22 C
Dhaka, BD
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ঝালকাঠিতে পারিবারিক সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে বিদ্যালয়ে জেলা পুলিশের অভিভাবক সমাবেশ

সৈয়দ রুবেল ঝালাকাঠি ঃ ঝালাকাঠির নলছিটি ষাটপাকিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩১/০৮/২০১৯ইং তিরিখ শনিবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । ঝালকাঠি জেলা পুলিশ পারিবারিক সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে অভিভাবক সমাবেশ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার বক্তব্যে অভিভাবকদের দৃষ্টি আকর্শন করে বলেন,

আপনাদের সন্তানেরা কোথায় যায়, কি করে, ঠিক মত স্কুলে যায় কি না, নিয়মিত পড়াশুনা করে কি না, পার্কে আড্ডাবাজি করে কি না, সন্ধার হওয়ার সাথে সাথে ঘরে ফিরছে কিনা সে সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখবেন।

উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ঝালকাঠি, এম.এম. মাহমুদ হাসান পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন

মাগুরা জেলার শ্রীপুর সরকারি কলেজ ও অধ্যক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভিডিও।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার জেলার ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারি কলেজ এবং কলেজ অধ্যক্ষ নির্মল কুমার সাহার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।

কলেজের কর্তব্যরত অধ্যক্ষ নির্মল কুমার সাহা লিখিত ও ভিডিও বক্তব্যে অভিযোগ করে বলেন, যে অত্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর নেতৃত্বে সাবেক শিক্ষক মোঃ আবু বকর,মোঃ সাইদুর রহমান ও কলেজের বর্তমান কর্মরত শিক্ষক আব্দুল আলীম মিয়া একের পর এক আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে অহেতুক নাজেহাল করছেন বলে অভিযোগ রয়েছে । অধ্যক্ষ জানান, কলেজ প্রদত্ত বকেয়া অর্থ দাবি করে ২০১৫ সালে সাবেক উপাধক্ষ্য মোহাম্মদ আলী,আবু বকর,মোঃ সাইদুর রহমান বাদী হয়ে অধ্যক্ষ নির্মল কুমার সাহার বিরুদ্ধে আদালতে মামলা করেন এবং কলেজটি যাতে জাতীয়করণ না হয় সে বিষয়টিও এজাহারে উল্লেখ করা হয় ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন সময়ে কলেজের শিক্ষক-কর্মচারিগণ সরকারিভাবে শতভাগ বেতন পাওয়ার সুযোগ ছিল যেকারনেই ২৪/০১/২০০৯ তারিখে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষকদেরকে কলেজের নিজস্ব তহবিল থেকে বকেয়া বেতন প্রদান করা হবেনা মর্মে সিদ্ধান্ত গৃহিত হয় । অথচ অধ্যক্ষ মোহাম্মদ আলী অবসরের যাওয়ার পরপরই ষড়যন্ত্র করে আদালতে মামলা ঠুকে দেন। তিনি শুধুমাত্র মামলা করেই ক্ষ্যান্ত হননি বরং মাউশি’র ডিজিসহ বিভিন্ন দপ্তরে বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গভনিং বডির সিদ্ধান্ত মোতাবেক সরকারি অর্থায়নে একাডেমিক ভবন নির্মানের জায়গা থেকে কিছু গাছ কেটে শিক্ষার্থীদের জন্য বেঞ্চ,শিক্ষকদের জন্য চেয়ারসহ বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরী করা হলেও অভিযোগ করা হয় যে, কলেজ ক্যাম্পাস থেকে গাছ কেটে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে । দায়িত্বে থাকাকালীন অবস্থায় সকল প্রকার নিয়মনীতি মেনেই গভর্নিং বডি অধ্যক্ষ নির্মল কুমার সাহাকে নিয়োগপত্র দান করেন ।

বৈধভাবে অধ্যক্ষ নির্মল কুমার সাহা নিয়োগপ্রাপ্ত হলেও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী গংগণ থেমে নেই বরং অভিযোগ করেই চলেছেন । এসব অভিযোগের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিষয়টি তদন্ত করে দেখেছেন অভিযুক্তের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত হয়নি মর্মে অভিযোগকারীদের চিঠি দেওয়া হয় । গত ৪ আগস্ট মাগুরা আদালতে একই ধরনের অভিযোগ এনে মোহাম্মদ আলী গংগণ বর্তমান অধ্যক্ষ নির্মল কুমার সাহা যেন আত্তীকৃত না হতে পারে,সে মর্মে আরেকটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। খোজ খবর নিয়ে জানা যায়,এ মামলার বাদীর সাথে যোগসাজসে রয়েছেন অত্র কলেজের এক শিক্ষক মোঃ আব্দুল আলীম মিয়া। তিনি বর্তমানে কলেজে শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও বিরোধী পক্ষের সাথে আতাত করে কলেজ অধ্যক্ষের সকল প্রকার গোপন তথ্য শত্রæপক্ষের কাছে প্রচারসহ মামলার সকল কাজে সর্বাত্বক সহযোগিতা করছে। গত ২৫ আগস্ট ছিল ঔই মামলার শুনানির দিন ।

কলেেেজর অধ্যক্ষ,শিক্ষকসহ ছয় সদস্যদ্যের একটি টিম মাগুরা আদালতে যাত্রা করেন । এমন সময় তারা দেখতে পান কলেজের ঔই শিক্ষক মোঃ আব্দুল আলীম মিয়া একটি ফাইল নিয়ে কলেজের প্রধান ফটকের সামনে রানা ফটোস্ট্যাটে কাজ করাচ্ছেন । এমতাবস্থায় কলেজের কয়েকজন শিক্ষক তার কাছে যেয়ে দেখতে পান অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয়ে দায়েরকৃত অভিযোগপত্রসহ অধ্যক্ষের বিভিন্ন ধরনের কাগজপত্র । যা তার কাছে থাকা আদৌও বৈধ নয় । বিষয়টি অধ্যক্ষ জানার পর তাকে কলেজে আসার জন্য বলেন কিন্ত তিনি আসতে রাজি হননি । পরে অধ্যক্ষ ফাইলটি তার কাছ থেকে নিয়ে নেন এবং শ্রীপুর থানা পুলিশকে ফোন করেন ।

পুলিশকে ফোন করা দেখে উক্ত শিক্ষক দৌড়ে পালিয়ে যান । এরপর অধ্যক্ষ নির্মল কুমার সাহা,উপাধক্ষ্যসহ অন্যান্য শিক্ষকগণ ফাইলের কাগজগুলি যাচাই-বাছাই দেখেন শিক্ষা মন্ত্রনালয়ে অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগটি তিনি করেছেন তা মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন । তিনি জাল জালিয়াতের আশ্রয় নিয়ে নিজের সাক্ষর বাদে ৩২ জন শিক্ষকের নামের সাক্ষর একই কলম দিয়ে নিজ হাতে জাল সাক্ষর করে অভিযোগ দায়ের করেছেন । এঘটনায় ২৫ আগস্ট কলেজের টিচার্স কাউন্সিলের মিটিংয়ে তার বিরূদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয় । এরপর উক্ত শিক্ষক আব্দুল আলীম মিয়া কলেজে অনুপস্থিত রয়েছেন এবং তার অপকর্ম ঢাকতে অধ্যক্ষ নির্মল কুমার সাহাকে আসামী করে মাগুরা আদালতে মামলা করেন ।

বিজ্ঞ আদালত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ওসি শ্রীপুর থানাকে নির্দেশ দিয়েছেন। উক্ত শিক্ষকের এহেন কর্মকান্ডে এলাকার লোকজন তীব্র নিন্দার প্রকাশ করছে ।

ধামরাই‌য়ে ট্রাক চাপায় গার্মেন্টস কর্মী নিহত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় হরিপদ সরকার (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) উপজেলার সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হরিপদ সরকার উপজেলার খাগাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় এলাকাবাসী জানায় বাইসাইকেল যোগে নিজ কর্মস্থলে যাবার পথে পেছন থেকে একটি ট্রাক হরিপদ সরকারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করে এবং এর চালক কে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক ও চালককে আটক করে।

সাভারে পল্লীবন্ধু এরশাদের কুলখানি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

বিপ্লব সাভার ঃ প্রয়াত সাবেক রাষ্ট্রপতিও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১-০৮-২০১৯) শনিবার বিকালে সাভার উপজেলা ও পৌর শাখা জাতীয় পার্টির উদ্যেগে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় সাভার পৌরসভা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ আজিজুর রহমান আজিজ। অনুষ্ঠানে সাভার পৌর জাতীয় যুব সংহতির সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা জাতীয় পার্টির সহ সভাপতি দেলোয়ার হোসেন মিলন, সাভার উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সাভার উপজেলা জাতীয় পার্টির ১নং যুগ্ন আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সমাজের আহবায়ক মাসুদী হাসান মামুন।

আলোচনা সভায় বক্তারা পল্লীবন্ধু এরশাদের বিভিন্ন উন্নয়ন মূলোক কর্মকান্ড তুলে ধরে বলেন, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। এরশাদের দল জাতীয় পার্টি সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার সঠিক নেতৃত্বের কারণে দেশের জেলা, উপজেলার রাস্তাঘাট, মসজিদ, মন্দির, বেড়িবাধের নির্মাণ হয়েছে। বক্তারা আরো বলেন, পল্লীবন্ধুর এরশাদের রাজনৈতিক আদর্শে উজ্জিবিত হয়ে সকল নেতৃবৃন্দকে সামনে এগিয়ে যেতে হবে।

আলোচনা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুর রাজ্জাক। পরে গরীব, দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।

শিবগঞ্জে ৫ দিন পর গরুর রাখালের গলিত লাশ উদ্ধার ।

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে পদ্মা নদীতে ডুবে মারা গেছে এক বাংলাদেশী গরুর রাখাল। তবে ভারতে বিএসএফ এর হাতে আটক আছে প্রায় ৫/৭ জন বাংলাদেশী।

তরিকুল ইসলাম মারা যাবার ৫দিন পর পদ্মা নদীতে তার লাশ ভেসে উঠে এবং তাকে উদ্ধার করেছে তার আত্মীয়রা।মারা যাওয়া রাখাল হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের আরশাদ আলির ছেলে তরিকুল ইসলাম (৪৫)।

এলাকাবাসী ও তরিকুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় ৫দিন আগে সীমান্ত এলাকা দিয়ে ভারতে থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছিল। শনিবার সকাল ১০টার দিকে মনোহরপুর গ্রামের পার্শে পদ্মা নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা সংবাদ দিলে তরিকুল ইসলামের আত্মীয় স্বজনরা গিয়ে লাশ উদ্ধার করে।

তরিকুল ইসলামের চাচা ও মনাকষা ইউপি সদস্য শুকুরুদ্দিন ও চাচাতো ভাই তাজামুল হক জানান, ৫দিন আগে তরিকুল নিখোঁজ হয়েছিল। আজ শনিবার সকালে মনোহরপুর এলাকার পদ্মা নদী হতে তার গলিত লাশ উদ্ধার করেছে। বিকালে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

ধামরাইয়ে ১২ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধষর্ণের অভিযোগে-আটক-১।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের ঝিকুটিয়া এলাকায় ১২ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মোঃ জমির খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

আজ শনিবার (৩১আগষ্ট) সকাল ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামে জমির থানের নিজ বাড়ীতে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অর্ষণকারীর বাড়ী ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের পাশের ধুলট গ্রামের মৃত মোবারক থানের ছেলে।
এলাকাবাসি সুত্রে ও মামলার এজাহার সুত্রে জানাযায়, বৃহস্পতিবার দিনে জমির খানঐ বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে হাত ধরে পাশের লেবু বাগানের ভেতর টেনে নিয়ে মোঃ জমির খান ১টার দিকে জোড় করে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। প্রতিবন্ধী ধর্ষিতার গুনড়ানোর শব্ধ পেয়ে এক পথচারী এগিয়ে গেলে ধর্ষক জমির খান দৌড়িয়ে পালিয়ে যায়।

পরে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে তাদের বাড়িতে যায়। পরে ধর্ষিতা তার মার কাছে ধর্ষনের ঘটনা খোলে বলে। এই ধর্ষনের ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে জমির খানকে আসামী করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করে। পরে আজ সকালে পুলিশ গিয়ে জমির খানকে তার নিজ বাড়ীতে থেকে গ্রেফতার করে।

ও বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুয়েল হোসেন বলেন,ধর্ষণের ঘটনায় আজ সকালে থানায় একটি মামলা হয়। সেই আলোকে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে জমিরকে গ্রেপ্তার করা হয়েছে।

রাণীশংকৈল ডিগ্রী কলেজে জাতীয় শোক দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

এ উপলক্ষে ৩১ আগস্ট শনিবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

পরে কলেজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের উপর বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও কলেজ শিক্ষক অধ্যাপক ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, উপাধক্ষ্য জামালউদ্দীন, প্রভাষক সফিকুল আলম, প্রভাষক আশরাফ আলী, প্রভাষক প্রশান্ত বসাক, প্রভাষক ও প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, অভিভাবক সদস্য ও প্রেসক্লাব সভাপতি কুসমত আলী,কলেজ ছাত্র ইব্রাহীম প্রমুখ।

এছাড়াও কলেজের সকল শিক্ষক কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর জীবনীর উপর কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। শেষে ছাত্রছাত্রীদের মাঝে ৫০০ উন্নত ফলদ বৃক্ষ ও কাঠের চারা বিতরণ করা হয়।

সাভারের মজিদপুর এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভিডিও ।

বিপ্লব সাভার ঃ সাভারে একটি পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে সাভারের মজিদপুর এলাকার ভোলানাথের মালিকানাধীন জমিতে থাকা পরিত্যক্ত কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জমির মালিক ভোলানাথ গত কয়েক মাস অাগে পাইলিংয়ের কাজ করার সময় শ্রমিকদের থাকার ও মালামাল রাখার জন্য একটি টিনশেড কক্ষ নির্মাণ করেন। পাইলিংয়ের কাজ শেষে শ্রমিকরা চলে যাবার পর থেকে ওই কক্ষটি পরিত্যক্ত অবস্থায় ছিল। অাজ দুপুরের দিকে স্থানীয়রা ওই পরিত্যক্ত কক্ষে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারনা পূর্ব কোন শত্রুতার জেরে অথবা মাদক সেবক সংক্রান্ত বিষয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

নিহতের যুবকের পা রশি দিয়ে বাধা ও  সিমেন্টের বস্তা দিয়ে বুক ও মুখ চাপা দেয়া ছিল জানিয়ে পুলিশ বলছে- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব কোন বিরোধ অথবা মাদক সেবন সংক্রান্ত বিষয় নিয়ে তাকে ৫/৬ দিন অাগে হত্যা করা হতে পারে।

পৃথিবীর মানুষ অচিরেই বাংলাদেশ বদলে যাওয়ার গল্প শুনবে-তথ্যমন্ত্রী ।

মীর আকরাম উদ্দীন আহম্মদ-সিনিয়র তথ্য অফিসার : সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শুক্রবার (৩০ আগস্ট) রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের জনগণ অব্যাহতভাবে শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে ক’দিন পরেই মালয়েশিয়া সিঙ্গাপুরের বদলে যাবার গল্প কেউ শুনবেনা, বরং পৃথিবীর মানুষ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে যাওয়ার গল্প শুনবে।’

মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭.৪ শতাংশ। বঙ্গবন্ধু হত্যার দীর্ঘ ৪২ বছর পরও আমরা সেই রেকর্ড করা অর্থনীতির প্রবৃদ্ধি অর্জন করতে পারিনি। ২০১৬-১৭ অর্থ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেটি অতিক্রম করতে পেরেছে। এখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৮ শতাংশ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হলে শেখ হাসিনাকে সময় দিতে হবে।’

‘ইতোমধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত হয়েছে। মানুষের তিনটি মৌলিক চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান। শেখ হাসিনার নেতৃত্বে অন্নের সমস্যার সমাধান হয়েছে। এখন সন্ধ্যার পর বাসি ভাত খোঁজা ভিক্ষুকের ডাক শোনা যায়না। বস্ত্রেও সমস্যার সমাধান হয়েছে। আগে ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যেতো, এখন তা দেখা যায়না। আগে বিদেশ থেকে পুরনো কাপড় আসতো সেটা হকারস মার্কেট থেকে কিনে মানুষ পরতো। আর এখন বাংলাদেশ থেকে সেলাই করা নতুন কাপড় বিদেশে যায়, সেগুলো সেখানকার বড় বড় শপিংমলে বিক্রি হয়। আর বাসস্থান ছাড়া দেশে এখন কোন মানুষ নেই।’

‘একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পূনঃগঠন করে যখন সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। যে বছর বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেবছর ২৬ হাজার মেট্টিকটন খাদ্য শস্য অতিরিক্ত উৎপাদন হয়েছিল। খাদ্য ঘাটতি কাটিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে। যুদ্ধবিধ্বস্ত দেশ সংকট কাটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।’

উক্ত সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ।

শফিকুল ইসলাম শফি,নাগেশ্বরী (কুড়িগ্রাম) ঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এবং নাগেশ্বরী থানার আয়োজনে বৃহস্পতিবার বিকালে রামখানা উচ্চ বিদ্যালয় মাঠে এক মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম তার বক্তব্যে মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না। এদের কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। এসব কথা বলেন তিনি ।

এ ছারাও সমাবেশে ২ নারীসহ ৩৬ জন মাদক বব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্ম সমর্পণ করলে প্রধান অতিথি তাদের হাতে ফুলের স্টিক দিয়ে বরণ করে নেন।

এসময় রামখানা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমের সভাপতিত্বে এবং আশার আলো পাঠশালার পরিচালক বিশ্বজিৎ বর্মণের সঞ্চালণায় গীতিকার দেলোয়ারের মাদক বিরোধী গান, ভাওয়াইয়া শিল্পী ও সংবাদকর্মী শফির কন্ঠে পরিবেশনের পরেই সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামান, নাগেশ্বরী সিনিয়র এএসপি সার্কেল মো. লুৎফর রহমান, ভ‚রুঙ্গামারী সার্কেল আল মাহমুদ, ফুলবাড়ী সার্কেল, উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর,উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক লিটন চৌধুরী, আওয়ামীলীগ নেতা রওশন আলম, রামখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, পশ্চিম রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,ইস্ট রামখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ আপডেট...