শনিবার ভোর রাতে সাভারের অবদারোড এলাকায় এঘটনা ঘটে।
সাভারে সাত মাসের অসুস্থ শিশুকে হাসপাতালে রেখে নিরুদ্দেশ মা ।ভিডিও সহ ।
বিপ্লব সাভার ঃ অভাব-অনটনে সাত মাসের অসুস্থ শিশুকে হাসপাতালে রেখে নিরুদ্দেশ হতভাগী মা!
শিশুটিকে আপন করে নিতে কয়েকজন আসলেও, বাঁধ সেধেছে অসুস্থতা। আপাতত চিকিৎসার খরচ মেটালেও অবুঝ শিশুটির দেখভাল নিয়ে বিপাকে পড়েছে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চতুর্থ তলায় শিশু বিভাগের আট নম্বর বেডে গেলেই দেখা মিলবে ভাগ্যের নির্মম পরিহাসের শিকার শিশুকন্যা জিমের। সাত মাস বয়সী শিশুটির পাশে আপন বলতে নেই কেউ। অভাবের তাড়না ও শিশুর অসুস্থতায় ২২ দিন আগে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে সবার অগোচরে নিরুদ্দেশ হন তার মা। জানা যায়, জিমকে হাসপাতালে ভর্তি করা হয় গত ২৫ জুন। পিতার নাম আবুল ও ঠিকানা নয়ারহাট ছাড়া আর কোনো তথ্য দেননি তার ‘মা’।
হাসপাতালে ভর্তির সব নিয়মাবলী শেষ হওয়ার আগেই বাচ্চাকে বেডে রেখে বেরিয়ে যান তিনি। তবে, মানবতার দূত হিসেবে হাজির হয়েছেন হাসপাতালটির নার্স, আয়া ও চিকিৎসকরা। অবুঝ জিমের চাহনি আর মায়া জড়ানো হাসিতে যেন নতুন প্রাণের সঞ্চার হযেছে শিশু বিভাগে। যার যখন ডিউটি, সে-ই আগলে রাখেন জিমকে।
মা-হারা শিশুটিকে একনজর দেখতে উঁকি দেন হাসপাতালে ভর্তি অন্য শিশুদের মায়েরাও।
সাভারে দুই জন বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত ।
নিজস্ব প্রতিবেদক : পৃথক ঘটনায় সাভারে দুই জন বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
শুক্রবার সকালে সাভারের বিরুলিয়ার সামাইর ও বলিয়ারপুর এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে বলিয়ারপুর এলাকায় একটি সিএনজি পাম্পে কাজ করার সময় রাসেল নামের এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়।
অন্যদিকে সকালে বিরুলিয়ার সামাইর এলাকার নান্নু মিয়ার কারখানায় গাড়িতে পাইপ ওঠানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ফারুক নামের এক যুবক নিহত হয়।
পরে খবর পেয়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে নিয়ে যায়।
শার্শার কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার উলাশী পূর্বপাড়া গ্রামের গোলাম হোসেনের কন্যা ঝিকরগাছা মহিলা কলেজ ছাত্রী অঞ্জলী খাতুন (২০)কে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। একই গ্রামের কোরবান আলীর পুত্র ঐ এলাকার জামাই ভ্যানচালক সাজ্জাদ (২৫) ও তার শশুর বাড়ী খাঁ বংশের ইদু খাঁর পুত্র হাফিজুর ও মফিজুর,মঙ্গল খাঁর পুত্র মোস্তফা,আব্দুর রহমানের পুত্র নুরুজ্জামান ও কন্যা মুক্তি, নুর আলীর পুত্র মিন্টু,মোস্তফা খাঁর স্ত্রী সুলতানা,আনিছুরের স্ত্রী জেসমিন,মফিখাঁর স্ত্রী শাহিনুর,রাজ্জাক খাঁর স্ত্রী ছায়রাসহ অধিকাংশ সদস্যরা এই হামলা চালায় বলে আহত শিক্ষার্থীসহ পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে উলাশী গ্রামে এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়দের সহযোগিতায় আহত কলেজ ছাত্রী অঞ্জলী আক্তার(২০)পিতাঃ গোলাম হোসেন,বেবী (৪৫) স্বামী: শাহাজান মিয়া ,মনিরা বেগম (৩০)স্বামীঃ রাসেল হোসেন, শিরিনা খাতুন (২৬)স্বামীঃ আবু বক্কর,ফাইমা আক্তার(৪০) স্বামীঃগোলাম হোসেন, তাদের কে স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাভারন) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিকরগাছা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ১ম বর্ষের শিক্ষার্থী আহত অঞ্জলী জানান, দীর্ঘদিন থেকে আমাদের গ্রামের জামাই ভ্যানচালক সাজ্জাদ আমাকে কলেজে যাতায়াতের সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। সুযোগ পেলেই আমাকে কু-প্রস্তাব দিত,পুকুরে গোসলের সময় কৌশলে মোবাইল ফোনে আমার ভিডিও ধারন করত।
ঘটনার দিন সাজ্জাদকে এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রথমে আমার মাকে এলোপাতারি মারতে থাকে, তারপর ঘটনাস্থল থেকে আমার মাকে ছাড়াতে গেলে একে একে খাঁ বংশের ৫০-৬০ জন সদস্য আমাদের পরিবারের পাঁচ জনের উপর অর্তকিত লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে আমাদের শরীর থেকে স্বর্ণের ৪টি চেইন প্রায় ৫ ভরি ওজনের ছিনিয়ে নিয়ে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে ঐ স্থান ত্যাগ করে।



























