সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন দফা দাবিতে পূর্ব ঘোষিত প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। তারা বিশ্ববিদ্যালয়ের দুই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ভবন দুটি অবরোধ করে রেখেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এই অবরোধ শুরু করেন। এতে কয়েকজন শিক্ষকসহ জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার নেতাকর্মী অংশ নিয়েছেন।
আন্দোলনকারী বলছেন, অপরিকল্পিত মাস্টার প্লানের অধীনে তড়িঘড়ি করে ‘অধিকতর উন্নয়ন প্রকল্পের’ কাজ শুরু করা হয়েছে এবং অপরিকল্পিতভাবে যে কয়েকটি স্থাপনার কাজ শুরু হয়েছে তাতেও ব্যাপক আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে বলে তারা জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জেনেছেন। এজন্য প্রকল্পে অপরিকল্পনা ও দুর্নীতির প্রতিবাদে এবং তিন দফা দাবি আদায়ে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের তিনটি হল স্থানান্তর করে নতুন জায়গায় দ্রুত কাজ শুরু করা, মেগাপ্রজেক্টের টাকার দুর্নীতির ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত করা, টেন্ডারের শিডিউল ছিনতাইকারীদের শাস্তি প্রদান ও মেগাপ্রজেক্টের স্বচ্ছতা নিশ্চিত করে সকল ব্যয়ের হিসেব জনসম্মুখে প্রকাশ করা এবং মেগাপ্রজেক্টের বাকি স্থাপনার কাজ স্থগিত রেখে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে মাস্টারপ্লান পুনর্বিন্যাস করা।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা, প্রতিনিধি : মাগুরার-শ্রীপুর সড়কের বরিশাট এলাকায় সোমবার রাতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রতন আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । নিহত ব্যক্তি কোদলা গ্রামের ছহির উদ্দীনের পুত্র ।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান,উপজেলার কোদলা গ্রামের ছহির উদ্দীনের পুত্র গ্রামের রতন আলী ৫৫),করন্দি গ্রামের হোসেন আলীর পুত্র আবু জাফর (৪০) ও একই গ্রামের তমসেল হোসেনের পুত্র বিল্লাল হোসেন (৫০) সোমবার সন্ধ্যায় চরমোনাই পীর সাহেবের ওয়াজ মাহফিল শোনার জন্য মাগুরা উদ্দ্যেশে তিনজন মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয় । রাত অনুমান ৮টার দিকে বরিশাট গ্রামের মধ্যে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয় । এতে মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে মারাত্বক আহত হয় ।
আহত তিনজনকেই আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় । এখানে তাদের অবস্থার অবনতি ঘটলে রতন আলী ও বিল্লাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং আবু জাফরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয় । ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রতনের মৃত্যু ঘটে ।
তবে পরিবারের লোকজন জানান আহত জাফরের অবস্থার কোন উন্নতি না হলেও বিল্লাল শংকামুক্ত আছে ।
এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান,দূঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। নিহতের বিষয়ে কোন লিখিত অভিযোগ এখনও পাইনি তবে ঘাতক ট্রাকটিকে আটকের বিষয়ে চেষ্টা অব্যাহত আছে।
মনজুরুল ইসলাম বিশেষ প্রতিবেদক ঃ গাইবান্ধা জেলার, সাঘাটা উপজেলার, কামালের পাড়া, ইউনিয়নের গজারিয়া গ্রামের, কৃতি সন্তান,বাংলাদেশ আওয়ামিলীগের নেতা, বিশিষ্ট সমাজ সেবক। সাঘাটা উপজেলার গর্ব অহংকার সৎ নিষ্ঠাবান,অসহায় মানুষের পাশে আছেন সব সময়, ন্যয়বিচারক ধর্ম প্রায়ন ব্যাক্তি ।
জনাব মোঃ শাহীন মন্ডল,এই সোনার বাংলাদেশ , বাসিকে নিয়ে এক শুভেচ্ছা বার্তায় বলেন” আপনি আপনার, দৃষ্টি ভঙ্গী বদলান, সমাজ বদলে যাবে! বদলে যাবে এদেশের যুব সমাজ। আসুন আমরা সবাই মিলে দেশ-ও দশের সেবা করি, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, ঘুস, বেকার মুক্ত!
সমাজ গড়ি।
কৃষক শ্রমিক দিনমজুর, খেটে খাওয়া মানুষের পাশে থাকতে হবে।
হাজার ও বেকার যুবকদের কর্ম সংস্থান করে দিতে হবে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ এ দেশের বুক থেকে দমন করতে হবে।
মা বোনদের উপর ইপটেজিং, অমানবিক আচরণ, কারীকে তাৎক্ষনীক আইন আওতায় আনতে হবে।
সুশীল সমাজের, নোংরা, অশালীন, দিক গুলো, পরিবর্তন করতে হবে দেশের প্রতি হিংসা মূলক রাজনৈতি বন্ধ করতে হবে।
বাংলাদেশ জনতা লীগ বিজেএল এর বিপ্লবী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জননেতা জনগণের বন্ধু শেখ, ওসমান গনী বেলাল এর নেতৃত্বে আমার আমাদের দলকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং গরীব দুঃখী মানুষকে, সুদ, মুক্ত, ঋন সহযোগিতা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমার সাঘাটা উপজেলা সফলতা অর্জনেও আমিই পাশে থাকতে চাই।
সেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান যুব স্বেচছাসেবী সামাজিক সংগঠন, বাংলাদেশ সভাপতি যুব, জনতা লীগ কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা, মুক্ত বাংলা টিভির । জয় হোক গরীব দুঃখী মেহনতী মানুষের!
আশরাফ হোসেন পল্টু,মাগুরা, প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় রবিবার গভীর রাতে উপজেলার সারঙ্গদিয়া গ্রাম থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ফেরদৌস আরা (২২) ও জামিরুল ইসলাম (২৫) নামে দু’যুবক-যুবতীকে আটক করতে সক্ষম হন অতপর ঃ এক রাত থানায় আটক রাখার পর গতকাল সোমবার সকালে পুলিশ ও স্থানীয় লোকজনদের সহযোগিতায় শালিস মিমাংশার পর তাদের মুক্তি দেওয়া হয় ।
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আবেদ আলী বিশ্বাসের কন্যা ফেরদৌস আরাকে গত এক বছর পূর্বে একই উপজেলার দ্বারিয়াপুর গ্রামের জনৈক ব্যক্তির সাথে বিবাহ হয় । বিবাহের দিন থেকেই ঔই বিয়েতে সে রাজী ছিলনা কিন্তু পারিবারিক চাপে অবশেষে সে বিয়েতে রাজী হয় ।
বিবাহের পর থেকেই ফেরদৌস আরা শশুর বাড়িতে তেমনটি যেত না তবে বাবার পরিবারেই সে বাস করত। বিয়েতে রাজী না হওয়া এবং শশুর বাড়িতে না যাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে পরিবার ও সমাজের লোকজনদের মনে সন্দেহের দানা বাঁধতে থাকে । একপর্যায়ে এলাকার লোকজন জানতে পারে যে,পার্শ্ববর্তী মুজদিয়া গ্রামের আমির বিশ্বাসের ছেলে জামিরুল বিশ্বাসের সাথে তার পরকীয়া প্রেম রয়েছে এবং জামিরুল বিশ্বাস দিনে-রাতে প্রায় মূহুর্তেই ফেরদৌস আরার বাড়িতে অবাধে আসা-যাওয়া করছে ।
গ্রামবাসীর এবং পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের ধরার জন্য ওৎপেতে থাকে। গত রবিবার রাতে ফেরদৌস আরার আম্মা বাড়িতে না থাকার সুযোগে জামিরুল ঔইরাতে ফেরদৌস আরার শয়ন কক্ষে প্রবেশ করে । ফেরদৌস আরার কক্ষে জামিরুল প্রবেশ করার পরপরই মেয়ের চাচা রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে সারঙ্গদিয়ার ব্যাপারী পাড়ার লোকজন দ্রæত ছুটে এসে তাদের দু’জনকে অপ্রীতিকর অবস্থায় হাতে-নাতে আটক করতে সক্ষম হয়। আটকের পর গণধোলায় দিয়ে রাস্তার পাশে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় । সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের দু’জনকেই উদ্ধার করে ওইরাতেই থানায় আটকে রাখে । পরদিন অর্থ্যাৎ গতকাল সোমবার সকালে স্থানীয় সালিশ মিমাংশার পর উভয়কেই মুক্তি দেওয়া হয় ।
শ্রীপুর থানার এস,আই জাহাঙ্গীর হোসেন জানান,আটককৃত ঔই যুবক-যুততীর মধ্যে অনেক ধরেই প্রেমজঃ সম্পর্ক ছিল । সম্পর্কের সূত্রধরেই ছেলেটি ঔইরাতে মেয়েটির সাথে দেখা করতে এসেছিল আর সেই সুযোগে গ্রামবাসী ছেলেটিকে ধরে বেঁধে রাখে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাদের উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয় এবং সোমবার সকালে আটককৃত দুই পরিবারের অভিভাবকবৃন্দ, ইউ,পি চেয়ারম্যান মসিয়ার রহমান, মদনপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশ মধ্যস্থতায় তাদের ছেড়ে দেওয়া হয়।
হুমায়ুন কবির,রাণীশংকৈল, ( ঠাকুরগাও) :ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌর শহরের কলেজপাড়ায় একটি ছাত্রীনিবাসে ২ সেপ্টেম্বর সোমবার সকাল ৮ টার দিকে সীমা রায়( ২০) নামে এক কলেজ ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে পাটাতনের শরের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
সীমা হরিপুর উপজেলার মালিপাড়া চৌরঙ্গী গ্রামের নিখিল চন্দ্র রায় ও ভারতী রায়ের মেয়ে। সে রাণীশংকৈল ডিগি কলেজে স্নাতক ২য় বর্ষের ছাত্রী ছিল। পাশাপাষি সে নোভা ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকুরি করতো।
সে কলেজ পাড়ার ইউনুস পিওনের বাড়িতে ছাত্রীনিবাসে ভাড়া থাকতো। পুলিশ ঐ দিনই ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি আব্দুল মান্নান ঘটনাকে আত্মহত্যা মর্মে নিশ্চিত করেন। আত্মহত্যার কারন জানা যায় নি।
মাগুরা প্রতিনিধিঃ মাগুরার জেলার শালিখা উপজেলার চুকিনগর গ্রামের ৬ বছর বয়সের এক শিশুকে ধর্ষনে চেষ্টার অভিযোগ পাওয়া গেয়ে। ঘটনার সাথে জড়িত লম্পট সুজিৎ বিশ্বাস(২৫)কে আটক করেছে পুলিশ । সে ঔই গ্রামের সৌমেন বিশ্বাসের ছেলে।
ভুক্তভোগি পরিবারের লোকজন জানান,শিশুটি চুকিনগর ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী । সে শনিবার বিকেলে সুজিতের মুদি দোকানে কিছু মালামাল কিনতে যায়। এসময় লম্পট সুজিৎ তাকে ফুসলিয়ে কিছু খাবার দেওয়া প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্ঠা চালায় ।
এসময় শিশুটি চিৎকার দিলে সুজিৎ শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় । পরে শিশুটি বাড়ি ফিরে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে । পরিবারের লোকজন বিষয়টি জানার পর তার গোপনাঙ্গ পরীক্ষা করে দেখেন শিশুটিকে নারিকেলের তেল দিয়ে ধর্ষণের চেষ্ঠা করা হয়েছে । ঘটনার সত্যতা বুঝতে পেরে পুলিশকে খরব দেওয়া হয় । সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঔইদিন সন্ধ্যায় লম্পট সুজিৎকে আটক করতে সক্ষম হন এবং শিশুটিকে মাগুরার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লম্পট সুজিতের নামে শালিখা থানায় নিয়মিত মামলা হয়েছে এবং রবিবার তাকে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছিল । বিজ্ঞ বিচারক ঘটনা শুনার পর সুজিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গতকাল সোমবার সকালে ২ বছরের ইন্টার্নশিপ প্রস্তাবনা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে।
মাগুরা মেডিকেল কলেজের সামনে সকাল সাড়ে ১০টায় এ তারা মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন মাইশা কবির, রাফাতুল ইসলাম আরাফাত, দিপ্ত দেব, অমিত দত্ত, খাইরুল ইসলাম, তৌহিদুল ইসলাম শাহীন প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, পূর্বে ইন্টার্নশিপ ছিল ১ বছর। কিন্তু সম্প্রতি একটি নীতিমালায় ইন্টার্নশিপ ২ বছরের প্রস্তাবনা করা হয়েছে। এটি বাতিলসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়টি তুলে ধরেন শিক্ষার্থীরা।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই ঢুলিভিটা দি একমি ল্যাবরেটরিজ লিঃ ওষুধ ফ্যাক্টরি সামনে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে একজনের মুমূর্ষ জনক অবস্থা ।
আজ সোমবার ২ সেপ্টেম্বর সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের সথে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাস দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান পশ্চিম দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহন এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আহত হয় প্রায় বিশ জনের মতো এখনো পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি।
শফিকুল ইসলাম শফি.নাগেশ্বরী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলা প্রশাসনে নবাগত এইএনও নুর আহমেদ মাসুম ২৬ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর গতকাল ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন। এর আগে ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নাগেশ্বরী প্রসক্লাবের সভাপতি ওমর ফারুক।
পরে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি-মোহনা টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ওমর ফারুক, সাধারণ সম্পাদক-চ্যানেল টুয়েন্টিফোর ও সমকাল প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, কোষাধ্যক্ষ-আরটিভি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক মানবজমিন ও বাংলাদেশের খবর প্রতিনিধি এম. সাইফুর রহমান, দৈনিক দিনকাল ও দৈনিক বায়ান্নর আলো প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, দৈনিক ভোরের দর্পণ ও যুগের আলো প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, আমাদের প্রতিদিন প্রতিনিধি শেখ মো. নুর ইসলাম, দৈনিক জনতা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক সকলের খবর প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় ইএনও নুর আহমেদ মাসুম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে প্রশাসনের সাথে একযোগে কাজ করে উপজেলার উন্নয়নে অংশ নেয়ার আহŸান জানান।
শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দেশের সর্ববৃহত্তম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমবাজার এবং আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক কানসাটের নামে প্রতিষ্ঠিত “কানসাট নিউজ ২৪ ডট কম” এর প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী সভা কানসাট ইউপি চেয়ারম্যান ও কানসাট নিউজ’র প্রধান উপদেষ্টা মো. বেনাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।
কানসাট নিউজ’র প্রকাশক ও সম্পাদক মোহা. ইমরান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহা. সফিকুল ইসলাম, কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের সদস্য ও অবসর প্রাপ্ত শিক্ষক মো. সেতাউর রহমান, গ্রীণবাংলা নিউজ’র প্রকাশক ও সম্পাদক এম.এ মঈন খানসহ অন্যরা। অতিথিগণ কানসাট তথা দেশের বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে দেশের উন্নয়নের জন্য সঠিক সংবাদ পরিবেশনের দাবি জানালে সম্পাদক আগামীতে অবশ্যই পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন, কানসাট নিউজ পোর্টালকে দীর্ঘ স্থায়ী এবং আরো সাবলীল করতে হলে বিভিন্ন সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। উপস্থিত অতিথিবৃন্দ পত্রিকার দীর্ঘায়ু কামনা করেন। শেষে কানসাট নিউজ ২৪ ডট কম সহ দেশ ও জাতির মঙ্গল কামনা বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের সদস্য অবুল কালাম আজাদ, হারুন অর রশিদ, আব্দুল বাতেন, ম্যাংগো সিটি বিডি ডট কম-এর প্রকাশক ও সম্পাদক রিপন আলি রকি, সাংবাদিক নুরতাজ আলম, শাহ আলম, কানসাট নিউজ’র নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ কলি, গোমস্তাপুর প্রতিনিধি এমরান আলী বাবু, সৌরভ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, গত ২০১৩ সালের ১লা জুন কানসাট নিউজ’র পথচলা শুরু হয়।