আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে বিশেষ অভিযান চালাবে পুলিশ
বিশেষ প্রতিবেদক: ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে বিশেষ অভিযান চালাবে পুলিশ। সব ইউনিট প্রধান ও জেলার পুলিশ সুপারদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।
গত ২৯ নভেম্বর পুলিশ সদর দফতরের অপারেশন শাখা থেকে পাঠানো এক আদেশে বলা হয়েছে, বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইটকে কেন্দ্র করে এই অভিযান চালানো হবে।
আদেশে বলা হয়েছে, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনায় এবং বিজয় দিবস,
বড়দিন এবং থার্টিফাস্ট নাইট উদযাপন নির্বিঘ্ন করতে চলমান অভিযানের পাশাপাশি ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপারাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে।
পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
ছাত্রলীগের পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণের প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ২৪ ডিসেম্বরের জাতীয় সম্মেলনের আগেই হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন।
সম্মেলনকে সামনে রেখে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন পদ প্রত্যাশীরা। প্রথমদিকে ছাত্রলীগের এইবারের সম্মেলন একদিনের করার কথা থাকলেও পরবর্তীতে দুইদিন করার সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের সূত্রে জানাজায়, ঘোষণা অনুযায়ী, এবারের সম্মেলন ৮ ও ৯ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও সম্মেলন দু’দিন এগিয়ে ৬ ডিসেম্বর করা হয়েছে। তবে এর আগে ঢাকা মহানগরের উত্তর-দক্ষিণের সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এমন পরিস্থিতিতে সম্মেলনকে ঘিরে সরব ছাত্রলীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, ছাত্রলীগের কমিটিতে পদপ্রত্যাশীদের মধ্যে যাদের সাংগঠনিকভাবে সক্ষমতা ভালো, জনপ্রিয়তা রয়েছে, ক্লিন ইমেজ, পরিবারের সঙ্গে জামায়াত-বিএনপির কোনও সংশ্লিষ্টতা নেই, অসাম্প্রদায়িক চেতনার অধিকারী তারাই আগামীতে নেতৃত্বে আসবে। পাশাপাশি যারা মানবিক কাজ করে আলোচনায় আসতে পেরেছেন, এমন ছাত্রনেতারাও এগিয়ে থাকবেন। আরো কয়েকজন নেতা দলে অনুপ্রবেশকারী ঠেকানোর ওপর গুরুত্ব দেন।
মধুর কেন্টিনে ছাত্রলীগের সংবাদ সম্মেলন
৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় শাখা ছাত্রলীগের ও ২ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের যৌথ সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।




























ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে পাঠাগার উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে কেরাণীগঞ্জ মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন কবির সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি জানান, দীর্ঘদিন ধরে ১টি সংঘবদ্ধ চক্র অটোরিকশা চুরি করে তা বিভিন্ন গ্যারেজে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওসি (অপারেশন) আশিকুর রহমানের নেতৃত্বে রুহিতপুর এলাকায় অভিযান চালিয়ে বাচ্চু (৫৫), নজরুল ইসলাম (২৫), মো. ফারুক হাসান (৩০)কে গ্রেফতার করা হয়। পরে আসামি বাচ্চুর দেয়া তথ্য অনুসারে কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকার গ্যারেজ থেকে ১১টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। সেসময় আরিফুল (৩০), রিপন শেখ ও দীন ইসলাম নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, চোর চক্রটি অসহায় খেটে খাওয়া মানুষের অটো চুরি করে রঙ ও আকার-আকৃতি পরিবর্তন করে অন্যের কাছে বিক্রি করেন। উদ্ধারকৃত ১১টি অটোরিকশার আনুমানিক মূল্য ছয় লাখ ষাট হাজার টাকা।
বৃহস্পতিবার ( ৩ নভেম্বর) বেলা ২ টায়,শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, প্রধান অতিথি থেকে, ভদ্রাসনের ফরাজী বাড়িতে আত্নআধুনিক মসজিদ ও মাদ্রাসা ভিত্তি প্রস্তর স্থাপনার শুভ উদ্বোধন করেন ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৮ টা ১০ মিনিটে সাভার পৌর এলাকার কোটবাড়ি এলাকা থেকে একটি দলীয় প্রোগ্রাম চলাকালে তাকে গ্রেফতার করা হয়।
এতে ব্যাপক ক্ষতি হচ্ছে সড়কের। আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীণ সড়কে ডাম্প ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না কেউ। ডাম্প ট্রাক চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।