নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া সম্পর্কের জের ধরে তানজিলা নামে এক নারীকে ১০ টুকরো করে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া সম্পর্কের জের ধরে তানজিলা নামে এক নারীকে ১০ টুকরো করে হত্যা ও লাশ গুমের দীর্ঘ ১০ মাস পর ঘটনার মূল হোতা কথিত স্বামীকে গ্রেফতার করেছে পিবিআই।
একই সাথে ডোবা থেকে নারীর হাঁড়গোড়ের ১৯টি অংশবিশেষ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার( ২৪ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় দিনব্যাপী এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।
২০২১ সালের ৫ এপ্রিল ফতুল্লার বাড়ৈভোগ এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের পর কোন অগ্রগতি না হওয়ায় পুলিশ সদর দফতর থেকে তদন্তভার দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা শাখাকে। ক্লুলেস মামলাটির রহস্য উদঘাটনে তদন্ত করতে গিয়ে দীর্ঘ দশ মাস পর প্রযুক্তির সহায়তায় খুনিকে শনাক্ত করতে সক্ষম হয় পিবিআই।
বুধবার( ২৩ ফেব্রুয়ারি) রংপুর জেলার মিঠাপুকুর থানার এনায়েতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় রাসেল নামে এক যুবককে। তার কাছ থেকে পিবিআই উদ্ধার করে বিশটি মোবাইল ফোন ও পঁচিশটি সীমসহ এক নারীর ব্যবহৃত মোবাইল ফোন। পরে তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ও বিভিন্ন স্থানে খণ্ডিত লাশ গুমের রহস্য।
জিজ্ঞাসাবাদে আসামি রাসেলের স্বীকারোক্তি তুলে ধরে পিবিআই পুলিশ সুপার আরো জানান, একই গ্রামের মেয়ে তানজিলার সাথে তার প্রেমের সম্পর্ক তানজিলার পরিবার মেনে না নেয়ায় রাসেল ২০১৯ সালে মোনালিসা নামের এক মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করে।
এ খবর জানতে পেরে তানজিলা তার পরিবারের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে নারায়ণগঞ্জে চলে আসে এবং একটি গার্মেন্টসে চাকরি নেয়। পরবর্তীতে রাসেল ও তানজিলার মধ্যে আবারো যোগাযোগ ও সম্পর্ক সৃষ্টি হলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ফতুল্লার আদর্শনগর এলাকায় নোয়াবের বাড়ির ৩য় তলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে।
পরে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয় এবং রাসেল ক্ষিপ্ত হয়ে তানজিলাকে হত্যার পরিকল্পনা করে। পরে ২০২১ সালের ২৯ মার্চ রাতে বাসায় ফিরে তানজিনাকে মোবাইল ফোনে কথা বলতে দেখে রাসেল তাকে মারধর করে।
এক পর্যায়ে রাসেল ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বটি দিয়ে গলা কেটে তানজিনাকে হত্যা করে। পরে মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ দশ টুকরো করে কিছু অংশ ফ্রিজে রেখে দেয় এবং কিছু অংশ প্লাস্টিকের ব্যাগে ভরে বাসার ছাদ থেকে ডোবা ও ময়লার স্তুপে ফেলে দেয়। পরে রাসেল ওই বাসা থেকে পালিয়ে প্রথমে জেলার সোনারগাঁ ও পরে রংপুরে নিজ গ্রামের বাড়িতে চলে যায়।
পিবিআই পুলিশ সুপার জানান, আসামি রাসেল এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে জবানবন্দি দিয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, আসামি রাসেল তানাজিলাকে স্ত্রী হিসেবে পরিচয় দিলেও এর কোন প্রমাণ বা সত্যতা পাওয়া যায়নি। এই হত্যাকাণ্ডে আরো কেউ জড়িত আছে কিনা পিবিআই তা খতিয়ে দেখছে। এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গ্রেফতারকৃত রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন নিহত তানজিলার পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।
রাণীশংকৈলে জেলা রোভার স্কাউটস’র ওরিয়েন্টেশন কোর্স
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ হলরুমে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি জেলা রোভার স্কাউটস’র দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। লিডার ট্রেইনার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল খায়ের আব্দুল মজিদ, রাণীশংকৈল ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক। এ ছাড়াও অনুষ্ঠানে রোভার স্কাউটস’র কর্মকতা, ৫০ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডার ট্রেইনার ও জেলা স্কাউটস’র যুগ্ম সম্পাদক ফইজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম হাসানুজ্জামান ও আমিরুল ইসলাম প্রমুখ।
ইসি গঠনে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে হস্তান্তর, শিগগিরই গেজেট
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেন। সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সদস্যরা সাক্ষাত করেন। এসময় রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা হস্তান্তর করা হয়।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতি এ তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ দেবেন।
জয়নাল আবেদীন জানান, খুব শিগগিরই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনারের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে। শেষ বৈঠকে গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়।
স্বাধীনতার পঞ্চাশ বছরেও নির্বাচন কমিশন গঠন নিয়ে কোনো আইন ছিল না এদেশে। অবশেষে চলতি সংসদের সবশেষ অধিবেশনে উত্থাপনের পর বেশ কিছু সংশোধনী এনে পাস হয় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার গঠনে আইন। আইন অনুসারে, আপিল বিভাগের বিচারকের নেতৃত্বে গঠন করা হয় সার্চ কমিটি। কমিটির প্রথম বৈঠক শেষে রাজনৈতিক দল ও সমাজের সর্বোস্তর থেকে যোগ্য ব্যক্তির নাম চাওয়া হয়। আলোচনা করা হয় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধির সঙ্গে।
গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। দুদিনের সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এসব বৈঠকে সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২টি নাম প্রকাশ করা হয়। ১৪ ফেব্রুয়ারি রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়।
আরও কয়েক দফা বৈঠকে নামের তালিকা সংক্ষিপ্ত করে কমিটি। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শেষ বারের মতো বৈঠকে বসে সার্চ কমিটি। প্রায় চার ঘণ্টার বৈঠক শেষে জানানো হয় চূড়ান্ত হয়েছে তালিকা।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সার্চ কমিটি গঠন করেন। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।
সাংবিধানিক জটিলতা না হলেও নুরুল হুদা কমিশনের মেয়াদ শেষ হওয়ায় ১৫ ফেব্রুআরি থেকে শূন্য রয়েছে সিইসিসহ নির্বাচন কমিশনের পদ।
রাণীশংকৈলে চাকুরি জাতীয়করণের লক্ষ্যে বাশিস’র সভা।
রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষক-কর্মচারিদের চাকুরি জাতীয়করণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট হাইস্কুল মাঠে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুলতান নূরী, অতিরিক্ত মহাসচিব ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব মহররম আলী খান, আব্দুল আউয়াল ও শামসুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন। এ ছাড়াও সভায় জেলার তিন শতাধিক শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথরা ছাড়াও বক্তব্য রাখেন- বাশিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শিক্ষক নেতা আবু শাহানশাহ ইকবাল,সফিউর রহমান, বাবুল হোসেন, রাজেকুল্লাহ,ফেরদৌস আলম মানিক, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারিদের চাকুরি অবিলম্বে জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এ লক্ষ্যে তারা প্রয়োজনে আগামিতে দেশব্যাপি আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
জাগোনারীর ’র আয়োজনে রাইট টু গ্রো (আরটুজি) প্রকল্পের অবহিতকরণ সভা
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ- বরগুনার তালতলীতে জাগোনারীর ’র আয়োজনে রাইট টু গ্রো (আরটুজি) প্রকল্পের অবহিতকরণ সভা কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।































বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
এ উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ মূল ফটকের সামনে ৩ ঘন্টাব্যাপি মানববন্ধন প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির আহবায়ক গোপেন্দ্রনার্থ বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক আহম্মেদ হোসেন বিপ্লব, সাবেক যুগ্ন আহবায়ক বিশিষ্ঠ্য সাংবাদিক আনিসুর রহমান বাকি, জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের,আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান,প্রধান শিক্ষক রহিমা খাতুন, ফরিদা ইয়াসমিন, ফারজানা আক্তারি, আনিসুর রহমান, কুশমত আলী, আব্দুল মান্নান, ইয়াকুব আলী, আহসান হাবিব, খলিলুর রহমান, আহত সহকারি শিক্ষক মকবুল হোসেন ও আজিজার রহমান প্রমুখ।