24 C
Dhaka, BD
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

রাণীশংকৈলে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ছাত্র-ছাত্রীদের মৌসুমি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিশুদের দলগত পরিবেশনায় অভিনয়, নৃত্য, দেশাত্ববোধক জারী গান, জ্ঞান জিজ্ঞাসা, উপস্থিত বিতর্ক ও দেয়ালিকা প্রতিযোগিতায় উপজেলার ২৬ টি স্কুল অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদার সভাপতিত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মকছেদুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন সরকার, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মহব্বত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা জনস্বার্থ কর্মকর্তা তরিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সহকারি প্রাথমিক শিক্ষা অফিসারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারি শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রসঙ্গত: ১ম স্থান অধিকারী বিজয়ীরা আগামী ৮ সেপ্টেম্বর জেলা পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে।

হুমায়ুন কবির
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০১৭১০০১৯৩১১

সাভারবাসী অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা দিলেন ঢাকা জেলার প্রিয় পুলিশ সুপারকে ভিডিও ।

বিপ্লব সাভার ঃ ঢাকা জেলার প্রিয় পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানকে অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা দিয়েছেন সাভারবাসী। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভার থানা রোডে অবস্থিত মামুন কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা (উত্তর) কমিউনিটি পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব , সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা ,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন ,  ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ, ওসি তদন্ত মোঃ সাইফুল ইসলাম, ওসি অপারেশন্স মোঃ জাকারিয়া হোসেন, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জিএম মিজানুর রহমান মিজান, সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল্লাহ মুন্সি, সাধারণ সম্পাদক শেফালী মিতু, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সাইদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তা ও সাভার আশুলিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ঢাকা জেলার ইতিহাসে এমন ভালো মনের পুলিশ কর্মকর্তা ঢাকা জেলাবাসী আর কোনদিন পায়নি। তিনি সরকারের টাকা বাঁচিয়ে ঢাকা জেলা পুলিশকে এক আধুনিক পুলিশে রুপান্তরিত করেছেন।

অনুষ্ঠানের শেষের দিকে বক্তব্য দিতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন শাহ মিজান শাফিউর রহমান। এ সময় পুলিশের একাধিক কর্মকর্তাও আবেগআপ্লুত হয়ে পড়েন।

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি’র বেনাপোল পরিদর্শন ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: উপ-মহাপুলিশ পরিদর্শক(ডিআইজি) খুলনা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.খন্দকার মহিদ উদ্দিন এর বেনাপোল পরিদর্শন।

বুধবার(৪/৯/২০১৯)ইং তারিখ সকাল পৌনে ১১টার দিকে খুলনা থেকে বেনাপোল এসে পৌঁছান। প্রথমেই তিনি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন হোসেনকে সাথে নিয়ে ইমিগ্রেশন চত্ত¡র ঘুরেফিরে দেখেন। এসময় তিনি বেশ কয়েকজন পাসপোর্ট যাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন। পাসপোর্ট যাত্রীদেরকে আইন- শৃঙ্খলার সহযোগিতা দানে ইমিগ্রেশন ওসিকে বিভিন্ন প্রকার দিক নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি বেনাপোল পোর্ট থানা পরিদর্শন করেন সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন সহ সেখানকার এসআই,এএসআই ও পুলিশ কনস্টবলদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দেশের সমসাময়িক বিষয়াদি যেমন- ডেঙ্গু প্রতিরোধের প্রতিকারের ব্যবস্থা গ্রহণ, মাদকদ্রব্য,চোরাচালান নিয়ন্ত্রণ, জঙ্গী, সন্ত্রাস ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজরদারি বাড়াতে পরামর্শ প্রদান করেন। এব্যাপারে প্রচার মাইকিং চালানোর জন্য পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীরকে নির্দেশ দেন।

ড.খন্দকার মহিদ উদ্দিন( ডিআইজি)’র গাড়িবহরে ছিলেন যশোরের পুলিশ সুপার মোঃ মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, জুয়েল ইমরান সহকারী পুলিশ সুপার( এএসপি) নাভারন সার্কেল,যশোর। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। পরিদর্শন শেষে ডিআইজি খুলনা বেলা ১ টার দিকে বেনাপোল ত্যাগ করে তার কর্মস্থল খুলনার উদ্দেশ্যে রওনা দেন।

ধামরাইয়ে বংশী নদীতে বালু উত্তোলন: গৃহহীন হওয়ার উপক্রম এলাকাবাসীর।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে বালু উত্তোলনের ফলে গৃহহীন হওয়ার উপক্রম হয়ে পড়েছে এলাকাবাসীর।

জানা গেছে, উপজেলার আমতা ইউনিয়নের বড়জেঠাঈল এলাকায় বংশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। ভোক্তভোগিরা প্রতিবাদ করতে গেলে তাদের মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্তরা হলো, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গণি, ইউনিয়ন পরিষদ সদস্য বকুল, ও জেঠাইল গ্রামের আলমগীর।

এদের দাপটে ওই এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। যদি কেউ কথা বলে তাদেরও বিভিন্ন রকমের হুমকি প্রদান করা হয়। এতে ওই এলাকার নিরীহ মানুষ র্নিউপায় হয়ে পড়েছে।

ভোক্তভোগি জেঠাইল গ্রামের মৃত, মোজ্জামেল হোসেনের স্ত্রী বিধবা সাহেরা বেগম(৫৫) বলেন, আমি দীর্ঘদিন যাবত বিধবা, বংশী নদীর পাড়ে আমার কিছু একটু জমি রয়েছে, সেই জমি ড্রেজার মেশিন দিয়ে বালুউত্তোলনের ফলে নদীতে বিলিন হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও পরিত্রাণ পাচ্ছি না।

একই গ্রামের মৃত, ইউসূব বেপারীর বিধবা স্ত্রী জহিরন বেগম (৭০), আদম বেপারী(৬৫), আবু হোসেন বেপারী(৫৫), সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম(৫৬), সালাম, সিরাজসহ অনেকে ভোক্তভোগি মিলে আজ (৪ সেপ্টেম্বর) বাঁধা প্রদান করলে ভূমিদস্যুরা আরো ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা চালায়।
এব্যাপারে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাবকে জানালে সে কোন ব্যবস্থা নেয়নি।

আমরা খুবিই অসহায়বোধ করছি, সংবাদকর্মীদের মাধ্যমে আমরা এর পরিত্রাণ চাই। কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক( আইসি) ফজলুল হক বলেন, এব্যাপারে কোন অভিযোগ পাইনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবুল কালাম বলেন, এই বিষয়টি আমার জানা ছিল না, ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে দোকান ঘরে অগ্নিকান্ড ।

সৈয়দ রুবেল ঝালকাঠি ঃ ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

০৩/০৯/২০১৯ইং তারিখ সোমবার দিবাগত রাতে তালুকদার বাড়ির আবু সাইদ তার মুদি দোকানটি বন্ধ করে দোকানের পিছনে বাড়ির ভিতরে যায়। কিছুক্ষণ পরেই রাস্তা থেকে কে যেন আগুন আগুন বলে চিৎকার করছে। মুহুর্তেই বাড়ির ভিতর থেকে ছুটে যায় দোকানদার সাইদ ও তার পরিবারের লোকজন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা অনেক উপরে উঠে যায়। চোখের সামনেই দাউ দাউ করে জ্বলতে থাকে সাইদের দোকান ঘরটি।

ঝালকাঠি থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে। কিন্তু দমকলের গাড়ির জন্য বাধা হয়ে দাড়ায় গাবখান নদীর তীর ঘেষে যাওয়া ঝালকাঠি থেকে শেখেরহাট যাওয়ার সড়কটি।

রাস্তাটির অনেক অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কতৃপক্ষ যেন নিধিরাম সর্দার। সড়কটির উপর দিয়ে ঝুকি নিয়ে ধীর গতিতে ফায়ার সার্ভিসের গাড়ীটি শিরযুগ পৌছাতে সময় লেগে যায় স্বাভাবিকের তুলনায় ২ গুনের বেশি। ততক্ষণে সাইদ ষ্টোর পুরে সম্পুর্ন ভস্মিভুত হয়ে যায়। সাইদ বলেন, আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হইছে। সাইদের উপার্জনের শেষ সম্বল টুকু কেড়ে নিল আগুন।আমি নিঃস্ব অসহায় বলে তিনি মনে করেন।

ফায়ার সার্ভিস জানান আগুনের সূত্রপাত কোথা থেকে বা কিভাবে তা এখনো জানা যায়নি।

রাজাপুরে ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ।

সৈয়দ রুবেল ঝালকাঠি ঃ ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ ও যৌন নিযার্তনসহ সকল প্রকার সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

০৩/০৯/২০১৯ইং তারিখ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদের সামনে একটি এনজিও সংস্থার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

এতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল ও আমিনুল ইসলাম সোনা মৃধা ও সালমা আলমগীর প্রমুখ সহ নানা শ্রেণীর পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় সাভারের আশুলিয়ায় তিনটি কারখানাকে ৪৩ লক্ষ টাকা জরিমানা ।

শরিফ বিশেষ প্রতিবেদক ঃ বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় সাভারের আশুলিয়ায় তিনটি সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরির কারখানাকে ৪৩ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে দুটি কারখানাকে অনির্দিষ্ট কালের জন্য সিলাগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া পশিচমপাড়া এলাকার জান্নাত ইন্ডাষ্ট্রিজ বিডি লিমিটেড, খেজুরবাগান এলাকার রক্স কনজুমার পোডাক্টস লিমিটেড ও কুমকুমারী বাজার এলাকায় এভারওয়ে টয়লেট্রিজ কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব ৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিন।

র‌্যাব ৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিন জানান আশুলিয়ার কাঠগড়া পশিচমপাড়া এলাকার জান্নাত ইন্ডাষ্ট্রিজ বিডি লিমিটেড কারখানার মালিক মোবারক হোসেন দীর্ঘ দিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে ও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সাবান ডিটারজেন্ট সহ ৩৩ পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিলো। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে আজ ওই কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক মোবারক হোসেনকে ১০ লক্ষ টাকা জরিমানা ও সেই সাথে কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়।

অন্যদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে রক্স কনজুমার পোডাক্টস লিমিটেড কারখানার মালিক হাবিবুল্লাহ বুলু সাবান,ডিটারজেন্ট পাউডারসহ ১৫ টি পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিলো আজ ওই কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক হাবিবুল্লাহ বুলুকে ৩০ লক্ষ টাকা জরিমানা ও সেই সাথে কারখানাটি সিলাগালা করে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিন।

এছাড়া আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় এভারওয়ে টয়লেট্রিজ কারখানা কতৃপক্ষ বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে ডিটারজেন্ট তৈরি করে বাজারজাত করার কারনে ওই কারখানার ম্যানেজার খালিদ আহমেদকে ৩ লক্ষ টাকা জরিমানা ও দুই মাসের কারদন্ড প্রদান করা হয়।

অভিযানে এসময় উপস্থিত ছিলেন র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,বিএসটিআইয়ের সাভার জোনের ইন্সপেক্টর সাইদুর রহমানসহ আরো অনেকে।

ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ -সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ

বিপ্লব সাভার ঃ শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করলেন সোমবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্র্যাক পুলিশ লাইনস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ ও এই পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে জেলা পুলিশ সুপার শাহ্ মিজান সাফিউর রহমান। পরে তিনি শ্রেষ্ঠ ওসি এএফএম সায়েদ’কে তার পুরস্কারটি তুলে দেন।

দুঃসাহসী এই কর্মকর্তা তার সততা ও নিষ্ঠা প্রমাণ দিল সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে কাউকে কখনো ভয় পেতে হয় না ।

ভারতে থেকে ৪ যুবককে বেনাপোল দিয়ে বিজিবি কাছে হস্তান্তর

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: অবৈধ ভাবে ভারতে যেয়ে কলকাতা পুলিশের হাতে আটক হয়ে জেল খাটার পর ৪ বাংলাদেশী যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।
মঙ্গলবার(০৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের হরিদাসপুর (বিএসএফ) বেনাপোল চেকপোস্ট বিজিবি হাতে তুলে দেয়।পরে বিজিবি তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করেন ।

ফেরত আসা বাংলাদেশি যুবকরা হলো ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হামিরবি গ্রামের লিয়াকত আলীর ছেলে আসাদুল (২২),বাকিরা সবাই একই গ্রামের নবাব আলীর ছেলে আরিফ খান (২৪),জিন্নাত আলীর ছেলে পয়সা খান (২৯)ও সাত্তার মিয়ার ছেলে জাহিদ (২৩)।ফেরত আসা জাহিদ জানান, ভারতে ভালো কাজ দেওয়ার কথা বলে তাদের এলাকার মুজিদ নামে এক দালাল প্রতি জনের কাছ থেকে ৩০ হাজার করে টাকা নিয়ে অবৈধ ভাবে ভারতে নিয়ে যায়।পরে দালাল তাদের কলকাতা স্টেশনে নিলে সেখানে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে। বিভিন্ন মেয়াদে জেল খেটে ৩ বছর পর আজ দেশে আসলাম ।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে।তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই শাহীন ফরহাদ বলেন,ভারত থেকে আসা ৪ যুবককে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের অবিভাবকরা থানার আছেন তাদের কাছে এদের তুলে দেওয়া হবে।

মাগুরার শ্রীপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি এবং উপজেলা শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০১৯ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শ্রীপুর সরকারি এম,সি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

প্রতিযোগিতার ক গ্রæপে আমার বঙ্গবন্ধু, খ গ্রæপে আমিই মুজিব ও গ গ্রæপে ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে । এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, শিল্পকলা একাডেমির সদস্য ও শ্রীপুর সরকারি এম,সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলাম । প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সহকারি মাধ্যমিক অফিসার মোঃ সুলতান হোসেন,সহকারি শিক্ষা কর্মকর্তা আলী হাসান ও ফিল্ড সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান মনির । সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রীপুর উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ও সাংবাদিক মোঃ আশরাফ হোসেন পল্টু ।

সর্বশেষ আপডেট...