30.8 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

সচেতন হয়ে পথ চলি,নিরাপদে বাড়ি ফিরি-“পাথওয়ে’র” আয়োজনে “নিরাপদ সড়ক দিবস-২০১৯ পালিত ।

বিশেষ প্রতিনিধি ঃ “সচেতন হয়ে পথ চলি,নিরাপদে বাড়ি ফিরি” এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার বেসরকারী উন্নয়ন সংস্থা “পাথওয়ে’র” আয়োজনে পালিত হয়েছে “নিরাপদ সড়ক দিবস-২০১৯। দিনটি উপলক্ষ্যে সাধারণ মানুষ ও চালকদেরকে সচেতন করার লক্ষ্যে র্যােলী, পথ সভা ও নাটক এবং গম্ভীরা পালনের মতো দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে সংস্থাটি। দুপুরে, জাতীয় পেসক্লাবের সামনে থেকে র্যা লীটি শুরু হয়ে শাহবাগ মোড় এসে শেষ হয়।

এসময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, নানা শ্রেণী-পেশার মানুষ ও সাংস্কৃতিক অংঙ্গনের ব্যক্তিরা র্যাপলীতে অংশ নেয়। অনুষ্টানের পথ সভা থেকে নিরাপদ সড়কের দাবিতে বছরব্যাপী বিভিন্ন পদক্ষেপের কথা জানান পাথওয়ের নির্বাহী পরিচালক মোম্মদ শাহীন।

কর্মসূচীর মধ্যে চালকদের প্রশিক্ষণ, ও সচেতনতামূলক সভা, পথচারীদের নিরাপদে সড়ক ব্যবহারের উপর বিভিন্ন অনুষ্টান ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

মাগুরার শ্রীপুরে কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউজ ডে

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর থানা পুলিশের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে থানা কম্পাউন্ডে কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউজ ডে ও পুলিশের জবাব দিহিতামূলক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলার শ্রীপুর,শ্রীকোল ও আমলসার এ তিনটি ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য,কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি,সম্পাদক ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সম্পাদক, গ্রাম পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকগণ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীব ।

এস,আই হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান,শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম,আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস,প্রধান শিক্ষক হাফিজুর রহমান,ইউপি সদস্য সিরাজুল ইসলাম,শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বদিয়ার রহমান মন্ডল ও মনিরুল ইসলাম মন্নুসহ আরোও অনেকে। অনুষ্ঠানে পুলিশিংয়ের কর্মকান্ড, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, গ্রাম্য সংঘর্ষ, কিশোর অপরাধ, মোবাইলের অপব্যবহার, সন্ত্রাস, ফেসবুকের গুজব ছড়ানো, সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়–য়া ছেলেদের দোকানপাট ও পার্কে আড্ডাসহ থানা পুলিশের সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুয়ের সুবিধা-অসুবিধা বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হয় । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ তাদের ব্যক্তিগত ও সামগ্রিক অভিযোগ, সমস্যা ও পুলিশের জবাব দিহিতামূলক বিভিন্ন প্রশ্ন অতিথিবৃন্দের সম্মুখে উপস্থাপন করেন ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীব উপস্থিত ব্যক্তিবর্গের অভিযোগ ও সমস্যাগুলি নোটভূক্ত করেন এবং অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিকারের উপায়ও ব্যক্ত করেন ।

রাণীশংকৈল মহলবাড়িতে ৩ দিনব্যাপী সত্যপীরের মানত গানের সমাপ্তি ।

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের মহলবাড়ী গ্রামে ৩ দিন ব্যাপী মানতকরা সত্যপীরের গানের আসর ২১ অক্টোবর গভীর রাতে শেষ হয়। সংসারে শান্তি ফিরে আসবে বলে এ গানের মানত করে আয়োজন করি বলে জানান আসমা বেগম।

এ গানে পুরুষেরা নারী সেজে, পড়নে রঙ্গিন শাড়ী, কোপালে টিপ, খোপায় ফুল, ঠোটে লিপস্টিক মেখে অভিনয় ও থুরকি নৃত্যে দর্শকদের আনন্দ দেন এবং রঙ্গ রশিকতার মাধ্যমে তুলে ধরেন সত্যপীরের জীবনী ও বিভিন্ন কাহিনীর পালাগান চলে রাতভর। গান চালাতে তাদের দলে রয়েছেন ১৬ জন সদস্য। গানের দলনেতা (গাইন) উচ্চ শিক্ষিত স্কুল শিক্ষক কলেন রায় গায়েবীভাবে (স্বপ্নে) সত্যপীরের ভক্ত হয়ে শিক্ষকতা পেশা ছেড়ে বিভিন্ন এলাকায় গান গেয়ে বেড়াচ্ছেন ।

গানের আয়োজক বাজেবকসা গ্রামের আসমা বেগম বলেন আমার শাশুড়ি এ পীরকে মেনে চলছিল, আমরা না মানায় আমার স্বামী মারা গেছে। বাংলাদেশ ও ভারতে চিকিৎসা করেও কোন লাভ হয়নি। পর্যায়ক্রমে আমার সন্তানের ৫টি সন্তান মারা যায়, গাই গরুর দুধে লবণ বের হয় এমনিভাবে বাড়ীর সকল সদস্যদের উপর অশান্তি নেমে আসে। নিরুপায় হয়ে সত্যপীরের উদ্দেশ্যে ৩ দিনের গান মানত করলে সংসারের শান্তি ফিরে আসে। কিন্তু নিজ এলাকায় গান পরিচালনা করতে বাঁধা দেয় আমজুয়ান- বাজেবকসা গ্রামের একাদশ খলীফার অনুসারীরা। ফলে মহল বাড়ী এলাকায় গিয়ে ননদের বাড়ীতে গান পরিচালনা করতে আসি।

এ প্রসঙ্গে দলনেতা (গাইন) কলেন রায় বলেন সত্যপীরের গান সকল ধর্মের মানুষ মানত করে থাকে, প্রথমত পীরের উদ্দেশ্যে মিলাদ মহফিল ও ২টি রোজা পালন করা হয়। মনের বাসনা পূরণ হলে ৩ দিন ৫ দিন অথবা ৭ দিনের জন্য মানত অনুযায়ী গান পরিচালিত হয় যা সম্পূর্ণ কিতাব থেকে পরিচালিত হয়।

তিনি আরো বলেন গান হলো মানুষের মনের খোরাক একটি বিনোদন মাত্র। সত্যপীরের মাজারটি বগুড়া মহাস্থানগড়ের পাহাড়পুর নামক স্থানে অবস্থিত। এ মাজারে সব সময় মানুষ দুধ কলা ও মিলাদ মহফিল করে মনের বাসনা পূরণ করে আসছেন।

সত্যপীরের গান প্রসঙ্গে বড় মসজিদের খতিব মাও, আব্দুল জব্বার বলেন এ গানটি কোরআন হাদিসের আলোকে বৈধ নয় এটি কাল্পনিক ও কুসংস্কার মাত্র।
এপ্রসঙ্গে বনগাঁও দাখিল মাদ্রাসার সিনিয়র মাওলানা মতিউর রহমান বলেন এগানের মানত ইসলামের দৃষ্টি থেকে সম্পূর্ণ শেরেক।

প্রসঙ্গত: মধ্যযুগ থেকেই বাংলা সমাজে সত্যপীর মনিকাপীরদের একটি স্বতন্ত্র অস্তিত্ব ছিল। জন সমাজে এরা দেবতা হিসেবে পুজিত হয়ে আসছেন। ঐতিহাসিকবিদ ও সমাজ সমালোচকদের অনেকে মনে করেন মধ্যযুগে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ধর্মীয় ও সাংস্কৃতিক লেনদেনের মাধ্যমে এদের উদ্ভব।

একারনে তাদের সংমিশ্রন দেবতা বলে অবহিত করা হয়। স্থানীয়রা মনে করেন আগে এগানের প্রচলন বেশছিল কিন্তু বর্তমানে এ সত্যপীরের গান প্রায় বিলুপ্তির পথে।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে ধামরাইয়ে র‍্যালি ও সমাবেশ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হলো।মঙ্গলবার (২২ অক্টোবর) ধামরাই উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় ফিরে আসে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগ সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি। র‍্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আমরা যারা গাড়ি চালাই তারা নিজেরা অনেক সময় অমনোযোগী থাকি, আর এর কারণেই যত অধিকাংশ দূর্ঘটনা ঘটে।

এজন্য সাবধানে গাড়ি চালাবো এবং এর পাশাপাশি আরও কিছু বিষয়ে আমাদের সচেতন হতে হবে। যেমন বেপরোয়া গতিতে গাড়ি চালাবো না।।

এসব মেনে চললে অধিকাংশ দুর্ঘটনা এড়ানো সম্ভব।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাইয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা প্রমুখ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীবৃন্দ।

সাভা্রে তমাল আহম্মদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন (ভিডিও)

বিপ্লব সাভার ঃ সাভাররে গেন্ডা কাঁচা বাজাররে সামানে , ঢাকা আরচিা মহাসড়কে গেন্ডা বাসস্টান্ডে বাজার লেবার ম্যানেজার তমাল আহম্মদরে উপর সন্ত্রাসী হামলার প্রতবিাদে আজ বিকাল ৪ ঘটিকায় মানববন্ধন করছেন কাঁচা বাজার লেবার সমিতি ও স্থানীয় জনগন ।

গতকাল সোমবার আনুমানিক রাত ৯ ঘটিকায় সাভার পৌরসভার সামনে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী টুন্ডা আরিফ ও তার বাহিনী নিয়ে হঠাৎ তমাল আহম্মদের উপর নিংশস হামলা চালায় ।
এতে তমাল আহম্মদ গুরুতর আহত হয়ে পরলে তাহাকে দ্রুত চিকিৎসার জন্য সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে যায় স্থানীয় জনগন ।

এ বিষয়ে সাভার মডেল থানায় গতকাল ২১ অক্টোবর লিখিত অভিযোগ করেন তমালের বোন ফারজানা আক্তার।

বাদী ফারজানা আক্তার বলনে আসামী র্শীষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী টুন্ডা আরিফ মোবাইল ফোনে তাকে বিভিন্ন ধনের হুমকি দিয়ে যাচ্ছেন অভিযোগ তুলে নেয়ার জন্য।

ফারজানা আক্তার আরো বলনে সাভার মডলে থানার উপপরিদর্শক মলয় কুমার সাহা এ বিষয়ে তেমন কোন পদক্ষেপ নিচ্ছেন না । আমি সরকারের কাছে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী টুন্ডা আরিফ ও তার বাহিনীদের দ্রুত গ্রেফতাররে দাবী জানাচ্ছি এই মানববন্ধনের মাধ্যমে ।

জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়ায় যুবলীগ নেতা আটক

বিপ্লব সাভার ঃ জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও স্বর্ণিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুল ইসলাম ভুইয়াকে (৩২) আটক করেছে পুলিশ।

সে আশুলিয়ার গাজিরচট এলাকার আব্দুস সালাম ভুইয়ার ছেলে। সোমবার ভোর রাতে তাকে আশুলিয়ার বাইপাইল থেকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায় মঈনুল ইসলাম ভুইয়া আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক হওয়ার পরে থেকে জমি দখল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে আসছিলো আজ ভোর সুনির্দিষ্ট চাঁদাবাজি ও জমিদখলের অভিযোগে তাকে বাইপাইল এলাকা থেকে আটক করে। বর্তমানে তাকে আশুলিয়া থানায় রাখা হয়েছে।

এদিকে মঈনুল ইসলাম ভুইয়াকে আটক করায় স্থানীয়রা বগাবাড়ি এলাকায় মিষ্টি বিতরণ করেছে। এদিকে মঈনুল ইসলাম ভুইয়া গ্রেপ্তার হওয়ায় সাভার ও আশুলিয়ায় অনেক যুবলীগ নেতা গা ঢাকা দিয়েছে।

বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু। এঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বেশ কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত ( ভিডিও )

 

বিপ্লব সাভার ঃ সাভারে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল আলম খানের বাসায় এ বর্ধিতসভার আয়োজন করা হয়। আগামী ২৬ অক্টোবর শিক্ষা পরিবার সমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত বর্ধিতসভায় কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মেছের আলীর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর শাহ আলী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম মোল্লা, সাভার থানা আওয়ামীলীগ নেতা কাইয়ুম খান ঝন্টু ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল আলম খাঁন।

আয়োজিত সভায় বক্তারা বলেন, কাউন্দিয়া ইউনিয়নটি সাভার উপজেলার মধ্যে হওয়া সত্বেও বিগত দিয়ে এখানে উন্নয়নের ছোয়া লাগেনি। কিন্তু গত কয়েক বছর ধরে এই ইউনিয়নটি ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে।

তাই আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কাউন্দিয়াবাসী ঢাকা-১৪ আসনের সাথেই থাকতে চান বলে দাবি করেন।

সভায় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কয়েক’শ সাধারন মানুষ অংশ নেয়।

মাগুরার শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ডে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত ( ভিডিও )

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :মাগুরার জেলা পুলিশের আয়োজনে গতকাল রবিবার বিকেলে শ্রীপুর ডিসি পার্কে কমিউনিটি পুলিশিং ডে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।প্রতিযোগিতায় শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ,উপজেলা যুবলীগ,কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ ও আমলসার ইউনিয়ন পরিষদসহ ৪টি শক্তিশালী কাবাডি দল খেলায় অংশ গ্রহন করেন। এদের মধ্যে চুড়ান্ত ফাইনাল খেলায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কাবাডি দলকে আমলসার ইউনিয়ন পরিষদ কাবাডি দল ১০ঃ০৪ পয়েন্টে পরাজিত করে বিজয়ী হন । শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান মিনের সভাপতিত্বে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান পিপিএম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবিব,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান,শ্রীকোল ইউপি সদস্য মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল। শ্রীপুর থানার এস,আই হামিদুল ইমলাম এর পরিচালনায় অনুষ্ঠিত এ খেলাটি এলাকার বিপুল সংখ্যক দর্শনার্থী উপভোগ করেন ।

ধামরাইয়ে স্বপ্নডানা পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচী পালন।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : গাছ লাগান পরিবেশ বাচান এই স্লোগানকে সামনে রেখে ধামরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নডানা পরিবার” বৃক্ষরোপণ কর্মসূচী ২০১৯ পালন করেছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে ধামরাই পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ধামরাই সরকারি কলেজের হল রুমে ধামরাইরে পৌরসভার ভিবিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মাঝে ফলজ,বনজ প্রায় ৫০০ শতাধিক গাছ বিতরণ করা হয়,এ সময় ১০ টি করে ফলজ,বনজ গাছের চারা শিক্ষক শিক্ষিকাদের হতে উলে দেন স্বপ্নডানা পরিবার।ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,এস,এম সিরাজুল হক,পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী,মোঃ জাকির হোসেন,স্বপ্নডানা পরিবারের সভাপতি শাহারিয়া ফেরদৌস রানা,সহ সভাপতি ফারাজানা আক্তার সোনিয়া,সাধারণ সম্পাদক পল্লব,সাংগঠনিক সম্পাদক রওনক জাহান সেতু সহ স্বপ্নডানা পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা বলেন,দেশে বনায়ন সৃষ্টির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে,সরকারের সাথে সাথে স্বপ্নডানা পরিবারের বনায়ন সৃষ্টির কাজকে স্বাগত জানাই,আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ও বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

সাভারে কাউন্দিয়া ইউনিয়নের শান্ত চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ( ভিডিও )

বিপ্লব সাভার ঃ সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শান্তর বিরুদ্ধে অবৈধ ভাবে অসহায় পরিবারে জমি দখলের অভিযোগ উঠেছে।
গত শনিবার ১৯/১০/২০১৯ ইং দুপুর আড়াই টার দিকে কাউনদিয়া ইউনিয়নের টিকালারটেক জরিনার বাড়িতে এ যবর দখলের ঘটনা ঘটে।

ভুক্তভোগি মোছাঃ জরিনা আক্তার বলেন, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে ১৮/১৯ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তার মালিকানাধীন জমি দখলের চেষ্টা করে।

এসময় তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে জমিতে থাকা বিভিন্ন গাছ কেটে ফেলে।
এসময় জমির মালিক মোছাঃ জরিনা আক্তার তাদেরকে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে মারধর করে ।
এ ঘটনার জরিনা আক্তার সাভার মডেল থানায় শান্ত চেয়ারম্যানের নামে জিডি করতে গেলে পুলিশ চেয়ারম্যানের নাম বাদ দিয়ে তার সাথে অন্য যারা ছিলো তাদের নামে জিডি করার পরামর্শ দেয়। এসময় সাত জনের নাম উল্লেখ্য করে ও ১০/১২ জনকে অজ্ঞাতনামায় একটি সাধারন ডায়েরী জিডি নং ৯৯৫ করেন।

এসময় জরিনা আক্তার আরো বলেন, এর আগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরুল হাসান সাহেবের আদালত ঢাকা একটি পিটিশন মামলা দায়ের করেন, যার নং ৮১/২০১৯
তিনি আরো বলেন ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা জারি থাকা সত্বেও চেয়ারম্যান শান্ত তার সাঙ্গপাঙ্গ নিয়ে কোটের আইন অমান্য করে তার জমিটি দখলের চেষ্টা করে।

এসময় ভুক্তভোগি জরিনা আক্তার আরো বলেন, শান্ত চেয়ারম্যান চলে যাবার সময় তাদেরেকে অকথ্য ভাষায় গালাগালি করে জমিটি ছেরে দিতে বলেন । আর তা না হলে পরবর্তী সময়ে জমিতে বাধা দিতে আসলে তাদেরকে খুন করা হুমকি দিয়ে যায়।মোছাঃ জরিনা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এর বিচার চাই যে আমাদের মত নিরিহ মানুষদের উপর চেয়ারম্যান তার দলবল নিয়ে অত্যাচার করে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই।

এসময় তিনি আরো বলেন এই শান্ত চেয়ারম্যান আগে বিএনপির ক্যাডার ছিলো, আর এখন আওয়ামী লীগে যোগ দিয়ে এখন সন্ত্রাসী কার্যকলাপ করে আমাদের উপর জুলুম অত্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি।

সর্বশেষ আপডেট...