সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপ এর সমাপনী ।
কুচকাওয়াজ অনুষ্ঠান ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে ১০ সপ্তাহব্যাপী চলমান প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপ-
মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস) মোঃ সামছুল আলম, একাডেমি’র কমান্ড্যান্ট উপ-
মহাপরিচালক এ কে এম জিয়াউল আলমসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদেরবৃন্দ।
প্রশিক্ষণার্থী মধ্য হতে শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। মোট ১ হাজার ৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন দিনাজপুরের মো: মামুন রশিদ, ফায়ারিং-এ সেরা রাজশাহীর মো: সুজন সরকার আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার অর্জন করেন রংপুরের মো: জাকারিয়া হক।
প্রশিক্ষণার্থদের উদ্দেশ্যে দেওয়া দিক-নির্দেশনাপূর্ণ বক্তৃতায় প্রশিক্ষণার্থীদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন যে প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
পরে সংঘবদ্ধ মার্চ পাস্ট এর মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি ঘটে।
কালিয়াকৈর বোয়ালী ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সোনাতলা বাজার বেগম রোকিয়া পাবলিক স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন বোয়ালী ইউনিয়নের ভারপ্রাপ্ত কৃষকলীগের সভাপতি আবুল বাশার, অনুষ্ঠান সঞ্চালনা করেন বোয়ালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শ্রী পরিতোষ চন্দ্র সরকার।
এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন, অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাফিজ উদ্দিন, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মিয়া,উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষক লীগের সদস্য মাহফুজুর রহমান মঞ্জু, হাসমত আলী, উপজেলা কৃষকলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল রহিম, চাপাইর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বুলবুল মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা,মেম্বার কাজী আলী হোসেনসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাভারে কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি লিঃ এর কার্যালয়ের শুভ উদ্বোধন (ভিডিও)
বিপ্লব,সাভারঃ সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে ইউনিয়নের ট্যানারির ১নং গেট সংলগ্ন এই কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়টির উদ্বোধন করা হয় ।
এসময় চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফখরুল আলম সমর ।
প্রধান অতিথির বক্তব্যের কালে ফখরুল আলম সমর বলেন, ব্যবসা একটি পবিত্র স্থান, নবী-রাসূল এই ব্যবসা প্রতিষ্ঠানকে প্রাধান্য দিয়েছেন, আপনার সকলে সম্মানের সাথে সৎ ভাবে এই ব্যবসা পরিচালনা করবেন, পাশাপাশি এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে থেকে যেন কেউ কখনো চাঁদাবাজি বা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে , এইদিকেও সজাগ দৃষ্টি রাখার কথা বলেন তিনি।
উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য, শাহ আলম, ফিরোজ কাজল, কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোহন বাসার,সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম, কোষাধক্ষ্য, হোসেন আলী সহ ছাত্রলীগের, সাইদুল ইসলাম, আবির মাসুম, স্বেচ্ছাসেবক লীগের মনির হোসেন সহ কাঁচা চামড়া শিল্পের সকল ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গরা ।
সিঙ্গাইর আইনজীবী কল্যাণ সমিতি গঠন
সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: অ্যাডভোকেট মোহাম্মদ খলিলুর রহমানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির গঠন করা হয়েছে।
সমিতির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সম্প্রতি ২১ সদস্য বিশিষ্ট এ সমিতি গঠন করা হয়। ৬ মাস মেয়াদী নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ ও অ্যাডভোকেট মোঃ কহিনুর ইসলাম সানিকে।
সমিতির অন্যান্য সদস্যরা হলেন, অ্যাডভোকেট ডিএম শহিদুল হক, অ্যাডভোকেট রহিসুল হক রইস, অ্যাডভোকেট মো: আবুল হোসেন, অ্যাডভোকেট ইমতিয়াজ ইসলাম, অ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান, অ্যাডভোকেট মাহফুজ আহমেদ সালাম, অ্যাডভোকেট মো: সিরাজুল ইসলাম, মো: মিজানুর রহমান, অ্যাডভোকেট মোরাদ হাসান সেলিম, অ্যাডভোকেট মো: উজ্জল হোসেন, অ্যাডভোকেট সোহরাব গাজী, অ্যাডভোকেট দিনারা পারভীন শিমু, অ্যাডভোকেট তানিয়া নিশাত, অ্যাডভোকেট আলম হোসেন, অ্যাডভোকেট রহিমা আক্তার রিমি, অ্যাডভোকেট মোজাফফর হোসেন জিকু ও অ্যাডভোকেট শরীফ চোকদার।
রাণীশংকৈলে ২১ ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতি সভা
হুমায়ুন কবির,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শহীদ ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জূলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,ভাইস।
বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও আলী শাহরিয়ার।
আরও উপস্থিত ছিলেন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রভাষক সুকুমার মোদক ও প্রশান্ত বসাক, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও ফারুক আহমদসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সভায় সরকারি বিধি মোতাবেক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
শ্রীপুরের মাঝাইল গ্রামে বালু বোঝাই ড্রাম ট্রাকের চাপায় শিশুর মৃত্য-সড়কে আগুন জ্বেলে এলাকাবাসীর বিক্ষোভ
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি:মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মাঝাইল গ্রামে বৃহস্পতিবার দুপুরে বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় সাইমা (৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার পাকা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী ।
পুলিশ ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাকসহ হাবিব নামের গাড়ির চালককে আটক করেছে। নিহত সাইমা মাঝাইল গ্রামের টাইলস্ মিস্ত্রি গোলাম নবীর কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বালুবাহী ড্রাম ট্রাকটি মাঝাইল পুরাতন ফেরীঘাট থেকে ওয়াবদা মোড়ের দিকে যাচ্ছিলো। এ সময় গোলাম নবীর বাড়ির সামনের রাস্তার পাশে তার কন্যা সাইমা দাঁড়িয়েছিল। পথিমধ্যে হঠাৎ ড্রাম ট্রাকটি শিশুটিকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।



























সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফখরুল আলম সমর ।
এ সময় প্রধান আলোচক বলেন ,‘বায়ান্নর ভাষা আন্দোলনেই আমাদের স্বাধীনতার মূল ভিত্তি রচিত হয়। আমরা আমাদের চিন্তা-চেতনায় স্বকীয়তা লাভ করি। আজকের স্বাধীনতা আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে পেয়েছি।’ তিনি আরো বলেন, আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটিকে পালন করা হয় তাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তাই যতদিন বঙ্গবন্ধুকন্যার হাতে থাকবে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।
উপজেলার গোলাইডাঙ্গা ব্যারিস্টার আশফাক মেমোরিয়াল হাসপাতালে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ২ হাজার শিক্ষার্থীরা এ ভ্যাকসিন গ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে নিজের ঘরের আড়ার সঙ্গে ফাস নেয় ওই শিশু।
এসময় ওই বইয়ের লেখিকা ডাঃ নাসিমা আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, মোঃ মামুন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব, মির্জা আহম্মেদ বেগ। জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও পৌর কাউন্সিলন জনাব, ধ্রোপদি আগারওয়ালা, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, রাণীশংকৈল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শেফালি বেগম, বিটিভি জেলা প্রতিনিধি মাসুদ রানা পলকসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।