34 C
Dhaka, BD
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

বেনাপোল আমড়াখালী এলাকা থেকে ফেনসিডিলসহ নারী আটক ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মেহেরুননেসা (২৮) নামে একজন নারী মাদক বহনকারীকে আটক করেছে (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।আটক মেহেরুননেসা যশোর সদরের নরেন্দ্রপুর আন্দলবাড়িয়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিসিডিলসহ এক মাদক বহনকারীকে আটক করা হয়।আটক মাদক বহনকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র উদ্যোগে অবৈধ পৌর টোল আদায় নিয়ে বৈঠক অনুষ্ঠিত ।

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দর এলাকায় প্রবেশ কালে ট্রাক হতে অবৈধ ও জোরপূর্বক পৌর টোল আদায় বন্ধ করতে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নিজস্ব এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত(১/১০/১৯ইং) তারিখ যশোর জেলার (ঝিকরগাছা,শার্শা ও বেনাপোল স্থল বন্দর) ট্রাক ট্যাংকলরী ( দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মুছা মাহমুদ কর্তৃক স্বাক্ষরিত যশোর জেলা প্রশাসক বরাবর টোল আদায় সংক্রান্ত বিষয় নিয়ে একটি স্মারক লিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- গত(২৪/৯/১৯ইং) তারিখে বেনাপোল স্থলবন্দরের উপদেষ্টা কমিটি’র বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী(এমপি) দেশজুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উপর ব্যাপক আলোচনা করেন। সেখানে বেনাপোল পৌরসভা কর্তৃক ট্রাক প্রতি অবৈধ ও জোর পূর্বক চাঁদা আদায়ের বিষয়টি উপস্থাপন হলে মন্ত্রী মহোদয় অত্র সভায় উপস্থিত খুলনা বিভাগের পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে পৌর টোল বন্ধ করার নির্দেশনা প্রদান করেন। মন্ত্রীর আশ্বাসে ঐ সভায় উপস্থিত ট্রাক মালিক নেতৃবৃন্দ খুশি হয়েছিলেন। কিন্তু সেই নির্দেশনায় বেনাপোল পৌর কর্তৃক অবৈধ টোল আদায় বন্ধ করেনি। সেই আলোকে পরবর্তীতে করণীয় শীর্ষক এক জরুরি বৈঠকের আয়োজন করা হয় এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য নেতৃবৃন্দের সমন্বয়ে একটি উপ কমিটি’র নাম ঘোষণা করা হয়। আলহাজ্ব শামসুর রহমান সভাপতি, মুছা মাহমুদ সাধারণ সম্পাদক ট্রাক মালিক সমিতি, মোঃ কামাল উদ্দিন সভাপতি, মোঃ আজিম উদ্দিন গাজী সাধারণ সম্পাদক বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, মোঃ নুরুজ্জামান সিনিয়র সহ-সভাপতি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন বেনাপোল, মোঃ রাজু আহমেদ সভাপতি,মোঃ অহিদুজ্জামান সাধারণ সম্পাদক হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-(৯২৫) বেনাপোল বন্দর, মোঃ মুজিবুর রহমান সভাপতি, মোঃ নাছির উদ্দিন সাধারণ সম্পাদক সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, মোঃ মুকুল হোসেন, নাসির উদ্দিন, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহীন, আবু সাঈদ, মনিরুজ্জামান ঘেনা, অশোক কুমার ট্রাক মালিক সমিতি, মশিউর রহমান, জাহাঙ্গীর আলম জানে সাধারণ সম্পাদক, আব্দুল গনি সাংগঠনিক সম্পাদক হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(৮৯১)।

ঝালকাঠিতে অভিযানের ৫ম দিনে অবৈধ কারেন্ট জাল, নৌকা ও মাছ জব্দ ।

ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ সংরক্ষনের জন্য সরকার ঘোষিত নির্ধারিত ২২ দিন ইলিশ মাছ ধরা, মজুদ করা, ক্রয়-বিক্রয় ও ইলিশ নিধন থেকে জেলে ও জনগনদের বিরত রাখতে অবিযান অব্যহত রয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসনের চলমান অভিযানের ৫ম দিনেও সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে বিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, মাছ ধরার কাজে ব্যবহারিত ৫টি নৌকা সহ তিন মন ইলিশ জব্দ করেছে।

এ বিষয় জেলা প্রশাসন সূত্রে জানাযায়,
ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মো.বশির গাজীর নেতৃত্বে চালানো এ অভিযানে বিশ হাজার মিটার ইলিশ ধরার জাল,পাঁচটি মাছ ধরার নৌকা ও তিনমন ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

১৪/১০/২০১৯ইং তারিখ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযানের সময় পোনাবালিয়া এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদেরকে ইলিশ শিকার করতে দেখেন। অভিযান টের পেয়ে নৌকা,জাল ও মাছ ফেলে পালিয়ে যায় জেলেরা। জেলেদের ফেলে যাওয়া ইলিশ ধরার কারেন্ট জাল,নৌকা ও নৌকায় ফেলে যাওয়া ইলিশ মাছ জব্দ করা হলেও জেলেদের আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়।

অভিযান শেষে জব্দকরা নিষিদ্ধ বিশ হাজার মিটার মাছ ধরার জাল জেলা প্রশাসকের উপস্থিতিতে জনসন্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। মাছ গুলো বিভিন্ন এতিমখানায় ও শিশু সদনে এতিম শিশুদের দান করা হয়েছে।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

ধামরাইয়ে চার শিশুকে ধর্ষণের অভিযোগে আটক-১ ভিডিও ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই পৌর এলাকায় একটি বাড়িতে ডেকে নিয়ে চার শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অভিযুক্ত আফছার উদ্দিন (৫৫)পুলিশ গ্রেপ্তার করেছে।

শিশুদের চিকৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে।

চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আফছার গত বৃহস্পতিবার পাঁচ থেকে নয় বছর বয়সী চার শিশুকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

শিশুদের স্বজনরা জানান, ধামরাই পৌরসভার আমবাগান মহল্লার ওফাজ উদ্দিনের ছেলে আফছার উদ্দিন।

গত বৃহস্পতিবার বিকেলে আফছার তার বাড়িতে ডেকে নেয় একই মহল্লার পাঁচ,ছয়,সাত ও নয় বছর বয়সী চার শিশুকে।

চকলেট খাওয়ানোর কথা বলে তাদের প্রথমে একটি ঘরে বসিয়ে রাখেন। এরপর একজন একজন করে ডেকে তৃতীয়তলার সিড়ি ঘরে নিয়ে যান।

সেখানে শিশুদের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হলে তারা এক পর্যায়ে চিৎকার করতে থাকে। শিশুদের কান্নাকাটি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে আফছার পালিয়ে যান।

এদিকে শিশুদের উদ্ধার করে আনার পর অভিভাবকরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চালান।

তারা শুক্রবার স্থানীয় মাতব্বর ওয়ারেছ আলীর কাছে বিচার দেন। তিনি ঘটনা শুনে স্থানীয় পৌর কাউন্সিলর সাহেব আলীর কাছে যেতে বলেন। কাউন্সিলর সাহেব আলী ঘটনা শুনে ধামরাই থানার পুলিশকে জানান।

এরপর বিকেলে এক শিশুর অভিভাবক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। তাৎক্ষনিক অভিযানে যান এসআই মাহিদুল ইসলাম। সন্ধ্যায় ধামরাই পৌর এলাকা থেকে অভিযুক্ত আফছার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় চার শিশুকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঘটনার ব্যাপারে থানায় ধর্ষণের মামলা হয়েছে। অভিযুক্ত আফছার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড আবেদনসহ সোমবার আদালতে প্রেরণ করা হবে।

সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারিতে পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নেমে নিহত ২ ভিডিও ।

বিপ্লব সাভার ঃ সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারিতে পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নেমে এক শ্রমিকসহ দুই জন নিহত হয়েছে।

রবিবার সকাল ১১ টার দিকে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর আর এ এন ট্যানারিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায় সকালে ওই ট্যানারির একটি পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নামেন অজ্ঞাত এক রাজমিস্ত্রি পরে সে বিষাক্ত গ্যাস বিষক্রিয়ায় মারা যান পরে ওই কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে গেলে সেও বিষক্রিয়ায় মারা যান। পরে কারখানার অন্য শ্রমিকরা দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদ বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থাা নেওয়া হবে।

মালিক শ্রমিকের মধ্যে ঐক্য না থাকলে পোশাক কারখানায় উৎপাদন ব্যহত হয়,মন্তব্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিডিও ।

বিপ্লব সাভার ঃ মালিক শ্রমিকের মধ্যে ঐক্য না থাকলে পোশাক কারখানায় উৎপাদন ব্যহত হয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

রোববার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীতে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শ্রমিক ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এসময় আরও বলেন কোন পোশাক কারখানার মালিকরা যদি বিনা কারনে শ্রমিক ছাঁটাই করে ও বেতন না দিয়ে শ্রমিকদের পোশাক কারখানা থেকে বের করে দেয় তাহলে সেই সব পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার এই সরকারের সময় শ্রমিকদের ২২ টাকা থেকে আট হাজার টাকা বেতন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করার পরে দেশ বিরোধীরা মাথা চারা দিয়ে উঠেছিলো জানিয়ে তিনি আরও বলেন বর্তমানে দেশে দুর্নীতি বিরোধী অভিযান চলছে দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও মন্তব্য করেন তিনি।

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে গ্রেপ্তার না করায় দুদুকের চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এসময় তিনি ঋণ কেলেঙ্কারির ঘটনায় আব্দুল হাই বাচ্চুকে গ্রেপ্তারের দাবি জানান।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান মোশতাক হোসেন,জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ,বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুস সালাম খান,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা.ওয়াজেদুল ইসলাম খান,শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান,বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের মহাপরিচালক জেড এম কামরুল আনাম,বাংলাদেশ ফিনিশড লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টাস এসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন,বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আবদুল মালেক,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ আরো অনেকে।

ঝালকাঠি রাজাপুরে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের শুভ উদ্বোধন করেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি রাজাপুরে পুটিয়াখালি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন কাম বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নব নির্মিত ভবন উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক দুর্যোগ দিবস উপলক্ষে ১৩/১০/২০১৯ইং তারিখ রবিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে উপজেলার ৪৭ নং পুটিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নীত হয়ে পুটিয়াখালি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন পাইলট প্রকল্প) এর নব নির্মিত ভবন কাম বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ভবনের নাম ফলক উম্মোচন করা হয়।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন সকাল ১০ টায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ভবন সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী-পেশার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে দেশজুড়ে নব নির্মিত ১০০ টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন।

এইসব আশ্রয়কেন্দ্রে থাকছে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য উঠানামার র‌্যাম্প, গর্ভবতী ও শিশুদের জন্য ২য় তলায় আলাদা আশ্রয়কক্ষ, ২য় ও ৩য় তলায় আশ্রয় কেন্দ্র নিরাপদ বিদ্যুতের জন্য ৪৪০ কিলোওয়াটের সৌর প্যানেল, গবাদি পশুর আশ্রয়ের জন্য বিশেষ শেড।

প্রতিটি আশ্রয়কেন্দ্রের আয়তন ৭৮০ বর্গমিটার। দুর্যোগকালীন সময়ে ৮০০ মানুষ এবং ৩০০ গবাদিপশু আশ্রয় নিতে পারবে এই আশ্রয়কেন্দ্রে।

রাণীশংকৈলে দিনব্যাপী ইসলামী মহা-সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন ।

হুমায়ুন কবির,রাণীশংকৈল ( ঠাকুরগঁও) প্রতিনিধিঃ কুরআন ও হাদিসের আলোকে মানুষকে দীনের পথে অনুপ্রানিত করার লক্ষে ঠাকুরগঁও জেলা সম্মিলিত ওয়ালামায়ে পরিষদের আয়োজনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে দিনব্যাপী ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৩ অক্টোবর রবিবার সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত দিনব্যাপী ইসলামী মহা সম্মেলনে সভাপতিত্ব করেন, মহারাজা পাঁচপীর গোরস্থান কাওমী মাদ্রাসার খতিব আলহাজ মাওলানা আব্দুল মজিদ। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন, আলহাজ মাওলানা জুনায়েদ আল হাবিব ঢাকা। ২য় বক্তা হিসাবে বয়ান পেশ করেন, আলহাজ মাওলানা মজিবর রহমান ঢাকা। এছাড়াও আামন্ত্রিত ওলামায়ে কেরাম ও স্থানীয় ওলামায়ে কেরাম বয়ান পেশ করেন।

এ ইসলামী মহা সম্মেলনটি বিকাল ৫:৩০ মিনিটে আলহাজ মাওলানা মজিবর রহমান আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সম্মেলন শেষ করেন।

রাণীশংকৈল পৌর কাউন্সিলর ইসাহাক আলী বলেন, দিনব্যাপী ইসলামী মহা সম্মেলনটি খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সিঙ্গার শো- রুমের সত্তাধিকারী মাহফুজ হাসান বকুল বলেন, প্রায় ২০ থেকে ৩০ হাজার মুসুল্লি সম্মলনে অংশগ্রহণ করেছিল এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্মেলন সফল হয়েছে।

এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, আমরা প্রযাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছিল এবং দিনব্যাপী ইসলামী মহা সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাণীশংকৈলে মহিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ।

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমী মাঠে একদিনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর রবিবার বিকেলে দিনাজপুর নওশিন প্রমিলা ফুটবল একাডেমী বনাম রাঙ্গাটুঙ্গী প্রমিলা ফুটবল একাডেমীর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ও সাবেক মহিলা সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন, থানা আফিসার ইনচার্জ আব্দুল মান্নান, রাঙ্গাটুঙ্গী প্রমিলা ফুটবল একাডেমীর পরিচালক অধ্যক্ষ তাজুল ইসলাম, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যানের স্ত্রী আভা আক্তার , প্রধান শিক্ষক গোপেনন্দ্র নাথ রায় প্রমূখ । এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন গোপাল মুর্মু সুগা ও জয়নুল ইসলাম। খেলায় রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমী ৩-০ গোলে দিনাজপুর মহিলা ফুটবল দলকে পরাজিত

ঝালকাঠি ভীমরুলি ভাসমান হাট পরির্দশন -ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস ।

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারা বাগান এবং চারটি খালের মোহনায় সৌন্দর্যমন্ডিত ভাসমান হাট পরির্দশন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস।

১৩/১০/২০১৯ইং তারিখ রবিবার সকালে তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে পরিদর্শনে আসেন।

সেখানে জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনিন মন্দির ঘুরে দেখেন।

এসময় গ্রামবাসী তাকে ঊলুধ্বণী আর শাঁখ বাঁজিয়ে বরণ করেন। এরপর নৌকায় চড়ে ভীমরুলি খালের দুই কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা বাগান আর ভাসমান হাট ঘুরে দেখান।

পেয়ারা অঞ্চল পরিদর্শন শেষে সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে অনভূতি প্রকাশ করেন।

তিনি বলেন, আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা। পারিবারিক পরিবেশে তাদের অভ্যর্থনায় আমরা সবসময় অভিভূত।

সর্বশেষ আপডেট...