34.4 C
Dhaka, BD
বুধবার, জুন ১৭, ২০২৬

নলছিটিতে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত ।

সৈয়দ রুবেল ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

১২/০৯/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে নলছিটি থানা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

এতে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী-পেশার লোজন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন, নলছিটি মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লষ্কর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান, সহ-সভাপতি তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাচ্চু, ইউপি চেয়ারম্যান সোহরাফ হোসেন বাবুল মৃধা, মো. মান্নান শিকদার, মো. কবির হোসেন হাওলাদার, মো. মাসুদুর রহমান সালাম, এনামুল হক শাহীন, মো. নাসির উদ্দিন আহম্মেদ, সেরাজুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ হোসাইন আহম্মেদ দুলাল, যুগ্ম আহ্বায়ক খান মনিরুজ্জামান বিপ্লব, পৌর কাউন্সিলর আলমগীর হোসেন আলো, শিউলী বেগম, প্রমুখ ।

সভা সঞ্চালনা করেন ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

শার্শা উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আইন-শৃঙ্খলা, চোরাচালান নিরোধ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরীন কান্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামানসহ বিজিবি, বেনাপোল ফায়ার সার্ভিস,আনসার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

মাগুরার মহম্মূপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় যুবক আটক

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার মহম্মদপুরে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এনামুল (২৫) নামে এক ফায়ারম্যানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।

আটককৃত এনামুল উপজেলার দিঘা পূর্বপাড়া এলাকার হুমায়ুন আহম্মেদ এর পুত্র এবং চট্রগ্রাম জেলার বোয়ালখালী ফায়ার স্টেশনের ফায়ারম্যান হিসেবে কর্মরত।

পারিবারিক সুত্রে জানা যায়, এনামুল বাড়িতে এসে বৃহস্পতিবার সকালে শিশুটির ঘরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা করে। এমন সময় শিশুটি চিৎকার দিয়ে কান্না শুরু করতে থাকলে এনামুল দৌড় দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে শিশুটি তার বাবা- মাকে বিষয়টি জানালে তাঁরা শিশুটিকে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক কাজী আবু আহসান তাকে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত এনামুলকে আটক করা হয়েছে। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

রাণীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭-উদ্বোধন ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ খেলা রাণীশংকৈল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে স্টেডিয়াম চত্বরে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সামাজিক,রাজনৈতিক সাংস্কৃতিক, ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে রাতোর ইউনিয়নকে হারিয়ে হোসেনগাঁও ইউনিয়ন বিজয়ী হন। উপজেলার পৌরসভাসহ ৮ ইউনিয়ন এ খেলায় অংশগ্রহণ করবে।

উদ্বোধনী ম্যাচে খেলা পরিচালনা করেন মানিক হোসেন,জয়নুল ও সুগা মুর্মু। প্রসঙ্গত : উপজেলা পর্যায়ের অনুর্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল দলের চ্যাম্পিয়ন দলটি জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

ঝালকাঠিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

সৈয়দ রুবেল ঝালকাঠি : ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।

১২/০৯/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার সকালে শহরের আমতলা মোড় দলীয় কার্যালয়ের এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি। মানববন্ধনে বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তি এবং তাঁর সুচিকিৎসার দাবি জানায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নুরুল আলম গিয়াস, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা মহিলা দলের সভানেত্রী মাহফুজা জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, সহসভাপতি কামাল মল্লিক, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন ও সাধারণ সম্পাদক এনামুল হক সাজু ।

এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাগুরার শ্রীপুরে ওয়েভ ফাউন্ডেশনের ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউকেএইড এর সহযোগিতায় অংশগ্রহনমূলক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবাসমূহে দায়বদ্ধতা(রেসপন্স) প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ হল রুমে ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের ওয়েভ ফাউন্ডেশন লোকমোর্চা কমিটি গঠন করা হয়েছে ।

শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশন রেসপন্স প্রকপ্লের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ ওসমান গণি, মাগুরার প্রকল্প সমন্বয়কারী তাছরিন জামান, ওয়েভ ফাউন্ডেশন শ্রীপুরের প্রজেক্ট অফিসার মোঃ আতিকুজ্জামান ও সাবিহা খাতুন ।

আলোচনা সভা শেষে সভাপতির সম্মতিক্রমে নুরুল ইসলামকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদকসহ ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় ।

সাভারে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষানবিশ আইনজীবির মৃত্যু ।

বিপ্লব সাভার ঃ সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামের বাসিন্দা শিক্ষানবিশ আইনজীবি আবির হোসেন (২৫)ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি গত দু’সপ্তাহ পূর্বে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর কল্যানপুরে ইবনে সিনা হাসপাতালে পরে ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতাল এবং সর্ব শেষ সোহরাওয়ার্দ্দী হাসপাতালে ভর্তি হন।

সেখানে গত ২দিন পূর্বে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ বৃহস্পতিবার ভোর রাতে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। পরে তিনি মারা যান। তার পিতা আবদুল্লাহ আল মামুন ব্যবসায়ি ও বনগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে মৃত শিক্ষানবিশ আইনজীবি আবির হোসেনের চাচা বনগাঁও ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক আমির হোসেন জানান কিছু দিন পর আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী নেয়ার জন্য আবির হোসেনের লন্ডন যাওয়ার কথা ছিল।

রাজাপুরে বাস চাপায় মোটর সাইকেল চালক নিহত ।

সৈয়দ রুবেল ঝালকাঠি ঃ ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহি বাস চাপায় ৩ সন্তানের জনক মোটর সাইকেল চালক আব্দুর রাজ্জাক সরদার (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের পাকাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক ভান্ডারিয়া পৌরসভা এলাকার সরদার বাড়ির গনি সরদারের ছেলে। ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে তিনি সংসার চালাতেন।

রাজাপুর থানার ওসি তদন্ত আবুল কালাম জানান, নিহত রাজ্জাক মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে পাকাপুল এলাকায় একটি টেম্পুকে পাশ কাটিয়ে যেতে চাইলে সড়কের পাশ বেহাল হওয়ার কারনে টেম্পুটি মোটর সাইকেলটিকে অল্প সাইট দেয় এতে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী রাফিন-সাফিন নামের বাসের চাকার নিচে চাপা পরে যায় মোটর সাইকেলটি। ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নিহত হন, এবং টেম্পু চালক সাইফুলও আহত হয়

পুলিশ ঘটনা স্থান লাশ উদ্ধার করে এবং রাফি সাফিন নামের বাসটিকে আটক করে থানায় নিয়ে যায় । পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

মাগুরার শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইড স্প্রে ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইড স্প্রে করা হয়েছে ।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের আনাচে-কানাচে,ঝোপ-ঝাড়, ডোবা, পয়ঃনিস্কাশনের ড্রেনসহ ডেঙ্গু মশার সম্ভাব্য উৎপত্তিস্থল সমূহে ডেঙ্গুর লার্ভা ধ্বংশ করতে লার্ভিসাইড স্প্রে করা হয়। একই সাথে উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ও মশার লার্ভা ধ্বংশের লার্ভিসাইড স্প্রে করা হয়েছে ।

বেনাপোলে ২৫ হাজার আমেরিকান ডলারসহ আটক-১ ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আমড়াখালী চেকপোষ্ট সদস্যরা ২৫০০০ হাজার আমেরিকান ডলার সহ রাকেশ মন্ডল (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে।

বুধবার(১১/০৯/১৯ইং)তারিখ বিকাল ৫টার সময় তাকে আটক করেন।তার বাড়ি ভারতের ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার সুরাখালি গ্রামের গোলাম মন্ডলের ছেলে। অনেকে জানিয়েছেন রাকেশ মন্ডল ভারতীয় বিজনেস ভিসা নিয়ে সব সময় যাওয়া আসা করে থাকে। আর তার এ কাজে চেকপোষ্টের কয়েকজন কুলি সহযোগীতা করে থাকে আটক আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বেড়িয়ে পড়বে তাদের নাম।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রæতিতে অদ্য ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ আশেক আলী এর নের্তৃত্বে একটি তল­াশি অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে বেনাপোল হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৫-২১৬৪) একটি এসি বাস তল্লাশীকালীন আনুমানিক ১১৪০ ঘটিকায় সন্দেহজনক একজন ভারতীয় নাগরিকের পরিহিত কেডস তল্লাশী করে কেডসের সোল এর নিচে হতে ২৫০০০ ইউএস ডলার উদ্ধার করা হয় এবং সাথে ৩৭৭০ টাকা, ইমিটেশন ১.৫ কেজি, থ্রী পিস ০৪ টি, শাড়ী ০১ টি, শার্ট ০৩ টি ও ০১ টি মোবাইলসহ তাকে হুন্ডি ব্যবসায়ী হিসেবে আটক করা হয়। আটককৃত হুন্ডি এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ২১,৬৬,৭৭০/- (একুশ লক্ষ ছেষট্টি হাজার সাতশত সত্তর) টাকা। আটককৃত আসামী (ভারতীয় নাগরিক) রাকেশ মন্ডল (৫০), পিতা- মৃতঃ গোলাম মন্ডল, গ্রাম-সোড়াখালী, পোঃ-ভাসনগাতী, থানা-দত্তপুকুর, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত। আটককৃত হুন্ডিসহ আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ আপডেট...