35.5 C
Dhaka, BD
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

নাগেশ্বরী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়সভা ।

শফিকুল ইসলাম শফি.নাগেশ্বরী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

নাগেশ্বরী উপজেলা প্রশাসনে নবাগত এইএনও নুর আহমেদ মাসুম ২৬ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর গতকাল ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন। এর আগে ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নাগেশ্বরী প্রসক্লাবের সভাপতি ওমর ফারুক।

পরে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি-মোহনা টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ওমর ফারুক, সাধারণ সম্পাদক-চ্যানেল টুয়েন্টিফোর ও সমকাল প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, কোষাধ্যক্ষ-আরটিভি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক মানবজমিন ও বাংলাদেশের খবর প্রতিনিধি এম. সাইফুর রহমান, দৈনিক দিনকাল ও দৈনিক বায়ান্নর আলো প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, দৈনিক ভোরের দর্পণ ও যুগের আলো প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, আমাদের প্রতিদিন প্রতিনিধি শেখ মো. নুর ইসলাম, দৈনিক জনতা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক সকলের খবর প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় ইএনও নুর আহমেদ মাসুম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে প্রশাসনের সাথে একযোগে কাজ করে উপজেলার উন্নয়নে অংশ নেয়ার আহŸান জানান।

কানসাট নিউজ’র প্রধান কার্যালয় উদ্বোধন করলেন নির্বাহী অফিসার চৌধুরী রওশন .

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দেশের সর্ববৃহত্তম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমবাজার এবং আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক কানসাটের নামে প্রতিষ্ঠিত “কানসাট নিউজ ২৪ ডট কম” এর প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী সভা কানসাট ইউপি চেয়ারম্যান ও কানসাট নিউজ’র প্রধান উপদেষ্টা মো. বেনাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।

কানসাট নিউজ’র প্রকাশক ও সম্পাদক মোহা. ইমরান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহা. সফিকুল ইসলাম, কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের সদস্য ও অবসর প্রাপ্ত শিক্ষক মো. সেতাউর রহমান, গ্রীণবাংলা নিউজ’র প্রকাশক ও সম্পাদক এম.এ মঈন খানসহ অন্যরা। অতিথিগণ কানসাট তথা দেশের বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে দেশের উন্নয়নের জন্য সঠিক সংবাদ পরিবেশনের দাবি জানালে সম্পাদক আগামীতে অবশ্যই পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বক্তারা আরো বলেন, কানসাট নিউজ পোর্টালকে দীর্ঘ স্থায়ী এবং আরো সাবলীল করতে হলে বিভিন্ন সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। উপস্থিত অতিথিবৃন্দ পত্রিকার দীর্ঘায়ু কামনা করেন। শেষে কানসাট নিউজ ২৪ ডট কম সহ দেশ ও জাতির মঙ্গল কামনা বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কানসাট নিউজ উপদেষ্টা পরিষদের সদস্য অবুল কালাম আজাদ, হারুন অর রশিদ, আব্দুল বাতেন, ম্যাংগো সিটি বিডি ডট কম-এর প্রকাশক ও সম্পাদক রিপন আলি রকি, সাংবাদিক নুরতাজ আলম, শাহ আলম, কানসাট নিউজ’র নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ কলি, গোমস্তাপুর প্রতিনিধি এমরান আলী বাবু, সৌরভ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, গত ২০১৩ সালের ১লা জুন কানসাট নিউজ’র পথচলা শুরু হয়।

রাণীশংকৈলে বাজার অভিযানে জরিমানা ।

হুমায়ুন কবির রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) ঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে ২ আগস্ট সোমবার সকাল ১১ টায় বাজার অভিযানে ৩ টি দোকানে মোট ২৩০০০ তেইশ হাজার টাকা জরিমানা হয়।

দোকানগুলি হলো মন্ডল ট্রেডার্স, আজমল টেডার্স সার দোকান ও স্বদেশ মল্লিকের মুদি দোকান। সারের দোকানে ওজনে কম দেয়া দশ করে বিশ হাজার ও অপর দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে তিন হাজার মোট তেইশ হাজার টাকা, ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেন দপ্তরের সহকারি পরিচালক শেখ সাদী, স্যাানিটারী ইনিসপেক্টর সারওয়ার হোসেন, সহোযোগি স্যাানিটারী ইনিসপেক্টর জাহেদুল ইসলাম ও থানা পুলিশ।

‘কুলাউড়া-শাহবাজপুর রেল সেকশন পুনর্বাসন’ প্রকল্পে দীর্ঘ ৭ বছরে অগ্রগতি মাত্র ১৫ শতাংশ

জিতু তালুকদার,মৌলভীবাজার ঃ ‘কুলাউড়া-শাহবাজপুর রেল সেকশন পুনর্বাসন’ প্রকল্পের কাজ দীর্ঘ ৭ বছরের বেশী সময়ে অগ্রগতি হয়েছে মাত্র ১৫ শতাংশ। চলতি বছরের জুন মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আরেক দফা মেয়াদ বৃদ্ধি করা হলেও যে শম্ভুক গতিতে কাজ চলছে, তাতে বর্ধিত মেয়াদেও কাজ শেষ হবে কি-না এ নিয়ে সংশয় রয়েছে।
জানা যায় বন্ধ হয়ে যাবার প্রায় দেড় দশক পর কুলাউড়া-শাহবাজপুর রেললাইনটি নতুন করে চালুর উদ্যোগ নেয়া হয়। কিন্তু, সে উদ্যোগেও ছিল শম্ভুক গতি। এ সংক্রান্ত ‘বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ নামের প্রকল্পটি গ্রহণের পর পেরিয়ে গেছে ৭ বছরের বেশি সময়। কিন্তু, চলতি বছরের জানুয়ারী পর্যন্ত প্রকল্পের ক্রমপুঞ্জিত ভৌত অগ্রগতির পরিমান মাত্র ১৪ দশমিক ৭০ শতাংশ।

৭ বছরের বেশি সময়ে ব্যয় হয়েছে ৬৫ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ আর্থিক অগ্রগতি হয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। ইতিমধ্যেই প্রকল্পের ব্যয় বেড়েছে কয়েকগুণ। পরিকল্পনা মন্ত্রণালয়ে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক পর্যালোচনায় প্রকল্পটি বাস্তবায়নের এ করুণ চিত্র উঠে আসে। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, প্রকল্পের বিপরীতে পরামর্শক নিয়োগ, ডিটেইলড ডিজাইন ও টেন্ডারিং সার্ভিস ইত্যাদি কাজ সম্পাদনে বিলম্ব হয়েছিল।

ফলে প্রকল্পের মূল কাজ তথা পূর্ত কাজ সম্পাদনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় ১৫ নভেম্বও ২০১৭ সালে। এছাড়া প্রথম দিকে মূল প্রকল্পটি সরকারের নিজস্ব তহবিলের অর্থে বাস্তবায়নের সিদ্ধান্ত থাকলেও পরে ভারতীয় ঋণে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এছাড়া প্রথমে মিটার গেজ রেললাইন তৈরির কথা থাকলেও পরে ব্রডগেজ রেললাইন তৈরির সিদ্ধান্ত হয়। এসব ছাড়াও পরামর্শক নিয়োগে ভারতীয় এক্সিম ব্যাংকের মতামত পেতেই ৬ মাস সময় লেগে যায়। এরকম নানা জটিলতায় প্রকল্পটির বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে।

সূত্র জানায়, ২০১১ সালে যখন প্রকল্পটি হাতে নেয়া হয় তখন ব্যয় ধরা হয়েছিল ১১৭ কোটি ৬৮ লাখ টাকা। সেসময় সরকারের নিজস্ব তহবিলের অর্থেই বাস্তবায়নের কথা ছিল। কিন্তু পরে ২০১৫ সালে বর্তমান সরকার ভারতের সঙ্গে কানেকটিভিটির আওতায় কুলাউড়া-শাহবাজপুর সেকশনে (পুনর্বাসন প্রকল্প সংশোধিত) ফের ট্রেন চালুর লক্ষ্যে মে মাসের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিদ্ধান্ত নেয়া হয় এবং সে লক্ষ্যে ব্যয় বাড়িয়ে ৬৭৮ কোটি ৫১ লাখ টাকা করা হয়। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১২২ কোটি ৫২ লাখ টাকা এবং প্রথম ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) ঋণ থেকে ৫৫৫ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ের লক্ষ্য ধরা হয়।

পরে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে অন্যান্য প্রকল্পের সঙ্গে এ প্রকল্পেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু নানা জটিলতায় এখনও বাস্তবায়নের মূল কাজ প্রায় শুরুই হয়নি। অন্যদিকে মূল প্রকল্পটি ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ছিল। সেটি সম্ভব না হওয়ায় ২০১৭ সালের জুন পর্যন্ত এবং পরবর্তীতে ২০১৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল।

এ সময়ের মধ্যেও বাস্তবায়ন সম্ভব হয়নি। কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন প্রকল্পে রেললাইন পুননির্মাণ, রেলস্টেশনের ভবন সংস্কার, সংকেত-ব্যবস্থার উন্নতিসহ ৪২ কিলোমিটার দীর্ঘ কুলাউড়া-শাহবাজপুর রেললাইন আধুনিকায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়ন এগোয়নি। পরে ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা সফরকালে বড়লেখা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য রেললাইন চালুর দাবি জানালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে রেললাইনটি চালুর ঘোষণা দেন।

কুলাউড়া-শাহবাজপুর রেলপথটির দৈর্ঘ্য ৫২ দশমিক ৫৪ কিলোমিটার। এটি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার সাথে যুক্ত। এ রেলপথে কুলাউড়া, জুড়ী, দক্ষিণভাগ, কাঁঠালতলী, বড়লেখা, মুড়াউল ও শাহবাজপুর নামে ৬টি স্টেশন রয়েছে। ডুয়েল গেজের ৬টি রেলস্টেশনের মধ্যে চারটি ‘বি’ ও দুটি ‘ডি’ শ্রেণীর হবে। রেলপথটিতে ১৭টি বড় সেতু, ৪২টি ছোট সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে। ভারতের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ দরপত্রের মাধ্যমে এ কাজটি পায়। এ ছাড়া প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করছে ভারতের ‘বালাজি রেল রোড সিস্টেমস’ নামের আরেকটি প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা গেছে, রেলপথের শাহবাজপুর স্টেশনের কাছে কিছু স্থানে পুরোনো রেল সরিয়ে ফেলা হয়েছে। ওই এলাকার কিছু স্থানে রেলপথের মাটি সরিয়ে নতুন করে মাটি-বালি ফেলা হচ্ছে। কয়েকটি বড় ও ছোট সেতু ভেঙ্গে ফেলা হয়েছে। ১-২টিতে নির্মাণ সামগ্রী ফেলা হলেও এখনো কাজ শুরু হয়নি। বর্ধিত মেয়াদ ২০২০ সালের মে মাসে প্রকল্পটির কাজ সম্পন্ন হবার কথা থাকলেও গত ৮ আগস্ট থেকে প্রকল্প এলাকায় রেলট্র্যাক মজুদ শুরু করা ছাড়া তেমন কোন অগ্রগতি নেই কাজে।

পরিচয় গোপন রাখার শর্তে প্রকল্প সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কার্যাদেশ অনুযায়ী ১ বছরে ৫২ শতাংশ কাজ সম্পন্ন হবার স্থলে সম্পন্ন হয়েছে মাত্র ১৪-১৫ শতাংশ। গত ১৫ মে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও রেলওয়ের ঢাকার প্রধান দপ্তরের বিভাগীয় প্রকৌশলী- ২ আহসান জাবির জানান, কাজে এখনো আশানুরুপ অগ্রগতি নেই। ঠিকাদারী প্রতিষ্ঠানকে বার বার তাগিদ দেয়া হচ্ছে। এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবার লক্ষণ দেখা যাচ্ছে না। রেলওয়ের কলসালটেন্ট মো. এমদাদ হোসেন জানান, কাজে অগ্রগতি না থাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানকে কোন বিল দেয়া হচ্ছেনা। কাজের গতি বাড়ানোর জন্য বারবার তাগিদ দেয়া হচ্ছে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী মি. মুখেশ (ভারতীয়) জানান, বৃষ্টির জন্য কাজে ব্যাঘাত ঘটে। সেপ্টেম্বর থেকে দ্রæত কাজ চলবে। তিনি জোর দিয়েই বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে।

মাগুরার শ্রীপুরের শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের অর্থায়নে গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বেঞ্চ বিতরণ করা হয়েছে ।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এ বেঞ্চগুলো গ্রহন করেন এবং শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বেঞ্চগুলি বিতরণ করেন।

উপজেলার সারঙ্গদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শ্রীপুর সরকারি এম,সি মাধ্যমিক বিদ্যালয়, সাচিলাপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় , বঙ্গবন্ধু কলেজ, নাকোল মাধ্যমিক বিদ্যালয়, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাট দাখিল মাদ্রাসাসহ ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি করে বেঞ্চ প্রদান করা হয় ।

উপজেলা নির্বাহী অফিসার জানান শ্রেণি কক্ষে  শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে উক্ত বেঞ্চগুলো অনুদান দেওয়া হয় ।

চাঁপাইনবাবগঞ্জের নিমতলায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা এলাকায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার পুলিশ সহকারী মো. আজমল হোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৯৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি, চঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার মো. আফসার আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮)।

রোববার দিবাগত রাত ১টার দিকে র‌্যাবের পাঠানো ই-মেইল থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নিমতলা হতে শান্তির মোড় গামী পাকা রাস্তার পশ্চিমে ফকিরপাড়া মহল্লার স্পোর্টস কর্ণারের সামনে ১জন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।

খবর পাবার পর র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত সে এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৯৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে শহিদুলকে গ্রেপ্তার করে। এ সময় ২টি মোবাইল ফোন, সীমকার্ড ৩টি, মেমোরী কার্ড ১টি, ১টি মোটরসাইকেল ও নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, কোম্পানী কমান্ডার পুলিশ সহকারী মো. আজমল হোসেন।

মাগুরার শ্রীপুরের নবাগত ইউএনও-র সাথে পূজা পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

আশরাফ হোসেন পল্টু, মগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার নবাগত ইউএনও মো: ইয়াছিন কবীরের সাথে শ্রীপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মো: ইয়াছিন কবীরের আহবানে গতকাল রোববার সকাল ১০ টায় ইউএনওর কার্যালয়ে এই সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ইউএনওকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় সংগঠনের কার্যক্রম সম্পর্কে নবাগত ইউএনও অবহিত হন এবং আসন দুর্গা পূজা যাতে করে উৎসাহ উদ্দিপনা ও স্বাড়ম্বড়ে উদ্যাপিত হয় সে বিষয়ে আশাবাদ ব্যাক্ত করেন।

এ সময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদেও সভাপতি শিশির কুমার শিকদার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদেও সভাপতি অপূর্ব মিত্র, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রায় কিশোর কুমার মধু, যুব এক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজল রায় সহ ৮ টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার মহম্মদপুর উপজেলা খাদ্য গুদামের দক্ষিণ দিকের রাস্তার পাশে বাজারের সাথে গড়ে উঠেছে আবর্জনার স্তুপ। যেখান থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে এ দুর্গন্ধের শিকার হচ্ছেন পথচারীসহ এলাকার সাধারণ মানুষ। আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসী কতৃপক্ষকে দ্রুত এর ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানিয়েছেন। উপজেলা সদরের পূর্ব পাশের বসবাসরত শত শত পরিবারের লোকজন ও স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে রাস্তার পাশে গড়ে উঠা ময়লা-আবর্জনার স্তুপের দুর্গন্ধে। এ দূষণের শিকারো স্কুল-কলেজ গামী শিক্ষার্থী ও পথচারীরা। জানা যায়, প্রতিদিন বাজারের ময়লা-আবর্জনা এখানে ফেলা হয়। এছাড়া বাজারে মাংশ বিক্রয়ের জন্য জবাইকৃত গরু-ছাগলের বর্জ্য, মাছের বর্জ্যসহ অন্যান্য প্রাণীর বর্জ্যও ফেলা হয়। এসব বর্জ্য থেকেই এই দুর্গন্ধের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, বাজারের সাথে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। গড়ে উঠেছে বাগাড়, দুগৃন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত। বর্জ্য ফেলার পুরবেশবান্ধব কোনো পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না বা কোনো পদ্ধতি নাই। ফলে স্কুল-কলেজ গামী শিক্ষার্থী ও পথচারীদের নাক-মুখ বন্ধ করে এ রাস্তায় চলাফেরা করতে হয়।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মো. সুজাদ আলীসহ কয়েকজন ব্যবসায়ীর বলেন, ব্যবসার কারণে প্রতিনিয়ত আমাদের এখানে আসতে হয় এবং এই দুর্গন্ধ সয়তে হয়। আমরা এর কি অভিযোগ দিবো কতৃপক্ষ দেখছে জানছে কিন্তু এর প্রতিকার হচ্ছে না। তবে তারা কতৃপক্ষের কাছে এই বাগাড় অন্য কোথাও স্থানান্তর করার দাবী জানান।
বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ মো. মোফাজ্জেল হোসেন মোল্যা জানান, আমরা বার বার উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যানকে বলেছি। নির্বাহী অফিসার পরিদর্শনও করেছেন এবং গোশত ব্যবসায়ীদের সরে যেতে বলেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসিফুর রহমান বলেন, আমি দেখেছি এবং এর প্রতিকারের জন্য গোশত ব্যবসায়ীদের সরে যেতে বলেছি। জায়গা না থাকায় তারও যেতে পারছে না। স্থায়ী জায়গা দিয়ে তাদেরকে স্থানান্তর করা হবে।

মাগুরায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার দুপুরে মাগুরা জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদের সম্মুখে বিএনপি’র অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয় ।

মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ এর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন,যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর,ফারুকুজ্জামান ফারুক,এ্যাডভোকেট রোকনুজ্জামান খান,মহিলা দলের সাবেক সভানেত্রী শামসুন নাহারসহ শ্রীপুর,মহম্মদপুর ও শালিখা উপজেলার নেতৃবৃন্দ ।

বক্তাগণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরে কারাবন্দী দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তব্য রাখেন ।

কমলগঞ্জে প্রেমের রাজি না হওয়ায় কলেজ ছাত্রী লাঞ্চিত ।

জিতু তালুকদার মৌলভীবাজার: কমলগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে লাঞ্চিত করে এক বখাটে। কলেজ থেকে বাড়ি ফেরার পথে সাইফুল খান নামে এক বখাটে বিউটি আক্তার নামে এক কলেজ ছাত্রীকে রাস্তায় ফেলে মারধর করেছে।

এ সময় কলেজ পড়–য়া ছাত্রীর বুকের উপর উঠে ছুরি দিয়ে আঘাতের চেষ্টাকালে সহপাঠীদের চিৎকারে বখাটে পালিয়ে যায়। লাঞ্চিত ওই ছাত্রীকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের টিলাগড়ে এ ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রী বিউটি পতনঊষার হাই স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

জানা যায়, টিলাগড় গ্রামের আব্দুল করিমের মেয়ে বিউটি আক্তার (১৮) প্রতিদিনের মতো শনিবার কলেজ থেকে বান্ধবীদের সাথে বাড়ি ফিরছিল। গ্রামের মসজিদের পাশে আসার পর শ্রীসুর্য় গ্রামের মিলন খান এর বখাটে ছেলে সাইফুল খান (২৩) রাস্তা গতিরোধ করে বিউটি আক্তারকে প্রেমের প্রস্থাব দেয়। এ সময় সে তার প্রস্তাব প্রত্যাখান করিলে মিলন খাঁন ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে বিউটিকে টানা হেচড়া করে মাটিতে ফেলে দেয় ও বিউটি আক্তারের বুকের উপর উঠে ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে।

এ সময়ে সহপাঠিদের হাল্লা-চিৎকারে বখাটে সাইফুল খান পালিয়ে যায়। পরে সহপাঠী লুবনা বেগম, আকলিমা বেগম বিউটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বিউটির বাবা আব্দুল করিম, সাবেক ইউপি সদস্য ওয়াজিদ আলী জানান, বিষয়টি কলেজ শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও কমলগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। কলেজ ছাত্রীর শরীরসহ মাথার আঘাতে তার শারীরিক অবস্থা অবনতি হলে শনিবার সন্ধ্যা ৭টায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মানস কান্তি সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার খবর পেয়ে শনিবার বিকাল ৫ টায় পতনঊষার স্কুল এন্ড কলেজের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, কলেজ অধ্যক্ষ মোঃ ফয়েজ আহমদ, শমসেরনগর পুলিশ ফাঁড়ির এস.আই আনজির আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও মেয়ের জবানবন্দি গ্রহন করেন। পতনঊষার স্কুল এন্ড কলেজের সভাপতি তওফিক আহমদ বাবু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এর আগেও বখাটে ঐ ছেলের বিরুদ্ধে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ রয়েছে। কমলগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, ঘটনাটি আমি শোনার সাথে সাথে কমলগঞ্জ থানার ওসিকে তদন্ত পূর্ব্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।

এ ঘটনায় নির্যাতিত মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেট...