30 C
Dhaka, BD
সোমবার, জুন ১৫, ২০২৬

ধামরাইয়ে মামার বাড়িতে স্কুল ছাত্রের রহস্য জনক মৃত্যু।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে শেখ সোহান নামে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে ।

রোববার (১৮ আগষ্ট) ভোররাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে । সোহান গাজীপুর জেলার বরাইত গ্রামের শেখ শাহিনের ছেলে।

জানা গেছে, সোহানের জন্মের ৭ মাসের মাথায় তার বাবা শেখ শাহিন দ্বিতীয় বিয়ে করে প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে প্রবাসে চলে য়াওয়ায় সোহান তখন থেকেই তার সৎ মায়ের কাছে বড় হতে থাকে। তার নিজের মাও প্রবাসে আছেন।

সোহানের মামা জুয়েল বলেন, ৫ মাস আগে সোহান আমাদের বাড়িতে আসে এবং রোয়াইল উচ্চ বিদ্যালয়ে ৭ ম শ্রেণিতে ভর্তি হয়। এখানে থেকেই সে পড়াশোনা করবে বলে জানায়। আর বাড়ি যাবে না। সে বাবার বাড়িতে থাকার সময়ই বিভিন্ন নেশাদ্রব্য গ্রহণ করত।

তিনি বলেন, আজ (রোববার) সকালে সোহান ঘুম থেকে না উঠায় তাকে অনেক ডাকাডাকি করা হয়। কোন সাড়া না পাওয়ায় তার ঘরের বেড়া কেটে ঘরে ঢুকলে ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ধামরাই সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক সংকর চন্দ্র সরকার বলেন, আমরা লাশটি থানায় নিয়ে এসেছি। তার মামা জুয়েল বাদি হয়ে মামলা করেছে। তবে কি কারণে সোহান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা ময়নাতদন্ত করার জন্য লাশটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল মীরডাঙ্গীতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু ।

হুমায়ুন কবির, রাণীশংকৈলে ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী বাজারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অটো চার্জার মেকার জিয়ারুল (২০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সে উপজেলার সুন্দরপুর গ্রামের খোরসেদ আলমের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রমতে ১৮ আগস্ট বুধবার আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে অটোবাইক মেরামতের জন্য ঝালাই করার সময় বডিতে বিদ্যুৎতায়িত হলে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিক বাজারের আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্টার মৃত বলে ঘোষনা করেন।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মন এ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ভারতীয় জাল রূপি ও ফেন্সিডিলসহ নারী আটক ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় জাল রূপি ও ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

শনিবার রাতে ওই নারীকে উপজেলার রাজারামপুর এলাকায় গ্রেফতারকৃত নারীর বাড়ি থেকে ভারতীয় ৩ লাখ জাল রুপি ও ১৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত নারী গোমস্তাপুর উপজেলার রাজারামপুর গ্রামের টিমন আলীর স্ত্রী মনিরা খাতুন (৩২)।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রাজারামপুর এলাকায় মনিরার বাড়িতে অভিযান চালায়।এ সময় অভিযান চালিয়ে মাদকব্যাবসায়ীর শোবার ঘর থেকে ৩ লাখ ভারতীয় জাল রুপি এবং ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং মাদক ও জাল টাকা রাখার দায়ে তাকে গ্রেফতার করা হয়।এ আগে তার স্বামী টিমন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।

ভারতে চিকিৎসা করাতে গিয়ে কলকাতা থেকে লাশ হয়ে ফিরল দুই বাংলাদেশী ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ ভারতের কলকাতায় শুক্রবার গভীর রাত্রে দুই বাংলাদেশীর গাড়ী চাপায় মর্মান্তিক মৃত্যু হওয়া লাশ রোববার সকাল ৯ টার সময় বেনাপোল চেকপোষ্টে দিয়ে ফেরত এসেছে বাংলাদেশে।

নিহত দুই বাংলাদেশী হলেন ঝিনাইদাহ জেলার ভুটিয়ারগাতি গ্রামের খলিলুর রহমানের ছেলে কাজি মোহাম্মাদ মঈনুল আলম (৩৬) ও কুষ্টিয়া জেলার খোকসা থানার চান্দুর গ্রামের আমিরুল ইসলামের মেয়ে ফারহানা ইসলাম তানিয়া (৩০)।

কলকাতার সংবাদ মাধ্যমের খবরে জানা যায় শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে শেক্সপিয়র স্মরণি ও লাউডন স্ট্রিটের সংযোগ স্থলে। জাগোয়ার নামের একটি দ্রæত গামি গাড়ি শেক্সপিয়র স্মরনি ধরে বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে কলামন্দিরের দিকে যাওয়ার সময় প্রচন্ড গতি নিয়ে ধাক্কা দেয় একটি মার্সিডিজকে। এরপর জাগুয়ারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে পিষে দেয়। গুরুতর আহত ওই দুই জনকে কলকাতার এস এস কেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। ভারতীয় পুলিশ সুত্র জানায় তারা দুজন গত ১৫ দিন যাবত কলকাতায় চিকিৎসা করতে ওই এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন।

নিহতদের পরিবার সুত্রে জানা যায় ফারহানা ইসলাম ঢাকায় সিটি ব্যাংকে ও মঈনুল ইসলাম ঢাকায় গ্রামীন ফোনে চাকুরী করতেন। তারা জানায় গত ১৫ দিন আগে তারা ভারতে চিকিৎসার উদ্দেশ্য গিয়েছিল। ভারতে তাদের সাথে যাওয়া কাজি সাফি রহমত উল্লাহ জানান, আমরা তিনজনই দাঁড়িয়ে ছিলাম শেক্সপিয়র স্মরনি রোডে । এমন সময় আকস্মিক জাগুয়ার নামে একটি বাস সজোরে পাশের রাস্তায় উঠে পড়ে ফারহানা ও মঈনুলকে চাপা দেয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিহত ফারহানার লাশ বেনাপোল চেকপোষ্টে গ্রহন করেন তার চাচাতো ভাই আবু ওবাইদা সাফিন মঈনুল আলমের লাশ গ্রহন করেন তার চাচাতো ভাই জিয়াদ আলী।

বেনাপোল ইমিগ্রেশন ওসি তদন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন ভারত থেকে নিহত দুই বাংলাদেশীর লাশ ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল রেলওয়ে পুলিশের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন এবং বানোয়াট ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল রেলওয়ে পুলিশ(জিআরপি)’র এসআই কামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ এনে প্রতিদিনের কথা এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকায় (১৬/৮/১৯ইং) এই (১৭/৮/১৯ইং) তারিখ এই সংবাদ প্রকাশিত হয়। যা ভিত্তিহীন এবং বানোয়াট।

প্রকাশিত সংবাদে বলা হয়েছে বেনাপোল রেলওয়ে স্টেশন পুলিশ(জিআরপি)’র এসআই মোঃ কামাল উদ্দিন স্টেশন সংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত জায়গার দোকানিদের নিকট থেকে প্রতিদিন ৩০ থেকে ৫০ টাকা হারে চাঁদার টাকা উত্তোলন করে থাকেন।

বিষয়’টির সত্যতা জানতে স্থানীয় সাংবাদিকবৃন্দ ওই এলাকায় যায় এবং ওই দুটি পত্রিকায় শহীদ এবং রোকেয়া নামের যে দুইজন দোকানির নাম উল্লেখ করা হয়েছে, তাদের সাক্ষাৎ নিয়ে জানা যায় বিষয়টি সত্য নয়। ঐ দুইজন সাংবাদিকদের বলেন, স্বেচ্ছায় কোন দোকানি টাকা দিয়ে থাকলে সেটি স্টেশন সংলগ্ন মসজিদের ফান্ডে জমা হয়। এ ব্যাপারে পত্রিকা দুটি’র প্রতিনিধিদের একজনের সাথে মোবাইলে কথা বলে জানতে গেলে দৈনিক আলোকিত সকাল পত্রিকার বেনাপোল প্রতিনিধি বিষয়টি এড়িয়ে যান।

এদিকে মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বলেন, মসজিদ কমিটি’র সিদ্ধান্তেই দোকানীদের সেচ্ছাই দেওয়া অনুদানের টাকা মসজিদের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। তিনি এও বলেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে শেখ আফিল উদ্দিনের উন্নয়নকে বাধাগ্রস্ত এবং সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর লক্ষ্যে বেনাপোল পৌর মেয়রের পক্ষপাত তুষ্ট ঐ দুই সাংবাদিক মিথ্যা রিপোর্টটি প্রকাশ করে।

শান্তি,শৃংখলা,প্রগতি এই তিনটি ব্রতী নিয়ে পুলিশ বাহিনী দেশ এবং জনসেবায় সার্বক্ষণিক নিয়োজিত। অনেক বিশ্বস্ততার সাথে তাদেরকে কাজ করতে হয়। এসআই কামাল উদ্দিন পুলিশের একজন সৎ ধার্মিক এবং বিশ্বস্ত কর্মকর্তা। তিনি ঐ মসজিদের একজন নিয়মিত মুসল্লি মসজিদ এর সুবিধা-অসুবিধায় তিনি সব সময় পাশে থাকতে চান। খোঁজ নিয়ে জানা গেছে মসজিদের অনুদানের টাকা মসজিদ কমিটি’র খাদেম দ্বারাই সংগ্রহ করা হয়। একজন মুসল্লি হিসেবে অনুদান সংগ্রহকারী খাদেমদের সাথে থেকে তিনি মাঝে মধ্যে সেই সহায়তাটা দিয়ে থাকেন। পুলিশ বাহিনী আমাদের দেশের সম্পদ পুলিশের প্রতিটি সদস্য জাতির গৌরব এরূপ মিথ্যা প্রচারের শুধুমাত্র পুলিশ কর্মকর্তার মানহানি ঘটেনি প্রকাশিত সংবাদটি সমগ্র পুলিশ বাহিনীকে অসম্মানিত করেছে।

মসজিদ কমিটির দাবি প্রতিদিনের কথা এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার কর্তৃপক্ষ সঠিক তথ্য প্রকাশে সচেষ্ট হবেন সেই সাথে বেনাপোল রেলওয়ে স্টেশন পুলিশ(জিআরপি)’র এসআই কামাল উদ্দিন এর উপর আনিত প্রকাশিত অভিযোগ প্রত্যাহারের ব্যবস্থা নিবেন।

বেনাপোল রেরওয়ে পুলিশের এসআই মোঃ কামাল উদ্দিন বলেন, ঈদের আগে দুইজন সাংবাদিক পরিচয়দানকারী আমার নিকট ঈদ বোনাস দাবী করেন। আমি কোন টাকা না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০০ পীচ ইয়াবা সহ আটক – ০২

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বেলাল বাজার চৌডালা হইতে মাদক দ্রব্য সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গোমস্তাপুর থানা অফিস ইনচার্জ, (ওসি) জসিম উদ্দিন জানান, গতকাল সন্ধ্যা ৭.০০ ঘটিকায় আমি এবং এস আই রনি গতকাল সন্ধ্যায় চৌডালা বেলাল বাজারে অভিযান চালিয়ে রাত প্রায় ৮.০০ ঘটিকায় ২০০ (দুইশত) পীচ ইয়াবা সহ আসামী (১)শামীম হোসেন (২৪) (২) আপেল মাহমুদ (২২) দ্বয়কে গ্রেফতার করি।এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাভারে সিংগাইর ব্রীজে ঈদ আনন্দে দর্শনার্থীর ঢল, রিভার ভিউ রেষ্টুরেন্টে উপচে পরা ভীর ভিডিও ।

মোঃ মহিবুল আলম রানা, সাভার ঢাকা ঃ ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, প্রাকৃতিক সূন্দর্য্যে ঈদ আনন্দ উপভোগ করতে সাভারের শহীদ রফিক সেতুতে দর্শনার্থীদের ঢল নেমেছে।

https://youtu.be/vhXK8B0CQoA

হাজারও বিনোদন প্রেমীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে পরো ব্রীজ এলাকা।

উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের সিংগাইর শহীদ রফিক সেতুতে ঈদের ৬ষ্ঠ দিনেও উপচেপরা ভির ,করেছে দর্শনার্থীরা। প্রাকৃতিক সূন্দর্য্যে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন ও প্রিয়জনকে নিয়ে এখানে এসেছেন বিনোদন প্রেমীরা।

ঈদ আনন্দ উপভোগ করতে শহীদ রফিক সেতুতে সকাল থেকেই শিশু কিশোর থেকে শুরু করে সব ধরনের মানুষই দলে দলে আসতে শুরুকরে । দুপুর গড়ানোর সাথে সাথে ঢল নামে হাজারও দর্শনার্থীর। সকাল থেকে সন্ধা প্রযন্ত দর্শনার্থীরা উৎসব মুখর পরিবেশে ঈদ আনন্দ উপভোগ করতে দেখা গেছে।

এছারাও বিনোদন প্রেমীদের দুপুরের খাবার ও বিকেলের নাস্তার জন্য ব্রীজের পাশে রিভার ভিউ রেষ্টুরেন্টে উপচে পরা ভির করতে দেখা গেছে।

এসময় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে পুরো ব্রীজ এলাকাজুরে। পরিনত হয়েছে মিলন মেলায়।

ধামরাইয়ে জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি গঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাইতে ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি গঠিত।
নন্দ গোপাল সেনকে আহবায়ক ও রনজিত কুমার পাল (বাবু) কে সদস্য- সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি গঠিত।

১৬ই আগষ্ট বিকাল- ৪ ঘটিকার সময় ঐতিহ্যবাহী ধামরাই কায়েতপাড়াস্হ যশোমাধব অঙ্গনে শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভা
ড: অজিত কুমার মজুমদার (সিনিয়র সহ- সভাপতি- অত্র মন্দির কমিটি) এর সভাপতিত্বে ও নন্দ গোপাল সেনের সঞ্চালনায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে জাতির জনকের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্নার শান্তি কল্পে সভায় উপস্হিত সকল সদস্যগন প্রার্থনা সহ এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

সভায় আলোচ্যসূচী— অনুয়ায়ী যশোমাধব দেবের রথ উৎসব – ২০১৯ এর হিসাব দাখিল করেন মন্দির কমিটির কোষাধ্যক্ষ ও সহ- সভাপতি যথাক্রমে রতন পাল ও জগদীশ সরকার।

উপস্হাপিত হিসাবটি সভায় বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় উপস্হিত সকল সদস্যদের সর্বসম্মত সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
সভায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে সভায় বিষদ আলোচনান্তে শ্রী নন্দ গোপাল সেনকে আহবায়ক ও শ্রী রনজিত কুমার পাল( বাবু)কে সদস্য- সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি সভায় উপস্হিত সকল সদস্যদের সর্বসম্মত সম্মতিক্রমে গঠিত হয়।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন— মন্দির কমিটির সহ- সভাপতি- মন্ডলী যথাক্রমে ড: অজিত কুমার মজুমদার, ডা: অজিত কুমার বসাক, দেবেশ রায় মৌলিক,জগদীশ সরকার,
যুগ্ন- সাঃ সম্পাদকবৃন্দ যথাক্রমে নন্দ গোপাল সেন, এডভোকেট বিমল চন্দ্র ঘোষ, সুজিৎ সরকার,দপ্তর সম্পাদক- রনজিত কুমার পাল (বাবু),নির্বাহী সদস্য সুব্রত পাল, নির্বাহী সদস্য আশীষ কুমার মজুমদার ও দীনেশ পাল,
সমাজ সেবা সম্পাদক- খগেশ রাজবংশী,নির্বাহী সদস্য চন্দন সরকার,প্রচার সম্পাদক- দীপক চন্দ্র পাল,নির্বাহী সদস্য স্বপন কুমার পাল (কালা)
এ’সময় আরো উপস্হিত ছিলেন কমিটির উপদেষ্টা যোগেশ চন্দ্র পাল ও দীলিপ সরকার (বাবুল),সাংগঠনিক সম্পাদক প্রাণ গোপাল পাল,সহ- সাংগঠনিক সম্পাদক- সমীর বরন সরকার,সহ- সমাজসেবা সম্পাদক- ভজন সূত্রধর,সহ- কোষাধ্যক্ষ দয়াল সরকার,
সহ- প্রচার সম্পাদক স্বর্ণ কমল ধর,
নির্বাহী সদস্য— ড: রঘুনাথ ভট্টাচার্য, প্রণব নারায়ণ রায় মৌলিক,অশোক কুমার পাল (ভম্বল),উত্তম বণিক,পরিতোষ পাল,দুলাল সরকার সহ এতদ্ অঞ্চলের বিভিন্ন মন্দির কমিটির কর্মকর্তাগন ও ভক্তবৃন্দ।

শিবগঞ্জের মনাকষা মাদ্রাসায় ঈদপুনর্মিলনী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জের মনাকষা দাখিল মাদ্রাসায় ঈদপুনর্মিলনী ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মনাকষা দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে ছাত্র কল্যান পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র কল্যান সমিতির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল উদ্দিন আহমেদ পলাশ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান মধু মেম্বার,অত্র মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, বিদায়ী শিক্ষক মাওলানা আবু তালেব, মাইনুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও সি আইডির পুলিশের সাব-ইন্সপেক্টর ইসমাইল হোসেন, জগনাথপুর মাদ্রাসার সহ সুপার মাওলানা তরিকুল আলম, সৈনিক আব্দুস সামাদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদ্বয়কে মাদ্রাসা ও প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষে থেকে উপহার তুলে দেন প্র্ধান অতিথি সোহেল উদ্দিন আহমেদ পলাশ ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সোবহান ও প্রাক্তন ছাত্রকল্যান সমিতির সভাপতি কাজী মাহফুজুর রহমান।

বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের শোক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মহান স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ ব্যবসায় ব্যবস্থাপনা কলেজে শোক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় শিবগঞ্জ ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল জলিল বলেন,১৯৭৫ ইং সালের ১৫ই আগষ্ট এই দিনে ঢাকা ধানমন্ডির ৩২ নম্বর নিজ বাড়িতে সহপরিবারে দূর্বিত্তদের গুলিতে নিহত হন ।

আজ শোকাবহ ১৫ আগস্ট। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন। ১৯৭৫ সালের এ দিনে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।

স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সদস্য। আজ জাতীয় শোক দিবস।

প্রতি বছর দিনটি আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। পুরো জাতি গভীর শোক ও শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে। দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন,১৫ আগস্ট নৃশংস হামলায় প্রাণ হারিয়েছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে।

এ হামলা থেকে শেখ হাসিনা ও শেখ রেহানা ভাগ্যক্রমে বেঁচে যান। এ সময় স্বামী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে জার্মানিতে সন্তানসহ অবস্থান করেন শেখ হাসিনা। সেখানে বড় বোনের সঙ্গে শেখ রেহানাও ছিলেন।

সেদিন ভোরে ধানমণ্ডির ৩২ নম্বরের বাসভবনে কাপুরুষোচিত হামলা চালায় ঘাতকরা। এ নারকীয় হামলার পর দেখা গেছে, ভবনের প্রতিটি তলার দেয়াল, জানালার কাচ, মেঝে ও ছাদে রক্ত, মগজ ও হাড়ের গুঁড়ো ছড়িয়ে-ছিটিয়ে আছে। গুলির আঘাতে দেয়ালগুলোও ঝাঁজরা হয়ে গেছে।

চারপাশে রক্তের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে আছে ঘরের জিনিসপত্র। প্রথম তলার সিঁড়ির মাঝখানে নিথর পড়ে আছেন চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পরিহিত স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ। তার তলপেট ও বুক ছিল বুলেটে ঝাঁজরা। পাশেই পড়ে ছিল তার ভাঙা চশমা ও অতি প্রিয় তামাকের পাইপ। এভাবেই নারকীয় পৈশাচিক হত্যাযজ্ঞের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম, একটি ইতিহাস। ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন শেখ মুজিবুর রহমান।

ছাত্র অবস্থায় শেখ মুজিবুর রহমান রাজনীতিতে জড়িয়ে পড়েন। ’৫২-এর ভাষা আন্দোলনে তিনি ছিলেন সংগ্রামী নেতা। বাঙালি জাতির মুক্তি সনদ ছয় দফার প্রণেতাও ছিলেন তিনি। ’৭০-এর নির্বাচনে অংশ নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে এ দেশের গণমানুষের আশা-আকাক্সক্ষার প্রতীকে পরিণত করেন। পাকিস্তানের সামরিক জান্তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলে ষাটের দশক থেকে তিনি বাঙালি জাতীয়তাবাদের অগ্রনায়কে পরিণত হন। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো জনতার উত্তাল সমুদ্রে বজ দৃপ্ত কণ্ঠে বঙ্গবন্ধু ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

এ ঘোষণায় উদ্দীপ্ত উজ্জীবিত বাঙালি জাতি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ছিনিয়ে আনে দেশের স্বাধীনতা। জাতির ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধুর অমর কীর্তি এ স্বাধীন বাংলাদেশ।

সারা দেশের ন্যায় শিবগঞ্জ ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ কতৃক বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত উনুষ্ঠানে শিবগঞ্জ ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্হিত ছিলেন।

সর্বশেষ আপডেট...