শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের শিবগঞ্জ প্রান্তে ২০ বোতল ফেনসিডিল ও একটি ইয়ামাহা মোটরসাইকেলসহ ২ যুবকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকদের নাম সুমন ও শাহিন।পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি বুধবার ভোর চারটার দিকে সঙ্গীয় ফোর্স একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে দু যুবককে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান, পরিদর্শক রায়হান। ডিএনসির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
আপেল মাহমুদ, নওগাঁ : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় জাতীয় সংসদের হুইপ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাঁকে তাৎক্ষনিকভাবে উদ্ধার করে মান্দা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় তাঁর গানম্যান ডিএসবির সহকারি উপপরিদর্শক কামাল হোসেন ও প্রাইভেটকারের চালক মনজুর হোসেন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, হুইপ স্বপন বৃহস্পতিবার সকালে রাজশাহী বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকারে জয়পুরহাটে যাচ্ছিলেন। ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাঁকে বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে হুইপ স্বপনসহ তিনজন আহত হন। চিকিৎসায় সুস্থ হবার পর জয়পুরহাটে না গিয়ে রাজশাহীর উদ্দেশ্যে তিনি মান্দা ত্যাগ করেন।
সংবাদ পেয়ে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম), মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ইউএনও আব্দুল হালিম, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিও মোবাইলফোনে হুইপ স্বপনের খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, আহত হুইপ মহোদয়সহ তার গানম্যান ও চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসায় সুস্থ হবার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
মান্দা প্রেসক্লাব সাংবাদিকদের এক সাক্ষাতকারে হুইপ স্বপন বলেন,‘দুর্ঘটনায় আমি বাম হাত ও বাম পায়ে চোট পেয়েছি। চিকিৎসা নেয়ার পর এখন সুস্থ রয়েছি। জয়পুরহাটে না গিয়ে আমি এখন ঢাকায় ফিরে যাব।’
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনায় ট্রাক্টরের চালক রাজু আহমেদকে (২৫) আটক করা হয়েছে।
চৌধুরী তানভীর আহম্মেদ, ঢাকাঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ আতিকুল ইসলাম বিপুল ভোটে ২য় বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের উদ্যোগে একটি প্রতিনিধি দল মঙ্গলবার উত্তরা ৪নং সেক্টরের বাংলদেশ ক্লাবে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটু এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মোঃ জয়নুল আবেদীন খাঁন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি এ্যাডভোকেট এজেডএম আব্দুস সবুর, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হারুন-অর-রশিদ, চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন, মোঃ শাকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার জাকারিয়া হাবিব, উপ-গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসান ইমাম মাসুম, সহ-সম্পাদক বাবলু মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরা ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার শিক্ষার্থীদের পঠন দক্ষতা পর্যবেক্ষণ ও বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ দাতা সংস্থার প্রতিনিধিরা। এ সময় তারা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের শিখন ও অর্জন যাচাই করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রাথমিক ও গণ শিক্ষা সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের জানান, ২০২১ সালের মার্চের মধ্যে প্রাথমিক বিদ্যায়ের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর প্রত্যেকে অনর্গল বাংলা ও ইংরেজি পড়তে পারবে এবং একইভাবে গনিত রপ্ত করতে পারবে। আমাদের লক্ষ্যে ছিল আগামী জুনের মধ্যে মাগুরাতে শতভাগ রিডিং নিশ্চিত করা। পঠন দক্ষতা শুধু মাগুরাতেই নই, সারা বাংলাদেশে চালু হয়েছে। এই ধারাটি অব্যাহত রাখতে পারলে আমাদের ছেলে মেয়েরা পড়া লেখায় অত্যন্ত ভালো করবে। বিদ্যালয় পরিদর্শনের সময় প্রাথমিক ও গণ শিক্ষা সচিব মোহাম্মদ আকরাম আল হোসেনের সাথে উপস্থিত ছিলেন ইউনিসেফের এডুকেশন চিফ নূর শিরিন মোহম্মদ মোখহার, জাইকার শিক্ষা উপদেষ্ঠা আকিকো হানায়া, বিশ্ব ব্যাংক প্রতিনিধি তাসমিনা রহমান, ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি ইউকে ওয়াটাস্কুট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাদ আলম,খুলনা বিভাগীয় উপরিচালক মেহেরুন নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেন, মাগুরা জেলা প্রাথমকি শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্রগাছি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রমুখ।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ও দাতা সংস্থার প্রতিনিধিরা মাগুরা ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়েসহ শালিখা উপজেলার সীমাখালী সরকারি প্রথমিক বিদ্যালয়, মাগুরা মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়, সদর উপজেলার হাজিপুর সরকরি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা পিটিআই, সিরিজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫টি বিদ্যালয় পরিদর্শন করেন।
বেনাপোল(যশোর)প্রতিনিধি: অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৫ কিশোরকে ২ বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (৫ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসারা হলো, বাগেরহাটের রহমান খাঁনের ছেলে সাব্বির হোসেন (১৭), জামাল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৭), হেমায়েতের ছেলে সফিকুর রহমান (১৭), খুলনা জেলার দেবাশিষ গাইনের ছেলে সান্তানু গাইন (১৬) ও কাদের খানের ছেলে সাবির খান (১৮)।
বেনাপোল ইমিগ্রেশন সুত্র জানায়, ভালো কাজের আশায় দালাল চক্রের প্রলোভনে পড়ে দুই বছর আগে তারা ভারতে পাড়ি জমায়। পরে সেখানে ভারতীয় পুলিশের কাছে আটক হয়ে তারা কোলকাতার লিলুয়া হোম নামে একটি সেন্ট্রাল হোমে থাকে। সেখান থেকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরত আসে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার এসআই রবিউল ইসলাম বলেন, ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকরি দুটি সংস্থা মহিলা আইনজীবি সমিতি ও জাষ্টিস এন্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হবে।
মহিলা আইন জীবি সমিতির এরিয়া কোয়ার্ডিনেটর নাছিমা বেগম বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের যশোর নিয়ে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে উপজেলার ১৬টি ইউনিয়নে খামারিদের মাঝে এন এ টিপি ফেস ২ এর আওতায় দানাদার খাদ্য, নালি গুর, ভিটামিন, লিভার টনিক, সাইনবোর্ড, ব্রিফিং ভাতা ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।উপজেলা প্রাণি সম্পদ অফিসের ব্যবস্থাপনায় আজ বুধবার দুপুরে ধামরাই প্রনিসম্পদ কার্যালয়ে এ গো-খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ তিথি তান্নেবি, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোসপিনা মুরমু, উপ সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা ইয়াকুব হোসেন, নুরুল ইসলাম, আব্দুল মোমেন, খোরশেদ আলম এবং ধামরাই উপজেলা ১৬টি ইউনিয়ন থেকে আসা খামারিরা।
আপেল মাহমুদ, নওগাঁ : নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকউমেদ গ্রামের সুলতান চৌকিদারের ঢোপ দোকানের পেছন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার শালবন গ্রামের ছামসুল হকের ছেলে শাহিন (২২), একই জেলার কালাই থানার পাইগোন গ্রামের মৃত বাহা মুন্সির ছেলে মিলন হোসেন (২৩), সদর থানার সুন্দরপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে শামসুল ইসলাম (২৫) ও নুরুল ইসলামের ছেলে মাসুম মিয়া (২৫)।
ডাকাতরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ব্যুরোর এসআই আব্দুল হান্নান সঙ্গীয় র্ফোসসহ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মান্দা থানায় মামলা দায়েরের পর আটককৃতদের পুলিশের নিকট হস্তান্তর করেন।
সৈয়দ রুবেল ঝালকাঠি :অনুসন্ধানে জানাগেছে, ২০১৮ সালের তৎকালিন শিল্পমন্ত্রীর নাম ভাঙিয়ে ঝালকাঠি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো ব্যবস্থাপকের কাছে চাঁদা দাবি করার মামলায় মিলনকে দৃশ্যত গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে তিনদিনের রিমান্ডে এনেছিলো পুলিশ।শহরের ইয়াছিন নামের এক সাবেক ছাত্রদল নেতা ডিপো ম্যানেজারের কাছে শিল্পমন্ত্রীর নাম ভাঙিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। ফোনের অপর প্রান্তে শিল্পমন্ত্রী সাজিয়ে একজনকে মোবাইল ফোন ধরিয়ে দেয়া হয় ডিপো
ম্যানেজারকে দিতে বলা হয় টাকা। ওই মামলায় মিলনের সম্পৃক্তার অভিযোগে মিলনকে গ্রেফতার করা হয়।
২০১২ সালে শহরের মধ্যচাঁদকাঠি এলাকার মাহাবুব হোসেনের বাড়ি দখল নিতে গিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে মাহাবুব হোসেনসহ তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে মিলন ও তার সন্ত্রাসী বাহিনী। ভাংচুর করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর।
আর সে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক রতন আচায্যের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবি মুছে দেয় মিলনের সন্ত্রাসী বাহিনী। ওই ঘটনায় মাহাবুব হোসেন বাদী হয়ে একাটি হত্যা চেষ্টা, লুটসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে মামলা দায়ের করেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে গতকাল বুধবার দুপুরে মুজিববর্ষ উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সম্মেলন কক্ষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক বিভিন্ন অনুষ্ঠানমালাসহ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, প্রামাণ্য চিত্র, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্যা নবুয়ত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউ,পি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন কমান্ডার মিয়া নজরুল ইসলাম রাজু, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, কবি পরেশ কান্তি সাহা ও সাইফুল ইসলাম। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় ৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও ছাত্রীরা অংশগ্রহণ করেন।