27 C
Dhaka, BD
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

রানীশংকৈলে বিএনপি’র ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান’ ঐক্য পরিষদের কমিটি গঠন ।

হুমায়ুন কবির, রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিএনপি পন্থি হিন্দুদের নিয়ে ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান’ ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় রানীশংকৈল ডিগ্রী কলেজের হল রুমে কমিটি গঠন উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে গৌর চন্দ্র বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক মাষ্টার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কমিটির সদস্য রঞ্জিত চন্দ্র রায়, পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার চন্দ্র রায়।

এছাড়াও বিএনপি’র নেতা পান্না বিশ্বাস, রানীশংকৈল যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনি, মিঠু বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সভাপতি আওলাদ এবং সাধারন সম্পাদক বকুল প্রমূখ উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা শেষে বিএনপি’র নেতারা গৌর চন্দ্র বসাক কে সভাপতি ও শ্রী জীবন কুমার রায়কে সাধারন সম্পাদক নির্বাাচিত করে রাণীশংকৈলে উপজেলা ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান’ ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করেন।

ঝালকাঠিতে জলবায়ু বিপর্যয় রোধে আহবায়ক কমিটি গঠন ।

সৈয়দ রুবেল ঝালকাঠি ঃঝালকাঠিতে জলবায়ু বিপর্যয় রোধে উপকূলীয় আন্দোলন জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

১৪/০৯/২০১৯ইং তারিখ শনিবার সকালে জেলা শহরে একটি রেস্তোরায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ্যাডভোকেট বনি আমিন বাকলাই এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সমাজকর্মী হেমায়েত হোসেন হিমু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জলবয়ু বিপর্যয় রোধে উপকূলীয় আন্দোলন এর আহবায়ক মো. নুরুল হুদা মিলু চৌধূরী, আইসিডিএ পরিবেশবাদী কর্মী আনোয়ার জাহিদ, আমরা ৯৯ শতাংশ ঢাকা এর প্রধান সমন্বয়ক আলাউদ্দিন মল্লিক, শিক্ষক সুজিত কান্তি বসু।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিতে সমাজকর্মী হেমায়েত হোসেন হিমুকে আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা করে এ্যাডভোকেট বনি আমিন বাকলাইকে আহ্বায়ক ও প্রধান শিক্ষক সুনীল বরণ হালদারকে সদস্য সচিব করে
জলবায়ু বিপর্যয় রোধে উপকূলীয় আন্দোলন এর ঝালকাঠি জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিওকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭/১৬ এস এর নিকট তেরঘর কামারবাড়ি এলাকার বাংলাদেশের অভ্যন্তরে প্রতিপক্ষ ৬৪ ব্যাটালিয়ন বিএসএফ এর সাথে (১৪ই সেপ্টেম্বর১৯ইং) তারিখ সকাল ১১ টায় ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সমন্বয় সভায় খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস, এর সাথে ২(দুই)জন স্টাফ অফিসার,১(এক) নোভাল অফিসার, ২(দুই)জন কোম্পানি কমান্ডার, ৫(পাঁচ)জন বিওপি কমান্ডার ও অন্যান্য পদবীর ৪(চার)জন বিজিবি সদস্য। অপরদিকে ভারতের ৬৪ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট শ্রী নীলট পাল কুমার পান্ডে এবং তার সাথে ২(দুই) জন স্টাফ অফিসার,১(এক)জন নোভাল অফিসার, ২(দুই)জন কোম্পানি কমান্ডার ও অন্যান্য পদবীর ৫(পাঁচ)জন বিএসএফ সদস্য অংশগ্রহণ করেন।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিকদের বলেন সীমান্তের শূন্যরেখায় উভয় পার্শ্বের ১৫০ গজের মধ্যে ৩(তিন) ফুট উচ্চতার গাছপালা ও ফসলাদি অপসারণ, মাদক ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক। ভারতের তেরঘর এলাকা দিয়ে চোরাচালান ও অবৈধ পারাপার রোধ কল্পে নিরাপত্তা বেষ্টনী/ আলোর ব্যবস্থা, বিএসএফ কর্তৃক সীমান্তের ১৫০ গজের মধ্যে এক সারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া অফ পাম্প হাউস নির্মাণের জন্য প্রস্তাবিত স্থানে বিজিবি-বিএসএফ এর যৌথ পরিদর্শন এবং সীমান্তের স্পর্শকাতর স্থানসমূহ ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশ রোধ সহ সুষ্ঠ সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হয়।

এছাড়া উভয় পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার পদ্ধতি নিয়েও আলোচনা হয়।

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় ১৭ মামলার আসামী টুটুল আটক ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে নাশকতা, অস্ত্র ও হত্যা মামলাসহ ১৭ মামলার পলাতক আসামী মো. টুটুলকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধ টুটুল সদর উপজেলার রামচন্দ্রপুর ঘোনটোলা গ্রামের ফজলু মোল্লার ছেলে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে। সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. ইদ্রিশ আলী জানান, নাশকতা, অস্ত্র ও হত্যা মামলাসহ ১৭ মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী টুটুল দলবলসহ মহারাজপুর মেলার মোড়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

এসময় সন্ত্রাসীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের একপর্যায়ে ঘটনাস্থল থেকে সস্ত্রাসী টুটুলকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, একটি ম্যাগজিন, ৫টি রামদা ও ১২ বোতল খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়। এঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় ১৭ মামলার আসামী টুটুল আটক

মাগুরার শ্রীপুরে কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ভিডিও ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর থানা পুলিশের আয়োজনে গতকাল শনিবার থানা চত্বরে কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।

থানার সেকেন্ড অফিসার এস,আই হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল মোল্যা, কালিনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মশিয়ার রহমান, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবুল ইসলামসহ আরো অনেকে।

বক্তারা সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, গ্রাম্য মারামারি, চুরি প্রতিরোধে জনগণের পাশাপাশি পুলিশকে জোড়ালো ভুমিকা রাখা ও ঝিমিয়ে পড়া পুলিশিং কমিটিকে চাঙ্গা করে পুলিশিংয়ের সদস্যদের সাহায্য নিয়ে পুলিশ-জনতা এক সাথে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ৮ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা ।

আশরাফ হোসেন পল্টু, মাগুরা,প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুরে উপজেলার গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সোহানকে (৯) শুক্রবার পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষর লোকজন।

সে উপজেলার গেয়ালপাড়া গ্রামের আয়ুব মোল্যার ছেলে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি সোহান জানায়, বেলা ১১টার দিকে সে ও পাড়ার আরও কয়েকটি ছেলে ভ্যানের টায়ার চালাতে চালাতে প্রতিবেশি আবুল শেখের বাড়ির দিকে যায়। সেখান থেকে আবুল শেখ ও তার ছেলে সুমন ও সুজন তাকে ধরে লাঠি দিয়ে বেধরক পেটাতে থাকে।

এ সময় সোহানের কাকী রাজিয়া বেগম ঠিক পেয়ে চিতকারে সবাই ঘটনাস্থলে ছুটে গিয়ে সোহানকে উদ্ধার করে। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেনাপোল চেকপোস্ট থেকে আমেরিকান ডলার সহ ভারতীয় নাগরিক আটক ।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি:বেনাপোল ৪ হাজার ৬ শত আমেরিকান ডলার সহ অশোক বিশ্বাস (৫৯)নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার(১২/৯/১৯ইংং) তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাকে আটক করা হয়।তার বাড়ি ভারতের ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার দেবীপুর গ্রামের জিতেনদো নাথের ছেলে।

তার পাসপোর্ট নং ু- ৫১১২৩৩০,সে বিজনেস ভিসা নিয়ে প্রায় বাংলাদেশে আসা যাওয়ার ফাঁকে বৈদেশিক মুদ্রা পাচার করত।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান,বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪ হাজার ৬শত আমেরিকান ডলার, ৬শত ৫ড় ভারতীয় রুপি ও ৮ হাজার বাংলাদেশী টাকা সহ ভারতীয় নাগরিক অশোক বিশ্বাসকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

অবশেষে জাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনটি দাবির দুটি মেনে নিলেন ভিডিও ।

বিপ্লব সাভার ঃ

অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনটি দাবির দুটি মেনে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম।

এনিয়ে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসনিক কার্যালয়ে রাত নয়টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম।

জানাযায় গত কয়েকদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এর ব্যানারে তিন দফা দাবীতে অবরোধসহ নানা কর্মসুচী পালন করে আসছিলেন শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।

পরে আজ বিকেলে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। এসময় শিক্ষার্থীদের তিনটি দাবির দুটি দাবি মেনে নেন উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। মেনে নেওয়া দাবি দুটি হলো

১। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ হলের পাশে যে তিনটি নির্মাণাধীন হল রয়েছে সেগুলো অন্য স্থানে সড়িয়ে নেওয়া হবে

৩। মাষ্টার প্ল্যান রিভাইস করা হবে অংশীজনদের মতামত নিয়ে। এসময় তিনটি দাবির দ্বিতীয়টি দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কি কি আইনি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য ৩ কার্যদিবস সময় নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

আলোচনা সভা শেষে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম গণমাধ্যমকর্মীদের সাথে কথা না বললেও আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে তিনটি দাবির দ্বিতীয়টি যদি না মানা না হয় তাহলে আবার তারা আন্দোলনে নামনে।

নলছিটিতে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত ।

সৈয়দ রুবেল ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

১২/০৯/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে নলছিটি থানা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

এতে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী-পেশার লোজন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন, নলছিটি মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লষ্কর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান, সহ-সভাপতি তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাচ্চু, ইউপি চেয়ারম্যান সোহরাফ হোসেন বাবুল মৃধা, মো. মান্নান শিকদার, মো. কবির হোসেন হাওলাদার, মো. মাসুদুর রহমান সালাম, এনামুল হক শাহীন, মো. নাসির উদ্দিন আহম্মেদ, সেরাজুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ হোসাইন আহম্মেদ দুলাল, যুগ্ম আহ্বায়ক খান মনিরুজ্জামান বিপ্লব, পৌর কাউন্সিলর আলমগীর হোসেন আলো, শিউলী বেগম, প্রমুখ ।

সভা সঞ্চালনা করেন ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

শার্শা উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আইন-শৃঙ্খলা, চোরাচালান নিরোধ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরীন কান্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামানসহ বিজিবি, বেনাপোল ফায়ার সার্ভিস,আনসার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

সর্বশেষ আপডেট...