হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ভাঙচুর ঠাকুরগাঁওয়ে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে সমাবেশের তথ্য সংগ্রহকারি সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রুহিয়া থানা এলাকার বিভিন্ন রাস্তায় সংঘর্ষের সময় ধাওয়া পালটা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলামসহ প্রায় ১০ জন আহত হন।
ঠাকুরগাঁওয়ে জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পার্থ ও সম্পাদক রোহান
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে যমুনা টিভির জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেসকাব হলরুমে সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৮ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রেসক্লাবের সদস্য প্রথম আলোর জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান খাঁন, সিনিয়র সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাট ও হারুন অর রশীদ ভোট গননা শেষে দুপুরে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে যমুনা টিভির পার্থ সারথী দাস ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির জেলা প্রতিনিধি এস এম জসিম পেয়েছেন ৭ ভোট। অপরদিকে মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিবিসির জেলা প্রতিনিধি নবীন হাসান পেয়েছেন ৬ ভোট।
সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়াও সহ-সভাপতি পদে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মো: সামসুজ্জোহা নির্বাচিত হয়েছেন।
এবং বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের রাণীশংকৈল প্রতিনিধি ফারুক হোসেন , অর্থ ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদ, নির্বাহী সদস্য পদে আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ফাতেমা-তু-সগুরা নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু তাদের ধন্যবাদ এবং বিজয়ীদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
কালিয়াকৈরে পরিবেশ উন্নয়নে বৃক্ষ রোপন ও আলোচনা সভা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ “খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন” এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে পরিবেশ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর পৌরসভার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সবুজ আন্দোলনের উপজেলা শাখার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচী ও ৪থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই উপজেলা শাখার সভাপতি আফসার খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কুদ্দুস খান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম তুষারীসহ অন্যান্যরা।
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে শ্রমিকের আকস্মিক মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বজ্রপাতে পিয়ার আলী(১৯) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাঁড়ি গ্রামের মাঠে এ বজ্রপাত ঘটে। পিয়ার আলী উপজেলার মানিকখাঁড়ি গ্রামের সলেমান আলীর ছেলে।
তিনি কৃষি জমিতে শ্রমিকের কাজ করছিল। আহতরা হলেন, একই গ্রামের তসলিমউদ্দিনের ছেলে মহসিন আলী(২৫),আব্দুল জব্বারের ছেলে দানেশ আলী(২৮) ও জবিবর রহমানের ছেলে আব্দুল হক(২৫)।
স্থানীয়রা জানায়, ওইদিন কৃষি কাজের জন্য ৮ জন কৃষি শ্রমিক মাঠে কাজ করছিল।
এ সময় প্রচণ্ড হঠাৎ বজ্রপাত ঘটলে পিয়ার আলী ঘটনাস্থলেই মারা যান। অপর ৩ জন শ্রমিক আহত হন এবং এদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বজ্রপাতে শ্রমিকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতিয় শোক দিবস পালিত
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতিয় শোক দিবস পালিত হয়েছে।
বুধবার (৩১ আগষ্ট) বিকালে চন্দ্রা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতিয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এই সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন মোড়ল,অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শিকদার মোশারফ হোসেন,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম,পৌর পেনেল মেয়র খাত্তাব মোল্লা,উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার মফিজুর রহমান লিটন,উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সাধারন সম্পাদক আজমত হোসেন, শ্রীফলতলী উনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা,পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সিকদার,ফরহাদ মন্ডলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাণীশংকৈলে ওসি পরিচয়ে চাঁদাবাজি; অভিযোগের ১ মাসেও উদঘাটন হয়নি আসল রহস্য
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় পৃথক ৩ টি অজ্ঞাতনামা মামলার ভয়ে কিছুদিন ধরে চলছিল ওসি পরিচয়ে চাঁদাবাজি। অভিযোগের মাসখানেক পেরিয়ে গেলেও উদঘাটন হয়নি আসল রহস্য, ক্ষোভ স্থানীয়দের।
গত ২৭ জুলাই উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী(ভিএফ) নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা খতিবুর রহমানসহ পুলিশের পৃথক ৩টি মামলা করায় গ্রেফতার আতংঙ্কে রয়েছে এলাকাবাসী।
এ সুযোগে ওসি পরিচয়ে কিছু লোকের কাছে মামলা থেকে রেহাই পেতে মোবাইলে চাঁদাবাজি করা হয়।
সংশ্লিষ্ঠ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য বাবুল হোসেনকে মামলার ভয় দেখিয়ে ওসি পরিচয়ে গত ১ আগষ্ঠ মোবাইল ফোনে হুমকি দিয়ে বলে যে, ব্যাটা মেম্বার হয়ে বসে আছিস মামলা থেকে বাঁচতে এক্ষুনি বিকাশে টাকা দে নতুবা তোকে ও তোর লোকজনকে অজ্ঞাত মামলার আসামী বানাবো। মামলা থেকে রেহাই পেতে বাবুল বিকাশে ২৬ হাজার টাকা দেয়। এমনি ভাবে খড়রা গ্রামের হাকিমের পুত্র রুহুলকেও ওসি পরিচয়ে ২০ হাজার টাকা দাবী করে। আলমের কাছেও মামলার ভয়দেখিয়ে ০১৭৭৩৭১৮০৪১ নং মোবাইলে ফোন দিয়ে ০১৭৬৪৭৫৯১৩৫ নং বিকাশে ১০ হাজার টাকা দাবী করে।
এঘটনায় ইউপি সদস্য বাবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ১ মাস পার হলেও পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি।
অভিযোগকারী ইউপি সদস্য বাবুল হোসেন মুঠেফোনে বলেন, আমি থানায় অভিযোগ করেছি এরপর আর কিছু জানিনা। তবে পুলিশও আমাকে কোনদিন থানায় ডাকেনি এবং কিছু বলেওনি।
এ প্রসঙ্গে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ইউপি সদস্য বাবুল হোসেনের একটি লিখিত অভিযোগটি জিডিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে তিনি মামলা না করায় ওসি পরিচয়ে প্রতারক চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
তবে তারা নীলফামারী জেলার লোক বলে নিশ্চিত হওয়া গেছে।
বংশাল থানা ৩২ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বংশাল থানা ৩২ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।





























শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকালে জেলা সদরের রুহিয়ায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,এদিন বিকালে একই দিনে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এছাড়া কলেজটির অর্থনিতি বিভাগের শোকজ করা শিক্ষক আসাদুজ্জামান জিমকেও স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছে তারা। রবিবার সকালে কলেজটির অধিকাংশ শিক্ষার্থী ক্লাস বর্জন করে এসব দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেন।
শুক্রবার বিকেলে সিনাবহ উচ্চ বিদ্যালয় মাঠে মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুল্লাহ বেলালী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড:আ,ক,ম,মোজাম্মেল হক এমপি।