স্টাফ রিপোর্টার : সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার রেডিও কলোনী ভাড়পাড়া এলাকা এ ঘটনা ঘটে। এঘটনায় ভাটপাড়া মহল্লার শাহজাহান মিয়া ছেলে শহিদুল ইসলাম সাইদুল (৩৩) বাদি হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
বিবাদীরা হলেন পৌরসভার ১নং ওয়ার্ডের ভাটপাড়া এলাকার সিকিম আলীর ছেলে মোঃ হাকিম (৪০) ও রাজু ওরফে রাজিব (২৫) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদী সকরা হয়। এ ঘটনার পরে থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বাদি শহিদুল ইসলাম সাইদুল ও অভিযোগ সুত্রে জানাযায়, দীর্ঘ দিন যাবৎ বাদির বাড়ীর পাশে এসে বিভিন্ন সময় মাদকসেবন করে বিবাদীগন। তার বাড়ির পাশে নেশা সেবন করিতে নিষেধ করিলে বিবাদীগন তাকে মেরে ফেলাসহ নানা রকমের হুমকি ধামকি দিয়ে আসছে বিভিন্ন সময়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে রেডিও কলোনী থেকে ভাড়পাড়া মসজিদ সংলগ্ন কবিরের দোকানের সামনে পৌছিলে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা উল্লেখিত বিবাদীগন হাতে ধারালো ছুরি, কেচি ও সুইগিয়ার চাকু এবং চাইনিজ কুরাল নিয়ে তার উপর অতর্কিতভাবে হামলা করে। একপর্যায়ে ১নং বিবাদী মোঃ হাকিমের হাতে থাকা সুইজগিয়ার চাকু দিয়ে তাকে (বাদি) হত্যার উদ্দেশ্যে পেটে ও পেটের বাম পাশে আঘাত করে মারাত্বক কাটা রক্তাক্ত জখম করে। এসময় ২নং বিবাদী মোঃ রাজু ওরফে রাজিবের হাতে থাকা কেচি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ডান হাতের কবজি, পায়ু পথের উপরে ও মেরুদন্ডের উপরে এবং বাম কনুইতে উপর্যুপরি আঘাত করিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে।
এছাড়াও অজ্ঞাতনামা বিবাদীরা লোহার রড দিয়ে তাকে এলোপাথারীভাবে আঘাত করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আঘাতে ফলে তিনি মাটিতে পড়ে গেলে বাদির পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা নগদ ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে নেয়। তখন তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগন দৌড়ে পাালয়ে যায়।
পরে স্বজন ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এরপর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় সানোয়ার হোসেন (৪০) নামে এক অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
বুধবার সকালে( ২২ জুন) উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় রেল লাইন পারাপারের সময় এদুর্ঘটনা ঘটে। নিহত সানোয়ার উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই পূর্বপাড়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় ওই যুবক অটোরিকশা নিয়ে রেললাইন পাড় হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে আগত একটি ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।উপজেলার বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার মোঃশফিক মিয়া বিষয়টি তার জানা নেই বলে জানান। তবে উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুজ্জামান সেতু বিষয়টি নিশ্চিত করে বলেন, জানাযা শেষে তার লাশ মেদিয়াশুলাই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে অবৈধ বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
বন্ধ করা ৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ৩ টিই প্রশাসনকে ফাঁকি দিয়ে চিকিৎসা সেবা দিয়েই যাচ্ছেন। এতে হতবাক সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা গেছে, সিঙ্গাইর উপজেলায় বৈধ-অবৈধ মোট ২৫ টি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সারা দেশের মতো মানিকগঞ্জের সিঙ্গাইরেও অবৈধ বেসরকারি হাসপাতাল বন্ধে অভিযান চালান প্রশাসন। অভিযানে বৈধ কাগজ পত্র না থাকায় সিঙ্গাইরের নিউ মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,শাহরাইলের ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল, মানিকনগরের মানিক নগর ডায়াগনস্টিক সেন্টার ও আইডিয়াল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করা হয়।
এছাড়া সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেন প্রশাসন। তবে প্রশাসনকে ফাঁকি দিয়ে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ছাড়া বাকি সব প্রতিষ্ঠানের কার্যক্রম ঠিকই চলছে।
এবিষয়ে নিউ মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক আলমগীর হোসেন বলেন, লাইসেন্স পেতে সব ধরনের কাগজপত্র তৈরি করা হচ্ছে। সেই সাথে প্রতিষ্ঠান খোলা রেখে কয়েকজন রোগীকে শুধু ডাক্তার দেখানো হচ্ছে।
শাহরাইলের ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, আমাদের প্রতিষ্ঠান বন্ধ করা হয় নি। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম একদিন এসে হাসপাতালের কাগজপত্রগুলো ঠিক করতে বলেছেন। তাই আমাদের হাসপাতালের কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত নওরিন আমিন বলেন, অবৈধ বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করতে আমাদের অভিযান চলমান রয়েছে।
এছাড়া বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো কাগজপত্র ঠিক না করে কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে পূণরায় কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ শনিবার (১৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সচিবালয় ঢাকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাবিনা আলম।
আরও বক্তব্য দেন জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
এছাড়ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রদলের উদ্যোগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে (১৯ জুন)কালিয়াকৈর ট্রাকষ্ট্রান সংলগ্ন বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রহমত উল্লাহ সজীব, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের যগ্ম আহ্বায়ক সারোয়ার হসেন হৃদয়।
এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌর মেয়র মজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন,পৌর বিএনপির সদস্য মোতালেব হোসেন , পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক মিঠুন, পৌর ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক সাব্বির আহমেদ সবুজ, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক অজয় কুমার পাল, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সদস্য আলামিন, জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখার সদস্য রাজিব সহ ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা।
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকালে বজ্রপাতে এক কৃষক ও পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বজ্রপাতে নিহত কৃষক সোবহান হোসেন (৫৫) উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা গ্রামের মোঃ বসুম উদ্দিনের পুত্র ও পানিতে ডুবে নিহত শিশু অর্পণ (১১) উপজেলার রতনপুর গ্রামের মোঃ জহির উদ্দিনের পুত্র বলে স্থানীয়রা জানান। জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ মানবিক সমাজ নির্মাণে চাই সংস্কৃতির জাগরণ এ প্রতিপাদ্যে সংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় শনিবার ১৮ জুন ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখা।
সমাবেশে সংগঠনটির জেলা সভাপতি অনুপম মনির সভাপতিত্বে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মনতোষ কুমার দে, সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক পার্থ সারথী দাস,
সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ রায়, গণসংগীত মঞ্চের সভাপতি বাউল মীর ছানোয়ার হোসেন ছানু, সাধারন সম্পাদক মুসা রাখাল, নিশ্চিন্তপুর থিয়েটারের সভাপতি রাশেদুল আলম লিটন, সাধারন সম্পাদক নূর আলম উজ্বল, শাপলা নাট্য গোষ্ঠির সাধারন সম্পাদক আলমগির হুসাইন, গ্রিন থিয়েটারের সাধারন সম্পাদক মামুনর রশিদ, সপ্তধ্বণী সংগীত বিদ্যালয়ের পরিচালক ধীরেন্দ্র রায়, প্রেসক্লাব সভাপতি মনসুর আলিসহ জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীরা অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, অতীতে বিভিন্ন সংকটময় মূহুর্তে বাংলাদেশের মাঠপর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক শিল্পীরাই রাজপথে থেকে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে তাদের গান, কবিতা ও লেখনির মাধ্যমে। যখন ৭১এর পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মারা বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেয়, দেশের মানুষ ও বাঙ্গালী সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তখন এই ষড়যন্ত্র রুখতে সারাদেশের শিল্পীরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠে। অথচ বাংলাদেশে বিভিন্ন খাতে অনেক বাজেট দেয়া হলেও সংস্কৃতি খাতে ১% এর কম বাজেট দেয়া হয় যা পৃথিবীর অন্য কোন দেশে হয়না। তাই এদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়ন খুবই জরুরী বলে তারা দাবি করেন।
ঠাকুরগাঁও পীরগঞ্জে ৩নং খনগাঁও ইউনিয়নের জসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, বিদ্যালয়ে দেরীতে আসা ও স্কুল টাইম অবমাননার প্রামাণ্য চিত্র পাওয়া যায়।
গত ১৪/০৬/২০২২ ইং তারিখে মঙ্গলবার সকাল ৯ মিনিটে পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের জসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলের মাঠ ও বারান্দায় ছাত্র ছাত্রীরা চিল্লা হাল্লা হৈচৈ,হট্টগোল করতে থাকেন।১০ টা ২০ মিনিট বাজলে ঐ বিদ্যালয়ে কোন শিক্ষক উপস্থিত হয়নি।বিদ্যালয়ে গণমাধ্যম কর্মী আসলে সাড়ে ১০টা বাজে প্রধান শিক্ষক তার স্বামী সহ দলবল নিয়ে আসে সাংবাদিকের উপর চড়াও হন।বিদ্যালয়ে দেরীতে আসার কথা জানতে চাইলে প্রধান শিক্ষক মোছাঃকহিনুর বেগম সাংবাদিকের কথা এড়িয়ে চলে।এবং শিক্ষক হাজিরা খাতা দেখতে চাইলে সাংবাদিক কে হাজিরা খাতা দেখতে দেননি প্রধান শিক্ষক।হাজিরা খাতায় প্রধান শিক্ষক কয়টায় উপস্থিতি লিখলেন সেটাও তিনি সাংবাদিক কে দেখাতে রাজী হননি প্রধান শিক্ষক মোছাঃকহিনুর বেগম।
প্রধান শিক্ষক সাড়ে ১০টায় স্কুলে আসলে ও বাকী সহকারী শিক্ষক গন তখনো উপস্থিত হয়নি।এলাকার ছাত্র ছাত্রী কোন অভিভাবক তাদের বিরুদ্ধে কথা বললে ও কোন সাড়া পায়নি অভিভাবক গন।তাই শিক্ষকরা দিনের পর দিন সময় মত স্কুলে না এসে ছাত্র ছাত্রীরা সঠিক পাঠদান থেকে বঞ্চিত হয়েছেন।বিদ্যালয়ের মাঠে রয়েছে ধানের খরের স্তুপ মরিচ সুকা মাঠ সহ পরিচ্ছন্ন হীন।
সরেজমিনে দেখা যায়,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঐ ইউনিয়নের চ্যায়ারম্যানের বউমা।প্রধান শিক্ষক সাংবাদিক কে তথ্য না দিয়ে নিজে সাংবাদিকের ছবি তুলতে ব্যাস্ত থাকেন তার মোবাইলে।এবিষয়ে সেখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দেরীতে আসার কথা বলেলে তাদরকে কোন উত্তর দিতে রাজী নন।
অপরদিকে সুশীল সমাজের ব্যাক্তিবর্গের সাথে কথা হলে তিনারা বলেন আজকে শিক্ষকদের অবহেলার কারণে অভিভাবকরা বাচ্চাদের বিভিন্ন কিন্ডারগার্টেন ও কেজি স্কুলে টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছেন।
আরও জানা যায় শিক্ষকরা সকাল ৯টায় না আসে প্রায় সাড়ে ১০টা ১১টা হতে সাড়ে ১১টায় স্কুলে আসেন।তাদের বিষয়ে অবিভাবকেরা কথা বললে তাদেরকেই বিভিন্ন হুমকি দেন।অথচ সরকারি অর্থ প্রতিমাসে উত্তোলন করেন।শিক্ষকদের এহেন কার্যকলাপ থাকায়,অনেক অভিভাবক কেজি স্কুল,ও কিন্ডারগার্টেন স্কুলে টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে তাদের সন্তানের।কিন্তু বিনা পয়সায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে চান না।শিক্ষকরা স্কুলে সময় মত না আসার কারনে জসাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান অভিভাবক ও সুশীল সমাজ প্রমুখগন।
এ বিষয়ে উপজেলা পীরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসিমুল বারী সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম ইমরান হোসেন জহুরি কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার মাঝুখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ইমামের বাড়ি সিলেটের দিরাই থানায়। সে উপজেলার মৌচাক কামরাঙী চালা এলাকায় দুই স্ত্রী ও ছয় সন্তান নিয়ে বসবাস করে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাঝুখান কৌচাকুরী এলাকায় বুধবার দুপুরে ওই শিশুকে বাড়িতে একা রেখে বাবা মা ভোট দিতে যায়। এ সুযোগে অভিযুক্ত ওই ইমাম বাড়ি ফাকা পেয়ে
ভিতরে ঢুকে পড়েন। এক পর্যায়ে ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় ওই শিশুর চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে ওই ইমাম কে আটক করে পুলিশে খবর দেয়।খবর পেয়ে ওই দিন রাতে ঘটনাস্থলে থেকে অভিযুক্ত ইমাম কে গ্রেফতার করে মৌচাক ফাঁড়ি পুলিশ।
উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হাসানুজ্জামান হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই ইমামকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে নির্যারিত শিশুর বাবা কবির হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত লম্পট ইমামকে মামলা গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশতো এখন কোন সভ্য গণতান্ত্রিক দেশ না, দেশকে বর্বর, অসভ্য রাষ্ট্রে পরিনত করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয়েছে।
অর্থমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বলেন তিনি তো অনেক কিছুই করতেছেন। যেগুলোর সাথে আইন, সংবিধান, নৈতিকতার কোন সংযোগ নেই। তিনি পাচার করা টাকার বৈধতা চেয়েছেন পার্লামেন্টে। তারা টাকা পাচার করছেন আবার তা ফিরিয়ে আনতে আইন তৈরি করছেন। দেশটা লুটপাট করছে আওয়ামী লীগ।
গতকাল বুধবার ১৫ জুন ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি তার নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কুমিল্লার নির্বাচনে নির্বাচন কমিশন ব্যার্থ হয়েছে। একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষৎ নির্বাচন কি হবে? প্রথমেই নির্বাচন কমিশন দেখালো তার ক্ষমতা নেই সেই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবে। এই সরকার নির্বাচন ব্যবস্থা সম্পুর্ণরুপে ধ্বংস করে দিয়েছে।
বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি, উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচন ব্যবস্থাকে এই সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ এখন ভোট দিতে পারে না। ভোট দিলেও এখন গননার সময় রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। সেজন্য আমরা এই সরকারের আওতায় কোন নির্বাচনে যাবো না কোন দল যাবে না এমন সিদ্ধান্ত হচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আপত্তি জানাচ্ছি না শুনলে আমরা আন্দোলনে যাবো।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুব দলের সভাপতি আবুনুর চৌধুরী ও অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।