22 C
Dhaka, BD
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

তালতলীতে বিজয় ফুল তৈরি উৎসব পালিত ।

মৃধা শাহীন শাইরাজ তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বৃহস্পতিবার বিজয় ফুল তৈরি উৎসব পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে অনুঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসি শেখ শাহিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন মনি ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

রাণীশংকৈলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) : প্রতিনিধি: নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা হলরুমে ৩১ অক্টটোবর বৃহস্পতিবার সকালে বিজয় ফুল উৎসব পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদার সভাপতিত্বে ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুনজুর আলম, ঘনশ্যাম রায়, সীমান্ত বসাক, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, গপেন্দ্রনাথ বর্মন, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ প্রমুখ ।

এছাড়াও উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিজয় ফুল অনুষ্ঠোনে উপস্থিত ছিলেন। বিজয় ফুল অনুষ্ঠানে জাতীয় সংগীত, একক অভিনয়, চিত্রাংকন, আবৃত্তি, গল্প রচনা ও বিজয় ফুল তৈরী প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠনের আয়োজনে পালিত হবে রক্তদাতা দিবস

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার
শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠন সেচ্ছায় রক্তদান সংস্থার আয়োজনে আগামি ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিয় রক্তদাতা দিবস।দির্ঘ্য এক বছর যাবৎ বিভিন্ন রক্ত স্বল্পতা,ক্যানসার ,সিজার সহ বিভিন্ন রোগীকে বিনামূল্য রক্ত দেওয়ার মাধ্যমে সাহায্য করে আসছে।তাছাড়া বিভিন্ন সামাজিক রাষ্ট্রিয় উন্নায়ন মুলক কাজে আংশ গ্রহন করে আসছে।

তারই ধারাবাহিকতায় আগামি ২ নভেম্বর জাতিয় রক্তদাতা দিবস উপলক্ষে সকাল ১০ টায় শ্যাপুর হাজি মমতাজ মিঞা ডিগ্রি মহাবিদ্যালয়ে বর্ণ্যঢ্য র্যালী।নিয়মিত রক্তদাতা দের সংবর্ধনা ও আলোচলা সভার অনুষ্ঠিত হবে।

টোলের নামে চাঁদাবাজি বন্ধ করো’ স্লোগানে স্লোগানে উত্তাল ঠাকুরগাঁও শহর

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :পৌর টোল ও টোলের নামে চাঁদাবাজি এবং ইজি বাইক শ্রমিকগণের প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে ঠাকুরগাঁওয়ের ইজি বাইক(আটো রিক্সা) চালক শ্রমিকরা।এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের প্রাণকেন্দ্র চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করার পর ঠাকুরগাঁও পৌরসভা ঘেরাও করে বিক্ষুব্ধ ইজিবাইক শ্রমিকগণ। পৌর টোলের নামে চাাঁদাবাজি বন্ধ করো আন্দোলনকারীদের এমন বিক্ষুব্ধ স্লোগানে উত্তাল ছিলো ঠাুকরগাঁও শহর।

বৃহস্পতিবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের প্রায় ৫ শতাধিক ইজিবাইক শ্রমিকগণ এই আন্দোলনে অংশগ্রহণ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সাধারন সম্পাদক আবু আস লাবু, রোড সেক্রেটারি আব্দুল খালেক, ইজি বাইক শ্রমিক, শাহাজাহান আলী, সুমন ইসলাম, মো: বাবু, মো: ফারুক।

এছাড়াও এ আন্দোলনকে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জেলা জেএসডি’র সভাপতি মনছুর আলী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ঠাকুরগাঁও সদরে ইজিবাইক (ব্যাটারী চালিত অটো রিকশা) চালকদের কাছ থেকে পৌর সভার টোলের নামে জোর জবরদস্তি শারিরীক নির্যাতন চালিয়ে বছরে ২ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করা হচ্ছে।

ঠাকুরগাঁও সদর পৌর এলাকায় ৮-৯ টি পয়েন্টে লাঠি হাতে গাড়ি আটকিয়ে টোল আদায় করা হচ্ছে। কোন কারণে চাঁদা দিতে না পারলে যাত্রী থাকা অবস্থায় গাড়ির চাবি কেড়ে নেয়াসহ চালকদের উপর শারিরীক নির্যাতনের ঘটনাও ঘটছে।

বক্তারা আরও বলেন, পৌরসভার টোলের নামে বছরে ২ কোটি টাকারও বেশি টাকা আদায় করা হলেও পৌরসভা পায় যৎসামান্য। সিংহ ভাগ টাকাই ঢোকে টোল আদায়কারীর পকেটে।

এই টোল আদায় করা হচ্ছে কার স্বার্থে ? অথচ পৌর এলাকায় আছে ৫-৬ হাজার গাড়ি যার লাইসেন্স দিয়ে শুধু লাইসেন্স বাবদ পৌরসভা এর থেকে দুই থেকে তিন গুণ টাকা আয় করতে পারে।

পরে বিক্ষোভ র‌্যালি করে বিক্ষুব্ধ শ্রমিকগণ ঠাকুরগাঁও পৌরসভা ঘেরাও করে। সেখানে টোল বন্ধের দাবিতে বিভিন্ন ¯েøাগান দিতে থাকে। পরে ঠাুকরগাঁও পৌর মেয়র ফয়সল আমিনের কাছে ৩ দফা দাবি নিয়ে ইজি বাইক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় পৌর মেয়র ফয়সল আমিন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, লাঠি হাতে টোল আদায় করা অন্যায়। কোন শ্রমিক যদি আমাকে সুনির্দিষ্ট অভিযোগ দেয় তাহলে আমি অন্যায়কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এবং আলোচনা স্বাপেক্ষে আমি শ্রমিকদের দাবি সমূহ বিবেচনা করবো।

এদিকে বিক্ষোভ সমাবেশে ১৫ দিনের মধ্যে পৌর টোল বন্ধ না হলে বড় ধরণের আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দিয়েছেন আন্দোলনরত শ্রমিকগণ। পৌর টোল বন্ধ না করলে জীবন দিয়ে শহীদ হওয়ারও ঘোষণা দেন তারা।

শার্শার উলাশীতে আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাদী পক্ষকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী পূর্বপাড়ায় আসামিরা জামিনে মুক্তি পেয়ে সজ্জাদ গং বাদী পক্ষের উপর হামলা চালায়।

বুধবার(৩০শে অক্টোবর) বিকাল ৫ টার দিকে সজ্জদ(৪৫) সহ অন্যান্য আসামিরা মোস্তফা(৪৫), মন্টু খাঁ(৩৫), বাবু খাঁ(৩২), সর্ব মঙ্গল খাঁ, সজন খাঁ(১৬)পিং- মোস্তফা, আনিসুর খাঁ (৪৮)পিং- ইদু খাঁ, মুক্তি খাতুন(৪০) স্বামী সজ্জদ, রিতু খাতুন (২০)পিং-সজ্জদ আলী, মোশারফ হোসেন মিন্টু(২৫)পিং- নুর আলী, ফেরদৌসী খাতুন(৪৫) স্বামী- নূর আলী, ছায়রা খাতুন(৪৫) স্বামী-আঃ রাজ্জাক গংয়েরা বাদী পক্ষ ফাইমা খাতুন(৪০) স্বামী-গোলাম হোসেন এবং অঞ্জলী খাতুন(১৯) পিতা-গোলাম হোসেন এর ফুফু ইসারনের বাড়ি থেকে বাদীপক্ষ ফাইমা খাতুন এবং অঞ্জলি খাতুনকে জোরপূর্বক বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্য ধারালো রামদা এবং লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ী কোপানো শুরু করে এতে করে ফাইমা এবং অঞ্জলি জানে বেঁচে গেলেও ইসারনের স্বামী রফিকুল মারাত্মকভাবে জখম হয়।

ঘটনায় সাথে সাথে শার্শা থানার পুলিশ খবর পেয়ে সেখানে ছুটে যাই এবং আহতদেরকে উদ্ধার করে শার্শা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় শার্শা থানার এসআই মামুন জানান, আসামিরা জামিন পেয়ে কেসের খরচ বাবদ ২ লাখ টাকা দাবি করে বাদী পক্ষের উপর এই হামলা চালায় বলে জানিয়েছেন বাদী পক্ষ থেকে বৃহস্পতিবার শার্শা থানায় মামলা করা হবে বলে বাদীপক্ষের আত্মীয়রা জানিয়েছেন।

বেনাপোল সীমান্ত থেকে মার্কিন ডলারসহ আটক-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো, বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের মহিউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শহিদুলের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।

পুটখালী ২১ বিজিবি ক্যাম্পের সুবেদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, পুটখালী মসজিদ বাড়ি চেকপোষ্ট থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ তাদেরকে আটক করা হয়েছে। তারা ভারত থেকে চোরাই পথে ডলার এনে পাচার করছিল বলে তিনি জানান।

ডলারসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

সীমান্ত নিরাপত্তা নিয়ে বেনাপোলে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারত Ñ বাংলাদেশ সীমান্ত পর্যায়ে পারস্পারিক আস্থা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা, সীমান্তে বিভিন্ন উন্নয়নমুলক কাজ এবং বিজিবি বিএসএফ সমম্বিত টহল জোরদার করার জন্য বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১২ টার সময় বেনাপোল বিজিবি সদর ক্যাম্পে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।সীমান্ত সংক্রান্ত প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশের ৬ সদস্যর পক্ষে নেতৃত্ব দেয় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক জালাল গনি খান, এনডিসি, পিএসসি, রিজিয়ন কামন্ডার, দক্ষিন পশ্চিম রিজিয়ন যশোর । বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্যের মধ্যে অংশ নেয় বিজিবি দক্ষিন Ñ পশ্চিম রিজিয়ন, যশোর এর আওতাধীন খুলনা ও কুষ্ঠিয়া সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসারকৃন্দ।

অপরদিকে বিএসএফ ৫ সদস্যর নেতৃত্ব দেয় সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী ইয়াগেশ বাহাদুর খুরানিয়া, আইপিএস। এ প্রতিনিধিদলে বিএসএফ কলকাতা ও কৃষ্ণনগর সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসারবৃন্দ অংশ গ্রহন করেন।

বিজিবি পরিচালক অপারেশন আহমেদ জুনাইদ আলম খান বলেন, উভয় দেশের মধ্যে পরস্পর সৌহার্দ্য সম্প্রতী ও সীমান্তে নিরাপত্তা সীমান্তে উন্নয়নমুলক কাজ নিয়ে আলোচনা হয়। এছাড়া উভয় দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে যৌথভাবে টহলের জন্য ও বৈঠকে স্থান পায়।

বেনাপোলে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেরা গণিত প্রতিভার সন্ধানে শিশু বন্ধু ক্লাব সংগঠন ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শিশু বন্ধু ক্লাব ও আলোকিত বেনাপোল সংগঠনের উদ্যোগে আয়োজিত সেরা গণিত প্রতিভার সন্ধানে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পদ্ধতিতে গণিত পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করা হয়।

বুধবার(৩০শে অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে উপরিল্লিখিত সংগঠনের উদ্যোগে এই প্রথমবারের মত শিক্ষার্থীদের মধ্যে গণিত পরীক্ষার প্রতিযোগিতা শুরু করা হয়। মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্ব মোট ১৫০ জন শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে। পরীক্ষা প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশু বন্ধু ক্লাবের প্রধান উপদেষ্টা ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষার্থীদের এই গণিত পরীক্ষায় সেরা ১ম,২য় এবং ৩য় স্থান অধিকারীদেরকে সেরা গণিত প্রতিভার পুরস্কৃত করা হবে।

অংশগ্রহণকারী স্কুলগুলো হচ্ছে- বাহাদুরপুর হাই স্কুল, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, বেনাপোল হাই স্কুল, কাগজপুকুর কিন্ডার গার্টেন, রেসিডেন্সিয়াল ইন্সটিটিউট, আইডিয়াল কিন্ডার গার্টেন, বেনাপোল বন্দর কিন্ডার গার্টেন, কাগমারি কিন্ডার গার্টেন, বেনাপোল শিশু একাডেমী, দিশারী কিন্ডার গার্টেন,সানরাইজ পাবলিক স্কুল,নব দিগন্ত স্কুল, প্রাথমিক অবস্থায় স্ব-স্ব স্কুলের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে গণিতের উপর পরীক্ষার মাধ্যমে প্রতিটি স্কুলের প্রতি শ্রেণি থেকে ৩(তিন) জন করে বাচায় করে সেরা গণিত পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি প্রদান করে শিশু বন্ধু ক্লাব ও আলোকিত বেনাপোল।

ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় ভিডিও সঞ্চালনায় ছিলেন বেনাপোল ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্র সোহেল চৌধুরী। সার্বিক সঞ্চালনায় ছিলেন সাইদুর রহমান সাঈদ।

প্রেরক:
মোঃ রাসেল ইসলাম
বেনাপোল,যশোর
মোবাঃ ০১৯৯০৫৪৫৩৫৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালইয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় আহত অন্তত ৩ (ভিডিও)

বিপ্লব সাভার ঃ দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালইয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালইয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল এর বিরুদ্ধে।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালইয়ের পুরাতন কলাভবনের সামনে এঘটনা ঘটে।

এঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল থেকে বিশ্ববিদ্যালইয়ের পুরাতন কলাভবনের সামনে একাডেমিক কার্যালয়ের গেট বন্ধ করে অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরপূর্বক একাডেমিক কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেন সহকারী প্রক্টর মহিবুর রহমান শৈবাল।

পরে শিক্ষার্থীরা বাধা দিলে সহকারী প্রক্টর তাদের উপর হামলা করে এসময় বিশ্ববিদ্যালইয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরীজয় সহ দুই শিক্ষার্থী আহত হয়। এঘটনায় বিশ্ববিদ্যালইয়ের চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা।

এদিকে সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকেসহ আরেকজন শিক্ষককে মারধর করেছে তিনি বলেন আমি এখন বিশ্ববিদ্যালইয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা সেবা নিচ্ছি।

এদিকে টানা ক্যাম্পাসে টানা চুতুর্থ দিনের মত সর্বাত্মক ধর্মঘটনা ও উপাচার্যের কার্যালয় অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।

ঝালকাঠির কাঠালিয়ায় বিকল্প ভেলা বাইচ অনুষ্ঠিত ।

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঠালিয়ায় ভেলা বাইচ অনুষ্ঠিত।

সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজা উপলক্ষে আওরাবুনিয়া সার্বজনীন কালী মন্দির পরিচালনা পরিষদ কতৃক এ ভেলা বাইচের আয়োজন করেন।

আর এ আয়োজনকে ঘিরে বিনোদন প্রেমী মানুষ নৌকার বিকল্প হিসেবে (কলা গাছ দিয়ে তৈরি বিকল্প নৌযান) ভেলায় চড়ে ভেলা বাইচে অংশ গ্রহন করেন।

২৮ /১০/২০১৯ইং তারিখ সোমবার সকালে কাঠালিয়া উপজেলার আওড়া বুনিয়া নদীতে বিভিন্ন এলাকার ৫টি দল কলাগাছের তৈরী প্রায় ৪০ ফুট করে লম্বা ৫টি ভেলায় মাঝি ও অর্ধশতাধীক মাল্লার অংশগ্রহনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত হয়।

কলাগাছের তৈরি নৌযান ভেলায় চড়ে বাইচ খেলার আনন্দ নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু বাইচ খেলা উপভোগ করেন। ভেলা বাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেট...