30 C
Dhaka, BD
শনিবার, এপ্রিল ৪, ২০২৬

রাণীশংকৈলে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকলে মিঠুন (২৮) এবং শাহাজামাল (৩০) নামে দুই মাদক কারবারিকে সোমবার ২৫ জানুয়ারি ভোররাতে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ।

মিঠুন উপজেলার দোশিয়া গ্রামের এন্তাজের ও শাহাজামাল পশ্চিম ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে।

থানা সুত্র জানা গেছে, থানা পুলিশের একটি মাদক অভিযান পরিচালনাকারী টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের রাজবাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে মিঠুনকে ২২ পিস এবং শাহাজামালকে ৫৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

রাণীশংকৈল থানা ওসি তদন্ত আব্দুল লতিফ সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭৬ পিস ইয়াবাসহ মিঠুন ও শাহাজাহানকে গ্রফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলা জেল পঠানো হয়েছে।

মাগুরায় শতভাগ করোনা টিকা বাস্তবায়নের লক্ষ্যে গণটিকা কর্মসূচি উদ্বোধন

আশরাফ হোসেন পল্টু ,মাগুরা: মাগুরা জেলার ৪টি উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার ৩৬টি ইউনিয়নে করোনা টিকার শতভাগ নিশ্চিত করণের লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে একযোগে গণটিকা কর্মসূচি গ্রহণ করা হয়।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না শ্রীপুর উপজেলা সদরের মা ও শিশু কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুÐু, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ বলেন, এখন পর্যন্ত যারা করোনা টিকার একটি ডোজও গ্রহণ করেননি একমাত্র তাদের জন্যই মূলত এ ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করা হয়েছে । জেলা ৩৬ টি ইউনিয়নে একযোগে এ টিকা দান কার্যক্রম বাস্তবায়ন করা হয় । স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় জেলা, উপজেলা প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনী প্রথম থেকেই এবিষয়ে নিষ্ঠার সংগে কাজ করে যাচ্ছেন।

শতভাগ ভ্যাক্সিনেশন কর্মসূচি সফল করতে সবাই কে একসাথে মিলে-মিশে কাজ করার আহবান জানান।

গফরগাঁওয়ে ডাকাত আতঙ্কে নজি বসতভটিায় উঠতে পারছনে না ষার্টোধ্ব গোলন্দাজ”

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গফরগাঁও উপজলোর নগিুয়ারী ইউনয়িনরে চাকুয়া গ্রামরে মৃত আব্দুল গণি শখেরে সন্তান মোঃ গোলন্দাজ ময়িা।

গত ২৭বছর যাবত নজি বসতভটিায় ফসলি জমতিে চাষাবাদ করে কোনরকম জীবন-যাপন করে আসছলি ষার্টোধ্ব গোলন্দাজ। এলাকার কছিু ভূমদিস্যুর নজর পড়ে গোলন্দাজ এর জমরি উপর।

গোলন্দাজ পরবিার ও  নাম উল্লখে না করা র্শতে এলাকাবাসী কয়কেজন জানান, র্দীঘদনি যাবৎ গোলন্দাজ এর পতৈৃক সম্পত্তি নয়িে বরিোধ চলে আসছলি। বশে কছিুদনি ধরে র্কোটে মামলা চলমান অবস্থায় নষিধোজ্ঞা জারি করা হয় তাদরে সম্পদরে উপর। তব,ে আদালতরে আদশে অমান্য করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দখেযি়ে স্থানীয় দুস্কৃতকিারী অবধৈভাবে জমতিে বাঁশরে খুঁটি দযি়ে জবর দখলরে চষ্টো করে বলে অভযিোগ গোলন্দাজরে।

স্থানীয় ডাকাতদল জোরর্পূবক জমটিি দখলে নয়িে শুরু করে দয়ে সবজি চাষ। জমরি মালকি গোলন্দাজ জমি দখলে বাধা দওেয়ায় দশেীয় অস্ত্রশস্ত্র নযি়ে গোলন্দাজ কে হামলা করে এবং স্থানীয়দরে সহযোগতিায় প্রাণে বঁেচে যায় ষার্টোধ্ব গোলন্দাজ। তার অভযিোগ, প্রতনিযি়তই তাদরেকে ডাকাতদল হুমকি দযি়ে যাচ্ছনে প্রাণনাশরে। এই ঘটনায় গোলন্দাজ পাগলা থানায় একটি অভযিোগ দায়রে করেন ।

এলাকাবাসীর অভযিোগ, বভিন্নি সময়ে ডাকাতি সন্ত্রাসী র্কাযকলাপে এলাকায় ত্রাসরে রাজত্ব কায়মে করছনে স্থানীয় ডাক্তাত দলটি ।

গোলন্দাজ এর সম্পত্তরি তফসলি, জলো ময়মনসংিহ ,থানা পাগলা ,মৌজা চাকুয়া খতযি়ান নং এসএ বআিরএস ২২৫ ,২৩৭৩ ,দাগ নং এস এ ৪৮৪, জমরি পরমিাণ ৪৩ শতাংশ , জমরি চৌহদ্দি উত্তরে রহমান গং, দক্ষনিে প্রথম পক্ষ নজি, র্পূবে আবুল-কালাম গং,পশ্চমিে প্রথম পক্ষ।

সিংগাইরে চোরায় গরুসহ এক পেশাদার গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশ (ভিডিও)

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিংগাইরে চোরায় গরুসহ শামিম নামে এক পেশাদার গরুচোরকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ ।

সিংগাইর থানা পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি ) সকালে সিংগাইর উপজেলার বালিয়াডাংগী গ্রাম থেকে শামিমকে আটক করে জেলহাজতে পেরন করেন। উদ্ধারকৃত গরুটি বাদীর জিম্বায় দেওয়া হয়েছে। অপর দিকে চুরির সাথে জরিত আরেক অপরাধী রাসেলকে গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে জানান শান্তিপুর ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক জাকির হোসেন ।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন,অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের এই সদস্যকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ও গ্রেফতারের প্রক্রিয়া চলছে,উদ্ধার গরু আদালতের মাধ্যমে মালিকের কাছে হস্তান্তর করা হবে ।

রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ওমিক্রন প্রতিরোধে এবং সরকারের দেয়া ১১টি বিধিনিষেধ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (২০ জানুয়ারি) উপজেলা প্রশাসন জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন।

এরই অংশ হিসাবে এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ উপজেলা চত্বর থেকে শিবদিঘী মোড় পর্যন্ত প্রায় এক হাজার পথচারিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

সেই সাথে তিনি স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণকে চলাফেরাসহ ব্যবসা বাণিজ্য পরিচালনা করা এবং সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী
উপস্থিত ছিলেন।জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

তালতলীতে ৪দিনেও খোজ মেলেনি মাদ্রাসা ছাত্র ইয়ামিনের

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র ইয়ামিনের খোঁজ মিলেনি ৪ দিনেও।

উপজেলার সওদাগর পাড়া গ্রামের মোঃ ইয়াছিন মিয়ার পুত্র ইয়ামিন (১২) তালতলী মালিপাড়া হিফজুল কোরআন মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র।

হিফজুল কোরআন মাদ্রাসার মুহতামিম মোঃ আরিফুর রহমান ও তালতলী থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে জানা গেছে, ওই মাদ্রাসার ছাত্র মোঃ ইয়ামিন ১১ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে কেহর কাছে না বলে মাদ্রাসা হইতে বাজারের দিকে চলিয়া যায়। সে সন্ধ্যায় আর মাদ্রাসায় না ফিরলে শিক্ষকরা খোঁজ নিয়ে জেনে তার অভিভাবকদের কাছে জানায়। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া যায়নি।

পরদিন ১২ জানুয়ারি সকালে তার পিতা ইয়াসিন এসে তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৪৪৭, তারিখঃ ১৫-০১-২০১১ইং।

সিঙ্গাইরে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ি বিল থেকে আনুমানিক ৩৬ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সাড়ে ১১ টার দিকে সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ী বিলে বস্তাবিন্দী এক যু্বতীর মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

।এ ঘটনায় সিংগাইর সার্কেলের এএসপি মোহা. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, লাশটি উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তার গলায় কাটা চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে দুর্বত্তরা তাকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে বিলের পানিতে ফেলে দেয়।

বাউলের ছদ্মাবরণে ‌ সেলিম ফকির , কেটে গেল ২০ বছর ।

ডেস্ক নিউজ : বাউল হিসেবে তাঁর পরিচিতি । ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের বাউল মডেল হিসেবে তার রয়েছে ব্যাপক পরিচিতি। সবাই বলে, সেলিম ফকির। কিন্তু আসলে তিনি একাধিক হত্যা মামলার আসামি একজন সিরিয়াল কিলার ।

বাউলবেশে দীর্ঘ ২০ বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন ভযংকর এই সিরিয়াল কিলার সেলিম। আসল পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে তিনি বড় চুল ও দাঁড়ি রাখেন। পলাতক থেকে তিনি বাউল গান ও গানের মডেলিং করতেন বলেও জানা যায় ।

গেল রাতে তাকে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদমাধ্যমকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক, কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, আলোচিত ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের মডেল সেলিম ফকির ছিলেন ভয়ংকর সিরিয়াল কিলার।

উত্তরবঙ্গ এলাকায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে। এসব মামলায় তার সাজাও আছে। কিন্তু তিনি নিজেকে আড়াল করতে সবসময় বিভিন্ন বেশভূষা ধারণ করেন। নিজেকে আত্মগোপনে রাখতে বিভিন্ন সময় মাজার বা রেলস্টেশনে থাকতেন সিরিয়াল কিলার সেলিম।

আগামীকাল সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কমান্ডার খন্দকার আল মঈন।

রাণীশংকৈলে ২দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১২ জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, সহকারি মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক – ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বক্তব্য রাখেন। পরে তারা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭টি স্টল স্থান পেয়েছে।

প্রসঙ্গত, গতকাল ১১ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-মৎস কর্মকর্তা আব্দুল জলিল, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রধান শিক্ষক রুহুল আমিন ও ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম প্রমুখ।রাণীশংকৈলে ২দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী

সিঙ্গাইরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ জুলহাস ফকির(৩৫)নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা জুলহাস ফকিরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিন রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। নিহত জুলহাস ফকির জয়মন্টপ ইউনিয়নের ফকির পাড়া এলাকার নয়াব আলী ফকিরের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত ১৬ ডিসেম্বর ব্যাটমিনটন খেলাকে কেন্দ্র করে ফকির পাড়া গ্রামের জুলহাস ফকিরের বাড়ির ছোট বাচ্চাদের সাথে প্রতিবেশি মজিবর ওরফে মজিবর ডাকাতের বাড়ির ছোট বাচ্চাদের ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে মোঃ মজিবর ওরফে মজিবর ডাকাত জুলহাস ফকিরসহ ৯ জনকে আসামী করে সিঙ্গাইর থানায় মামলা ধায়ের করেন। ওই মামলায় জুলহাস ফকিরসহ অন্য আসামিরা বুধবার আদালত থেকে জামিনে আসেন।

নিহতের ভাগিনা সেলিম হোসেন জানান,
বুধবার সন্ধ্যায় জুলহাস ফকিরকে জয়মন্টপ বাসস্ট্যান্ড থেকে মজিবর ওরফে মজিবর ডাকাতের ছেলে আলাল ও দুলাল, একই এলাকার আঃ বারেকের ছেলে শাকিব, পিয়ার আলীর ছেলে সাগর সিকদার দেশীয় অস্র দিয়ে হামলা চালায়। স্থানীয়রা জুলহাস ফকিরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের স্বজনেরা মামলা ধায়েরের প্রস্ত্রতি নিচ্ছেন।

সর্বশেষ আপডেট...