আন্তর্জাতিক ডেস্ক ঃ ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে যুদ্ধের আশঙ্কা উসকে দিয়ে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিমান মোতায়েন করছে পাকিস্তান। সীমান্তের ওপারে লাদাখ লাগোয়া স্কারদু বিমান বাহিনী ঘাঁটিতে চীন নির্মিত জেএফ-১৭ ফাইটার জেট পাঠাচ্ছে পাকিস্তান। শুধু তাই নয়, গত শনিবার রাত থেকেই প্রচুর পরিমাণ অস্ত্র ও কামান নিয়ে পাকিস্তানের সেনারা কাশ্মীর সীমান্তে জড়ো হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লাদাখ সীমান্ত লাগোয়া পাকিস্তান সেনঘাঁটিগুলিতে সক্রিয়তা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। গত শনিবার থেকেই স্কারদু বিমানঘাঁটিতে একাধিকবার অবতরণ করেছে পাকিস্তান বিমানবাহিনীর সি-১৩০ পণ্য পরিবহণকারী বিমান। ভারতের সঙ্গে ‘ফরওয়ার্ড বেস’ গুলিতে যুদ্ধের জন্য রসদ মজুত করছে পাকিস্তানি সেনা।
গোয়েন্দারা আরও মনে করছেন, ওই ঘাঁটিগুলি থেকে বড়সড় বিমান হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের বিমান বাহিনী। তবে ভারতীয় সেনার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, পাকিস্তানি সেনার গতিবিধি বাড়লেও চিন্তার কিছু নেই। তাদের সমস্ত গতিবিধি ভারতীয় রাডারে স্পষ্ট ধরা পড়ছে। ফলে কোন ধরনের বাড়াবাড়ি করলে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে।
এদিকে, ঈদ ও স্বাধীনতা দিবসের মধ্যে জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে গোয়েন্দাদের পক্ষ থেকে। এর মধ্যে শনিবার রাত থেকে কাশ্মীর সীমান্তে ইমরান সরকার বিপুল পরিমাণ অস্ত্র-সহ প্রচুর সেনা পাঠাচ্ছে বলে জানা যায়।
রবিবার টুইট করে মারাত্মক এই দাবি করেন পাকিস্তানের সাংবাদিক হামিদ মীর। তাঁর দাবি, ‘‘কাশ্মীর সীমান্তে পাকিস্তান সরকার সেনার সংখ্যা বাড়াচ্ছে বলে খবর দিয়েছেন তার কাশ্মীরি বন্ধুরা। শনিবার রাত থেকেই প্রচুর পরিমাণ অস্ত্র ও কামান নিয়ে পাকিস্তানের সেনাকর্মীরা কাশ্মীর সীমান্তে জড়ো হচ্ছে। আর তাদের দেখে পাকিস্তানের পতাকা নাড়িয়ে অভিনন্দন জানাচ্ছে স্থানীয় কাশ্মীরি। মুখে স্লোগান দিচ্ছে – কাশ্মীর বন গ্যায়া পাকিস্তান।’’
এই টুইটের কথা প্রকাশ্যে আসতেই ভারতের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে সীমান্ত সংলগ্ন এলাকায়। বাড়ানো হয়েছে সেনা সদস্যদের সংখ্যাও।
নিজস্ব প্রতিবেদক ঃ মানিকগঞ্জের ঘিউর উপজেলার পুখুরিয়া এলাকায় পশুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরো ১৫ জন । আজ সোমবার (১২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা জানায় , গাবতলী থেকে ট্রাকে করে ১১ টি গরু নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন ১৮ জন ব্যবসায়ী । এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিউর উপজেলার পুখুরিয়া এলাকায় ট্রাকটি পৌঁছালে , চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদের পানিতে পড়ে ডুবে যায় ট্রাকটি । এতে বেশ কয়েকজন গুরুতরসহ সবাই আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওবাইদুল ও মনোয়ার হোসেন নামে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক ঃ সাবেক তথ্যমন্ত্রী রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক লেখক মিজানুর রহমান শেলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (১২ আগস্ট) ঈদের দিন দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেলীর মৃত্যুর খবর তার ছেলে আরিফ ইবনে মিজান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আরিফ ইবনে মিজান বলেন, গতমাসে স্ট্রোক করেছিলেন তার বাবা। এছাড়া দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।
মিজানূর রহমান শেলীর মরদেহ এখন রাজধানীর শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানান আরিফ।
বৃহস্পতিবার অথবা শুক্রবার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হতে পারে ।
আরিফ ইবনে মিজান ছাড়াও তাহমিদ ইবনে মিজান নামে আরও এক সন্তান রয়েছে মিজানূর রহমান শেলীর। ২০১৬ সালে তার স্ত্রী সুফিয়া রহমান মারা যান।
মিজানুর রহমান শেলী হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের তথ্যমন্ত্রী ছিলেন । তিনি আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্সের চেয়ারম্যান ও বেসরকারি গবেষণা ও প্রকাশনা সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ, বাংলাদেশের (সিডিআরবি) প্রধান ছিলেন ।
মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ ঃ রাস্ট্রনায়ক শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চোধুরী ও সাধারন সম্পাদক হারুন অর রশিদ এর পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ এর অন্তর্গত প্রতিটা ওয়ার্ড/ইউনিয়ন ও ইউনিটের প্রতিটা নেতা কর্মীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান । যুব বন্ধু জনাব ইসমাইল চৌধুরী সম্রাট ।
তিনি বলেন ,ঈদ-উল-আযহার দিন প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে।
যুব বন্ধু বলেন, শুধু পশু কোরবানী নয়, মনের পশুকে করতে হবে কোরবানী। সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিনাশ হয়ে জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারে তা আমার প্রত্যাশা ।
যুব বন্ধু আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহা সুমহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়। যুবকদের সমাজের প্রতি দায় বব্ধতা সবচেয়ে বেশি তাই ঈদের ছুটিতে নগরের সকল নাগরিকদের প্রতি যুবলীগের দায়বদ্ধতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও আলহাজ্ব হারুন অর রশীদের দিক নির্দেশনা অনুযায়ী যার ওয়র্ডের এখন নগর বাসীর ডেঙ্গু জ্বরকে মোকাবিলায় যুবলীগ কেই অগ্রগামি হতে হবে তাদের পাশে দারানোর আহবান জানাই।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা নিয়ে আসুক আনন্দ বার্তা। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ।
সর্বস্তরের জনগণ , সময়ের খবর ২৪ এর সকল পাঠক ও প্রতিনিধি দের জানাচ্ছি পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন ।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ। বছরে দুবার আসে এই ঈদ, ইদুল ফিতর ও ঈদ উল আযহা। ঈদ-উল-আযহার প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়। এই কামনায় আমি পবিত্র ঈদুল আযহার উপলক্ষে দেশে বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাংখী, শুভানুধ্যায়ী, আমাদের সহযোদ্ধা, সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। ” ঈদ মোবারক”
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ সবচেয়ে বড় কোরবানির পশুহাটের ইজারাদারকে ৩য় বারের মতো জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১১ আগষ্ট) বিকেলে কোরবানির পশুর হাটে অভিযান চালিয়ে ৩য় বারের মতো আশি হাজার একশত টাকা জড়িমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাণীশংকৈল এসিল্যান্ড সোহাগ চন্দ্র সাহা।
পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করার অভিযোগে হাট ইজারাদার তোজাম্মেল হোসেনকে এ জড়িমানা করেন তিনি।
জানা যায়, গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল নেওয়ার নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা করে গরু প্রতি ৩০০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা করে টোল তুলছিলেন।খবর পেয়ে ইউএনও’র নির্দেশে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনেএসিল্যান্ড সোহাগ চন্দ্র সাহা।
উল্লেখ্য, এর আগেও ঐ হাট ইজারাদারকে দুইবার জড়িমানা করেছিলো ভ্রাম্যমাণ আদালত। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কোন অদৃশ্য শক্তির ইশারায় হাট ইজারাদার এ ধরণের দুঃসাহস দেখিয়ে বার বার একই ঘটনা ঘটিয়ে চলেছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সারওয়ার হোসেন, এস আই আমজাদ, এএসআই মিজানুর,নেকমরদ ইউপি তহসিলদার ভুপালাল চন্দ্র, নেকমরদ ইউপি সচিব প্রমুখ।
বিপ্লব সাভার ঃ সাভারের রাজফুলবাড়িয়া শাপলা প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে অদ্য রোজ শনি বার বিকাল – ৩ টার দিকে দুস্থ্য অসহায় প্রতিবন্দী প্রায় অর্ধশত মানুষের মাঝে পোলার চাউল,ডাউল , সেমাই , দুধ ও চিনি বিতরণ করেন অত্র সংস্থার সম্মানিত চেয়ারম্যান জানাব মোঃ হাদীস খান হাদী , উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন।
সাবিক সহযগিতাযায় ছিলেন সর্বজন নন্দিত নেতা ও প্রতিদ্বন্দ্বী বান্দব চেয়ারম্যান জানাব ফকরুল আলম সমর তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ। তিনি এক মহতী উদ্যোগে তথা অসহায় প্রতিবন্দীদের মাঝে পোলার চাউল,ডাউল , সেমাই , দুধ ও চিনি বিতরণ করেন ,
এতে সাধারণ মানুষ ও প্রতিবন্দি দের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে । স্থানীয় সূত্রে জানা গেছে , RSPS সংথার এই মহতী উদ্যোগের জন্য জানাব ফকরুল আলাম সমর চেয়ারম্যান এক মহৎ ব্যাক্তির লক্ষন বলে স্পট করেন । উক্ত সেবামূলক কাজে সার্বিক সহযোগিতা করেন – জনাব ফয়জুর রহমান , ব্রিটিশ কাউন্সেলর UK সম্মানীত উপদেষ্টা RSPS সংস্থা , ও জানাবা ডলি ইকবাল সম্মানিত চেয়ারম্যান ঢাকা FM রেডিও উপদেষ্টা । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডক্টর ফরিদা হক সম্মানিত চেয়ারম্যান অটিস্টিক ও অটিজম , জানাব নিজাম উদ্দিন মেম্বার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ , জনাব মজিবুল হক টুটু উপদেষ্টা RSPS সংস্থা , সহ এলাকার সকল গন্যমান্য ব্যাক্তি ।
নিজস্ব প্রতিবেদক ঃ প্রচণ্ড জ্বর নিয়ে গত (৩১ জুলাই) দুপুর পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে পড়ে থাকে ডেঙ্গু আক্রান্ত ৭ বছরের পথশিশু নাহিদ। অন্য পথশিশু ও টার্মিনালের এক শ্রমিক মঙ্গলবার রাতে শিশুটিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে রক্ত পরীক্ষা করানোর পর টার্মিনালে নিয়ে যায়। তাদের অভিযোগ পরদিন রিপোর্ট সংগ্রহের পর শিশুটিকে হাসপাতালে নেয়া হলেও ভর্তি করেননি চিকিৎসকরা।
হাসপাতালে ভর্তি না করায় শিশুটি গাবতলী বাস টার্মিনালেই পড়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। বিষয়টি সময় সংবাদের রিপোটার সাদেকুল এর নজরে আসলে ,হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গেলে প্রতিবেদক ও চিত্র সাংবাদিককে লাঞ্ছিত করেন কয়েকজন কর্তব্যরত চিকিৎসক।
দিনভর এসব ঘটনার পর পথশিশুটির সুচিকিৎসার জন্য এগিয়ে আসেন মিরপুরের শাহীন নামে এক বাসিন্দা । তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন পথশিশু নাহিদ কে ।
নাহিদের সুচিকিৎসার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব নেন হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা: মো: আবু শামিম । দীর্ঘ ১১দিন চিকিৎসার পর নাহিদ এখন সম্পূর্ণ ডেঙ্গু আশংকামুক্ত। তবে তার ফুসফুসে কিছুটা ইনফেকশন ধরা পরায় হাসপাতাল কর্তৃপক্ষ আজ বেলা ১২ ঘটিকার সময় রিলিজ প্রদান করে এবং মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে রেফার্ড করে। আজ সরেজমিন প্রতিবেদন সংগ্রহকালে হাসপাতালে নাহিদের সাথে কথা বলে জানা যায়, সে এখন সুস্থতা বোধ করছে। সে সময় চিকিৎসকগণ এবং আল-হেলাল হাসপাতালের চেয়ারম্যান ডা: মো: শাহাবুদ্দিন খান বলেন, নাহিদকে আজ আমরা রিলিজ দিচ্ছি।
তবে তার ফুসফুসে একটু সমস্যা আছে তাই তাকে মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে রেফার্ড করেছি। আশা করি অচিরেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথওয়ে- এর নির্বাহী পরিচালক মো: শাহিন।
তিনি তার নিজ দায়িত্বে নাহিদকে মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
রাণীশংকৈল,( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ১০ আগস্ট শনিবার বিকালে উপজেলার নবীনগর ব্রীজের উপর থেকে ২০০০ পিচ ইয়াবা সহ আপন দুই ভাইকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আপন দুই ভাই ইমরান রানা(২৫) ও মকলেছুর (২৯) হলেন কাশিপুর ইউপি’র লধাবাড়ী আারাজী চন্দনচহট গ্রামের হায়দার আলীর ছেলে।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের এস আই শামীম, নবীউল,হেলাল,রবিউল ও নয়ন দেবনাথ এর সমন্বয়ে গঠিত দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রীজের উপর ফাঁদ পেতে ২০০০ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করতে সক্ষম হন।
এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেন এবং মাদক আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান।
বিপ্লব সাভার ঃ বকেয়া দুই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় রাত থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এদিকে বেতন না পাওয়ায় শ্রমিকরা গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদুল আযাহা করতে যেতে পারছে বলে জানিয়েছে তারা।
গতকাল রাত থেকে আশুলিয়ার জিরোবা নামাপাড়া এলাকায় মাহদী নীট ডিজাইন লিমিটেড গার্মেন্টস এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায় ওই পোশাক কারখানায় কাজ করে আসছিলো ১’শ ১০ জন শ্রমিক গেল জুন ও জুলাই সহ ঈদ বোনাস না দিয়ে কারখানার পরিচালক মুরাদ হোসেন শান্ত পালিয়েছে পরে শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাত থেকে না খেয়ে ওই পোশাক কারখানায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছে। বেতন না পাওয়ায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। বেতন বোনাস না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার ভীতরে অবস্থান নিয়ে থাকবেন বলে জানিয়েছেন তারা। শ্রমিকদের গ্রামের বাড়িতে যাওয়া অনিশিচত হয়ে পড়েছে। বেতন ও বোনাসের জন্য শ্রমিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।
যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।