মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলায় আজকে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন র্যালিসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। পাশাপাশি বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরেরও দাবি জানানো হয়।
বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ধামরাই উপজেলার প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি ঘুরে উপজেলায় এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা-২০ সাংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ বেনজীর আহমেদ সহ আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বায়রার সভাপতি ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব বেনজির আহমদ।সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি ও ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, সহকারী কমিশনার (ভুমি) অন্তরাা হালদার, ধামরাই থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ সাহা।
ধামরাই উপজেলার সুযোগ্য ইউ. এন.ও.মোঃআবুলকালাম আজাদ বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল করা হবে।
উক্ত অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ মালেক, উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ , পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক সানাউল হক সুজন,ও পৌরযুবলীগের সহ-সভাপতি মোঃআলী খান। পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল ইসলাম, ধামরাই কলেজ শাখার সাবেক ভিপি হাবিবুর রহমান হাবিব ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অঙ্গসহ যোগীসংগঠন।ধামরাই উপজেলায় নানা আয়োজনে পালন করা হয় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী।
হুমায়ুন কবির,রানীশংকৈলে (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মযার্দায় ১৫ আগষ্ট বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাতৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করা হয়।
এ উপলক্ষে এ দিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র্যালী বের করা হয়। পাশাপাশি উপজেলা হল রুমে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিতি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি সইদুল হক,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম,অধ্যক্ষ তাজুল ইসলাম ,ওসি আব্দুল মান্নান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন পেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা , শিক্ষক,মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরোও বক্তব্য রাখেন,প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসরাম শিল্পী ও সভাপতি ফারুক হোসেন,মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও সিরাজুর ইসলাম,আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম,কৃষি কর্মকতার্ সন্জয় দেবনাথ প্রমূখ।
শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর-কানসাট সড়কের পুষ্কুনি এলাকায় ডাকাতির চেষ্টাকালে ২ জন ব্যক্তিকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ। বুধবার রাতে এলাকাবাসীর সহায়তায় এদের আটক করা হয়।
আটককৃতরা শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার এলাকার সোহেল ও একই এলাকার রবিউল ইসলাম। ঘটনা শিবগঞ্জ উপজেলায় হওয়ায় রাতেই গোমস্তাপুর থানা পুলিশ আটক ২ ব্যক্তিকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, রাত ১০টার দিকে শিবগঞ্জের কানসাট ও গোমস্তাপুর সড়কের পুষ্কুনি নামক স্থানে ২ জন ব্যক্তি ডাকাতির চেষ্টা করে। স্থানীয় এলাকাবাসী তা বুঝতে পেরে সোহেল ও রবিউলকে ধাওয়া করে। পরে এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থলে গোমস্তাপুর পুলিশের একটি টিম তাদের আটক করে।
এ ঘটনায় তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন এর অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদে অফিস উদ্বোধন করা হয়।
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মালেকে‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগ সভাপতি ও বায়রার সভাপতি ঢাকা-২০ এর সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ ।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগ ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সফিক আনোয়ার গুলশান, ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু,ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, ধামরাই উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাহেব আলী , ধামরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ আলী, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল শুকরানা, পৌর কাউন্সিলর আরিফ হোসেন, মোহাম্মদ আলি, ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান হাফিজ , ধামরাই যুবলীগ নেতা হাফিজুর রহমান নসাধারন সম্পাদক সানাউল হক সুজন,ধামরাই কলেজ শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সোহেল, মাহবুব, এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা কল্যান ট্রাস্টের উদ্যোগে ১৪ আগস্ট বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ২০১৮ সালের জেএসসি/জেডিসি/ প্রাথমিক/এবতেদায়ী বৃত্তিপ্রাপ্ত এবং ২০১৯ সালের এসএসসি/এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ অর্জনকারী কৃতি ছাত্র-ছাত্রী ৫২১জনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে এসিল্যান্ড সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ০৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিক প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্বরুপ ক্রেষ্ট, বই ও কলম প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে দেশ সেবায় নিয়োজিত থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক রাজেকুল ইসলাম ও সহকারি শিক্ষক মোশারফ হোসেন।
মনজুরুল ইসলাম বিশেষ প্রতিবেদক সাভার ঃ মঙ্গলবার (১৩/০৮/২০১৯) দুপুর ১ টায়, চামড়া শিল্প এলাকায়, ঢাকা, সাভার, হেমায়েতপুর হরিণধরা চামড়া শিল্প এলাকার প্রধান মূল প্রবেশপথ। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে লবণযুক্ত চামড়া এবং কাঁচা চামড়া। আবহাওয়ার কারণে তারা সঠিকভাবে চামড়ার বাজারজাত করণ করতে পারছে না। এ কারণে বেশ কিছু চামড়া নষ্ট হয়ে যাচ্ছে!
ভুলুয়া ট্যানারির ম্যানেজার সাগর সাহেব জানান বর্তমান সময় এবং আগের সময়ের তুলনায় তাদের চামড়া শিল্পে লাভ এর তুলনায় ক্ষতির আশঙ্কায় বেশি! কারণ হচ্ছে বর্তমান আবহাওয়া খুব ভালো না কাঁচা চামড়া ছয় ঘন্টার ভিতরে লবণ না লাগাইতে পারার কারণে সেই চামড়া টির সঠিক মান বজায় থাকে না বলেও জানান। আগামী বছর চামড়া কিনতাম ২/৩ লক্ষ্য কিন্তু বর্তমান ৩০/৪০ হাজার সেই তুলনায় খুবই কম। বিদ্যুৎ বিল, চামড়া বাজার জাত,করণী সকল রাসায়নিক দ্রব্য দাম, এবং শ্রমিকদের মজুরি দিয়ে খুবই অল্প পরিমাণ লাভের অংশ।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর চামড়ার দর নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৪৫-৫০ টাকা। খাসির চামড়া সর্বোচ্চ ৫০ ও সর্বনিম্ন ৪৫ টাকা। ঢাকার বাইরে এই দর ৪০ টাকা।
কাঁচা সাগর ‘প্রতি বর্গফুট লবণছাড়া চামড়া ৩৫ থেকে ৪০ টাকায় সংগ্রহ করা হচ্ছে। ছোট প্রতি পিস চামড়া ৩শ’ থেকে ৪শ’ টাকা, মাঝারি আকারের চামড়া ৪শ’ থেকে ৫শ’ টাকায় কিনছি। এছাড়া মহিষের চামড়া প্রতি বর্গফুট ২০-২৫ টাকা, ছাগলের চামড়া প্রতি বর্গফুট ১০ টাকায় কেনা হচ্ছে।
বর্তমান চামড়া শিল্প নগরীর এই পেশায় যুক্ত সকলেই ব্যাস্ত সময় পার করছে!
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের নিজ উদ্যোগে আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে মোকামটোলা মসজিদের মাঠে আনুষ্ঠানিকভাবে ৩০০টি অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।
ধামরাই পৌরযুবলীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে মাংস বিতরন করেন ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।
মাংস বিতরণী সভায় আরও উপস্হিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন,
পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ, ধামরাই সরকারি কলেজের শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব, মোকামটলা মসজিদের ইমাম আব্দুল হাকিমসহ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীলের নেতাকর্মী ।
আন্তর্জাতিক ডেস্ক ঃ ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে যুদ্ধের আশঙ্কা উসকে দিয়ে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিমান মোতায়েন করছে পাকিস্তান। সীমান্তের ওপারে লাদাখ লাগোয়া স্কারদু বিমান বাহিনী ঘাঁটিতে চীন নির্মিত জেএফ-১৭ ফাইটার জেট পাঠাচ্ছে পাকিস্তান। শুধু তাই নয়, গত শনিবার রাত থেকেই প্রচুর পরিমাণ অস্ত্র ও কামান নিয়ে পাকিস্তানের সেনারা কাশ্মীর সীমান্তে জড়ো হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লাদাখ সীমান্ত লাগোয়া পাকিস্তান সেনঘাঁটিগুলিতে সক্রিয়তা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। গত শনিবার থেকেই স্কারদু বিমানঘাঁটিতে একাধিকবার অবতরণ করেছে পাকিস্তান বিমানবাহিনীর সি-১৩০ পণ্য পরিবহণকারী বিমান। ভারতের সঙ্গে ‘ফরওয়ার্ড বেস’ গুলিতে যুদ্ধের জন্য রসদ মজুত করছে পাকিস্তানি সেনা।
গোয়েন্দারা আরও মনে করছেন, ওই ঘাঁটিগুলি থেকে বড়সড় বিমান হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের বিমান বাহিনী। তবে ভারতীয় সেনার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, পাকিস্তানি সেনার গতিবিধি বাড়লেও চিন্তার কিছু নেই। তাদের সমস্ত গতিবিধি ভারতীয় রাডারে স্পষ্ট ধরা পড়ছে। ফলে কোন ধরনের বাড়াবাড়ি করলে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে।
এদিকে, ঈদ ও স্বাধীনতা দিবসের মধ্যে জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে গোয়েন্দাদের পক্ষ থেকে। এর মধ্যে শনিবার রাত থেকে কাশ্মীর সীমান্তে ইমরান সরকার বিপুল পরিমাণ অস্ত্র-সহ প্রচুর সেনা পাঠাচ্ছে বলে জানা যায়।
রবিবার টুইট করে মারাত্মক এই দাবি করেন পাকিস্তানের সাংবাদিক হামিদ মীর। তাঁর দাবি, ‘‘কাশ্মীর সীমান্তে পাকিস্তান সরকার সেনার সংখ্যা বাড়াচ্ছে বলে খবর দিয়েছেন তার কাশ্মীরি বন্ধুরা। শনিবার রাত থেকেই প্রচুর পরিমাণ অস্ত্র ও কামান নিয়ে পাকিস্তানের সেনাকর্মীরা কাশ্মীর সীমান্তে জড়ো হচ্ছে। আর তাদের দেখে পাকিস্তানের পতাকা নাড়িয়ে অভিনন্দন জানাচ্ছে স্থানীয় কাশ্মীরি। মুখে স্লোগান দিচ্ছে – কাশ্মীর বন গ্যায়া পাকিস্তান।’’
এই টুইটের কথা প্রকাশ্যে আসতেই ভারতের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে সীমান্ত সংলগ্ন এলাকায়। বাড়ানো হয়েছে সেনা সদস্যদের সংখ্যাও।
নিজস্ব প্রতিবেদক ঃ মানিকগঞ্জের ঘিউর উপজেলার পুখুরিয়া এলাকায় পশুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরো ১৫ জন । আজ সোমবার (১২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা জানায় , গাবতলী থেকে ট্রাকে করে ১১ টি গরু নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন ১৮ জন ব্যবসায়ী । এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিউর উপজেলার পুখুরিয়া এলাকায় ট্রাকটি পৌঁছালে , চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদের পানিতে পড়ে ডুবে যায় ট্রাকটি । এতে বেশ কয়েকজন গুরুতরসহ সবাই আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওবাইদুল ও মনোয়ার হোসেন নামে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।