র সচিরের কাছে জানতে চাইলে সে বলছে তার মাদ্রাসায় সাইক্লোন ভবন হবে। সে জন্য কিছু বলিনি। আজ আপনাদের মাধ্যমে জানতে পারলাম এগুলো ঠিকাদারের ব্যাক্তিগত। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকা জেলার ধামরাই উপজেলায় আজ মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে “ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ” বিষয়-অবহিতকরণ কর্মশালার আয়োজন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসেস ইউনিট।কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ ঘন্ট চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রতিষ্ঠানিক (হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালায় আয়োজনে করা হয়। এতে করে বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োনীয় সিজারিয়ান সেকশানের হার কমবে বলে মত দেন আলোচকরা।
স্থানীয় পর্যায়ের জন প্রতিনিধিদের সম্পৃক্ততায় আরো বেশি মা যাতে প্রসব সেবাসহ অন্যান্য সেবা সহজে পেতে পারেন সেদিকে গুরুত্বারোপ করা হয়।
উক্ত কর্মশালায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সারোয়ার বারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফ, ঢাকা জেলার সিভিল সার্জন আবু হোসেন মোঃ মঈনুল আহসান, পরিবার পরিকল্পনার উপ পরিচালক মিজানুর রহমান, ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা সহ আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়াম্যানগণ ও মহিলা সদস্যবৃন্দ এবং গণমান্য ব্যক্তিবর্গ ।
উল্লেখ্য, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনার পরিষদের সভাপতি সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান এবং সহ-সভাপতি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবকার কল্যাণ কেন্দ্র সংশ্লিষ্ঠ ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য। এই বিষয়টি জন প্রতিনিধিগণ অনেকেই অবগত ছিলেন না। এ কর্মশালার মাধ্যমে এ বিষয়ে অবগত হয়ে তাঁরা আগামী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দকে শক্তিশালি করে স্বভাবিক প্রসব সেবা নিশ্চিত করণে সর্বাত্বক সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন।
ষ্টাফ রিপোর্টার ঃ ঢাকার সাভার উপজেলায় তেঁতুলঝোড়া ইউনিয়নে হেমায়েতপুর আলম নগর সুগন্ধা হাউজিং কোম্পানী বালি ফেলে বামনি খাল ও জলাশয় ভরাট করছে।আমিনবাজার রাজস্ব সার্কেল এসিল্যান্ড অফিস অবস্থিত এই সুগন্ধা হাউজিংয়েই। এসিল্যান্ড অফিস থেকে প্রায় ২শো গজ দুওে কোন্ডা চানদুলিয়া মৌজায় বামনী খাল ও জলাশয় ভরাট করা হচ্ছে, অথচয় প্রশাসন এ ব্যাপারে নিরব ভুমিকায় থাকতে দেখা গেছে।স্থানীয়রা বলেন, আলম নগর সুগন্ধা হাউজিং কোম্পানী বহুদিন ধরেই এই খাল ও জলাশয় ভরাটের পায়তারা করে আসছে। এর আগেও কয়েক বার তারা বালি ফেলে খালটি ভরাটের চেষ্টা করলে এলাকাবাসির বাধার মুখে বালি ভরাট করা কিছু দিন বন্ধ রাখা হয়।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি বলেন, সুগন্ধা হাউজিং তার ক্ষমতার দাপটে সন্ত্রাসী বাহিনী দিয়ে পাহারায় রেখে রাতের আধারে কোন্ডা এলাকায় চানদুলিয়া মৌজা বামনি খালটি বালি ফেলে ভরাট করা হচ্ছে।
তিনি বলেনসু হাউজিং কোম্পানী সরকারী আইন ও নিয়ম নিতি তোয়াক্কায় না করে রাজউকের অনুমোদন ছারাই এই বামনি খাল ও জলশয় গুলো ভরাট করছে।
এসময় তিনি আরো বলেন, আমরা দেখেছি এর আগে খাল ও জলাশয় ভরাটের দায়ে মহামান্য কাইকোট মধুমতি মডেল টাউন কে অবৈধ ঘোষনা করেছে। এখন দেখছি হেমায়েতপুর আলম নগর সুগন্ধা হাউজিং কোম্পানী ঠিক একই কাজটি করে আসছে।
অথয় সুগন্ধা হাউজিং এ আমিন বাজার রাজস্ব সার্কেল ভুমি অফিস রয়েছে । ভুমি অফিসের পাশেই চলছে কোন্ডা বামনি খাল ও জলাশয় ভরাটের কাজ ।
তবে এ ব্যপারে এখন প্রর্যন্ত আমিন বাজার রাজস্ব সার্কেল সহকারী ভুমি কর্মকর্তা নিরব ভুমিকা পালন করছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
এঘটনায় সুগন্ধা হাউজিং কোম্পানির চেয়ারম্যান মোঃ আলম চাঁন এর অফিসে গেলেও তাকে খুজে পাওয়া যায়নি। পরে তার ছেলে মোঃ জাহাঙ্গীর এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আপনি এসিল্যান্ড এর সাথে কথা বলেন।
এব্যপারে আমিন বাজার রাজস্ব সার্কেল সহকারী ভুমি কর্মকর্তা হ্যাপী দাস এর মুঠোফোনে সরকারী মোবাইল নাম্বারে বার বার ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে