29.4 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

মাগুরার শ্রীপুরে স্বামীর যৌতুক ও নির্যাতনের স্বীকার গৃহবধূর আত্মহত্যা ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা, প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামে যৌতুকের দাবিতে স্বামীর শারীরীক নির্যাতনে জেসমিন নাহার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনা ধামাচাপা দিতে ও ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করতে নিহতের পরিবারকে ও পুলিশের মুখকে বন্ধ করতে টাকার অবৈধ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে।

নিহত গৃহবধূর খালা ফরিদা পারভীন জানান, মাগুরার জেলা সদরের বাঁশতৈল গ্রামের আব্দুল আজিজ বিশ্বাস এর কন্যা জেসমিন নাহার (২০) কে গত মার্চ মাসে শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামের আবু কালাম মোল্যার পুত্র আবু শাহজাহান রেন্টু মোল্যা (৩০) এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় । বিয়ের সময় যৌতুক দেওয়ার কোন কথা না থাকলেও বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী রেন্টু মোল্যা প্রায় মুহুর্তে বিভিন্ন অজুহাতে যৌতুকের দাবিতে মারধর করত। গত তিন মাস পূর্বে ভারী গহনার দাবিতে স্বামী রেন্টু তার স্ত্রী জেমমিনকে বেধড়ক মারপিট করে হাত ভেঙ্গে পিতার বাড়িতে জোর পূর্বক পাঠিয়ে দেয় । কন্যার সুখের আশায় পিতা নিরুপায় হয়ে অবশেষে চাষের জমি বিক্রি করে প্রায় এক লাখ টাকার স্বর্ণের গহনা তৈরী করে কন্যাকে জামাইয়ের বাড়িতে পাঠিয়ে দেন ।

এতেও যৌতুক লোভী জামাই খুশী হতে পারেনি বরং যৌতুকের চাহিদা তার দিনদিন বৃদ্ধি পেতেই থাকে । অতিসম্প্রতি ব্যবসায়িক কাজের অজুহাতে গৃহবধূ জেসমিনকে পিতার বাড়ি থেকে ২ লাখ টাকা আনার জন্য চাপ দিতে থাকে। এতো পরিমান টাকা সে তার পিতার নিকট থেকে আনতে অপারগতা প্রকাশ করলে যৌতুক লোভী স্বামী রেন্টু বেপরোয়া হয়ে ওঠে এবং জেসমিনের ওপর চালাতে থাকে নির্মম,নিষ্টুর নির্যাতন। গত রবিবার রাত ও সোমবার সারাদিন ব্যাপি গৃহবধূকে বদ্ধ ঘরে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায় । নির্যাতনের একপর্যায়ে স্বামীর নির্যাতন সহতে না পেরে সে ঔইরাতেই সবার অজান্তে ঘরের আড়ার সাথে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এদিকে রেন্টুর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দিনব্যাপি চলে যৌতুক ও নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে এবং ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের দেনদরবার। অবশেষে স্থানীয় সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসেন মোল্যা, শ্রীপুর থানার এস,আই জাহাঙ্গীর হোসেন ও ইউপি সদস্যসহ নিহত গৃহবধূ জেসমিনের পিতা আব্দুল আজিজ বিশ্বাসকে নিয়ে বসে সালিশ বৈঠক। সালিশ বৈঠকে নিহতের পরিবারকে ২ লাখ ৪০ হাজার টাকা প্রদান করে বিষয়টির মিমাংসা হয়। মিমাংশার পর জেসমিনের লাশ ময়না তদন্ত ছাড়াই মঙ্গলবার সন্ধ্যায় পিতার বাড়িতে দাফন করা হয় ।

শ্রীপুর থানার এস,আই জাহাঙ্গীর হোসেন বলেন, নিহতের পরিবারে কোন আপত্তি না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশে বৈঠকের সিদ্ধান্ত ও উর্ধ্বতন কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক লাশের ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়েছে । তবে অবৈধ লেনদেনের বিষয়টি অস্বীকার করেন।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুল হোসেন মোল্যা জানান,বিয়ের সময়ের প্রদত্ত স্বর্ণালংকারসহ অন্যান্য খরচ বাবদ কিছু টাকা জেসমিনের পরিবারকে দেয়া হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, এবিষয়ে পুলিশের অর্থ গ্রহনের কোন তথ্য তার জানা নেই।

পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বলেন, জেসমিনের মা-বাবার আবেদনের প্রেক্ষিতে এবং কোন দাবি-দাবা না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ।

হুমায়ুন কবির রাণীশংকৈল ( ঠাকুরগাঁও ) ঃ আসন্ন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে গত ১৫ অক্টোবর মঙ্গলবার বিডি হলে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক।

আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা, সহ- সভাপতি মাহাবুবুর রহমার খোকন, মাহাবুবুর রহমান বাবলু, যুগ্ন সম্পাদক দীপক চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মোম্তাক আহম্মেদ টুলু, মাঝহারুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, সদর উপজেলার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।

এছাড়াও উপজেলা আ’লীগের সভাপতি- সম্পাদক বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার সভাপতি- সম্পাদক, নেতাকর্মী ও সকল অঙ্গ সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই বর্ধিত সভায় বক্তরা আসন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে, সকল ওয়ার্ড, ইউনিয়র, পৌরসভা ও উপজেলার দ্রুত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রগণ করেন।

সাভারে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার ।

বিপ্লব সাভার ঃ পৃথক ঘটনায় সাভারে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের হেমায়েতপুরের যাদুরচর ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায় সকালে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার একটি খালি যায়গায় মোস্তাফিজার রহমান নামের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরে সাভার মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। লাশটি ক্ষত বিক্ষত ছিলো। নিহত ওই ব্যক্তি হেমায়েতপুরের কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায়।

অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

কিভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া।

এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

দুঃসাহসী সংবাদ প্রকাশে পুরস্কার পেলেন দিদারুল ইসলাম ।

স্টাফ রিপোর্টার : সাভারে জমি সংক্রান্ত ও সাভারের হেমায়েতপুরের ফুটপাত নিয়ে সংবাদ প্রকাশ করায়, সাভার মডেল থানার আওতাধীন চামড়া শিল্প নগরী ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি এমারৎ হোসেন এর হাতে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এই সাংবাদিক ।তাকে মাদকের মামলা দিয়ে চালান করবে বলে হুমকি দিয়েছে এই পুলিশ কর্মকর্তা । কিছুদিন আগে একটি রেস্টুরেন্টে ভিতরে গণমাধ্যম কর্মীদের সামনে শারীরিক নির্যাতন ও করেন ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি এমারৎ হোসেন ।

এছাড়াও তাকে বিভিন্ন পেন্ডিং মামলাসহ আরো চাঁদাবাজি মামলা দেওয়া হুমকি-ধামকি দিয়েছেন পুলিশ কর্মকর্তা ওসি এমারৎ হোসেন ।

ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি এমারৎ হোসেন বিভিন্ন মানুষকে হয়রানি সহ হেমায়েতপুর স্ট্যান্ডে দুই পাশে ফুটপাত বসিয়ে চাঁদাবাজি করছে সকলের সামনে ।এইসব সংবাদ গণমাধ্যম দ্বারা সমাজের বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার দিদারুল ইসলাম ।

গত ২৩ শে সেপ্টেম্বর রাতে সাভারের হেমায়েতপুরের একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে গণমাধ্যম কর্মীদের সামনে অপমান, অপদস্ত ও শারীরিক নির্যাতন করা হয় জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার দিদারুল ইসলাম কে, এমনকি সাংবাদিকতা ছেড়ে দেওয়ার হুমকিও দেয়া হয় দিদারুল ইসলামকে ।

কোয়ালিটি টিভি বাংলা , রিপোর্টার সাভার প্রতিনিধি জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সাংবাদিক কে গ্রেপ্তারের ও চেষ্টা করেন ,ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি এমারৎ হোসেন । এ সময় তিনি বলেন এসপি স্যার কে একটু বলে দেন চেয়ারম্যান সাহেব তাকে যাতে আমি গ্রেপ্তার করে নিয়ে যেতে পারি এবং তার অফিসের যত মালামাল আছে সবকিছু আমি সিস করে নিয়ে যেতেপারি ।

এ বিষয়ে অনুষ্ঠানে দিদারুল ইসলাম বলেন ,অন্যান্য সাংবাদিকবৃন্দ থাকায় আমার রক্ষা হলো , তাহারা সহ ও এলাকার জনপ্রতিনিধি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর বলেন এবার মতো ক্ষমা করে দিন , সে এখন চলে যাক তারপরে কিছু করলে এটার ব্যবস্থা নিবেন আপনি। তাহার জিম্মায় পরে আমি কোন রকম চলে আসলাম।

অনুষ্ঠানে দিদারুল ইসলাম আরো বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আমাকে বিভিন্ন মানুষ দ্বারা হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং অপমান অপদস্থ করা হয়েছে এর সঠিক বিচার আপনাদের কাছে আমি দিলাম আমার যদি কোন  অপরাধ থাকে তদন্তসাপেক্ষে এর যথাযথ বিচার আপনারা করবেন। কিন্তু একজন পুলিশ কর্মকর্তা এবং তার সাথে যারা ফুটপাত দখল করে চাঁদা তুলে তারা কিভাবে আমার গায়ে হাত তুলে গণমাধ্যম কর্মীদের কে সংবাদ প্রকাশ করলেই বিভিন্নভাবে অপমা,অপদস্ত করবে এটা কি স্বাধীন দেশে বাস করে মেনে নেওয়া যায়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি-মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ,এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মোঃ মুরাদ হোসেন এমপি মাননীয় প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়, একেএম শহীদুল হক সাবেক আইজি বাংলাদেশ পুলিশ, মোল্লা জালাল সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যান রংপুর গ্রুপ, আলহাজ্ব মোঃ কামাল হোসেন হাদী উপদেষ্টা সম্পাদক দৈনিক সরেজমিন বার্তা,

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দীন আহমেদ চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল।

এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া, প্রকাশক ও সম্পাদক দৈনিক সরেজমিন বার্তা।

বেনাপোলে মা মেডিসিন সাপ্লাই এর দোকানে ষড়যন্ত্রমূলক আগুন-রক্ষা পেল দোকানিরা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানা গয়ড়া গ্রামের সভামাঠ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ ইং অক্টোবর) দুপুরের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল মধ্যরাতে কে বা কারা ষড়যন্ত্রমূলকভাবে মা মেডিসিন সাপ্লাই এর দোকানে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা পেল দোকানী এবং দোকানের
গাঁ ঘেষা থাকা দুইটি পাটের আরত সহ আশেপাশের দোকানিরা।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ফারুক হোসেন (৩২) সাংবাদিকদের জানিয়েছেন,গতকাল মধ্যরাতে দোকানের জানালা ভেঙে কে বা কারা আগুন ধরিয়ে দোকানের মধ্যে ছুড়ে মারে। এতে করে আমার দোকানে থাকা একটি কম্পিউটার সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায় এবং সম্পূর্ণ ঔষুধ পুড়ে ছাঁই হয়ে যায়।

তবে আল্লাহর অশেষ রহমতে আগুনের তীব্রতা কম থাকায় বড় রকমের ক্ষতির হাত থেকে আমিসহ আমার আশেপাশে দোকানিরাও রক্ষা পেয়েছে। তিনি আরো বলেন এর সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।এই ব্যাপারে দোকানের মালিক মারুফ হোসেন বেনাপোল পোর্ট থানায় একটি জিডি দায়ের করেন। যার জিডি নাম্বার -৫৬২।

ঝালকাঠি গরীব জেলেদের মাজে ২০ কেজী চাল ও নগদ অর্থ বিতরণ ।

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে ২৫ জন গরীব জেলেদের মাজে ২০ কেজী চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

১৫/১০/২০১৯ইং তারিখ মঙ্গলবার বিকালে রোটারী ক্লাব অব ঝালকাঠির আয়োজনে শহরের বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মাঠে বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রোটারী ক্লাব অব ঝালকাঠি সভাপতি শামিম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলে সম্প্রদায়ের সভাপতি রফিকুল ইসলাম।

সংগঠনের সভাপতি শামীম আহমেদ জানান, রোটারি ক্লাব অব ঝালকাঠি প্রতিবছর গরীব দুঃস্থদের চাল ও নগদ অর্থ বিতরণ করে আসছে। এবছর পঁচিশ জন গরীব দুস্থকে চাল ও নগদ ৫০০ টাকা করে তুলে দেয়া হয়েছে।

আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাণীশংকৈলে অতিরিক্ত পরীক্ষার ফি আদায়ের দাবীতে শিক্ষার্থীদের মিছিল ও স্মারকলিপি প্রদান।

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত টেস্ট পরীক্ষার ফি আদায়ের দাবিতে ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে সিনিয়র সহকারি কমিশনার (ভুমি) সোহাগ চন্দ্র সাহা’র নিকট ছাত্র-ছাত্রীরা অভিযোগ আকারে স্মারকলিপি প্রদান করেন ।কাতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বাবুল দশম শ্রেনীর টেস্ট পরীক্ষার অতিরিক্ত ফি দাবি করায়, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসএসসি টেষ্ট পরীক্ষায় অংশগ্রহণ না করে মিছিল নিয়ে উপজেলা পরিষদে এসে এ্যাসিল্যান্ড সোহাগ চন্দ্র সাহার নিকট স্মারকলিপি প্রদান করে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন রকম গালিগালাজ করার ব্যাপারেও অভিযোগ তুলে ধরে। এছাড়াও প্রধান শিক্ষক কর্তৃক বিদ্যালয়ের একটি রুম গ্রামীণ ব্যাংক কে ভাড়া দিয়ে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ক্ষতি করছে বলে অভিযোগ তুলেন।

এদিকে সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা পরীক্ষার্থীদের দ্রুত টেষ্ট পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করার জন্য অটো এবং ভ্যানে করে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি বলেন, প্রধান শিক্ষকের অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বাবুলের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমার স্কুলের ৬৭জন টেষ্ট পরীক্ষার্থী আন্দোলন করেছে। তবে ৩১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

তিনি আরো বলেন, আমরা জরিমানা ৫০ টাকাসহ মোট ৭৫০ টাকা করে আদায় করছি। গ্রামীণ ব্যাংককে ১টি রুম ভাড়া দেওয়ার বিষয়ে ছাত্র-ছাত্রীদের অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা অনেক আগে থেকেই ভাড়া দেওয়া হয়েছে এ ভাড়া থেকে বিদ্যুৎ বিল, অতিথি আপ্যায়ন ও অন্যান্য খরচ করা হয়।

এ নিয়ে মাধ্যমিক শিক্ষা আলী শাহারিয়ারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকায় আছি তাই বিষয়টি পুরোপুরি জানিনা । তবে গ্রামীণব্যাংক ভাড়ার বিষয়টি জানি।

সাভারে নিশিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের এক সদস্যকে আটক করেছে -র‌্যাব ২ ভিডিও ।

বিপ্লব সাভার ঃ সাভারে নিশিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব ২।

আজ মঙ্গলবার রাত আট টার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ডের আর এস টাওয়ারের নিচ তলার ইন্টাররিও ডেকোরেশনের দোকান থেকে তাকে আটক করে র‌্যাব ২। আটক হরকাতুল জিহাদ সদস্যের নাম মাহফুজুর রহমান (৩২) সে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মৃত আব্দুর রহমানের ছেলে।র‌্যাব ২ জানায় গোপন সংবাদের ভিতিত্বে রাতে ওই দোকানে অভিযান চালায় র‌্যাব ২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী। এসময় নিশিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য মাহফুজুর রহমানকে বিপুল পরিমাণ ওসামা বিন লাদেনের ছবি ব্যবহারকৃত বই,একটি ল্যাপটপ দুটি মোবাইল ফোনসহ তাকে আটক করে । পরে তাকে র‌্যাব ২ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে র‌্যাব ২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন তার সাথে আরও অন্যকেউ হরকাতুল জিহাদের সদস্য রয়েছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ধামরাইয়ে বাড়ছে অবৈধ অটোরিক্সা, ঘটছে দুর্ঘটনা !

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)ধামরাইয়ে ব্যাটারি চালিত অটোরিক্সায় ছেয়ে গেছে ধামরাইয়ের সিংহভাগ সড়ক দখল করে আছে নিয়ন্ত্রনহীন এসব অটোরিক্সা। যাদের অনেক চালকের লাইসেন্স কিংবা অটোরিক্সা চালানোর অভিজ্ঞতা নেই।

আইন লঙ্ঘন করে চালানো এসব অটোরিক্সার কারনে জনগুরুত্বপূর্ণ সড়কে যানজটের পাশাপাশি ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, এমনকি প্রাণহানীও। দিনে দিনে অটোরিক্সার সংখ্যা বেড়েই চলছে ।

রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে কাগজপত্র বিহীন অটোরিক্সা। সরেজমিনে দেখা গেছে, যেসব অটোরিক্সা চলাচল করছে তার অনেক চালকের নেই লাইসেন্স বা কোন পূর্ব অভিজ্ঞতা ।মেশিন দ্বারা এই রিক্সা চলাচলের কারনে অদক্ষ চালক অনেক সময় রিক্সা নিয়ন্ত্রন করতে অক্ষম হওয়ার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।আইন অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক কোন শিশু-কিশোর অটোরিক্সা চালাতে পারবে না।

লাইসেন্সধারী চালককে অটোরিক্সা পরিচালনার ক্ষেত্রে অবশ্যই প্যান্ট পড়ে নিতে হবে। চালকের দুই পাশে কোন যাত্রী বহন করতে পারবে না। নিয়ম থাকলেও এসব কেউ মানছে না। অধিকাংশ অটোরিক্সা চলাচ্ছে শিশু-কিশোর এবং অন্য পেশা থেকে আসা শ্রমিকরা। যাদের নেই চালক লাইসেন্স বা অভিজ্ঞতা।এসব চালকদের বেপরোয়া ও বিশৃঙ্খোলা অটোরিক্সা চালনার কারনে প্রতিনিয়তই ঘটেছে দূর্ঘটনা, এবং অনেকেই বরণ করেছে পঙ্গুত্ব। বিভিন্ন অলি গলিতে বেপরোয়া ভাবে চলছে এ অবৈধ অটোরিক্সা, চালকেরা মানছেনা কোন আইন কানুন, মানছে না কোন বাঁধা।

দ্রুত গতিতে অটোরিক্সা চালকদের অসংলগ্ন চালনায় প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে স্কুলগামী ছোট ছোট ছেলে মেয়ে সহ বিভিন্ন বয়সী পথচারীরা। জানাযায়, বিদ্যুৎচালিত অটোরিক্সার ব্যাটারী চার্জ দেয়ার জন্য বিভিন্ন স্থানে রয়েছেন একাধিক চার্জার কেন্দ্র। এসব কেন্দ্রে চালকেরা সারারাত মোটর চার্জে দিয়ে রাখেন।

প্যাডেল রিক্সায় মোটর ও ব্যাটারি লাগিয়ে দ্রুতগামী রিক্সা। অটো রিক্সা নিয়ন্ত্রনে নেই কোন উদ্দ্যোগ। যত দিন যাচ্ছে অটো রিক্সার পরিমান ততই বৃদ্ধি পাচ্ছে এক প্রকার ঝুকির মধ্যে রাস্তায় চলাচল করতে হচ্ছে ।

ভাড়া নিয়ে যাত্রীর সাথে রিক্সা চালকদের তর্ক বিতর্ক এখন নিত্য নৈমত্তিক বিষয় হয়ে দাড়িয়েছে। রোদ,ঝড়,বৃষ্টি এবং বিশেষ দিনগুলিতে এরা এক প্রকার জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে বলে অভিযোগ করেন অনেক যাত্রী।এর পরিমান এখন বেশি হয়ে গেছে এটা এখন রোধ করা না হলে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে যাবে।

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের প্রতি বিভিন্ন অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি প্রতিষ্ঠানটির সভাপতি প্রফেসর ড. মো. সিরাজ উদ্দিনের বিভিন্ন অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গা ফিল্টের বাজারে সাধারণ পাঠাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শিক্ষকদের প্রতি সভাপতি ও তার সহযোগীর দ্বারা বিভিন্ন স্বেচ্ছাচারিতা, জুলুম, নির্যাতন, অকারণে বেতন বন্ধসহ বিভিন্নভাবে হয়রানি ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সভাপতি কথায় কথায় শিক্ষকদের বেতন বন্ধ ও কারণ দর্শানোর নোটিশ দেন। বর্তমানে আমাদের বেতন বন্ধ থাকায়, শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। এমনকি সবসময় অধিক ভক্তি পাওয়ার আশায় শিক্ষকদের মানসিক চাপের মধ্যে রাখেন তিনি।

শিক্ষক-কর্মচারী ও বিদ্যালয়ের ভালো কিছু চায় না বর্তমান সভাপতি উল্লেখ করে বক্তারা আরো বলেন, আগামী মাসের ৫ তারিখে তার সভাপতির মেয়াদ শেষ হবে। নতুন মেয়াদে আবারও সভাপতি না হতে পারার উপক্রম দেখে তিনি শিক্ষকদের প্রধান শিক্ষকের প্রতি চড়াও ও মিথ্যা অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন এবং তাকে বহিস্কার করার পরিকল্পনা করেন। এমনকি ইতোপূর্বে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন এবং লক্ষ
লক্ষ টাকা ও জমিজমা বিনষ্ট করেছেন। মানববন্ধনে জানানো হয়, এসব অত্যাচারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও বোর্ডে অভিযোগ জানানো হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির আহসান, সহকারী প্রধান শিক্ষক মোসা. ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ নূরী, মোসা. মমতাজ মহল, মোসা. জায়েদা খাতুন, মো. উমর ফারুকসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও কর্মচারীরা।

সর্বশেষ আপডেট...