28.1 C
Dhaka, BD
বুধবার, জুলাই ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সম্বিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়নের দবিতে সমাবেশ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ মানবিক সমাজ নির্মাণে চাই সংস্কৃতির জাগরণ এ প্রতিপাদ্যে সংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় শনিবার ১৮ জুন ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখা।

সমাবেশে সংগঠনটির জেলা সভাপতি অনুপম মনির সভাপতিত্বে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মনতোষ কুমার দে, সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক পার্থ সারথী দাস,
সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ রায়, গণসংগীত মঞ্চের সভাপতি বাউল মীর ছানোয়ার হোসেন ছানু, সাধারন সম্পাদক মুসা রাখাল, নিশ্চিন্তপুর থিয়েটারের সভাপতি রাশেদুল আলম লিটন, সাধারন সম্পাদক নূর আলম উজ্বল, শাপলা নাট্য গোষ্ঠির সাধারন সম্পাদক আলমগির হুসাইন, গ্রিন থিয়েটারের সাধারন সম্পাদক মামুনর রশিদ, সপ্তধ্বণী সংগীত বিদ্যালয়ের পরিচালক ধীরেন্দ্র রায়, প্রেসক্লাব সভাপতি মনসুর আলিসহ জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীরা অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, অতীতে বিভিন্ন সংকটময় মূহুর্তে বাংলাদেশের মাঠপর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক শিল্পীরাই রাজপথে থেকে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে তাদের গান, কবিতা ও লেখনির মাধ্যমে। যখন ৭১এর পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মারা বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেয়, দেশের মানুষ ও বাঙ্গালী সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তখন এই ষড়যন্ত্র রুখতে সারাদেশের শিল্পীরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠে। অথচ বাংলাদেশে বিভিন্ন খাতে অনেক বাজেট দেয়া হলেও সংস্কৃতি খাতে ১% এর কম বাজেট দেয়া হয় যা পৃথিবীর অন্য কোন দেশে হয়না। তাই এদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়ন খুবই জরুরী বলে তারা দাবি করেন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ১১/১২টায় স্কুল খোলা সহ বিভিন্ন অনিয়ম

ঠাকুরগাঁও পীরগঞ্জে ৩নং খনগাঁও ইউনিয়নের জসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, বিদ্যালয়ে দেরীতে আসা ও স্কুল টাইম অবমাননার প্রামাণ্য চিত্র পাওয়া যায়।

গত ১৪/০৬/২০২২ ইং তারিখে মঙ্গলবার সকাল ৯ মিনিটে পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের জসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলের মাঠ ও বারান্দায় ছাত্র ছাত্রীরা চিল্লা হাল্লা হৈচৈ,হট্টগোল করতে থাকেন।১০ টা ২০ মিনিট বাজলে ঐ বিদ্যালয়ে কোন শিক্ষক উপস্থিত হয়নি।বিদ্যালয়ে গণমাধ্যম কর্মী আসলে সাড়ে ১০টা বাজে প্রধান শিক্ষক তার স্বামী সহ দলবল নিয়ে আসে সাংবাদিকের উপর চড়াও হন।বিদ্যালয়ে দেরীতে আসার কথা জানতে চাইলে প্রধান শিক্ষক মোছাঃকহিনুর বেগম সাংবাদিকের কথা এড়িয়ে চলে।এবং শিক্ষক হাজিরা খাতা দেখতে চাইলে সাংবাদিক কে হাজিরা খাতা দেখতে দেননি প্রধান শিক্ষক।হাজিরা খাতায় প্রধান শিক্ষক কয়টায় উপস্থিতি লিখলেন সেটাও তিনি সাংবাদিক কে দেখাতে রাজী হননি প্রধান শিক্ষক মোছাঃকহিনুর বেগম।

প্রধান শিক্ষক সাড়ে ১০টায় স্কুলে আসলে ও বাকী সহকারী শিক্ষক গন তখনো উপস্থিত হয়নি।এলাকার ছাত্র ছাত্রী কোন অভিভাবক তাদের বিরুদ্ধে কথা বললে ও কোন সাড়া পায়নি অভিভাবক গন।তাই শিক্ষকরা দিনের পর দিন সময় মত স্কুলে না এসে ছাত্র ছাত্রীরা সঠিক পাঠদান থেকে বঞ্চিত হয়েছেন।বিদ্যালয়ের মাঠে রয়েছে ধানের খরের স্তুপ মরিচ সুকা মাঠ সহ পরিচ্ছন্ন হীন।

সরেজমিনে দেখা যায়,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঐ ইউনিয়নের চ্যায়ারম্যানের বউমা।প্রধান শিক্ষক সাংবাদিক কে তথ্য না দিয়ে নিজে সাংবাদিকের ছবি তুলতে ব্যাস্ত থাকেন তার মোবাইলে।এবিষয়ে সেখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দেরীতে আসার কথা বলেলে তাদরকে কোন উত্তর দিতে রাজী নন।

অপরদিকে সুশীল সমাজের ব্যাক্তিবর্গের সাথে কথা হলে তিনারা বলেন আজকে শিক্ষকদের অবহেলার কারণে অভিভাবকরা বাচ্চাদের বিভিন্ন কিন্ডারগার্টেন ও কেজি স্কুলে টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছেন।

আরও জানা যায় শিক্ষকরা সকাল ৯টায় না আসে প্রায় সাড়ে ১০টা ১১টা হতে সাড়ে ১১টায় স্কুলে আসেন।তাদের বিষয়ে অবিভাবকেরা কথা বললে তাদেরকেই বিভিন্ন হুমকি দেন।অথচ সরকারি অর্থ প্রতিমাসে উত্তোলন করেন।শিক্ষকদের এহেন কার্যকলাপ থাকায়,অনেক অভিভাবক কেজি স্কুল,ও কিন্ডারগার্টেন স্কুলে টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে তাদের সন্তানের।কিন্তু বিনা পয়সায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে চান না।শিক্ষকরা স্কুলে সময় মত না আসার কারনে জসাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান অভিভাবক ও সুশীল সমাজ প্রমুখগন।

এ বিষয়ে উপজেলা পীরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসিমুল বারী সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালিয়াকৈরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম ইমরান হোসেন জহুরি কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার মাঝুখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ইমামের বাড়ি সিলেটের দিরাই থানায়। সে উপজেলার মৌচাক কামরাঙী চালা এলাকায় দুই স্ত্রী ও ছয় সন্তান নিয়ে বসবাস করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাঝুখান কৌচাকুরী এলাকায় বুধবার দুপুরে ওই শিশুকে বাড়িতে একা রেখে বাবা মা ভোট দিতে যায়। এ সুযোগে অভিযুক্ত ওই ইমাম বাড়ি ফাকা পেয়ে
ভিতরে ঢুকে পড়েন। এক পর্যায়ে ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এসময় ওই শিশুর চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে ওই ইমাম কে আটক করে পুলিশে খবর দেয়।খবর পেয়ে ওই দিন রাতে ঘটনাস্থলে থেকে অভিযুক্ত ইমাম কে গ্রেফতার করে মৌচাক ফাঁড়ি পুলিশ।

উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হাসানুজ্জামান হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই ইমামকে গ্রেফতার করা হয়েছে।

এব্যাপারে নির্যারিত শিশুর বাবা কবির হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত লম্পট ইমামকে মামলা গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আওয়ামী লীগ এই দেশকে বর্বর ও অসভ্য রাষ্ট্রে পরিনত করেছে -মির্জা ফখরুল

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশতো এখন কোন সভ্য গণতান্ত্রিক দেশ না, দেশকে বর্বর, অসভ্য রাষ্ট্রে পরিনত করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয়েছে।

অর্থমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বলেন তিনি তো অনেক কিছুই করতেছেন। যেগুলোর সাথে আইন, সংবিধান, নৈতিকতার কোন সংযোগ নেই। তিনি পাচার করা টাকার বৈধতা চেয়েছেন পার্লামেন্টে। তারা টাকা পাচার করছেন আবার তা ফিরিয়ে আনতে আইন তৈরি করছেন। দেশটা লুটপাট করছে আওয়ামী লীগ।

গতকাল বুধবার ১৫ জুন ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি তার নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কুমিল্লার নির্বাচনে নির্বাচন কমিশন ব্যার্থ হয়েছে। একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষৎ নির্বাচন কি হবে? প্রথমেই নির্বাচন কমিশন দেখালো তার ক্ষমতা নেই সেই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবে। এই সরকার নির্বাচন ব্যবস্থা সম্পুর্ণরুপে ধ্বংস করে দিয়েছে।

বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি, উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচন ব্যবস্থাকে এই সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ এখন ভোট দিতে পারে না। ভোট দিলেও এখন গননার সময় রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। সেজন্য আমরা এই সরকারের আওতায় কোন নির্বাচনে যাবো না কোন দল যাবে না এমন সিদ্ধান্ত হচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আপত্তি জানাচ্ছি না শুনলে আমরা আন্দোলনে যাবো।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুব দলের সভাপতি আবুনুর চৌধুরী ও অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সওজের উচ্ছেদ অভিযান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় চন্দ্রা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের ২ কিলোমিটার নন্দন পার্ক এলাকা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর সড়ক ও জনপদ বিভাগ।

মঙ্গলবার দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা জোনের নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান খান, গাজীপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী কর্মকর্তা ছাইফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা রাসেদ হাসান সহ প্রশাসিক কর্মকর্তারা।

এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এদিকে চন্দ্রাস্থ ফুটপাত দখল করে গড়ে উঠা ছোট ছোট দোকান স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে ঢাকা জোনের নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান খান জানান মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সওজের সড়কের ১০ ফিটের মধ্যে কোন প্রকার স্থাপনা থাকবেনা। তাই দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন’র নির্বাচনে সভাপতি আনোয়ারুল, সম্পাদক আজাদ

হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার (১৪ জুন) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ইতোপূর্বে প্রতিদ্বন্দ্বি প্রার্থিরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আনোয়ারুল ইসলাম( দৈনিক ইত্তেফাক),সহ-সভাপতি পদে রুহুল আমিন( দৈনিক আলোর জগত), সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ( দৈনিক জনমত) ও সহ-সাধারণ পদে রফিকুল ইসলাম সুজন(দৈনিক দাবানল) নির্বাচিত হন।

প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। তাকে সহযোগিতা করেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কুশমত আলী ও যুগ্ম আহবায়ক হজরত আলী।

নির্বাচন অনুষ্ঠানে সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম সবুজ, থানার ওসি এস এম জাহিদ ইকবাল,
পৌর কাউন্সিলর ইসাহাক আলী, বিভিন্ন সাংবাদিকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ধামরাইয়ে নিসচাকর্মীকে ‘লাঞ্ছিত’ সর্বমহলে অভিযুক্তদের শাস্তির দাবি।

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি):ঢাকার ধামরাইয়ে উল্টোপথে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতীক সিরামিক লিমিটেডের মাইক্রোবাসকে বাধা দেওয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র এক কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিসচার উপজেলা কমিটির সভাপতি এম নাহিদ মিয়া বাদী হয়ে আজ সোমবার (১৩ জুন) দুপুরে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে সকাল ৮টার দিকে ধামরাই পৌরসভার ইসলামপুর বাসস্ট্যান্ডের ঢাকাগামী লেনের পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নিসচা কর্মী মো: ইমরান হোসেন ধামরাইয়ের পৌর এলাকার লাকুড়িয়াপাড়া এলাকার মো: মজিবুর রহমানের ছেলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত আছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে কাজ করার সময় প্রতীক সিরামিকের একটি সাদা রং এর মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৩৪৬৮) উল্টোপথে আসছিলো। এতে যানজট আরো চরমে উঠে যায়। এসময় ওই নিসচাকর্মী গাড়িটির পথরোধ করে সঠিক নিয়মে গাড়ি চালাতে অনুরোধ করে। এতে মাইক্রোবাস আরোহী ৫-৬জন ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে তাকে এলোপাথাড়ি তাঁর উপর চড়াও হয় এবং তাঁকে টানা হেচড়া করে জোর গাড়িতে উঠিয়ে ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকস লিমিটেডের  ভেতরে নিয়ে আটকে রেখে তার সংগঠনের আইডি কার্ড, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাঁর নিকট থেকে জোর করে কার্ড দিয়ে ১০ হাজার টাকা রেখে ছেড়ে দেয়া হয় এবং  ঘটনা কাউকে জানালে তাকে দেখে নেয়া হবে এমন হুমকিও দেয়। এ ঘটনার ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে সকলের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সবাই অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।এ বিষয়ে জানতে প্রতীক সিরামিকের ল্যান্ড ফোনে ফোন করলে নাম প্রকাশে অনিচ্ছুক ফোন রিসিভকারী জানান অফিসে কোন কর্মকর্তা নেই। পরে তার কাছে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের উপায় চাইলে তিনি কারো নম্বর দিতে অপারগতা প্রকাশ করেন।এ বিষয়ে ভুক্তভোগী মো: ইমরান হোসেন বলেন, সকালের দিকে আমি অফিসে যাওয়ার পথে ইসলামপুর বাসস্ট্যান্ডের আগের মুন্নু সিরামিক এলাকায় যানজটে পড়ি। পরে গাড়ি থেকে নেমে দেখি কয়েকটি গাড়ির বিশৃঙ্খলার জন্য ওরকম জ্যাম লেগেছে। আমি সড়কের ওপরের মাছের ড্রাম সরিয়ে দেই ও আড়াআড়ি থাকা ট্রাককে যাওয়ার ব্যবস্থা করে দেই। পরে ইসলামপুর ব্রিজের দিকেও সড়ক স্বাভাবিক করে দেখতে পাই এরমধ্যে প্রতীক সিরামিকেরসহ আরো কয়েকটা গাড়ি ওখানে উল্টোপথে

এসেছে। পরে তাদেরকে আমি সরে যাওয়ার অনুরোধ করি। এসময় আরেক পাশে সেলফি পরিবহনের কয়েকজন যাত্রী নেমে সিরামিকের গাড়ির কাঁচে থাপ্পড় দিলে সেটির কাঁচ ভেঙ্গে যায়। পরে তারা জোর করে আমাকে তাদের গাড়িতে তুলে নেয় ও হুমকি ধমকি দেয়। পরে কালামপুর নিয়ে জোর করে ১০ হাজার টাকা তুলে রেখে আমাকে ছেড়ে দেয়।ড়ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখতে ওই প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আশুলিয়ায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের হামলায় আহত-৩

স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এবং নেশার জন্য টাকা চাওয়ায় বাঁধা প্রদান করায় তিন যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।

আহতদের মধ্যে ফরহাদ ও ইসরাফিলের অবস্থা আশঙ্কাজনক।সোমরার (১২ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শামীম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে রবিবার সন্ধ্যায় জামগড়া গোরাট এলাকার পাকা রাস্তার মাথায় আলীর ঝুট গোডাউনে এর পাশে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো, বাগবাড়ি এলাকার রবিন এর ছেলে শিহাদ, মোঃ আরফান মোল্লার ছেলে মোঃ রাকিব ও মইহার ছেলে মোঃ শাহাদুল।

অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় আশুলিয়ার গোরাট পাকার মাথা এলাকায় স্থানীয় তিন যুবক, শামীম, ফরহাদ ও ইসরাফিল বসে ছিলো। এসময় স্থানীয় সন্ত্রাসী শিহাদ, রাকিব ও শাহাদুল দলবল নিয়ে তাদের কাছে টাকা ও মোবাইল দাবি করে, তারা দিতে অস্বীকৃতি জানালে কিছু বুঝে উঠার আগেই ওই তিন যুবককে ধরে পিটিয়ে গুরুতর আহত করে এবং তাদের সাথে থাকা একটি মোটর সাইকেল ভাঙচুর করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তিন যুবককে উদ্ধার করে প্রথমে সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতাল কেন্দ্র নিয়ে যায় কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ প্রেরন করা হয়।

উল্লেখ্যঃ এলাকাবাসী জানায় এই সন্ত্রাসীরা নেশার টাকা যোগান দিতে প্রতিনিয়ত এধরনের ঘটনা ঘটায়।

আশুলিয়া থানা পুলিশ জানায়, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করায় ছাত্রলীগের সভাপতি আকাশের উপর হামলা।

স্টাফ রিপোর্টার: নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করায় ছাত্রলীগের সভাপতি আকাশের উপর হামলার অভিযোগ ।

গেল ইউপি নির্বাচনে বিরুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করায় বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকাশ ও মামুন মাদবরের উপর ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল মন্ডল ও তার সন্ত্রাসী বাহিনীর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায় ।

অভিযোগের উল্লেখিত বলা হয়, ১২ই জুন বিকাল সাড়ে পাঁচটায় জুয়েল মন্ডল, সোহেল ,তারেক সহ অজ্ঞাত নামা ১০ থেকে ১২ জন লোক,ড্রাইভার মোঃ কবির সিকদার কে , সাভারের খাগাইন এলাকার ইউনিভার্সিটি উত্তর পাশে আসলে , অভিযুক্ত সোহেল তাহার গাড়ি থামিয়ে উচ্চস্বরে বলতে থাকে মামুন হোসেন মাদবর কই আছে , ওকে এখনি মেরে ফেলবো বলিয়া তাহার গাড়ির মধ্যে অভিযুক্তরা মামুনকে খুঁজতে থাকে । এরইমধ্যে অভিযুক্ত তারেক গালাগালি করতে করতে গাড়ির সামনে থাকা হেডলাইটের ক্লাস লাথি দিয়ে ভেঙে ফেলে, অভিযুক্ত জুয়েলের নির্দেশে আলামিন তার হাতে থাকা একটি লোহার রড দিয়ে ড্রাইভার কবিরকে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে, ড্রাইভার কবির মাটিতে লুটিয়ে পড়লে, অভিযোগকারী মারকাজুল ইসলাম আকাশ বাধা দিতে গেলে, তাকেও অভিযুক্তরা মারধর করে ও হুমকি দিয়ে চলিয়া যান, তারপর মারকাজুল ইসলাম আকাশ সহ উপস্থিত লোকজন ড্রাইভার কবিরকে ধরাধরি করিয়া সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া ভর্তি করেন ।

এ বিষয়ে সাভার থানায় মারকাজুল ইসলাম আকাশ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করা করেন ।

কালিয়াকৈরে গোলামনবী বিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন) দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলকাছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী

বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেড মোঃ আকম মোজাম্মেল হক এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজওয়ার আকরাম ইবনে সাকাপি ,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মুরাদ কবীর ,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী,চাপাইর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলীম আল রাজীব প্রমূখ।

নবীনবরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ আপডেট...