ওই পাষন্ড স্বামীর নাম মোঃ জসিম উদ্দিন (২৭)। সে পেশায় একজন ভেকু ড্রাইভার।
আজ ১৫ই জুলাই(সোমবার) সকালে শাপলা আক্তারকে জোড় পূর্বক রাইজিং টেক্সটাইল লিমিটেডের সামনে থেকে ধরে স্বামীর বাসা(ভাড়া করা) কালামপুরে নিয়ে আসেন।
জাবিতে অন্ত:বিভাগীয় মুট কোর্ট প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত ।
সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট এর সহযোগীতায় আইন ও বিচার বিভাগে অন্ত: বিভাগীয় মুট কোর্ট প্রতিযোগিতা-২০১৯ আয়োজন করা হয়।
আজ সোমবার (১৫, জুলাই ), সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের আইন ও বিচার বিভাগে সারাদিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর বশির আহমেদ শুভ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস এর প্রধান লিগ্যাল এডভাইসর বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সভাপতি কে.এম. সাজ্জাদ মহাসীন, উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে আসীন ছিলেন সূপ্রিম কোর্টের আইনজীবী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় ৮ টি দল অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ৪৬ তম আবর্তনের শিক্ষার্থীরা ও রানার আপ হয় ৪৭ তম আবর্তনের শিক্ষার্থীরা। এছাড়াও সেরা মুটার নির্বাচিত হয় জাহিদ অয়ন ও সেরা রিসার্চার নির্বাচিত হয় প্লাবনী নাগ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মুট কোর্ট প্রতিযোগিতা মূলত কোর্টের আদলে প্রতিযোগিতা যেখানে কোন এক কাল্পনিক আইনি বিবাদ নিয়ে একে অপরের বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে থাকে।
বিভাগের সভাপতি কে.এম.সাজ্জাদ মহাসীন বলেন, ‘ মুটিং এর অভিজ্ঞতা আইনের কঠোর এবং প্রায় অপরিবর্তনীয় কার্যক্রমকে অতিক্রম করে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ভদ্রতা, সহমর্মিতা, সমঝোতা এবং অন্যের প্রতি সম্মান শেখায়। এছাড়াও জনগণের কল্যাণের কাজে নিজেদের আগ্রহী করতে উৎসাহিত করবে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, ‘ আপনারা যারা মুটকোর্টে অংশগ্রহণ করেছেন তাদের আইন, বিচার বিশ্লেষণ সম্পর্কিত বিশ্লেষণধর্মী, সমালোচনামূলক চিন্তা এবং উপস্থাপনার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করবে।
সর্বশেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সকলকে সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কুমিল্লা জজকোর্টের ভেতর বেপরোয়া আসামি অপর আসামীকে ছুরির আঘাতে হত্যা ।
এড আঃ আওয়াল ঢাকা : কিছুক্ষণ আগেই কুমিল্লা জজকোর্টের ভেতর বিচারকের চোখের সামনেই সম্পূর্ণ বেপরোয়া আসামি অপর আসামীকে উপর্যুপরি ছুরির আঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত করে হত্যা করেছে।
আদালতের ভেতরেই এখন শুরু হয়েছে প্রকাশ্যে হত্যা।
আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতে জেলার মনোহরগঞ্জ থানার ২০০৭ সালের একটি হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলছিল। এসময় ওই হত্যা মামলার আসামি হাসান হঠাৎ করে তার সহযোগী আসামি ফারুককে ছুরিকাঘাত করে।
এতে ফারুক দৌঁড়ে বিচারকের খাস কামরায় গিয়ে আশ্রয় নেন।
এসময় হাসান দৌঁড়ে ওই কামরায় গিয়ে ফারুককে আবারও উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় আদালতের পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীরা হাসানকে ধরে ফেলে।
আদালতের পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, ঘাতক হাসানকে আটকসহ তার নিকট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
গুরুতর আহত ফারুককে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে ও পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
সাভারের আমিনবাজার ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি এক নারীর লাশ উদ্ধার ।
বিপ্লব সাভার ঃ সাভারের আমিনবাজার স্যানেটারি ল্যান্ডফিল এর ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি ছয় টুকরা অজ্ঞাত এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় গণমাধ্যমকর্মীরা নিহত নারীর ছবি তুলতে চাইলে সেখানকার দায়িত্বরত আনসার সদস্যরা পুলিশের নির্দেশে বাধা প্রদান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেলে ঢাকা উত্তর সিটিকরর্পোরেশনের ময়লার ওই স্তুপে বস্তাবন্দি অজ্ঞাত ২৫ বছর বসয়ী এক নারীর ছয়টুকরা লাশ দেখতে পায় পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় ওই এলাকার স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা ওই নারীকে হত্যা করে লাশ ছয় টুকরা করেছে এখানে ফেলে গেছে পুলিশ তদন্ত করছে।
অন্যদিকে গতকাল রাতে আশুলিয়ার জিরাবো ও টেঙ্গুরী থেকে এক কলেজ ছাত্রসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই আবু সাঈদ পিয়াল বলেন এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
ধামরাইয়ে শুরু হলো বৃক্ষ রোপন ও জাতীয় ফল প্রদর্শনী মেলা।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) আজ সোমবার ১৫ জুলাই ঢাকার ধামরাই উপজেলা চত্বরে তিন দিন ব্যাপি পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার”
এই স্লোগান কে সামনে রেখে ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধামরাই উপজেলা চত্ত্বরে হলো ফলদ বৃক্ষ রোপন পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী ২০১৯।
তিন দিন ব্যাপি মেলাটিতে থাকছে দেশীয় বিভিন্ন রকমের ফল ও অনেক প্রজাতির বৃক্ষ এ মেলাটি দেখতে ফল ও বৃক্ষ নিতে ভীর জমাছে কৃষক সহ বিভিন্ন শ্রেনীর মানুষ,
উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা মেলাটি প্রতিটি ইস্টল প্রদর্শন করে কৃষকদের মাঝে বৃক্ষ বিতরণ করে,পরে উপজেলার হল রুমে আলোচনা সভার আয়োজন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন— ধামরাই উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন।
সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি)অন্তরা হাওলাদার,কৃষি অফিসার আরিফুল হাসান,ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা,ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
চেয়ারম্যান কালিপদ সরকার কুল্লা ইউপি,আজাহার আলী সোমভাগ ইউপি,রেজাউল করিম রাজা সুতিপাড়া ইউপি প্রমুখ।
বক্তব্যে অতিতি বৃন্দুরা বলেন দেশের পরিবেশের প্রতি ও পরিবেশ রক্ষার প্রতি সম্মান জানিয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমরা এমন গাছ লাগাবো যে গাছ পরিবেশের ক্ষতি করবে না।
আমরা এমন গাছ লাগাবো যে গাছ সমাজের অপকার না করে উপকারে আসে। বেশী বেশী গাছ রোপন করে আমাদের সবুজ দেশকে আরো বেশী সবুজে রুপান্তরিত করতে হবে।
রাণীশংকৈল হাসপাতালে অব্যবস্থাপনার দাবীতে মানববন্ধন ।
হুমায়ুন কবির রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাওঁয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যানা সংকট জনবল নিয়োগ প্রদানের দাবীতে ও অব্যবস্থাপনার প্রতিবাদে সচেতন রাণীশংকৈলবাসী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে স্বাস্থ্য মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। ১৪ জুলাই রোববার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকে ছাত্র-জনতা রাজনৈতিক ব্যক্তিসহ সুধি মহলের উপস্থিতিসহ বৃষ্টির মধ্যেও বিপুল মানুষের অংশ গ্রহণে এ কর্মসুচি পালিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক
তারেক আজিজ, উপজেলা তাতী লীগের সদস্য সচিব নুর ইসলাম কিনু, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবীব ডন, জয়ভীম ছাত্র-যুব সংসদের কেন্দ্রীয় সভাপতি প্রসেনজিৎ দাস মলয় প্রমুখ।
এ সময় বক্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগের দাবীতে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও বক্তরা বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম যেমন ঠিকমত বিনামুল্যের ওষুধ বিতরণ না করা। কমিউনিটি ক্লিনিক সময়মত খোলা না রাখা ঠিকমত ওষুধ বিতরণ না করাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বারের বিরুদ্বে সাধারণ মানুষসহ অফিসের বিভিন্ন ষ্টাফদের সাথেও খারাপ আচরণ করার অভিযোগ রয়েছে।
এছাড়াও প্রায় অর্ধশতাধিক মাদ্রসারা শিক্ষার্থীরা এবারে কৃমি ট্যাবলেট সেবন করতে পারে নি বলে অভিযোগ উঠেছে। বক্তরা অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগসহ অব্যবস্থাপনা প্রতিরোধে উর্দ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।
এ বিষয়ে UH&FPO মুঠোফোনে বলেন, আমি ঠাকুরগাঁওয়ে মিটিংয়ে আছি, বিষয়টি জানিনা তবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
ধামরাইয়ে যুবতীর মরদেহ উদ্ধার।
মো: সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে তিশা রায় (২৮) নামের এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা কিনা এনিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১৪ জুলাই) দুপুরে ধামরাইয়ের থানা রোডের দক্ষিণ পাড়ায় ডা. আমির হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। নিহত তিশা রায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গেণ্ডারিয়ার অক্ষয় লেন রোডের বাসিন্দা স্বপন রায়ের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, গত ছয় মাস আগে তিশা রায় এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের চাকরি নিয়ে থানা রোডের ডা. আমির হোসেনের বাসায় ভাড়া থাকতে শুরু করে। সকালে এ বাড়ির চারতলা থেকে চিৎকারের শব্দ ভেসে আসতে থাকে। শব্দ শুনে বাড়ির মালিক আশপাশে লোকজনের সহায়তায় দরজা ভেঙে দেখতে পান তিশা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়রা তিশাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিশা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পরে এর পেছনের মূল কারণ জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
ভারতে দুই বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ১৪ যুবক
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিধ: ভারতের তামিলনাড়ুস্থ সেন্ট্রাল কারাগারে ১৪ জন বাংলাদেশী দীর্ঘ ২ বছর কারাভোগ শেষে রবিবার দুপুরে বেনাপোল দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে।
ফেরত আসা বাংলাদেশিরা হলো সেলিম (২৫),লিটন(৩২),মমিন(৩৫),ইব্রাহিম (৩২),রবিউল ইসলাম (২৫),ফজলুল করিম (৩৫),দেলোয়ার হোসেন(২৬),আনোয়ার হোসেন (২৯),রশিদ (৩৮),রনি মিয়া(২৮),বাসার (৩৭),শরিফুল (২৫),সবুজ মিয়া (৩৭)ও আব্দুল রশিদ (৩৪)।এদের বাড়ী ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়।
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, তারা দুই থেকে আড়াই বছর পূর্ব অভাবের কারণে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে আটক হয়। পরে ভারতের তামিলনাড়ুস্থ সেন্ট্রাল কারাগারে থাকার পর আজ বাংলাদেশে ফেরত আসেন।ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষ করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায সোপর্দ করা হবে।



























