মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঃমঙ্গলবার সকাল নয়টার দিকে ধামরাইর বাটুলিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায় সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস ধামরাইর কুশুরা এলাকায় দুটি স্কুল কেন্দ্রে যাচ্ছিলো।
পরে বাসটি ধামরাইর বাটুলিয়া এলাকায় পৌছলে বাসটির চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা অর্ধশতাধিক এসএসসি পরীক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইর কালামপুর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ।
বিষয়টি নিশিচত করে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস আব্দুল কুদ্দুস (৯০) বার্ধক্য জনিত কারণে গতকাল রবিবার দুপুর ১২টা সময় মদনপুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ………………. রাজিউন)। শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি গোয়ালপাড়াতে বিকাল ৫ ঘটিকার সময় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র,৩ কন্যা,নাতী-নাতনী,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : গতকাল সোমবার সকালে মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ সন্তানের জননী আঞ্জু বেগম (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আঞ্জু বেগম উপজেলার করন্দী গ্রামের মোঃ মানিক শেখের স্ত্রী । শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ও নিহতের শশুর ইজ্জত আলী শেখ জানান, সকাল সাড়ে সাতটার দিকে আঞ্জু বেগম তার স্বামী মানিক শেখের সাথে মোটরসাইকেল যোগে আমতৈল সান এ্যাপারেলস্ গার্মেন্টসে কাজে যাচ্ছিল। পথিমধ্যে রামচন্দ্রপুর বিজের কাছে পৌঁছালে একটি মাইক্রো বাসকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেলের আরোহী আঞ্জু বেগমের পা ব্রিজের রেলিংয়ের সাথে বেধে ছিটকে পরে গিয়ে মাথায় চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্বক আহত হয়। আহত অবস্থায় দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তার মৃত্যু ঘটে ।
শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পিএম আইডিয়াল কলেজ সংলগ্ন শ্মশান ঘাটে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের আয়োজনে সোমবার পাপ মোচনে সনাতন ধর্মাবলম্বীদের ‘মহানন্দা স্নান’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করে থাকে। বিভিন্ন আচার পালনের পর অনুষ্ঠিত হয় এই পূণ্যাস্নান।এখানে হিন্দু ধর্মালম্বীরা পাপমোচন ও পূর্ণ লাভের আশায় সপ্তমীর পর নবমী তিথিতে এ স্নান আসেন। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ হতে নির্গত ‘শ্রীশ্রীগঙ্গামাতা’ কলিকালে পুত-পবিত্রতার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এসেছেন ধরায়। দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ প্রতি বছর এখানে এসে স্নান করে পূণ্যার্জন করে থাকেন। তর্তিপুরের পর এটি আরেকটি র্তীর্থস্থান হওয়ায় রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়াসহ অন্যান্য জেলা থেকে এখানে পুণ্যার্থীদের সমাগম ঘটে।
উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী জানান, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের আয়োজনে ‘মহানন্দা-নবমী’ তিথিতে ‘মহানন্দা স্নান’ বিগত ২৬ বছর ধরে মহানন্দা নদীতে অনুষ্ঠিত হয়ে আসছে।
এদিকে, এ উপলক্ষে দিন ব্যাপী মেলায় প্রসাধনী, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবারের দোকান এবং পূজা ও পালাক্রমে কীর্ত্তনের আয়োজন করা হয়।
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় বিরোধীয় সম্পত্তির গাছ কাটাকে কেন্দ্র করে ভাই ভাই বিবাদে বোন সহ আহত দুই।নলছিটি উপজেলাধীন নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামের মৃত সেরাজ উদ্দিন হাওলাদারের ছেলে জালাল হাওলাদার ও তার বোন বানু বেগমের সাথে বিরোধপূর্ন জমির গাছ কাটতে বাধা দেয়াকে কেন্দ্র করে মেঝ ভাই রশিদ হাওলাদার ও তার পরিবারের সদস্যদের হামলার শিকার ছোট ভাই জালাল ও বোন বানু।
এ বিষয় আহত জালাল জানান, আমরা তিন ভাই। আমি বরিশালে বসবাস করি। আমাদের পৈত্রিক সম্পত্তি অনেক আগেই ভাইদের মধ্যে ভাগাভাগি হয়েগেছে। আমি বাড়ীতে না থাকায় আমার মেঝ ভাই রশিদ তার জমির সীমানার পাশে আমাদের জমি থাকায় প্রায়ই সীমানা কেটে আমার জমির মধ্যে ঢুকে নতুন সীমানা দিতো। বর্তমানে সরকার কতৃক সে একটি ঘর পাওয়ায় উক্ত ঘর নির্মানে তার জমির সীমনা অতিক্রম করে আমাদের জমির কিছু অংশ সংযুক্ত করে ঘর নির্মান কাজ শুরু করে। গত বৃহস্পতিবার সকালে বিরোধীয় জমিতে থাকা আমাদের গাছ মেঝ ভাই রশিদ হাওলাদার জোর পূর্বক কাটতে আসে।
এ সময় আমি ও আমার সাথে থাকা বোন বানু গাছ কাঁটতে বারন করলে মেঝ ভাই রশিদ আমাদের বারন না শুনে জোর পূর্বক পুনরায় গাছ কাটাতে শুরু করে।
অামরা গাছ কাটতে বাঁধা প্রদান করলে বড় ভাই রশিদ হাওলাদার তার ছেলে শিপন হাং, মেয়ে রেমি বেগম ও স্ত্রী ডালিম বেগম সহ কয়েকজন লোক এসে শাবল ও লাঠি দিয়ে অামি এবং অামার বোনের উপর অতর্কিতভাবে হামলা চালায়।
শাবলের আঘাতে অামর মাথার বিভিন্ন স্থানে রক্ত যখম হয়। অপর দিকে আমার বড় বোন লালবানুর হাতেও গুরুতর আঘাতে সেও আহত হয়। পরে স্বজনরা অামাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছি।
এ বিষয় তিনি আরো জানান, আমার ভাই রশিদ আরো একবার আমার বোন লাল বানুকে মারধর করে। এ ব্যাপারে আমার বোন বাদী হয়ে রশিদের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাকে কেন্দ্র করে মেঝ ভাই রশিদ স্থানীয়ভাবে শালিশীর মাধ্যমে মিমাংশার কথা বলে আমার বোনকে রাজি করায়। আমার বোন শালীশিতে রাজি হয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা তাকে মামলা উঠাতে বলেন। আমার বোন তাদের কথা মত মামলা উঠালেও অাজও পর্যন্ত কোন শালিশী হয়নি।
গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই জালালকে বড় ভাই রশিদ সহ তার পরিবারের সদস্যরা মিলে শাবল দিয়ে আঘাত করে আহত করার ঘটনায় ছোট ভাই জালাল বাদী হয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.শাখাওয়াত হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে দুজন অাহত ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের নাভারনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু। আজ সোমবার(৩/২/২০ইং) তারিখ সকাল ১১টায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে।স্থানীয়রা জানান, যশোরের নাভারনের হাই বাবুর চাতালের পাশের রেল লাইনের উপর দীর্ঘক্ষন ধরে অজ্ঞাত এক যুবক বসে ছিলেন। হঠাৎ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে আসে এবং অজ্ঞাত ব্যক্তি নিহত হন।
এব্যাপারে শার্শা পুলিশ সুত্রে জানা যায়, ঘটনা স্থলে গিয়ে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে।
আপেল মাহমুদ, নওগাঁ: নওগাঁয় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মাহমুদ হাসান মন্ডল (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল রোববার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান তিনি। এরআগে সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ সিও অফিসের পাশে চকবাড়িয়া সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। শরিবার রাত ৯টার দিকে শহরের চকবাড়িয়া মহল্লার দর্গাতলায় মোবাইলে লুডু খেলাকেন্দ্র করে নিহত মাহমুদ হাসানের সাথে তার সহপাঠীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। নিহত মাহমুদ হাসান চকবাড়িয়া মহল্লার ওসমান আলী মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শরিবার রাত ৯টার দিকে শহরের চকবাড়িয়া মহল্লার দর্গাতলায় গানের অনুষ্ঠান হচ্ছিল। সেখানে মাহমুদ হাসান তার মুঠোফোনে সহপাঠিদের সাথে লুডু খেলছিল। এসময় একই মহল্লার সোহেল ও আলীসহ কয়েকজন তাকে লুডু খেলতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। রোববার সকাল ১০টার দিকে মাহমুদ হাসান সিও অফিস থেকে বাজার করে বাড়ি ফিরার পথে বাজারের পাশে চকবাড়িয়া সড়কে মাহমুদ হাসানকে পিছন থেকে ছুরিকাঘাত করে সোহেল।
এসময় মাহমুদ হাসান ছুরিটি কেড়ে নিয়ে সোহেলকে আঘাতের চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে নওগাঁ সদর হাসপাতালে নেয়। মাহমুদ হাসানের অবস্থা গুরুত্বর হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টার দিকে মাহমুদ হাসান মারা যান।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্মার্ট ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে মাহমুদ হাসানকে ছুরি দিয়ে আঘাত করেন সোহেল। পরে অবস্থা গুরুতর হলে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।অাজ সোমবার (৩রা ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীন বরণের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।অাইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শাহিদা আক্তার ও বনানী আফরিনের যৌথ সঞ্চালনায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো : হারুন -উর- রশিদ আসকারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
নীবন বরণ অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বাংলাদেশের পাবলিক
বিশ্ববিদ্যালয়ের গুলোর মধ্যে একমাত্র ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক।
মূখ্য অালোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস ড. অরুণ কুমার বসাক বলেন, আমাদের শিক্ষক, অভিভাবকদের অসংযত জীবনযাত্রা, অপ্রতুল প্রশিক্ষণ পরিবেশ এবং দুর্বল শিক্ষক আমাদের ছেলেমেয়েদের দুর্বল করছে। তাই তাদের অনেকে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে পড়াশুনা করেও ব্যর্থ হচ্ছে এবং বেদনা অনুভব করছে। তাদের একটাই প্রশ্ন কি করলে সফল হতে পারব? তাদেরকে আমি বলি, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার বিষয়বস্তুকে আত্মস্থ করতে হবে অর্থাৎ গরু যেমন খেয়েদেয়ে পরে বিশ্রামের সময় জাবর কাটে, তেমনি যা শুনলাম তা নিয়ে চিন্তা করতে হবে। সেটি আমার শিক্ষক ছোটবেলায় আমাকে শিখিয়েছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন পৃথিবীতে যে সব প্রতিষ্ঠানগুলো মানবসভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে তার মধ্যে বিশ্ববিদ্যালয় অন্যতম। তোমাদের পদচারণায় বিশ্ববিদ্যালয় আজ প্রাণবন্ত হয়ে উঠেছে। তোমরা যে স্বপ্ন নিয়ে এসেছো তা অবশ্যই পূরণ হবে। আর তোমাদের সেই স্বপ্ন পূরণের সাক্ষী ও পাথেয় হবে এই বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩৪ টি বিভাগের অংশগ্রহণে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অালোচনা অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়।
আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার বলেছেন,‘নারীদের অংশগ্রহন ছাড়া দেশ উন্নত হতে পারে না। সে ক্ষেত্রে নারীরা পিছিয়ে থাকলে চলবে না। জাতীয় অর্থনীতিতে নারীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে । নারীদের বিভিন্ন কর্ম সংস্থানের মাধ্যমে অর্থনৈতিভাবে স্বাবলম্বি হতে হবে । কিশোর-কিশোরীদের পাঠের শিক্ষার পাশাপাশি কিশোর-কিশোরী ক্লাবে কবিতা আবৃত্তি ও সংগিত শিক্ষাসহ নারীর সমতা ও শ্রদ্ধাবোধ অনুশীলন করতে হবে । সমাজে নারী সহিংসতা হ্রাসকল্পে পুরুষের পাশাপাশি নারীদেরও ভুমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশকে উন্নত রাষ্ট্রের মর্যাদায় পৌছাতে হবে। শনিবার দিন ব্যাপী তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মহিলা অধিদপ্তরাধীন কিশোর-কিশোরী ক্লাব ও ভিজিডি কার্যক্রম পরিদর্শন কালে তিনি এ কথাগুলো ব্যক্ত করেন । শ্রীপুর ও সব্দালপুর ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন কালে ক্লাবের সদস্যদের কণ্ঠে পরিবেশিত গান ও কবিতা পাঠ শোনেন এবং সন্তোষ প্রকাশ করেন। প্রকল্প পরিদর্শনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন কবীর, মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জহুরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেন, মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা মাহমুদা, শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, শালিখা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক ও মহম্মদপুর মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার প্রমুখ।
আহমেদ হোসাইন ,দেবীদ্বার-কুমিল্লা : দূর্ভোগের অপর নাম-‘মরণফাঁদ খ্যাত ‘কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক।’ দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সাথে যোগাযোগর একমাত্র মাধ্যম এ সড়কের সংস্কার কাজ চলছে কচ্ছপ গতিতে। যানজটের স্থবিরতায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী বহনকারী এ্যাম্ব্যুল্যান্স, অফিস, স্কুল- কলেজ ও জরুরী কাজে গমনকারী নারী-শিশু-বৃদ্ধ যাত্রী সহ মালবাহী পরিবহনগুলো।গন্তব্যে পৌঁছার অনিশ্চয়তার শংকা নিয়ে রাত- দিন যাত্রী ও মাল পরিবহনগুলো ঘন্টার পর ঘন্টা সড়কেই কাটাতে হচ্ছে। সড়কের চরবাকর থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত প্রায় ৮কিলোমিটার এলাকা জুড়ে দু’পাশে কখনো কখনো ৭/৮ঘন্টা স্থায়ী জ্যামে শত শত পরিবহন আটকে থাকতে দেখা যাচ্ছে।গতবছরের জুন মাসে ২০১৯-২০২০ইং অর্থবছরে ‘কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক’র কুমিল্লা ময়নামতি ক্যান্টনম্যানট থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অংশ পর্যন্ত ৪০কিলোমিটার সড়ক সংস্কার কাজের দরপত্র আহবান করা হয়। উক্ত দরপত্রে ‘হাসান টেকনো বিল্ডার্স’ ও ‘মেসার্স সোহাগ এন্টার প্রাইজ’ ২৩কোটি টাকার প্রাক্কলন ব্যায় হিসেবে কাজটি পান। দরপত্রে কাজটি সম্পন্ন করায় ২০১৯ সালের ৯ডিসেম্বর থেকে চলতি বছরের ৮সেপ্টেম্বর পর্যন্ত ৯মাস সময় সীমা বেঁধে দেয়া হয়। নির্ধারিত সময় সীমা’র মধ্যে সংস্কার কাজ শেষ করার কথা থাকলেও কবে নাগাদ তা শেষ হবে তার সঠিক কোন দিনক্ষণ জানতে পারছেন না ভোক্তভূগীরা। সড়ক নির্মাণকালে ঠিকাদার প্রতিষ্ঠানের নাম, পকল্পের কাজের ধরন, প্রাক্কলন ব্যায় কত, কার্যাদেশ কবে পেয়েছে, কবে নাগাদ শেষ হবে ? তার বিস্তারিত তথ্যসমআলিত একটি সাইন বোর্ড ঝুলিয়ে রাখার কথা থাকলেও তা করা হয়নি। এ ব্যাপারে সেল ফোনে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধীকাদের সাথে যোগাযেগ করার চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
তবে সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লা’র নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, জনদূর্ভোগ বিবেচনা মাথায় রেখেই সংশ্লিষ্ট ঠিকাদারদের বলেছি ৩মাসের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে। এ নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার সহ আমরা বৈঠকে বসেছিলাম। ওই বৈঠকে সর্বোচ্চ দ্রæতার সাথে কাজ সম্পন্ন করার বিষয়ে বিশেষ করে দেবীদ্বার নিউমার্কেট এলাকার ১হাজার ১শত মিটার সড়ক ঢালাইয়ের কাজটি ৩মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছি। বিকল্প সড়ক থাকলে এক মাসের মধ্যেই কাজটি সম্পন্ন করা সম্ভব ছিল। বিকল্প সড়ক না থাকায় বর্তমানে এক পাশের ১২ফুট সড়ক সম্পন্ন করা হবে, অপর পাশের কাজ শুরু করার সময় ওই পাশের সড়কের অংশ উন্মোক্ত করে দেয়া হবে। এ সাময়িক সময়ের দূর্ভোগটা মেনে নিতে হবে। আগামী দু’বছরের মধ্যেই সড়কটি ফোরলেইন থেকে সিক্স লেইনে উন্নিত করা হবে। দেবীদ্বার অংশের নিউমার্কেট এলাকার প্রায় ৫০মিটার সড়কের প্রসস্থ মাত্র ২০-২৪ফুট, তার উপর জেলা পরিষদের জায়গায় সড়ক ঘেষে মার্কেট নির্মাণ করা হচ্ছে, ফোরলেই করা হবে কি ভাবে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনে জেলা পরিষদের মার্কেটই নয়, বহুতল ভবনও ভাঙ্গা হবে। তিনি বলেন, সড়কের দেবীদ্বার অংশের নিউমার্কেট স্বাস্থ্যকমপ্লেক্স থেকে সাবরেজিষ্টার অফিস পর্যন্ত সড়কটি সরু হলেও দু’পাশের জায়গা অধিগ্রহনপূর্বক সড়কটি সংস্কার করা হবে। এর আগে সড়কের দু’পাশের বেদখলকৃত জায়গা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লা’র বর্তমান নির্বাহী প্রকৌশলী কর্মস্থলে যোগদানের পূর্বে, তৎকালীন নির্বাহী প্রকৌশলীর সময় সড়কটি ফোর লেইনে জরিপ করাকালে সড়কের দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স, সমবায় বিভাগ, কৃষিবিভাগ, ডাক বিভাগ, জেলা পরিষদ হয়ে আরপি উচ্চ বিদ্যালয় ও থানার মধ্যবর্তী স্থান এবং সাবরেজিষ্ট্রি অফিসের সামনে মাত্র ২০-২৪ফুট সড়কে জায়গা থাকয় ফোর লেইন করা সম্ভব হচ্ছিলনা।
এ অংশে দু’পাশের ব্যাক্তিগত জায়গা ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, সমবায় বিভাগ, কৃষি বিভাগ, জেলা পরিষদ, ডাক বিভাগ, আরপি সরকারী উচ্চ বিদ্যালয়, থানা ও সাবরেজিষ্ট্রি অফিস (স্বাস্থ্য মন্ত্রনালয়, সমবায় মন্ত্রনালয়, কৃষি মন্ত্রনালয়, স্থানীয় সরকার মন্ত্রনালয়, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, ভূমি মন্ত্রনালয়) সহ ৮টি মন্ত্রনালয়ের জমি অধিগ্রহন ছাড়া ফোর লেইন বা সিক্স লেইন সড়ক নির্মান করা সম্ভব না হওয়ায়,- সড়কের পূর্বাংশে দেবীদ্বার আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে গোমতী নদীর মৃত অংশের উপর দিয়ে জোবেদা খাতুন মহিলা কলেজ’র পাশ দিয়ে টু’লেইনের আরো একটি সংযোগ সড়ক নির্মানের পরিকল্পনা ও নক্সা তৈরীর কাজ হাতে নেয়া হয়েছিল।
ওই লক্ষ্যে আবাসিক এলাকা সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ, ভূমি অধিগ্রহনের পরিমাপ সম্পন্ন করা হয়। দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকার দৈনিক বাজার, স্বাস্থ্যকমপ্লেক্স, সমবায় সমিতি’র বহুতল ভবন, কৃষিবিভাগ, ডাক বিভাগ, জেলা পরিষদের ডাকবাংলো, আরপি সরকারী উচ্চ বিদ্যালয় ও মাঠ, দেবীদ্বার থানা, সাবরেজিষ্ট্রি অফিস সহ প্রায় ৫০মিটার এলাকার সড়কের প্রসস্ত রয়েছে মাত্র ২০-২৪ফুট। এদিক দিয়ে ফোরলেইন বা সিক্স লেইন সড়ক করতে হলে নিউমার্কেট এলাকার দু’পাশে থানা গেইট পর্যন্ত জমি অধিগ্রহণের বিকল্প নেই।
বড়আলমপুর গ্রামের বিশিষ্ট ঠিকাদার হাজী নজরুল ইসলাম সরকার বলেন, কুমিল্লা ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পর্যন্ত সড়কের বেহালদশা নতুন নয়, এ দূরাবস্থা যুগ যুগ ধরে চলে আসছে। সড়কের বিভিন্ন জায়গায় পিচ্ উঠা, দেবে যাওয়া, খানাখন্দ, ভাঙ্গাচুড়া, গর্তের কারনে শুধু যানজটই নয়, প্রায়ই সড়ক দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। বিশেষ করে ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক’র বুড়িচং উপজেলার ‘কংশনগর বাজার’, দেবীদ্বার সদর এলাকার বানিয়াপাড়া মাটিয়া মসজিদ থেকে নিউমার্কেট দৈনিক কাঁচা বাজার, হাসপাতাল গেইট ও থানা গেইট হয়ে জোবেদা খাতুন মহিলা কলেজ’ পর্যন্ত এবং মুরাদনগর উপজেলার ‘কোম্পানীগঞ্জ বাজার’ এলাকায় নিত্যদিনের যানজট রুটিনে পরিনত হয়ে আছে। এসব এলাকায় সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা, দৈনিক বাজার, হকার এবং পৌরসভার ইজারায় সিএনজি চালিত অটোরিক্সা ষ্ট্যাশন, ব্যটারী চালিত অটোরিক্সা, মাইক্রোবাস, ট্রাক্টর’র দখলে থাকায় যানজট থাকে ঘন্টার পর ঘন্টা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দেবীদ্বার উপজেলা সভাপতি আব্দুল ওয়াদুধ বলেন, মাঝে মাঝে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ ভোক্তভূগী জনগন সড়ক সংস্কার ও যানজট নিরসন, সড়কের উপর থেকে সিএনজি ষ্ট্যাশন, কাঁচা বাজার, অবৈধ স্থাপনা, হকার উচ্ছেদ, পয়নিষ্কাশনে এবং যানজট এরিয়ে পথচারীদের নিরাপদ চলাচলে ‘আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়’ থেকে ‘জোবেদা খাতুন মহিলা কলেজ’ পর্যন্ত সড়কের দু’পাশে আরসিসি ড্রেন নির্মান ও ড্রেনের উপর দিয়ে ফুটপাত নির্মান, নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তর’র নিকট একটি ফুট ওভার ব্রীজ নির্মান সহ নানা দাবীতে সড়ক অরোধ, মানবন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করে আসলেও সড়ক ও জনপদ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে সংস্কার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উদ্যোগে মোবাইল টিম কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করতে দেখা যায়। যার স্থায়ীত্ব সাময়িক সময়ের জন্য, কিছুদিন না যেতেই অবৈধ স্থাপনাগুলো যেমন পূর্বের অবস্থানে দাড়িয়ে যায় তেমনি নি¤œমানের নির্মান সামগ্রী দিয়ে অপরিকল্পিতভাবে সংস্কার করা সড়ক পূর্বের চেহারায় চলে আসে।
পৌর এলাকার সাইলচর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আলমগীর সরকার বলেন, বিগত এক যুগ ধরে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে সড়কটি কখনো সিক্স লেইন, কখনো ফোরলেইন কখনো টু’লেইনে করার পরিকল্পনা একনের সভায় উত্থাপিত হলেও বাস্তবায়নের আশ্বাস ফাইলবন্দী হয়ে আছে। গত কয়েক বছরে একাধিক সার্ভেয়ার টিম, এলও অফিসের কর্মকর্তারা সড়ক ও জনপদ বিভাগ জরিপ, লেভেলিং মেসিন, দূরবিন দিয়ে সার্ভে করা, জমি অধিগ্রহণের সাইড নির্ধারন ও পরিকল্পনা, মাপঝোপ সমপন্ন করতে দেখা গেলেও সবই এখন ফাইলবন্দী। বর্তমানে আপদকালনি সময়ে ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পর্যন্ত ৪০কিলোমিটার এলাকায় ২৪ফুট প্রসস্থে সড়ক সংস্কারের কাজ চলছে।
একই সূরে ক্ষোভের সাথে হুরবানু আক্তার পলি নামে একজন নারী নেত্রী জানালেন, ইতিপূর্বে শোনেছি,- গোমতী নদীর ভেরী বাঁধের উপর দিয়ে কোম্পানীগঞ্জ ব্রীজ থেকে লক্ষীপুর গোমতী নদীর ব্রীজ হয়ে বিকল্প সড়ক তৈরী করে মহা সড়কের সাথে সংযোগ করার কথাও ছিল। বিকল্প সড়ক তৈরী না করে এবং মূল সড়কটির দেবীদ্বার নিউমার্কেট এলাকার সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদের জায়গা থেকে অবৈধ স্থাপনা, হকার, কাঁচাবাজার, সিএনজি ও রিক্সা ষ্ট্যান্ড উচ্ছেদ না করে (মাটিয়া মসজিদ থেকে মহিলা কলেজ পর্যন্ত) সড়কের একপাশ অর্থাৎ –১হাজার ১শত মিটার দৈর্ঘ্যে ও ২৪ফুট প্রসস্তের মধ্যে ১২ফুট অংশ রড, সিমেন্ট, বালু দিয়ে আরসিসি ঢালাইয়ের কাজ চলছে। তাও সপ্তাহে একদিন খোড়াখুড়ি, অন্যদিন এ্যরিয়া নির্ধারনে সাটারিং, রড বিছানো, পরে কোন এক সময় ঢালাইর কাজ চলছে। টানা কাজটি সম্পন্ন করায় ঠিকাদারদের কোন আগ্রহই দেখা যাচ্ছেনা। জানা যায় ঠিকাদার প্রতিষ্ঠানগুলো দেশের বিভিন্ন জায়গায় একাধিক বড় বড় কাজ পরিচালনা করায় উক্ত কাজের গতি ঢিলে ঢালাভাবে পরিচালনা করছে।
তিনি আরো বলেন, অপর অংশের সরু সড়কে দু’টি গাড়ি পারাপারেই যানজট থেকেই যায়। উপরন্ত সড়কের উপর চলার কারনে এবং উপজেলা সদরে বিকল্প সড়ক না থাকায় পথচারীরা সড়ক পারাপারে দির্ঘ সময় অপেক্ষা কিংবা দির্ঘপথ ঘুরে সড়ক পারাপার হতে হয়। এছাড়া সড়কের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক পিলারগুলোও মারাত্মক ঝুকিতে আছে। যানবাহনের ধাক্কায় দেবীদ্বার নিউমার্কেট অংশের বৈদ্যুতিক পিলারগুলি যেকোন সময় ভেঙ্গে মারাত্মক দূর্ঘটনার আশংকা বিরাজমান।
ন্যাশনাল সার্ভে এন্ড ডিজাইন কনসালটেন্ট’র পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুব মোরশেদ ভূঁইয়া বলেন, বিকল্প সড়ক তৈরী, সড়কের দু’পাশের জায়গা উদ্ধার এবং সড়কের উপর থেকে বৈদ্যুতিক খুটিগুলো না সরিয়ে সড়ক সংস্কারের কাজ ধরা ঠিক হয়নি। এদিকে জোবেদা খাতুন মহিলা কলেজ থেকে আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলো মিটার সড়কে যানজট সীমাহীন দূর্ভোগের, যা সময়ে চরবাকর থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত প্রায় ৭/৮ কিলো মিটার যানজটের কবলে থাকে। এটা সওজ কর্মকর্তা স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট ঠিকাদারের অদক্ষতারই প্রমান। অপরিকল্পিতভাবে কাজের জন্য দায়সারা কাজকরাটাই তাদের মূখ্য উদ্দেশ্য মনে হচ্ছে। পৌর এলাকার বানিয়াপাড়া থেকে বারেরা, ছোট আলুমপুর হয়ে মহিলা কলেজ রোডটি মহাসড়কে সংযোগের ব্যবস্থায় একটু সংস্কার করে সিএনজি, অটোরিক্সা, মাইক্রোবাস, ট্রাক্টর এবং রিক্সা চলাচলে উন্মুক্ত করেদিলে এবং কোম্পানীগঞ্জ গোমতী নদীর ব্রীজ থেকে গোতীনদীর ভেরী বাঁধের উপর পাকা সড়কটির দু’পাশ সংস্কার করে লক্ষিপুর গোমতী ব্রীজ হয়ে মূল সড়কে সংযোগ করে দিলে যাত্রীবাহী বাসগুলো যাতায়তের সুযোগ হতো। আর মূল সড়কে চট্টগ্রাম বন্দরসহ বাখরাবাদ, গোপালনগর, বাঙ্গরা, তিতাস, হবিগঞ্জ প্রভৃতি গ্যাস ফিল্ডের সঙ্গে এবং আখাউড়া বন্দরের সাথে যোগাযোগে বড় বড় ট্রলি, রড ও মেসিনারিজ মালামাল বহনকারী পরিবহনগুলো নির্ভিগ্নে যাতায়তের সুযোগ হত। কাজটি সম্পন্ন করার সময় সীমা যেহেতু চলতি বছরের ৮ সেম্টম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে, সেহেতু এসময়ে বর্ষাকাল থাকবে। সংশ্লিষ্ট ঠিকাদার দেবীদ্বার সকল ড্রেনগুলো ভরাট করে ফেলেছে। ফলে পুরো বর্ষাকাল দেবীদ্বার সদর এলাকা পানিতে তলিয়ে থাকবে।
চট্রগ্রামের ট্রলি চালক আলী হোসেন বলেন, এ সড়কটি দেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের মানুদের একমাত যোগাযোগ মাধ্যম। চট্টগ্রাম বন্দরসহ বাখরাবাদ, গোপালনগর, বাঙ্গরা, তিতাস, হবিগঞ্জ প্রভৃতি গ্যাস ফিল্ডের সঙ্গে এবং আখাউড়া বন্দরের সাথে যোগাযোগে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্রমবর্ধমান ভারী যানবাহনের চাপে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি, দেবে যাওয়ার যানবাহন চলাচলের অনুপযোগী ও বিপদসঙ্কুল হয়ে ওঠেছে। আমাদেরতো দূর্ভোগের অন্ত নেই, সড়কটি দ্রæত সংস্কার করা প্রয়োজন।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সড়ক দূর্ঘটনায় আহত এক রোগীর স্বজন আহম্মেদ হোসাইন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি ষ্ট্যাশন থাকায় হাসপাতালের গেইট পার হয়ে ইমার্জেন্সী রোমে যেতেই প্রায় ১৫মিনিট পার হয়েগেছে, রোগীর রক্তঝরা দেখেও কোন সিএনজি চালক গেই থেকে সরে আমাদের ভেতরে যাওয়ার মানবিক চিন্তাটাও করলনা। প্রাথমিক চিকিৎসায় রক্তক্ষরণ বন্ধ করে এ্যাম্বুলেন্স যোগে কুমেক হাসপাতলে যেতে নিউমার্কেট এলাকার পার হতেই প্রায় ১ঘন্টা ৫৫মিনিট লেগেছে। রোগীকে দেখেছি তখন খুবই মূমূর্ষ অবস্থায়।
মুরাদনগর উপজেলার সুমন আহমেদ নামে এক যাত্রী জানালেন, কুমিল্লায় একটি প্রাইভেট স্কুলে ইন্টারভিউ দেয়ার জন্য ভোরেই বাড়ি থেকে রওয়ানা দেন। কোম্পানীগঞ্জ বাসে উঠে একঘন্টা বসে থেকে বাস থেকে নেমে ৩কিলো মিঃ সড়ক পায়ে হেটে দেবীদ্বার আসেন। ইন্টারভিউ ১০টায় হলেও এখনই বাজে সাড়ে নয়টা।
গত ২০জানুয়ারী আকসেল খুদ নামে একজন অষ্টেলিয়ান নাগরিক দেবীদ্বার এলাকায় পায়ে হেটে যাওয়ার পথে সাংবাদিক দেখে তিনি তার পরিচয় দিয়ে বলেন, আমি অষ্ট্রেলিয়া থেকে কয়েক সপ্তাহ আগে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং সেবামূলক কাজ করতে বাংলাদেশে এসেছি। এদেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দরিদ্র মানুষের জীবনচক্র নিয়ে গবেষনা এবং অগ্রগতির পথ খুঁজতে এসেছি। গত কয়েক সপ্তাহে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা ঘূরে ট্রাফিক জ্যাম, ঘন পপুলেশন, বেকারত্ব, অনিয়ম- দূর্নীতি, দূষণ পরিবেশ দেখে আমি হতাশ হয়েছি। এসব অবস্থার উন্নয়ন করতে না পারলে এদেশ এগুতে পারবেনা। এদেশের কর্মজীবী মানুষ ট্রাফিক জ্যামের কারনে সময়ের সদব্যবহার করতে পারছেনা। শিক্ষিত লোকদের মানসম্পন্ন এবং মানবিক শিক্ষার অভাবও রয়েছে।
তিনি আরো বলেন, আমি গতকাল রাতে (১৯জানুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর একটি অনুষ্ঠান শেষে কুমিল্লা যাওয়ার পথে এ জায়গায় (দেবীদ্বার) সাড়ে ৩ঘন্টা জ্যামে আটকা ছিলাম। রাতে অপেক্ষমান কুমিল্লার ‘এ্যলিগেন স্কুল’র শিক্ষার্থীদের ক্লাশ করিয়ে এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা করেছি। আজ সকালে কুমিল্লা থেকে বেড়িয়ে আবারো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে যাচ্ছি। দেবীদ্বারে এসে আবারো জ্যামে আটকে গেলাম। সময় বাঁচাতে পায়ে হেটে গন্তব্যে রওয়ানা হলাম। জানিনা কোথায় যেয়ে যানজট মুক্ত পরিবেশে গাড়ি পাব। সময় মতো গন্তব্যে পৌঁছতে না পারলে সমস্যা হবে। ওখানে লোকজন অপেক্ষা করছেন। আপনারা এসব সমস্যা নিয়ে লিখুন, বেশী বেশী করে লিখুন। সমাধান হবেই। তিনি নবীনগরের প্রোগ্রাম শেষে কোথায় যাবেন জানতে চাইলে তিনি বলেন, আমি আর ফিরবনা। আজই নবীনগরের প্রোগ্রাম শেষে আখাউড়া হয়ে ভারতে চলে যাব। আবার আসব আগামী ১০ বছর পর।
এব্যপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ক্ষোভের সাথে বলেন, যদিও সড়কটি ‘সড়ক ও জনপদ বিভাগ নিয়ন্ত্রন করেন। জনদূর্ভোগের বিষয় বিবেচনা করে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে সংস্কার কাজটি দ্রুত শেষ করার অনুরোধ জানাই, কিন্ত আমার এ অনুরোধ যেন তাদের কর্ণগোচরই হচ্ছেনা। মনে হল কাজটি দ্রুত সম্পাদনে সংশ্লিষ্ট ঠিকাদারের কোনো আগ্রহই নেই।