29 C
Dhaka, BD
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

রাণীশংকৈল পৌরসভাসহ বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগে উপজেলা আ’লীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ- ঠাকুরগাওঁয়ের রাণীশংকৈল আসন্ন উপজেলা আ’লীগের কাউন্সিলকে ঘিরে পৌরসভাসহ ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা আ’লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিরুদ্বে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোসাররফ হোসেন বুলুসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ।

২৯ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা ,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্বাস আলী, যুগ্ন-সম্পাদক আনিসুর রহমান বাকী, সদস্য বাবর আলী,নন্দুয়ার ইউপি আ’লীগ যুগ্ন সম্পাদক আল্লামা ইকবাল, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এখলাসুর রহমান লিটন,আ’লীগ সদস্য ও সাবেক ভিপি কামাল হোসেন , আ’লীগ নেতা কুমমত আলী, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, যুবলীগ নেতা শাহনেওয়াজ, পদ বঞ্চিত ওয়ার্ড নেতা কৃষ্ণ বসাক, আব্দুল মতিন ও মানিক প্রমূখ।

smart

লিখিত সংবাদ সম্মেলনে মোসাররফ হোসেন বুলু বলেন, উপজেলা আ’লীগের আসন্ন কাউন্সিলকে ঘিরে জেলার নির্দেশে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া চলছে। এ সম্মেলন প্রক্রিয়ায় উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ হস্তক্ষেপ করছেন। তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপি-জামায়াত ও জাতীয় পাটির লোকদের দিয়ে অনুগত কমিটি গঠন করছেন এবং তাদের আজ্ঞাবহ লোকদের দিয়ে রাতের আঁধারে তাদের একক মতের ভিত্তিতে অনিয়মের মধ্যদিয়ে পৌরসভাসহ বিভিন্ন উনিয়নের ওয়ার্ড সভাপতি-সম্পাদকের নাম ঘোষনা করে যাচ্ছেন।

এদের অনেকেই স্বাধীনতার বিপক্ষের শক্তি এমনকি জুয়া ও দাদন ব্যবসায়ী হিসেবে এ উপজেলায় পরিচিত মুখ। তাদেরকে অনেকেই চিনে এবং জানে। এসব কমিটি করে আ’লীগের অনুপ্রবেশ কারীদের বিস্তার ঘটাচ্ছেন বলেও অভিযোগ করেন।

এ সময় সংবাদ সম্মেলনে উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক আনিসুর রহমান বাকী বলেন,২০১২ সালের পর উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিভিন্ন অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির লোকদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে ।

তিনি আরো বলেন, উপজেলা কমিটির আহম্মেদ হোসেন বিপ্লবের বাবা ছিলেন ওয়াকার্স পার্টির নেতা এবং বিপ্লব নিজেও উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক হওয়ার পূর্বে আ’লীগের রাজনীতিতে কোনভাবেই জড়িত ছিলেন না, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু শাহীন করতেন ছাত্র ইউনিয়ন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম পূর্বে ছিলেন জাপা নেতা , উপজেলা আ’লীগের সদস্য জাহাঙ্গীর আলম সরকার, আবুল কাশেম, রেজাউল করিম মুকুল, প্রচার প্রকাশনা সম্পাদক এম এ মমিন , সদস্য মোকসেদুর রহমান পূর্বে করতেন কমিউনিষ্ট পার্টি, যুব ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান করতেন ছাত্র সমাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল করিম ছিলেন শিবির নেতা ও উপজেলা আ’লীগের সদস্য আব্দুর রশিদ ছিলেন ছাত্র সমিতির নেতা। একই কায়দায় এবারো উপজেলা আ’লীগের কমিটি নিজের আজ্ঞাবহ লোকদের দিয়ে করার উদ্দেশ্যে এবং নিজে পূনরায় উপজেলা আ’লীগের সভাপতি হওয়ার আশায় অধ্যাপক সইদুল হক অনিয়মতান্ত্রিকভাবে বাড়িতে ও পার্টি অফিসে বসে ওয়ার্ড কমিটি গুলোর সভাপতি সম্পাদক মনোনীনত করে পৌরসভাসহ ইউনিয়ন নেতাদের দিয়ে, তা ঘোষনা করাচ্ছেন বলে অভিযোগ করেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ বলেন, নিয়ম অনুযায়ী কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কেন্দ্রের এবং জেলার নির্দেশ অনুযায়ী প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভার পর ঐ ইউনিয়নের সভাপতি-সম্পাদকের মাধ্যমে ত্যাগী কর্মিদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে।

মাগুরার শ্রীপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকার আয়োজনে এবং শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলা চত্বরে ‘বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মূল পর্বে অংশগ্রহণ করে।

বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় নাকোল রইচরণ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ১ম রানার্স-আপ এবং পঞ্চ পল্লী মাধ্যমিক বিদ্যালয় ২য় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ ৩ টি প্রতিষ্ঠান জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

ঝালকাঠিতে দুর্নীতি রুখবো এ স্লোগানকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে সনাকের পরামর্শ ডেস্ক

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে ইয়েস গ্রুপের ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনার সেবার মান বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে “দূর্নীতির বিরুদ্ধে একসাথে জানবো, জানাবো – দুর্নীতি রুখবো” এ স্লোগানকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে সনাকের পরামর্শ ডেস্ক পরিচালনা করা হয়।

২৮/১০/২০১৯ইং তারিখ সোমবার সকালে তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠি’র ইয়্যুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এর সদস্যবৃন্দ ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী বাজারে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা করে।

এ সময় সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো তথ্যের অবাধ প্রবাহ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করা, সাধারণ মানুষ তথ্য জেনে অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সোচ্চার থাকার জন্য ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্কের মাধ্যমে বাজারে আগত বিভিন্ন জনসাধারণের মধ্যে ভূমি, প্রাথমিক শিক্ষা, ঝালকাঠি মা ও শিশুকল্যাণ কেন্দ্রের সেবা এবং তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কিত তথ্যপত্র বিতরণ করার পাশাপাশি তাদেরকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়।

ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক থেকে প্রায় ৮০ জনকে বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য প্রদান করা হয়।

বেনাপোলে সন্ত্রাসী হামলায় আট স্থলবন্দর শ্রমিক আহত ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে সন্ত্রাসী হামলায় স্থলবন্দরের আট শ্রমিক মারাতœক আহত হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে এ ঘটনাটি ঘটে। আহতরা হলো, বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের দীন মোহাম্মদের ছেলে কালাম, রঘুনাথপুর গ্রামের জান আলীর ছেলে দুল্লী, দৌলতপুর গ্রামের মিজানের ছেলে শরিফুল, শামীম,সম্রাট , জুয়েল, কামাল ও রাজু। তারা সবাই বন্দর শ্রমিকদের গ্রæপ সরদার বলে জানান শ্রমিকরা।আহত শ্রমিক দুল্লী জানান, তিনি ও তার গ্রæপের শ্রমিকরা সবাই মিলে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে পাথর লোড-আনলোডের কাজ করতে যান। এসময় একদল সন্ত্রাসী প্রাইভেটকারে এসে, কর্মরত শ্রমিকদের উপর গাড়ি চালিয়ে তাদের গায়ে তুলে দেয় এবং গাড়ির দরজা দিয়ে বাড়ি মারতে থাকে। এসময় গাড়িতে থাকা সন্ত্রাসীরা লাঠি-সোঁটা, বোমা ও দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি সহ তার দলের সাত শ্রমিক আহত হন। এসময় আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় জনগণ।

এদিকে, বোমার আওয়াজে এলাকার জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়েন, দোকানদাররা তাদের দোকান বন্ধ করে দেন ও অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে দ্রæত ছুটে স্কুল ত্যাগ করেন।

এ বিষয়ে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু বলেন, শান্ত বেনাপোলকে অশান্ত করতে একদল সন্ত্রাসী উঠে পড়ে লেগেছে। তারা খেটে খাওয়া সাধারণ বন্দর শ্রমিকদের উপর হামলা চালিয়ে তাদের আহত করেছে। এজন্য বন্দর শ্রমিকরা বন্দর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রেখেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, শ্রমিকদের সাথে কথা বলে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে তারা দ্রæত সময়ে বিক্ষোভ কর্মসুচি প্রত্যাহার ও বন্দরের সকল কার্যক্রম সচল করেন বলে তিনি জানান।

রাজশাহীতে বিজিবির টহলে ১১৮ বোতল ফেনসিডিল জব্দ ।

সৌমেন মন্ডল, নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার চারঘাটে ১১৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। আজ সোমবার সকালে বিজিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, আজ সোমবার ভোরে চারঘাটের মোক্তারপুর এলাকায় টহল পরিচালনা করে ১১৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ৪৭ হাজার ২১০ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি টহল দল।

শিবগঞ্জে গুড়ে ভেজাল মেশানোর দায়ে জরিমানা, জব্দকৃত চিনি এতিমখানায় বিতরণ ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আখের গুড়ে ভেজাল মেশানোর দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

রবিবার ২৭ অক্টোবর ২০১৯ সকাল ১০ টায় উপজেলার কানসাট শিবনারায়নপুর এলাকার মাঠের মধ্যে শিবনারায়নপুরের জুনাব আলীর ছেলে সাদিকুল ইসলামকে গুড়ে বিভিন্ন প্রকার রঙ মেশানোর জন্য মজুদ রাখা ও আখের রসের সমপরিমাণ চিনি মিশিয়ে গুড় তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মো: জহিরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয় এবং তার নিকটে রাখা ৩ বস্তা চিনিও জব্দ করা হয় ।

এসময় পার্শবর্তী আরো বেশ কয়েকটি গুড় কারখানার মালিকদের রঙ ও চিনি সহ কোন প্রকার ভেজাল না মেশানোর জন্য সতর্কও করা হয় । পরে জব্দকৃত সকল চিনি শিবগঞ্জ ইয়াতিম খানায় বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক মো: জহিরুল ইসলাম ।

খাদ্যে ভেজাল রোধে এই অভিযান পরবর্তীতেও পরিচালনা করা হবে বলেও জানান তিনি ।

সাভারে সমকামী মিঠুনকে গ্রেপ্তারের দাবিতে মানবনন্ধন ও মহাসড়কে বিক্ষোভ ।

বিশেষ প্রতিবেদক ঃ  সাভারে নানা অপকর্মে জড়িত সমকামী মিঠুন সরকারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সাভার নিউ মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।রোববার বিকেলে সাভার নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। সেখান থেকে ঢাকা-অরিচা মহাসড়ক অবরোধ করে পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এক সপ্তাহ আগে সাভার নিউ মার্কেটে কর্মরত এক টেশনিশিয়ানকে ডেকে নিয়ে বলৎকারের ঘটনায় মামলা দায়ের হলেও এখনও গ্রেপ্তার হয়নি সমকামী মিঠুন। তাই অবিলম্বে সমকামী মিঠুনকে গেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তাকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন কর্মসূচী অব্যাহত রখা হবে বলে জানানো হয় মানববন্ধন থেকে।এসময় সাভার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলেন, ঘটনার পর থেকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে আসামী মিঠুন সরকার। তবে এখন থেকে আর মিঠুন সরকারের মতো কুলাঙ্গারদের আর প্রশ্রয় দেওয়া হবেনা। এছাড়া সামাজিকভাবে এই সমকামীকে বয়কট করার ঘোষণা দেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, বলাৎকারের অভিযোগ তদন্ত করে মামলা রেকর্ড হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন মিঠুন সরকার। সমকামী মিঠুনকে গ্রেপ্তারে পুলিশের দু’টি টিম অভিযান চালাচ্ছে। প্রয়োজনে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই আসামীকে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বোরবার বিকেলে সাভার নিউ মার্কেটের একটি দোকানে সিসি ক্যামেরার টেশনিশিয়ান হিসেবে কর্মরত ১৮ বছর বয়সী এক কিশোরকে সিসি ক্যামেরারর কাজ করানোর কথা বলে ডেকে নেয় অভিযুক্ত মিঠুন সরকার। পরে রেডিও কলোনী এলাকায় তার নিজ অফিসের ভিতরে আটকে রেখে ওই কিশোরকে জোরপূর্বক বলাৎকার করে সে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ে করেন ভুক্তভোগী কিশোর।

আসামী মিঠুন সরকার সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার প্রফুল্ল সরকারের ছেলে। সে দীর্ঘদিন ধরে শিশু কিশোরদের ডেকে নিয়ে যৌন নির্যাতন করে আসছে। তার বিরুদ্ধে এর আগেও সমকামীতার অভিযোগ উঠলেও ভুক্তভোগীদেরকে ভয়ভিতি প্রদর্শন করে বিষয়গুলো ধামাচাপা দিয়ে দেয় সে।

রাণীশংকৈলে শত্রুতার জের ধরে ধানক্ষেতের ফসল নষ্টের অভিযোগ ।

হুমায়ুন কবির , রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের হোসেনগাঁও ও হরিপুরের আমগাঁও ইউনিয়নের মধ্যবর্তী ডিগা বিলে প্রায় ৩ একর ১৫ শতাংশ জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে ।

অভিযোগ সূত্রে জানা যায়, হরিপুরের কামারপুকুর গ্রামের মৃত চয়ন মোহাম্মদের ছেলে আমিরুল ইসলামের মাঠের আমন (জিরাপাতি) ধানের প্রায় সব ফসল কীটনাশক (আগাছা জঙ্গল নাশক) ঔষধ দিয়ে গভীর রাতে স্প্রে করে ধান ক্ষেত নষ্ট করে ফেলে। এ নিয়ে ভুক্তভোগী আমিরুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের জহিরউদ্দিন (৩৯), আইনুল হক(৫৫), মোবারক আলি(৩৬), হাফিজুল ওরফে বাংকা (৪০), নুরজামাল (৩৫) মোট ৫ জনকে আসামী করে ঠাকুরগাঁও জেলা আদালতে মামলা দায়ের করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ কৃষকের ফসলের মাঠের ধান কীটনাশক (আগাছা জঙ্গল নাশক ) ঔষদের কারনে বিনষ্ট হয়ে লাল হয়ে গেছে। আমিরুল ইসলাম সংবাদকর্মীদের জানায়, পারিবারিক শত্রæতার জের ধরে পূর্বের হুমকিস্বরূপ তার ধানক্ষেতে এমন ক্ষতি সাধন করেন বিপক্ষ ব্যক্তিরা ।

স্থানীয় সূত্রে জানা যায় সে সমস্ত জমি নিয়ে উল্লেখ্য নামধারী ব্যক্তিদের সাথে মামলা চলছে দীর্ঘদিন ধরে । তিনি আরো বলেন চলতি বছরে প্রায তার ২ লক্ষ টাকা মূল্যের ধানের ক্ষয়-ক্ষতি করা হয়েছে । বর্তমানে তার ফসল নষ্ট হয়ে পুড়ে যাচ্ছে এতে করে তার আর্থিকসহ পারিবারিক অসচ্ছলতা দেখা দিবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী আমিরুল ইসলাম। তার এই ঘটনাটি এলাকাবাসীর অনেকে জানেন বলে তিনি সংবাদকর্মীদের জানায় ।

এদিকে এই বিষয়টি নিয়ে বিবাদী আইনুলের সাথে ফসল নষ্ট করার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি ফসলে স্প্রে করার বিষয়টি অস্বীকার করেন। এবং উল্টো বাদী আমিরুল ইসলামকে দায়ী করেন ।

তবে সরোজমিনে ঘটনাটি তদন্ত করলে স্থানীয় লোকজন ঘটনাটির সত্যতা স্বীকার করেন ও এরকম ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেন ।

ঠাকুরগাঁও গড়েয়ার পূর্ব আরাজী চন্ডীপুর শ্মশানের সীমানা প্রাচীর এর ভিত্তি প্রস্তর স্হাপনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজী চন্ডীপুরে ২৭ অক্টোবর রবিবার সকালে শ্মশানের সীমানা প্রাচীর ও ভিত্তি প্রস্তর স্হাপনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানে পূর্ব আরাজী চন্ডীপুর শ্মশান কমিটির সভাপতির সন্তোষ কুমার দাস এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ অরুণাংশু দত্ত (টিটো)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্হাপনা বিষয়ক সম্পাদক, সন্তোষ কুমার আগর ওয়ালা।

সাবেক ছাত্র নেতা, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন। গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভার প্রাপ্ত সভাপতি ইউনুস আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আক্তারুল ইসলাম(আক্তার) সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ও যুবলীগের নেতৃ বৃন্দগণ বক্তব্য রাখেন।

অালোচনা অনুষ্ঠান শেষে পূর্ব আরাজী চন্ডীপুর শ্মশানের সীমানা প্রাচীর এর ভিত্তি প্রস্তর স্হাপনের শুভ উদ্বোধন করেন এবং জেলা পরিষদ এর পক্ষ থেকে এক লক্ষ টাকা আর্থিক সহযোগিতা ও উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই টি সোলার প্যানেল দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

শক্তি আরাধনায় মেতে উঠছে বাংলা, আজ কালী পূজা ।

সৌমেন মন্ডল, নিজেস্ব প্রতিবেদকঃ গত কয়েকদিনের টানা বৃষ্টির পর আজ নীল আকাশে ঝলমলে রোদ ৷ সত্যিই যেন দীপাবলী ৷ সমস্ত অন্ধকার কাটিয়ে আলো এল ৷আজ শক্তির আরাধনায় মেতে উঠবে বাংলা ৷ আজ দীপান্বিতা অমাবস্যায় মা কালীর পুজো ৷ শক্তিপীঠ গুলোয় চলছে মহা আয়োজন ৷ আজ বিভিন্ন মন্দীরে পুজোর আয়োজন হয়েছে ৷ অমাবস্যা পড়লেই পুজো শুরু হবে মায়ের ৷

আজ রাজবেশে সাজানো হয়েছে তারা মাকে ৷ কালীপুজোয় বিশেষ ভোগ হয় ৷ পাঁচ ভাজা, মাছ, পোলাওয়ে ভোগ নিবেদন করা হয়। সকাল থেকেই কালীপুজো উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নেমেছে ৷

সর্বশেষ আপডেট...